Author: desk

  • কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

    কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নবাগত ইউ এন ও জহির ইমাম গত ৯ জানুয়ারী / ২৩ ইং যোগদান করেন। নবাগত ইউ এন ও উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

    গত ১২ জানুয়ারী / ২৩ ইং কালীগঞ্জ উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, তাঁর নিজ কার্যালয়ে কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম উক্ত মতবিনিময় সভায়,কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন সাধন করার মানসে, কালীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন যে,আপনারা আমার সাথে সর্বক্ষন যোগাযোগ করতে পারবেন এবং উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে,আমাকে জানালে,আমি সমাজের সর্বস্তরের জনগণের সুবিধার্থে সে সমস্যা গুলো সমধান করার চেষ্টা করব। উপস্থিত কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক তিতাস আলম,বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মনির, সম্পাদক শহিদুল ইসলাম ও সাংবাদিক টিটুল নবাগত ইউ এন ও – সাহেবের সার্বিক সহযোগিতা কামনা সহ,উপজেলার সার্বিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহবান জানান। এ সময় রিপোর্টাস ক্লাব,প্রেসক্লাব, ও বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • বানিয়াচংয়ে  নগদ অর্থসহ ৬ জুয়ারি আটক

    বানিয়াচংয়ে নগদ অর্থসহ ৬ জুয়ারি আটক

    হবিগঞ্জ প্রতিনিধি।।
    হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জমাধীসহ ০৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
    ১৩ জানুয়ারি রাতে অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, নেতৃত্বে এসআই/অঞ্জন কুমার নাহা, এসআই/রাজু বৈষ্ণব, এএসআই/সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানাধীন ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউ/পির অন্তর্গত আমিরখানী সাকিনে শ্রী শ্রী জয়কালী মন্দির এর বাউন্ডারীর পূর্ব পাশের খালি জায়গায় অভিযান পরিচালনা করিয়া নগদ টাকা ও ছয় গুটি (জান্ডু মন্ডু) দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ী ১। মোঃ কবিরুল ইসলাম (৩৮), পিতা-মৃত আদর মিয়া, স্থায়ী: গ্রাম- সন্দলপুর, ৮নং খাগাউড়া ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ শরীফ উদ্দিন (২৫), পিতা-মৃত তাহের উদ্দিন, স্থায়ী: গ্রাম- লরজপুর, ১২নং ইউ/পি, উপজেলা/থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৩। সাদিক মিয়া (২৫), পিতা-মৃত আব্দুল হামিদ, স্থায়ী: গ্রাম- লরজপুর, ১২নং ইউ/পি, উপজেলা/থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ ইদু মিয়া (৫০), পিতা-মৃত সফর আলী, স্থায়ী: গ্রাম- -যাত্রাপাশা, ৪নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ৫। মোঃ ফজলু (৪০), পিতা-মৃত মোঃ আঃ মুন্নাফ, স্থায়ী: গ্রাম -রুপরাজখার পাড়া, ২নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, ৬। মোশাহিদ মিয়া (৩৬), পিতা-বজলু মিয়া, স্থায়ী: গ্রাম -রঘুচৌধুরীপাড়া, ২নং ইউ/পি, উপজেলা/থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ ও জুয়া খেলার ৫,২৩০/-(পাঁচ হাজার দুইশত ত্রিশ) টাকা, ০২টি জান্ডু মন্ডু খেলার বোর্ডসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে

  • গোদাগাড়ীর কাকনহাটে সান্তালদের সহ্রাই পরব পালিত

    গোদাগাড়ীর কাকনহাটে সান্তালদের সহ্রাই পরব পালিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। ‘সহ্রাই পরবের মধ্য দিয়ে আমরা একত্রিত হব’ এই শ্ল্গোানকে সামনে রেখে সহ্রাই পরব পালিত হয়েছে।

