Author: desk

  • সুজানগরে কৃষক দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

    সুজানগরে কৃষক দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

    এম এ আলিম রিপন সুজানগর(পাবনা)ঃ সুজানগরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কৃষক বৃদ্ধ দাদার শখ পূরণ করলেন প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু। শুক্রবার উপজেলার চরসুজানগর গ্রাম থেকে গিয়ে ঢাকায় তিনি বিয়ে করেন। বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু উপজেলার চরসুজানগর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আর কনে মোছা.জিম খাতুন ঢাকার মিরপুর নূরানী মাদ্রাসার অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গি এলাকার টুটুল শেখের মেয়ে। বরের চাচা হেলাল উদ্দিন জানান,বরের বৃদ্ধ কৃষক দাদা মো.জবানী সরদারের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে চড়ে কনে কে সাথে নিয়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামেন বর। আর বরযাত্রীরা যাতায়াত করেন মাইক্রোবাসে । বিয়ের বরযাত্রী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব জানান,চরা লের বাসিন্দা হয়েও বৃদ্ধ কৃষক দাদার শখ পূরণ করতে হেলিকপ্টারে বিয়ের এ ঘটনা এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। স্থানীয় লোকজন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা চরসুজানগর এলাকাতে এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বর প্রকৌশলী আশিকুর রহমান পাপ্পু জানান, বিয়ে জীবনে একবারই হয়। এছাড়া দাদার শখ আর তার স্বপ্ন পূরণ বলে কথা। তাই ঢাকা থেকে প্রায় ১ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • প্রত্যন্ত গ্রাম চরদুলাইয়ে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক

    প্রত্যন্ত গ্রাম চরদুলাইয়ে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ করলেন হাজারো দর্শক

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের প্রত্যন্ত অ ল চরদুলাই। দুপুর থেকেই গ্রামের স্কুল মাঠকে ঘিরে শত শত নানা বয়সী নারী- পুরুষের ভিড়। দুইদল নারী ফুটবলারের প্রীতি ম্যাচ দেখতে এই ভিড়। শুক্রবার বিকেলে চরদুলাই গ্রামবাসীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা স্মৃতি এ ফুটবল ম্যাচে ট্রাইবেকারে সিরাজগঞ্জ নারী ফুটবল দলকে৪-৩ গোলে পরাজিত করে বগুড়া নারী ফুটবল দল বিজয়ী হয়। স্থানীয় বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। স্থানীয় সূত্রে জানাযায়,কদিন ধরে মাইকিং করে খেলার খবর প্রচার করা হয়েছে। অজপাড়াগাঁয়ে নারীদের ফুটবল খেলাকে ঘিরে চরদুলাই ছাড়াও আশপাশের গ্রামের মানুষষের মধ্যে ছিল উৎসাহ। উৎসুক দর্শনার্থীরা দুপুর থেকেই সীমানাপ্রাচীর ঘেরা এ স্কুল মাঠে এসে জড়ো হতে থাকেন। মাঠের বাইরে শত শত মানুষের আনাগোনায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলাকে কেন্দ্র করে নানা রকম মুখরোচক অস্থায়ী খাবারের দোকান বসে। রীতিমতো মেলার আয়োজন। খেলাচলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। খেলা শেষ হয় শান্তিপূর্ণভাবে। পরে দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জল। বিশেষ অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু,সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল,আব্দুল গফুর মাস্টার, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলম। অন্যদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, এ খেলার মধ্য দিয়ে গ্রামের মেয়েরা ফুটবল খেলায় অনুপ্রাণিত হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জল বলেন, নারী ফুটবল দলের উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আজকের ম্যাচ তারই একটা অংশ। শেষে উভয় দলকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া এর আগে একইদিনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয় ।

    প্রত্যন্ত গ্রাম চরদুলাইয়ে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাপায় নিহত ১ আহত ৩

    ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাপায় নিহত ১ আহত ৩

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ১৩ই জানুয়ারী বিকাল ৫ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কালিগঞ্জ – জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসষ্টান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেলের চাপায় আহত হয়ে বদর উদ্দিন (বুদো) ৮৭ নামের এক ব্যক্তি নিহত হয়েছে সে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত আপিল উদ্দীনের ছোট ছেলে ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার আবু তালেবের বাবা। মৃতকালে স্ত্রী ২ পুত্র ২ কন্যা নাতি পুতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয়রা জানান বদর উদ্দিন বুদো রাস্তা পারাপার হওয়ার সময় জীবননগর দিক থেকে বেপরোয়া গতিতে আশা ১টি মটরসাইকেল চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আশা আর একটি মটরসাইকেল চালকের মুখোমুখি ধাক্কা মারে। এতে উভয়ে মারাক্তক ভাবে আহত হলেও দুর্ঘটনা কবলিত চালক মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এসময় দুই মটরসাইকেলে থাকা ৩জন আরোহী মারাক্তক ভাবে আহত হয়ে বিভিন্ন হয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল আরোহীদের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।

  • আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় বি এইচ পি একাডেমী ভবনে গতকাল শুক্রবার আগৈলঝাড়া মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আটটি বিষয়ে মোট ৩২৬ জন শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলা ,ইংরেজি ,গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, হিন্দু ধর্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান এগারো টি বিষয়ে উপর প্রশিক্ষণ থাকার কথা থাকলেও আগৈলঝাড়ায় আটটি বিষয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

  • প্রয়াত ডাঃ দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে-মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

    প্রয়াত ডাঃ দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে-মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়াত ডাঃ দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি এ কথা বলেন চিকিৎসা ব্যবস্থায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছেন। সরকার উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে তুলেছে।প্রয়াত চিকিৎসকের স্মরনে তিনি বলেন, ডাঃ দাস রনবীর ছিলেন একজন মহৎপ্রান চিকিৎসক। তিনি আমৃত্যু বিনামূল্যে মানব সেবা করে এ অঞ্চলের গণমানুষের মাঝে অমর হয়ে আছেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস,
    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রয়াত চিকিৎসকের সহধর্মীনি জয়িতা রায় তমা। সভা শুরুর আগে রনবীরের ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • জেলা দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার প্রস্তুতিমূলক সভা

    জেলা দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার প্রস্তুতিমূলক সভা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আগামী ২৭ জানুয়ারি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর স ালনায় এসময়ে বক্তৃতা করেন, পূজা পরিষদের নেতা সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, দীপক মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, তৃপ্তিরঞ্জন সেন, বাবু রাম মন্ডল, জগদীশ রায়, তাপস সাধু, সুকৃতি মোহন সরকার, বিজন রায়, কালীপদ বিশ্বাস, প্রাণকৃষ্ণ মন্ডল, প্রকাশ ঘোষ বিধান, গৌরঙ্গ মন্ডল, বিভাসেন্দু সরকার, বিপুল বিশ্বাস, কল্লোল মল্লিক, সুনীল মন্ডল, কেন্দ্রীয় পূজা মন্দির সভাপতি দেব্ব্রত রায় দেবু, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, গৌতম মন্ডল, পীযূষ সাধু, মনোজিৎ মন্ডল, দ্বীজেন মন্ডল, রামপ্রসাদ, পরেশ মন্ডল, দীপংকর শীল, উজ্জ্বল মন্ডল, পরেশ মন্ডল, শ্যামপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, পংকজ মন্ডল, অসিত মন্ডল, দীবা মন্ডল, জগন্নাথ দেবনাথ, বিদ্যুৎ ঘোষ, তুষার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।

    পাইকগাছায় নছিমন চাপায় শিশুর মুত্যু
    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় নছিমন চাপায় সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোলাদানার পার বয়ারঝাপায় আলমগীর গাজীর ছেলে সাব্বির রাস্তা পার হবার সময় বেকারীর পন্য বোঝাই দ্রুত গতির নছিমন তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। স্থানীয়রা নছিমন জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। নিহত সাব্বিরের দাদা নজরুল গাজী বলেন,বিকেলে সোলাদানা বাজার থেকে আমার স্ত্রীর ও সাব্বির ইজিবাইক যোগে এসে বাড়ীর সামনে নেমে পিচের রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুত গতির নছিমন চাপা দিলে সাব্বির গুরুতর ভাবে আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি থানায় মুত্যুর অভিযোগ করেছেন।থনার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • ধর্ষণের পর হত্যা, এক সপ্তাহ পর ভাসমান লাশ উদ্ধার

    ধর্ষণের পর হত্যা, এক সপ্তাহ পর ভাসমান লাশ উদ্ধার

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলা শিশু লামিয়ার মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

    পুলিশ জানায়, দুপুরে সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মোহনায় জেলেরা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    গত শুক্রবার রাতে রাঙ্গাবালীর চরআন্ডা গ্রামে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয় এগারো বছরের শিশু লামিয়াকে। পরে লাশ গুম করতে ফেলা হয় বুড়াগৌড়াঙ্গ নদীতে নদীতে। পরদিন এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক আল-আমিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে ধর্ষণ এবং হত্যার ঘটনার দায় স্বীকার করে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আল আমিন।
    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, শিশু লামিয়াকে ধর্ষণ এবং হত্যার পর লাশ গুম করতে নদীতে ভাসিয়ে দেয় আল আমিন। এ ঘটনায় আদালত দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সে। ঘটনার পর থেকে লাশ উদ্ধারের জন্য কাজ করে পুলিশ। অবশেষে সোনার চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।।

