Author: desk

  • নাচোলে দ্বিতীয়তম পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

    নাচোলে দ্বিতীয়তম পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খেসবা যুব সমাজের আয়োজনে দ্বিতীয়তম পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার বিকেলে উপজেলার খেসবা দাখিল মাদ্রাসা মাঠে উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।
    বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান, নাচোল উপজেলা শাখার শ্রমিকলীগের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন জুয়েলসহ
    অন্যান্যেরা।

    এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রবতারা দলের অধিনায়ক মোঃ নাসির আলী, রংধনু দলের অধিনায়ক তারেক হোসেন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ধ্রবতারা ক্রিকেট দল রংধনু ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

  • বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে এমবিএ (বাংলা) ও বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

    বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে এমবিএ (বাংলা) ও বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবির এমবিএ (বাংলা) ও বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। নীচ তলায় বাউবির এমবিএ (বাংলা) প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবং তৃতীয় তলায় বাউবির বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বিএমএড প্রোগ্রামের মৌখিক পরীক্ষার বোর্ডে ছিলেন এসএসএইচএল-এর প্রফেসর লাভলী আক্তার ডলি ও বিএমএড প্রোগ্রামের সমন্বয়কারী ড. মোহা: শহিদুল ইসলাম।

    এমবিএ (বাংলা) প্রোগ্রামের মৌখিক পরীক্ষার বোর্ডে ছিলেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) ড. মো: মোতাহারুল ইসলাম ও সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম এবং উভয় বোর্ডে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার।

    এ দিন রাজশাহী কলেজ, রাজশাহী বিশ^বিদ্যালয়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও ধামইরহাট সরকারি এমএম কলেজ, নওগাঁ স্টাডি সেন্টারের এমবিএ (বাংলা) এবং রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের বিএমএড প্রোগ্রামের ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

  • ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মত বিনিময়

    ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মত বিনিময়

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দর সাথে সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারী রাত ৮ টায় চকময়রাম গ্রামের মরহুম এডভোকেট একে এম মিরাজ উদ্দিনের বাসভবনে তার ছেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান অলিভ এর আমন্ত্রণে মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের ২য় বার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর) জিয়াউল হাসান সিদ্দিকী সস্ত্রীক চকময়রাম গ্রামে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁর ভাগনে ও জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. নুরুল আমিন, সোনালী ব্যাংকের রাজশাহী’র জিএম মীর হাসান জাহিদ, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, নওগাঁ সোনালী ব্যাংকের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. অলিউজ্জামান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট ব্র্যাঞ্চের শাখা ব্যবস্থাপক এস বুলবুল আহমেদ, মঙ্গলবাড়ী হাট শাখা প্রধান মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পত্নী বিলু সিদ্দিকী রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এ সময় উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী রুনা লায়লা সাথী, শ্যামলী রানী, স্মৃতি, সংগীত গুরু আজাদ রহমান ও কাউন্সিলর আলতাব হোসেন সংগীতে অংশগ্রহণ করেন। এর আগে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী রাজশাহী বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ শেষে পত্নীতলার গগনপুরে একটি আইসিটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বানারীপাড়ায় সরকারি মাধ্যমিক  বিদ্যালয়ের চারতলা একডেমিক ভবনের উদ্বোধন

    বানারীপাড়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একডেমিক ভবনের উদ্বোধন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।। শুক্রবার ১৩ জানুয়ারী বেলা ১১ টায় বানারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত চারতলা একডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শিহে আলম। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার। বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রাণী সম্পদের সাবেক উপ-পরিচালক খোরশেদ আলম সেলিম, অধ্যাপক মন্টু কুন্ডু, সহকারী অধ্যাপক আশ্রফুল হাসান সুমন, ইউপি চেয়ারম্যান আ: জলিল ঘরামী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সংশ্লিস্ট ঠিকাদার শাহীন রেজা প্রমূখ। পরে প্রধান অতিথি এমপি মোঃ শাহে আলম ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এসময় দোয়া মুনাজাত করা হয়। #

  • সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

    সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় রওশন ট্রেডার্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে আদর্শক্লাবের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন বেগুর সভাপতিত্বে ও কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা ফারুক-ই-আজমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধচলাকালীন স্থানীয় কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই। আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাশিদুল হক, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক জনি। অনুষ্ঠানে কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, আমেরিকা প্রবাসী ও সুজানগরের এক সময়কার জনপ্রিয় ফুটবল খেলোয়ার সামছুল আলম, কাঁচারীপাড়া ক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, ইয়াকুব হোসেন, রাজু আহমেদ,জাকির হোসেন সুজন, জন,শাহীন,জাদু,হিমেল রানা, মিন্টু, সাইফুল, আনিছুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চন্দন সরকারের আয়োজনে এ টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহন করে। স্পন্সর হিসেবে ছিল রওশন ট্রেডার্স এবং টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যুগান্তর।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ওসির উদ্যোগে পীরগঞ্জ থানা চত্বরে সবজি চাষ

    ওসির উদ্যোগে পীরগঞ্জ থানা চত্বরে সবজি চাষ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের এক খন্ড জমিও যেন অনাবাদী না থাকে। ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে। যারা ঘরে বসে আছেন তাঁরা ছাদে বাগান ও সবছি চাষ করেন। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা চত্বরে প্রায় ১০ শতক পরিত্যক্ত জায়গায় পরিষ্কার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিভিন্ন প্রকার সবজি চাষ করেন।
    থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা ধরনের সবজির ক্ষেত। যেন সবুজের সমারোহ। এই ক্ষেত থেকে থানার সংশ্লিষ্ট সবাই তাদের সবজির চাহিদা পূরণ করছেন।
    সরেজমিনে ঘুরে দেখা যায়, থানা চত্বরে নারকেল গাছ, পেঁপে গাছ, সুসজ্জিত একটি সবজির ক্ষেত। এখানে আলু, পেঁয়াজ, রসুন, ফুল কপি, বাঁধা কপি, কলমি শাক, পুঁইশাক, লালশাক, লাউ শাক, পালংশাক, মূলাশাক, বেগুন ও ধনিয়া পাতা, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। থানা সংশ্লিষ্ট সবাই বাজার থেকে সবজি না কিনে এখান থেকে সবজি তুলে থানার ম্যাচসহ তাঁরা পরিবারের চাহিদা মেটাচ্ছেন।
    পীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক বাবুল আক্তার বলেন, ‘আমাদের ওসি স্যার এখানে বিভিন্ন সবজির বাগান করেছে। আমি পরিবার নিয়ে থাকি, আমার সবজির চাহিদা এখান থেকেই মিটছে। বাজারের সবজি কেনা লাগে না বললেই চলে সবজি ক্ষেতের
    উদ্যোক্তা ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারের নির্দেশে ও পুলিশ সুপারের অনুপ্রেরণায় আমরা সবাই মিলে থানার পরিত্যক্ত জায়গায় বিভিন্ন সবজি চাষ করেছি।
    উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘থানার ভিতরে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ এটা খুবই ভালো উদ্যোগ। আমরা সবাই যেন এ ধরনের উদ্দ্যোগ গ্রহন করি। আমাদের পক্ষ থেকে সবজির রোগবালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠকুরগাঁও

  • বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ নাচোল শাখার সম্মেলন

    বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ নাচোল শাখার সম্মেলন

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ নাচোল শাখা’র সম্মেলন ও বাষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার দুপুরে নাচোল সদর ইউনিয়নের পশ্চিম লক্ষণপুর গ্রামে আলহাজ তরিকুল ইসলাম (সুইডেন হাজীর)’র বাংলোতে প্রবীন হিতৈষী সংঘের সম্মেলন ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়।
    এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আলহাজ তরিকুল ইসলাম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ বটু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা,ও সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক, কর্মচারী ও গণমাধ্যম কর্মী।