    শনিবার সকালে গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামে রক্ষাগোলা সমাজ সংগঠনের আয়োজনে, রক্ষাগোলা সমন্বয় কমিটির সহায়তায় ও সিসিবিভিওর একাত্মতায় ৪দিন ব্যাপী সান্তালদের জাতিগত উৎসব সহ্রাই পরব পালিত এ উৎসবে আশেপাশের সমস্ত সান্তাল জনজাতির গ্রামসমূহ পরবে অংশগ্রহণ করে। ৪দিনব্যাপী উৎসব ‘উম’ এর আনুষ্ঠানিকতার মাধ্যমে সহ্রায় পরবের সূচনা করে বঙ্গান, খুন্টও, জালি, সাক্রাত, দারাম, র‌্যালী, খেলা, শিকার করা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

    সমাপনী পর্বে আলোচনা সভায় জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সংগঠনের মোড়ল ধনাই সরেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগমাঝি পেনা হাঁসদা, গুডিত সুনীল হেম্ব্রম, সচিব লালন হেম্ব্রম, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা, সিসিবিভিও’র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম, বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পটিয়ায় আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কম্বল বিতরণ

    পটিয়ায় আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কম্বল বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ বুধপুরা বাজার আউটলেট শাখার ৪র্থ বর্ষপূতি উপলক্ষে উদ্যোক্তা প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব এম. ইদ্রিচ চৌধুরী (অপুর) সভাপতিত্বে গ্রাহক সমাবেশ এবং (শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে) কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।শান্তিরহাট শাখার ২য় কর্মকর্তা জনাব মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অতিথিদের মাল্যদান করে বরণ করার মাধ্যমে অনুষ্টানের সূচনা করা হয়। উক্ত অনুষ্টানে উদ্ভোদক হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ শান্তিরহাট শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক জনাব মোঃ শাহজাহান সিরাজ।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ কর্ণফুলী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ তাহের সিদ্দিকী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ চট্টগ্রাম জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ফারুক হোসেন ও আব্দুল করিম রানা, সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সিনিয়র মাদসার অধ্যক্ষ জনাব মোঃ বোরহান উদ্দিন অন্যতম পরিচালক সোহেল মাহমুদ, জসিম উদ্দীন বাবু, আব্দুল্লাহ খান, ইকবাল করিম প্রমুখ এ সময় গ্রাহকদের পক্ষে বক্তব্য প্রদান করেন, হাজী স্টোরের সত্ত্বাধিকারী হাজী নাজিম উদ্দিন ও ডাক্তার বাদল কান্তি চৌধুরী বড়ুয়া।

    উপস্থিত বক্তৃারা ব্যাংকের সেবার ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার ব্যাংক হিসেবে সকলকে বুধপুরা বাজার আউটলেট শাখার সাথে ব্যাংকিং করার জন্য অনুরোধ করেন সাথে সাথে সভাপতির বক্তব্য শেষে কেক কেটে ৪র্থ বর্ষফূর্তি উদযাপন ও শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে) কম্বল বিতরণ করা হয়। সবশেষে উম্মুল রসূল এতিম খানা ও হেফজ খানার হাফেজ জনাব মোঃ ওসমান দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করেন।

  • ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠান বার্ষিকী ও পটিয়া অক্সিজেন সাপোর্ট টিম এর বর্ষপূর্তি ও  মিলন মেলা

    ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠান বার্ষিকী ও পটিয়া অক্সিজেন সাপোর্ট টিম এর বর্ষপূর্তি ও মিলন মেলা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠান বার্ষিকী ও পটিয়া অক্সিজেন সাপোর্ট টিম এর বর্ষপূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের মিলন মেলা, স্মৃতি চারণ, চিত্রাংকন, পুরুষ্কার বিতরণ, শীত উপহার প্রদান, প্রীতিভোজের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটিয়া ছাত্রলীগ অক্সিজেন সাপোর্ট টিমের উদ্যোগতা জনাব আবু হানিফ মোহাম্মদ সজিব, অনুষ্ঠান পরিচালনা করেন পটিয়া ছাত্রলীগ অক্সিজেন সাপোর্ট টিমের টিম লিডার মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রধান অতিথিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ, প্রধান বক্তঃ পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিজন চক্রবতী, বিশেষ বক্তাঃ জেদ্দা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম হিরো, ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম হোসাইন রানা, দক্ষিণ ভূষি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোরশেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাদাত সায়েম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দিল মোহাম্মদ সানি, পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ সরোয়ার, সাবেক ছাত্রনেতা মোঃ রাসেল, সাবেক ছাত্রনেতা রুবেল দাশ বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম অভি, পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত সাকিল, পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক অজয় শিল, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, উপস্থিত ছিলেন পটিয়া ছাত্রলীগ অক্সিজেন সাপোর্ট টিমের উদ্যোগতা মোঃ সোহেল, ও সাবেক ছাত্রনেতা অভি ভট্টাচার্য, এস টি মানিক, যুবলীগ নেতা আবুল হোসেন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইদুল আলম তানিম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল চক্রবর্তী, মোঃ এনাম, মিজানুর রহমান, পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়েদ হাসান, মোহাম্মদ খোরশেদ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ সাব্বির, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মোরশেদ তালুকদার, দক্ষিণ ভূষি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম-আহ্বায়ক রাসেল দে, ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভি ঘোষ ও অভি সরকার, জঙ্গলখাইন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন জোনায়েদ, কুসুমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাইনুদ্দীন চৌধুরী আদি, কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতিয়ার আহমেদ জয়, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রিফাত হোসেন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম তোহা, ও পটিয়া ছাত্রলীগ অক্সিজেন সাপোর্ট সকল সদস্য বৃন্দ, পটিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ আবেদুরজ্জামান আমিরী, বিকাশ চৌধুরী, সেলিম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, গোলাম কাদের, কামরুল ইসলাম ও শিক্ষাথী ও অভিভাবক বৃন্দ,

  • কোলাগাঁও ইউনিয়নে অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

    কোলাগাঁও ইউনিয়নে অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চলমান কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে অসহায় ও দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
    শনিবার বিকেলে কোলাগাঁও-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, কোলাগাঁও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার, মওলানা আবদুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন নজির আহমেদ ফাউন্ডেশনের প্রচার ও জনসংযোগ কর্মকর্তা আসিফ ইকবাল। আলোচনা সভা শেষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

    বক্তারা বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক প্রচার সেলের সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরন চলমান রেখেছেন। খাদ্য সামগ্রী বিতরন ছাড়াও নিয়মিত পটিয়ায় চলে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তার পাশাপাশি অসহায় মানুষের মেয়ের বিয়েতে সহায়তা করে যাচ্ছেন।

  • জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুুরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.আল আরাফ ওরফে দিপ্ত (২৮) ও মো.মাহবুবুর রহমান (২৯) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সদর উপজেলার পৌরসভার অন্তর্গত আমতলী চারমাথায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার মানিকপাড়া এলাকার মো.আঃ রউফের ছেলে মো.আল আরাফ ওরফে দিপ্ত ও একই উপজেলার বিহারপুর কলেজপাড়া এলাকার মো.আমির হোসেনের ছেলে মো.মাহবুবুর রহমান।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়,জেলার সদর উপজেলায় শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মো.আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালীন ডিউটি চলাকালীন সময়ে বিশেষ এক গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট পৌরসভার অন্তর্গত আমতলী চারমাথায় উক্ত অফিসারেরা বিশেষ অভিযান চালিয়ে ১ শত পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে আটক করা হয়।

    আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে মাদকের বিষয়ে জিড়ো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাই মাদকের সঙ্গে কোন আপোষ নয়। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক নির্মূলে প্রতিনিয়তই দিনরাত মাদক দ্রব্য উদ্ধারসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা (ডিবি)পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত দুইজন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জয়পুুরহাট সদর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • জীবিত ব্যক্তিকে মৃত বানালেন চেয়ারম্যান