  • নড়াইলে মাসব্যপি ফুটবল প্রশিক্ষনের সমাপনি ও সনদ প্রদান অনুষ্ঠিত

    নড়াইলে মাসব্যপি ফুটবল প্রশিক্ষনের সমাপনি ও সনদ প্রদান অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২২-২৩ এর আওতায় নড়াইল
    ক্রীড়া অফিস আয়োজিত সদর উপজেলায় মাসব্যপি ফুটবল প্রশিক্ষনের সমাপনি ও
    সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুড়িরডোব মাঠে ক্রীড়া অফিস আয়োজনে ক্রীড়া
    অফিস অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
    প্রদান করেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধাক্ষ আব্দুর রশিদ মন্নু, মোঃ রজিবুল
    ইসলাম,সাগর খাঁন,রবিউল ইসলাম,বিজয় বিহারী ঘোষ, প্রমূখ। বক্তারা বলেন,এ প্রশিক্ষন থেকে নড়াইলে আরো ভালো ফুটবল খেলোয়াড় বের হয়ে আসবে। সবশেষে মাসব্যাপি প্রশিক্ষনের ৫০ জন ফুটবলারদের সনদ ও জর্সি প্রদান করা হয়।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ ভোর ০৪:৫০ ঘটিকার সময় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্তরের পার্শ্বে ঢাকা হইতে সিরাজগঞ্জগামী ০১টি নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

    গ্রেফতারকৃত আসামীঃ আব্দুল কাদের(৩০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, সাং-ভাটেরা জঙ্গলপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা।

    ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলা এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

    ৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স

    মেজর

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭৭১১২০১

  • বানারীপাড়ীয় প্রথম শহীদ বুদ্ধিজীবি জ্যোর্তিময় গুহ ঠাকুরতার মেয়ে মেঘনা ঠাকুরতাকে সংবর্ধনা এবং  মতবিনিয় অনুষ্ঠিত

    বানারীপাড়ীয় প্রথম শহীদ বুদ্ধিজীবি জ্যোর্তিময় গুহ ঠাকুরতার মেয়ে মেঘনা ঠাকুরতাকে সংবর্ধনা এবং মতবিনিয় অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক।।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক, ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা বাঙালির মেধা ও মনন শক্তি ধ্বংসের সূচনা করেছিল তাঁরই প্রথম শিকার শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা।

    তাঁর একমাত্র সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা পৈত্রিক বাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়ায় ছুটে আসেন। তিনি প্রথমে বানারীপাড়ার সাংস্কৃতিক সগঠন নতুনমুখ মিলনায়তনে তাৎক্ষনিক উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন নতুনমুখের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক, খেলাঘর আসরের সভাপতি মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম।

    রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশ (রিব) এর নির্বহী পরিচালক অধ্যাপক ড. মেঘনা গুহঠাকুরতা তিনি বলেন, আমার দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন পরে আমার পৈত্রিক ভুমিতে এসেছি। আমার পিতা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা এবং আমার মা বাসন্তী গুহ ঠাকুরতাকে উপস্থাপনের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমি ব্যক্তিগত ভাবে “জবা” নামে একটি আর্কাইভ স্থাপনের কাজ শুরু করেছি। জবা অর্থ হলো জ্যোর্তিময়- বাসন্তী আর্কাইভ। ইতিমধ্যে এজন্য একটি ডকুমেন্টারি জন্য বিভিন্ন স্থির এবং ভিডিও চিত্র শুটিং চলছে।
    বানারীপাড়ার জ্যোর্তিময় সংশ্লিস্ট বিভিন্ন ডুকুমেন্ট, ইতিহাস, ঐতিহ্যবাহী এলাকা পরিদর্শন এবং তথ্য নেয়া হচ্ছে। বানারীপাড়ার পাবলিক লাইব্রেরী, কুমুদ বিহারী গুহ ঠাকুরতা এবং আমাদের বাড়ির স্মৃতি বিজরিত বালিকা বিদ্যালয় ঘুরে দেখেছি। এখানে এসে আমি অভিভূত হয়েছে।আমার বাবাকে এখানে কেউ ভুলেননি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

    এসময় তার কাকতো ভাই অনুপ কুমার গুহ ঠাকুরতা এবং ডকুমেন্টেশনের পরিচালক সন্দীপ মিস্ত্রি কে পরিচয় করিয়ে দেন। অন্যান্যের মধ্যে ছিলেন বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার, নতুনমুখ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, বানারীপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার, সাংবাদিক গোলাম মাহমুদ রিপন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথসহ বিভিন্ন নেত্রীবৃন্ধ ছিলেন।

    এরপর রাত ৮ টায় বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের আমন্ত্রণে পৌরসভার মিলায়তনে মতবিনিময় করেন এসময় প্যনেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, সহকারী অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন, অধ্যাপক ইমরান হোসেন, কাউন্সিলর আকবর হোসেন, রিপন বনিক, আবুল কালাম প্রমূখ।

    ড.মেঘনা গুহঠাকুরতা তিনি শুক্রবার সকালে তার পৈত্রিক বাড়ীতে প্রতিষ্ঠিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক সহ বিদ্যলয়ের শিক্ষক, কমিটির সদস্য অভিভাবকা তাক শুভেচ্ছা জানান।#