  • দুর্নীতির দায়ে ফেঁসে গেলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

    দুর্নীতির দায়ে ফেঁসে গেলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার গাঙ্গুলীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অবশেষে প্রমানিত হয়েছে। তিনি মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যান সহকারীদের মিনি স্টোরের জন্য ক্রয়কৃত স্টিলের ট্রাঙ্ক কেনায় দুর্নীতি করেছেন। অসীম কুমার গাঙ্গুলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও কেন তাকে চাকরী থেকে বরখাস্তকরণ দন্ড প্রদান করা হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গত ১১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব মোঃ সাইফুল হাসান বাদল তার দপ্তরের ৫৯.০০.০০০০.১১৭.২৭.০৯৪.২২.১৫ নং স্মারকে প্রেরিত এক অভিযোগনামা থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগনামায় বলা হয়, আপনার উপর্যক্ত কর্মকান্ড প্রাথমিক তদন্তে প্রমানিত হয়েছে। আপনার কার্যকলাপ সরকারী কর্মচারীবিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (ঘ) অনুযায়ী ‘অসাদাচারণ’ ও দুর্নীতির দায়ে দোষি হিসেবে গন্য এবং শাস্তিযোগ্য অপরাধ। সেহেতু আপনার এহেন কার্যকলাপের জন্য আপনাকে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (ঘ) মোতাবেক ‘অসাদাচারণ’ ও ‘দুর্নীতির’ অভিযোগে অভিযুক্ত করা হলো। উক্ত অবিযোগের দায়ে কেন আপনাকে উল্লেখিত বিধিমালা ৪(৩)(ঘ) বিধি মোতাবেক সরকারী চাকরী মোতাবেক বরখাস্তকরণ দন্ড প্রদান করা হবে না বা উক্ত বিধিমালার আওতায় অন্য কোন উপযুক্ত দন্ড প্রদান করা হবে না, একই বিধিমালার ৭(১)(খ) বিধি মোতাবেক এ অভিযোগনামা প্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে লিখিত ভাবে তার কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। আত্মপক্ষ সমর্থনে আপনি ব্যক্তিগত শুনানীতে আগ্রহী কিনা তাও আপনার লিখিত জবাবে উল্লেখ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • নড়াইলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তথ্য অফিস’র উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    নড়াইলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তথ্য অফিস’র উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৷ জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ১২ জানুয়ারি বৃহস্পতিবার এগারো টার সময় নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা শিশু একাডেমির সহযোগিতায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ৷
    বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো ওয়ালিউর রহমান, জেলা গ্রন্থাগারিক মো তাজমুল ইসলাম এবং বিএডিসির সহকারী পরিচালক প্রকৌশলী মো মেশকাত আলী বিশ্বাস ৷

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো হূমায়ন কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিকাশ কুসুম চক্রবর্তী, গবেষণা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নড়াইল ৷

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা তথ্য অফিসার জনাব মো ইব্রাহিম আল মামুন ৷

    অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে ১২জন বিজয়ীদের হাতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ৷

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল

    নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

    নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল। জালিয়াতির মাধ্যমে সরকারের টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছর কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত। তবে তাকে কারাভোগ করতে হবে সর্বোচ্চ ৭ বছর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্পেশাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ শামসুল হক এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন।
    আদালত দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব জানান, নড়াইল জেলার আওড়িয়া ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদে তহসিলদার থাকাকালে জাল কাগজপত্র বানিয়ে গত ৫ অর্থবছরে (১৯৯৬-২০০১) সরকারের ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় নড়াইল সদর ভূমি অফিসের কাননগো হাবিবুল্লাহ বাহার ২০০২ সালের ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
    দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত ৫টি মামলায় ৮৪ বছর কারাদণ্ড দেন নারায়ন চন্দ্র বিশ্বাসকে। তবে তাকে কারাভোগ করতে হবে সর্বোচ্চ ৭ বছর। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন। বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি।