Author: desk

  • নাগরপুরে মতবিনিময় করলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার

    নাগরপুরে মতবিনিময় করলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে নবযোগদানকৃত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার ভুমি মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
    পরিচিতি ও মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ভবন (আনসার সেড) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ২০২২-২০২৩ চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করেন। পরে শিক্ষা সমাবেশে যোগদান ও উপজেলা ভুমি অফিস নাগরপুর এর রের্কডরুম বর্ধিতকরণ ও সুসজ্জিতকরণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • সড়ক পরিবহন ও ফুটপাতে নামে বে-নামে কোটি কোটি টাকা চাঁদাবাজিঃ সংশ্লিষ্ট প্রশাসন নিরব

    সড়ক পরিবহন ও ফুটপাতে নামে বে-নামে কোটি কোটি টাকা চাঁদাবাজিঃ সংশ্লিষ্ট প্রশাসন নিরব

    হেলাল শেখঃ রাজধানী ঢাকা-মানিকগঞ্জের আরিচা, পাটুরিয়া-নবীনগর, পল্লী বিদ্যুৎ ও আশুলিয়ার বাইপাইল-টঙ্গী সড়ক পরিবহন ও ফুটপাতের রাস্তার দুইপাশে যানজট সৃষ্টি করে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হয়।ফুটপাতসহ বিভিন্ন সরকারি জমি ও রাস্তা দখল করে প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে। সেই সাথে বিভিন্ন রোডে অবাধে চলছে অবৈধ গাড়ি-সিএনজি, মাহিন্দ্রা, তিন চাকা ও লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
    বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার টঙ্গী থেকে পুরাতন আশুলিয়া, জিরাবো ও সরকার মার্কেট, জামগড়ার ছয়তলা, ইউনিক, পল্লীবিদ্যুৎ, নবীনগর থেকে জিরানী পর্যন্ত সড়কে এবং নবীনগর থেকে পাটুরিয়া, আরিচাসহ বিভিন্ন রোডের মহাসড়কের বাসগুলোতে বেপরোয়া ভাবে গাড়ি চালায়, কার আগে কে যাবে আর স্টাফদের সাথে বিবাদ ও মারামারি লেগেই থাকে, সেই সাথে ফুটপাত হকারদের দখলে এবং লাইসেন্সবিহীন যানবাহন থেকে কিছু দালাল ও কিছু পুলিশ সদস্যরা মোটা অংকের চাঁদাবাজি করে। মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে ফুটপাত দখল করে গাড়ি পার্কিং দোকানপাট বসিয়ে পুলিশ ও গাড়ির মালিক সমিতি কর্তৃক দালাল চাঁদাবাজদের প্রতিটি সেলফি পরিবহণের গাড়ি থেকে ২৫০০/ টাকা দিতে হয় বলে এক চালক জানান।
    বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের একজন (টিআই) ফরিদুল ইসলাম অভিমত প্রকাশ করে বলেন, বিআরটিএ কর্তৃপক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ সঠিক ভাবে করতে দায়িত্ব কর্তব্য পালন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ না করে অবৈধভাবে বিশৃঙ্খলার মধ্যে অবৈধ যানবাহন চলছে সড়ক, মহাসড়কের সর্বত্র। ফলশ্রুতিতে জনগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন আর সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বি ত হচ্ছে বিষটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় আনতে বিশেষভাবে সবিনয় বিনীত অনুরোধ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম আরও বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে সক্ষম হলে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকের মধ্যে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ আসলে অর্থনৈতিক উন্নতি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং বেকার সমস্যা দূর করতে সক্ষম হবে সরকার। মানুষের চলাচলে নিরাপত্তা খুঁজে পাবে এবং নিরাপদ সড়ক বিনির্মাণে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। সেই সাথে সড়কের ফুটপাত দখলমুক্ত করা জরুরি।
    সরেজমিনে গিয়ে জানা যায়, আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ ও বাইপাইল, ইউনিক, জামগড়ার ছয়তলা ও সরকার মার্কেটসহ বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন। অন্যদিকে ট্রাফিক পুলিশ ক: জহির ও মেহেদী, গোলাপ, শাহিন, বাবুলসহ কয়েকজন দালাল কর্তৃক তিন চাকা গাড়ি প্রতি ১ হাজার টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে চাঁদা আদায় করছে, পুরাতন আশুলিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য জহির সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে মাসিক চাঁদা উঠায়, তা মোটা অংকের বলে অনেকেই জানায়। সেই সাথে রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী চাঁদাবাজরা বিভিন্ন ফুটপাতে চাঁদা আদায় করে। কিছু ফুটপাতের দোকানদার ব্যবসার আড়ালে চাঁদা উঠায় এমন অভিযোগও রয়েছে। সূত্র জানায়, দেশের অন্যদিকে সিলেট সদরের আম্বরখানাসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে প্রতি বছরে প্রায় ২ কোটি টাকার চাঁদা আদায় করে সন্ত্রাসী চাঁদাবাজরা। এদিকে ভৈররের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ থেকে ৪ হাজার সিএনজি চালকদের কাছ থেকে প্রতি বছর ১ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে চাঁদাবাজরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজরা একদিকে যানবাহন থেকে চাঁদা নিয়ে থাকে, অন্যদিকে ফুটপাত থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে।আশুলিয়ার বিভিন্ন স্পট ও ফুটপাত দখল করে রেখেছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চাঁদাবাজরা। পল্লীবিদ্যুৎ রোড থেকে জিরানী বাজার পর্যন্ত এবং বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এবং বিভিন্ন রাস্তার দুপাশের ফুটপাত দখল করে নামে বে-নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পরিবহন থেকেও প্রতিদিন ও মাসিক চাঁদা আদায় করার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। সেই সাথে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকার ছোট দিয়াবাড়ী বেড়িবাঁধে অবৈধভাবে ঘাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি করা হচ্ছে। এসব এলাকার রাস্তার দুইপাশে বাজার বসিয়েও মোটা অংকের টাকা চাঁদাবাজি করছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা। জানা গেছে, সরকারি কোনো প্রকার ইজারা ছাড়াই বছরের পর বছর ধরে স্থানীয় একাধিক চক্র ও কিছু অসাধু পুলিশ সদস্য কর্তৃক চাঁদাবাজি করে আসছে। শুধু বেড়িবাঁধ থেকেই চাঁদা নিয়ে ক্ষ্যন্ত হয়নি তারা, কার্গো জাহাজ ভেড়ানোর জন্য তৈরি করেছে ল্যান্ড ষ্টেশনও। সেখানে মালবাহী ট্রাক লোড-আনলোডের ক্ষেত্রেও ইচ্ছেমতো চাঁদা নেয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ড ষ্টেশন থাকলেও অদৃশ্য কারণে তৈরি ল্যান্ড ষ্টেশনই ব্যবহার করা হচ্ছে।
    এদিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল থেকে জিরানী বাজার পর্যন্ত এবং ভাদাইল, ইউনিক বাজার, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তা-ছয়তলা, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়া পর্যন্ত সড়কের রাস্তার দুইপাশে ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালী মহল। সেই সাথে উক্ত এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজি করেন জহির নামের এক পুলিশ সদস্য। জানা যায়, বিভিন্ন ক্রাইম স্পট থেকে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদা উঠিয়ে দেয় এড়িয়াভিত্তিক মার্কেটের মালিক পক্ষের লোকজন। সচেতন মহল ও স্থানীয়দের অভিযোগ, সাভার, আশুলিয়ার সড়ক ও মহাসড়কে এবং তুরাগপাড়ের বেড়িবাঁধের রাস্তার উপরের দুপাশে বিভিন্ন দোকান, লেগুনা ষ্ট্যান্ড বসিয়েও চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী এই চক্রগুলো। বছরের পর বছর উল্লেখ্য এলাকার মানুষজনকে একপ্রকার জিম্মি করেই অবৈধ কর্মকান্ড করে আসছে প্রভাবশালীরা। চাঁদাবাজ চক্রের সাথে কিছু জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা জড়িত রয়েছে বলেও অনেকেই জানান। জানা গেছে, রাজধানীর গাবতলী মাজার রোড হয়ে দারুসসালাম থানা রোড ও থানার সামনে দিয়ে ছোট সরু রাস্তা থেকে কিছু দূর গেলেই তুরাগ নদীর পাড় এলাকাটির নাম ছোটদিয়াবাড়ী । তুরাগ নদীর এ পাড়ের অংশ ছোট দিয়াবাড়ী, উপরের অংশ কাউন্দিয়া। এই পারের অংশের বাম দিকে গাবতলী আর ডান দিকে বেড়িবাঁধ রাস্তা। যা আশুলিয়া ও উত্তরার দিকে চলে গেছে। তুরাগের বাঁধঘেষা ছোট দিয়াবাড়ী মোড়টিকে পুঁজি করেই চক্রটি মূলত বিশাল চাঁদাবাজির ক্ষেত্র গড়ে তুলেছে। দেখা যায়, বাঁধ সংলগ্ন রাস্তাটি বেশ চওড়াই কিন্তু দুপাশে দখলের কারণে এটি ছোট হয়ে এসেছে। দুপাশের অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় শত শত দোকান। দারুসসালাম রোড থেকে বাঁধে উঠার সংযোগ সড়কের দুপাশের রাস্তা দখল করে বাঁশের আড়ৎ দেওয়া হয়েছে। এককালীন লাখ টাকা, পরে ১৫-২০ হাজার টাকার বিনিময়ে এটি ভাড়া দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানিরা বলেন, তারা জায়গাটি ভাড়া নিয়েছেন হাজি জহিরের কাছ থেকে। তারা বলেন, এককালীন হিসেবে প্রায় লাখ খানেকের মতো টাকা দিয়েছেন আর প্রতি মাসে ১০হাজারের মতো টাকা ভাড়া দেন। হাজী জহির মোবাইল ফোনে বলেন, তিনি অসুস্থ বলে বিষয়টি এড়িয়ে যান, এ বিষয়ে কথা বলতে পারবেন না বলে জানান। নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়টি নজরে আসেনি আমাদের। এখন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
    মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আসাদ মিয়া বলেন, এর আগে সড়কে ও গাড়িতে চাঁদাবাজির সময় কয়েকজনকে আটক করা হলেও আদালত থেকে তারা জামিনে এসে আবারও চাঁদাবাজি করছে। এদিকে সিএনজি ও অবৈধ গাড়ির চালকরা অনেকেই বলেন, জহির পুলিশ প্রতি একটা সিএনজি’র মালিকের ১ হাজার টাকা দিতে হয় আর বড় গাড়ি থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা প্রতি মাসে দিতে হয় জহির পুলিশকে। যিনি আশুলিয়ায় ডিউটি করেন, চাঁদাবাজি অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য কঃ জহিরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা। ঢাকা জেলার সাভার ট্রাফিক জোন পুলিশের আমিনবাজার পুলিশ বক্সের অফিসার ইনচার্জ (টিআই) সোহেল এর কাছে সড়কে যানজটের কারণ ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাভার ও আমিনবাজার ফুটপাত দখলমুক্ত করেছেন সংশ্লিষ্ট প্রশাসন, অবৈধ গাড়ি রোডে বেশি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, তবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে অটো রিক্সা, মাহিন্দ্রাসহ অবৈধ তিন চাকা গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

  • নড়াইলে পুলিশ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

    নড়াইলে পুলিশ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ

    পুলিশ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত সোমবার গভীর রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়া এলাকা হতে স্থানীয় জনতার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। তদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে ভুক্তভোগী ইয়াকুব আলী স্বাধীন এর বড় ভাই ইবনে ইয়াসিন (২৮) ওই দুইজনের নাম উল্লেখ করে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আটকৃতদের গ্রেফতার দেখায় গ্রেফতার কৃতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র-দিঘলিয়া গ্রামের আকরাম মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আড়োডেকি গ্রামের মো.এনায়েত শেখের ছেলে মো. রিপন শেখ(৩০)।
    এজাহার সূত্রে জানা গেছে,কিছুদিন আগে ভুক্তভোগী ইবনে ইয়াসিন এর ছোট ভাই স্বাধীন এর পুলিশে চাকরির জন্যে খোঁজ খবর নেয়। পরে তার দুর-সম্পর্কের ভগ্নিপতির সাথে পরিচয় হয় রিপন মোল্যার। এরপর রিপন মোল্যার সূত্রধরে তুহিন মোল্লা ও তার পরিবারের পরিচয় হয় এবং পুলিশে চাকরির বিষয়ে আলাপ হয় এক পর্যায়ে তুহিন মোল্যা নিজেকে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দেয়। পুলিশ কনস্টেবল পদে চাকরি নিতে হলে ১০ লক্ষ টাকা দাবি করেন। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যম দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিবে বলে জানায়।
    তারা এ কথা বিশ্বাস করে এবং তাদের কথা অনুযায়ী প্রথমে চার লক্ষ টাকা এবং ট্রেনিং এ যাওয়ার পর বাকি ছয় লক্ষ টাকা প্রদান এর শর্তে রাজি হয়ে ২০২১ সালের ১০ ডিসেম্বর বিকালে উপজেলার বসুপটি নিজ বাড়িতে তার ভাই এবং পরিবারের লোকজনের সামনে তিন লক্ষ দশ হাজার টাকা দিলে রিপন মোল্যা ও তুহিন মোল্যা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল (গোপালগঞ্জ ল-১১-১৮৬৭) যোগে চলে যায়। পরবর্তীতে তার ভাইকে চাকরি দিতে পারে নাই। এরপর তার ভাইকে চাকরি দিবে বলে গত ৯ জানুয়ারি মঙ্গলবার রাতে লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন এর বাড়িতে বসে আলোচনা করে। পরে এক লক্ষ টাকা দিলে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি দিবে জানলে। তাদের কথা সন্দেহজনক মনে হলেস্থানীয় লোকজনের সহায়তায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের একটি দল একটি মোটরসাইকেলসহ তাদের আটক করেন। নড়াইলের
    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার দুইজনকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পঞ্চগড়ে   চুরি যাওয়া টাকা স্বর্ণ. মুল অপরাধী চক্রের ৫ জনকে আটক

    পঞ্চগড়ে চুরি যাওয়া টাকা স্বর্ণ. মুল অপরাধী চক্রের ৫ জনকে আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    পুলিশ সুপার পঞ্চগড় দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার এর নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এস আই আলতাফ হোসেন সরকার, এসআই শাসসুজ্জোহা সরকার, এএসআই/মোঃ গোলাম রব্বানী ও সঙ্গীয় ফোর্স মুনিরুজ্জামানগণ থানা এলাকা সহ বীরগঞ্জ থানা,খানসামা থানা, আটোয়ারী থানা,বোদা থানা, ঠাকুর গাঁও থানায় অভিযান পরিচালনা করিয়া চুরি যাওয়া টাকা,স্বর্ণালংকার সহ ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। অভিযোগকারী মোঃ জাহেদুর রহমান তার বসত বাড়ী হইতে গত ২৭/১২/২২ তারিখ অজ্ঞাতনামা চোর বা চোরেরা তাহার বসত বাড়ীর পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর প্রবেশ পূর্বক ট্রাংক এ থাকা ৫ ভরি ওজনের স্বর্ণলংকার যাহার বর্তমান বাজার মুল্য ৪,০০,০০০/- টাকা, গচ্ছিত ২০,০০০/- টাকা, প্রয়োজনীয় অনুমান ৫০,০০০/- টাকার কাপড়সহ মোট ৪.৭০.০০০/- টাকার জিনিসপত্র চুরি করিয়াছে মর্মে পঞ্চগড় সদর থানায় এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার মামলা নং ৪১ তারিখ ২৭/১২/২২ ধারা -৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করেন।

    মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তি ও গোপন সোসের মাধ্যমে অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আজিজুল ইসলাম পিতা-আব্দুল আজিজ সাং- কমলাপুর এবং রুবেল পিতা- শরিফ উদ্দিন সাং- কমলাপুর ,উভয় থানা ও জেলা- পঞ্চগড়দ্বয়কে ইং ০৮/০১/২৩ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকায় পঞ্চগড় থানাধীন ধাক্কামারা ইউনিয়নস্থ কমলাপুর বাজার এলাকা হইতে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় ঘটনাস্থলে তাহাদের ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড ব্যবহারের কথা স্বীকার করেন এবং তাহাদের হেফাজত হইতে ঘটনাস্থলে ব্যবহৃত চুরি কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট ও টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামী আব্দুল জব্বার পিতা-আমিরুদ্দিন সাং কাশিমপুর এবং আক্তারুজ্জামান পিতা-আব্দুল মোতালেব,সাং- কমলাপাড়া (ভিতর গড়), উভয় থানা ও জেলা-পঞ্চগড়দ্বয়কে বোদা,ঠাকুরগাঁও,খানসামা ও বীরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জব্বার এবং আক্তারুজ্জামান কে গ্রেফতার করা হয়।

    ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায় যে, মামলার ঘটনার দিন ধৃত আসামী আজিজুল ,আব্দুল জব্বার এবং আক্তারুজ্জামান ও অপর আসামী রুবেল বাদীর বাসায় সুকৌশলে প্রবেশ পূর্বক টেউবওয়েলে চেতনানাশক ট্যাবলেট মিশিয়া বাদীর স্বর্ণলংকার,টাকা এবং কাপড় চোপড় চুরি করেন। আসামীদের দেওয়া তথ্য এবং দেখানোমতে স্বর্ণালংকার ক্রয়কারী শ্রী চন্দন বর্মন পিতা-শ্রী নরেন বর্মন সাং-ব্যংমারী (গরিনাবারী) থানা ও জেলা-পঞ্চগড় এর বাসায় অভিযান পরিচালনা করিয়া তাহাকে গ্রেফতার পূর্বক ধৃত আসামী চন্দন আসামী আজিজুল ,আব্দুল জব্বার ও আক্তারুজ্মান এর নিকট হইতে একটি গলার হার ও এক জোড়া কানের দুল ৭২৫০০/= টাকার বিনিময়ে ক্রয়ের কথা স্বীকার করেন। ধৃত আসামী চন্দন আরও জানান যে, চোরাই মালামাল ক্রয় করার পরে গলার হার ও এক জোড়া কানের দুল ভাঙ্গিয়ে গলিয়ে পাকা সোনায় রুপান্তর করেন। যাহার ওজন ১ ভরি ৩ রতি যাহা সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীদের দেওয়া তথ্যমতে অপর আসামী আজিজুলের বাসা হইতে বাদীর চুরি যাওয়া এক জোড়া সোনার বালা যাহা ব্রোঞ্জ সহ ওজন পাঁচ ভরি তিন আনা এক রতি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উপরোক্ত আসামীগণ আন্তঃ জেলার চোর দলের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে তেল চুরি সহ বিভিন্ন অপরাধের সহিত সংযুক্ত আছেন মর্মে জানা যায়।

  • বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবার ও চেষ্টা করছে – শেখ আঃ রহমান

    বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবার ও চেষ্টা করছে – শেখ আঃ রহমান

    বায়জিদ হোসেন, মোংলা।
    মোংলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারী) দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় মোংলা পৌর ও উপজেলা আওয়ামী-লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে বক্তৃতা রাখেন পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। এ সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
    বক্তৃতায় মেয়র বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুক্তিযুদ্ধের নয় মাস তাঁকে থাকতে হয় পাকিস্তানের মিনওয়ালী কারাগারের নির্জন প্রকোষ্ঠে। এসময় প্রতিমুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হয় বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। তাঁর আগমনের দিনটি এখনও অনেকের মনে গভীর আনন্দের স্মৃতি হয়ে আছে। যুদ্ধবিধ্বস্ত দেশে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর আগমন বাঙালি জাতির জন্য একটি বড় প্রেরণা হিসাবে কাজ করেছে। পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি যখন বাস্তবতার মুখোমুখি- তখন পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে মৃত্যুযন্ত্রণা শেষে লন্ডন-দিল্লী হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফেরেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করার জন্য সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাতে দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।

  • খাগড়াছড়িতে ইউপিডিএফ (মূল) এর কালেক্টর অস্ত্র ও গুলি সহ গ্রেফতার

    খাগড়াছড়িতে ইউপিডিএফ (মূল) এর কালেক্টর অস্ত্র ও গুলি সহ গ্রেফতার

    মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি

    গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন থেকে মহালছড়ির থালিপাড়া গ্রাম এর চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে নবরত্ন ত্রিপুরাকে(৪৫) একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকা সহ আটক করেছে সেনাবাহিনী।

    বুধবার ( ১১ জানুয়ারি) রাত ১১ টায় খাগড়াছড়ি এর ভাইবোনছড়াতে সেনাবাহিনীর একটি দল অভিজান করে নবরত্ন ত্রিপুরা নাইন এম এম পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ হাতেনাতে আটক করে। সেনাবাহিনী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে। পরে আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার জানান।

    ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • ইচ্ছের বিরুদ্ধে শিক্ষার্থীকে ভর্তির অভিযোগ

    ইচ্ছের বিরুদ্ধে শিক্ষার্থীকে ভর্তির অভিযোগ

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করায় ডাংরারহাট আজিজিয়া দাখিল মাদরাসার কয়েকজন শিক্ষকসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ছাত্র/ছাত্রী। অভিযোগকারী শিক্ষার্থীরা উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলীম মাদরাসার বিজ্ঞান বিভাগ হতে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয় মোছাঃ খাদিজা খাতুন,মোছাঃ নুসরাত জাহান,মোঃ নুর আলম,মোঃ রোকন মিয়া। অভিযোগ সুত্রে জানা গেছে, ছাত্রী খাদিজা খাতুন উচ্চ শিক্ষার জন্য পারিবারিকভাবে রাজারহাট ফাজিল মাদরাসায় বিজ্ঞান বিভাগে আলীমে ভর্তির সিদ্ধান্ত নেয়। তিনি আরো উল্লেখ করেন ডাংরারহাট আজিজিয়া দাখিল মাদরাসায় তাহার সকল কাগজপত্রাদি থাকায় কয়েক শিক্ষকের যোগসাজশে ঐ মাদরাসায় মানবিক বিভাগে আলীম শাখায় ভর্তির অনলাইন নিশ্চয়ন করে। বিষয়টি জানাজানি হলে আমি শিক্ষকবৃন্দকে আমার নিশ্চয়ন বাতিলের জন্য অনুরোধ করি পাশাপাশি আমাকে রাজারহাট ফাজিল মাদরাসায় ভর্তি হওয়ার সুযোগ প্রদানে সহযোগীতা কামনা করছি।রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম বলেন এবিষয়ে অভিযোগ পেয়েছি বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। #

  • ময়মনসিংহে শাওন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

    ময়মনসিংহে শাওন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

    স্টাফ রিপোর্টার।

    ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকার শাওন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা নগরীর গন্দ্রপা এলাকা থেকে খুন মামলায় জড়িত থাকার অপরাধে হত্যাকান্ডের মুলহোতাসহ ৩জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, তোফাজ্জল হোসেন ওরফে শাহীন, মোঃ দিদার ও মোঃ অনিত হাসান ওরফে অমি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পুর্ব শত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়
    গ্রেফতারকৃতদের তথ্য মতে, হত্যায় ব্যবহৃত গাছের ডাল (লাঠি) উদ্ধার করা হয়েছে।

    বুধবার (১১ জানুয়ারি ) দুপুরে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন- আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন সহ তাহার সাথে থাকা দিদার, অমি।

    কোতোয়ালি মডেল থানার এক প্রেস ব্রিফিং এ জানা যায়-গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকার আবুল হোসেন এর পুত্র আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫) এর সাথে টাকা পয়সার লেনদেন নিয়া একই এলাকার শাওনের সাথে বিরোধ ছিল। উক্ত বিরোধের জের ধরে ৯জানুয়ারী রাত অনুমান ১০.০০ টার সময় আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন সহ তাহার সাথে থাকা দিদার, অমি ও শাওন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন মিলে কোতোয়ালী থানা এলাকার গন্দ্রপা বাংলাদেশ ব্যাংকের পিছনে বাগানে বসে আড্ডা দেওয়া ও লুডু খেলার সময় আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন তাহার পাওনা টাকা শাওনের কাছে চাইলে শাওন তাহাকে খারাপ কথা বলে। আসামী এই কথা সহ্য করতে না পারিয়া তাহার পাশে থাকা লাঠি দিয়া প্রথমে শাওনের পায়ে আঘাত করে এবং পরে তার মাথায় আঘাত করে। পরবর্তীতে শাওন মাটিতে লুটিয়ে পড়িলে আসামীরা ভোর রাতে শাওনকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শাওনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসারত অবস্থায় শাওন মৃত্যুবরন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শাওনের সহোদর বড় ভাই মোঃ শাকিল(৩৫)কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের ভিত্তিতে অত্র থানার এসআই(নিঃ) নিরুপম নাগ নেতৃত্তে সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী থানাধীন গন্দ্রপা সাকিন হতে এজাহারভূক্ত আসামী ১। তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫), ৩। মোঃ অনিত হাসান @ অমি (২৪)দেরকে গ্রেফতার করেন এবং আসামী ১। তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫) হত্যাকান্ডের ঘটনা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। আসামীরা পুর্ব শত্রুতা থাকায় এ সুযোগটি নেয় হত্যাকারী সন্ত্রাসীরা।
    উল্লেখ্য যে, বর্নিত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭/২৭, তারিখ- ১১/০১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪২/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

    এছাড়াও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘন্টায় খুন মামলার এজাহারনামীয় ৩ আসামী সহ ১১ জনকে গ্রেফতার করেছে।

  • জয়পুরহাটে জন প্রতিনিধি দম্পতির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

    জয়পুরহাটে জন প্রতিনিধি দম্পতির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতি অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে গত কয়েক দিন থেকে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করছেন।

    এরই ধারাবাহিকতায় (১০ জানুয়ারী) মঙ্গলবার রাতে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক শত কম্বল বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান মন্ডল,সদস্য আজিজার রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা, জেলা যুব লীগের সহ-সভাপতি মেহেদী হাসান হিটলু, মোহাম্মদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পদক ও প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান মাহফুজ,স্থানীয় ইউ পি সদস্য মালেকা বেগম সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি ও নেতাকর্মীরা।

    এসময় এস এম সোলায়মান আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা তার প্রতিনিধি হয়ে অসহায় মানুষের কাছে কম্বল গুলো পৌছে দিচ্ছি। আপনারা আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

  • র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

    র‍্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা। শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ধারালো টিপ চাকু,ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

    বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান।

    আটককৃত হলেন, জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়ার ওবায়দুলের ছেলে গ্যাং লিডার গোলাম রব্বানী, আলতাবের ছেলে ফাহিম শেখ, নজরুলের ছেলে ইব্রাহীম ও শান্তিনগর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহিন।

    প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান,আটককৃত গ্যাংয়ের সদস্যরা ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ড করে আসছিল। এলাকায় তারা কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। গেল গভীর রাতে তারা জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেন্সিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

    খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলেও র‌্যাব জানায়।