    জীবিত ব্যক্তিকে মৃত বানালেন চেয়ারম্যান

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের কালাইয়ে জীবিত ব্যক্তির নামে মৃত্যু সনদ প্রদান করেছে আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ।
    উপজেলার ২নং আহম্মেদাবাদ ইউপির ১নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামের তালাশ নামে এক ব্যক্তি জীবিত থাকলেও তাকে কাগজে কলমে মৃত দেখিয়ে তার প্রতারনার মামলা থেকে অব্যহতি পাওয়ার আসায়। মৃত সনদ টি আদালতে দাখিল করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালে জয়পুরহাট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৪০৬ /১০৯ ধারায় একটি প্রতারণা মামলা রয়েছে। তালাশ মন্ডল উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাঘবপুর গ্রামের মোবারক মন্ডলের ছেলে। তিনি বর্তমানে ঢাকায় আত্মগাপনে আছেন বলে এলাকাবাসী জানান।
    মামলার বাদি ইজার আলী জানান ২০১৮ সালে আদমব্যসায়ী তালাশ মন্ডলের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করি। চলতি বছরর ১১ জানুয়ারী ঐ মামলার ধার্য তারিখে আদালতে গিয়ে জানতে পারি আসামী তালাশ মন্ডল নাকি ৩৭ পূর্বে মৃত্যবরণ করেছেন। সেই মত্যুর সনদপত্রও নাকি দিয়েছেন আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আকবর। ২০১৯ সালে মামলাটি তদন্তের ভার কালাই থানায় দিলে গত ৯/৯/২০১৯ সালে আসামী তালাশ মন্ডল বিদেশে থাকায়। মামলা থেকে অব্যহতী দেয় থানা পুলিশ। যার নামে মামলা। নেই অথছ তার মৃত্যর সনদ আদালতে দাখিল করা হয়েছে৷
    তিনি আরও বলেন, তালাশ মন্ডল আমার গ্রামের প্রতিবেশী সে এখনো জীবিত আছে। আর এই জীবিত ব্যক্তিকে চেয়ারম্যান মৃত্যর সনদ দিয়ে আমার মামলাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন।
    সরেজমিনে গিয়ে রাঘবপুর গ্রামের নুর ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল খালেকসহ একাধিক প্রতিবশী জানান, রাঘবপুর গ্রামের মোবারকের এক মেয়ে সুরমা ও তিন ছেলে তালাশ মন্ডল, খাইরুল এবং খাজা মিয়া। তারা কেউ মারা যায়নি। মোবারক মন্ডলের ছেলে মেয়েরা সবাই জীবিত। প্রতারনার মামলা থেকে বাঁচাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাকি মৃত্যর সনদ দিয়েছে।আমরা সেই কাগজ দেখলাম এরা যে প্রতারক চেয়ারম্যানের দেওয়া মৃত্যু সনদই তার প্রমাণ। তালাশের ভাই খাজা মন্ডল বলেন, তালাশ আমার ভাই ছিলো। বাবার মুখে শুনেছি তালাশ ১৯৯৬ সালে মারা গেছে। মামলার বাদি ইজার আলী ও আমার আপন ভাই পলাশের সংঙ্গে সুদের টাকা পয়সার লেনদেন ছিলো। বনি বনা না হওয়াই ইজার আলী ভুল করে পলাশের যায়গায় তালাশের নামে মামলা করেন৷
    স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস সাংবাদিকদের জানান, মোবারকের চার ছেলের মধ্যে তালাশ মারা গেছে।আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন।
    ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ জলিল বলেন, তালাশ আমার আপন ভাতিজা। আমি ১৪ বছর ধরে জনপ্রতিনিধি ছিলাম। তালাশ দুটি বিয়ে করেছে। গত ৬ মাস আগে এ মামলার বাদি ও বিবাদীদের নিয়ে আপোস মিমাংসার জন্য সালিশি বৈঠক করেছি। সেখানে উভয় পক্ষের সম্মতিতে ৫০ হাজার টাকা দিয়ে মামলা আপোষ করার সিদ্ধান্ত হয়। পরে মামলাটিকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন মেম্বারের যোগ সাজোসে তালাশকে মৃত্য সনদ দিয়েছে। তিনি আরো বলেন, কয়েক দিন আগেই তালাশের সাথে আমার দেখা হয়েছে৷ তবে সে তালাশ নামেই এলাকাই পরিচিত৷ ২০০৬ সালে বিবাহ রেজিস্ট্রারে তালাশ ওরফে পলাশ নামে কাবিন নামায় স্বাক্ষর করেছেন।
    অনুসন্ধানে জানা যায়, তালাস ২০১৫ সালে বৈরাগী আলুষ্টোরে তালাশ নামে চাকরি করতেন। বৈরাগী বাজারে থেকে বিদেশ লোক পাঠানোর ব্যবসা করত। গত ২০১৮ সালে একটি প্রতারনার মামলা খেয়ে পালিয়ে ঢাকায় যান।
    এবিষয়ে আহম্মেদাবাদ প্যানেল চেয়ারম্যন বাছেদ মন্ডল বলেন ২০২০ সালের ঘটনা এবিষয়ে আমি কিছুই জানিনা বর্তমান চেয়ারম্যান উমরাহ্ পালনে সৌদিআরব গেছেন৷
    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আকবর উমরাহ পালনে সৌদি আরবে থাকায় তার ছেলে রিপন জানান, তালাশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সনদ টি দেওয়া হয়েছে। শুনেছি এটির প্রমাণ আছে।
    উপজেলা নির্বাহী অফিসার, জান্নাত আরা তিথি জানান, মৃত্যুর সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সনদ নিতে হলে যাচাই-বাছাই করে চেয়ারম্যানের স্বাক্ষর দেওয়া উচিত ছিল। এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুস্কার বিতরণ

    আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরুস্কার বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলার ৫টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষিকা প্রিয়ান্তী দাস প্রিয়া সহ ৫ ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা গন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অভিভাবক রেশমা পারভীন বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকাসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অভিভাবক গন।পরে রাজিহার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মাশাপি ইসলাম নুর সহ বিজয়ী সদস্যের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

  • বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

    বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

    বায়জিদ হোসেন, মোংলা
    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অগমন কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলো এ কলেজের ছাত্রলীগের ৯০ দশকের তুখোড় ছাত্র নেতা, ৯৩ সালে কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বর্তমান মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস।
    ইউনিয়নের দিগরাজ বাজার থেকে শুরু করে দাকোপ খেয়াঘাট হয়ে বাজুয়া বাজার এবং অনুষ্ঠান স্থল ছিলো
    রং বে রং এর শুভেচ্ছা সম্বলিত অর্ধশত তোরন প্যানার অবরণ। এতে প্রমান করে শিক্ষামন্ত্রীর অগমনে কতটা প্রানবন্ধ ছিল প্রাক্তন এ শিক্ষার্থীর ভালোবাসা। শুক্রবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টার দিকে প্রিয় এ শিক্ষা প্রতিষ্ঠান বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে উপস্থিত হন উদয় শংকর বিশ্বাস সহ ৯০ দশকের সব শিক্ষার্থীরা। মিলন মেলায় পরিনত হয় কলেজ মাঠ প্রাঙ্গন, পূর্বের ভালোবাসা আর অতীতের সেই সব স্মৃতি যেন নতুন প্রণের সঞ্চয় যুগিয়েছিলো অনেক দিন পর এক সাথে কুশল বিনিময়ের মধ্যদিয়ে। বেলা ১১ টার কিছুক্ষণ পরে কলেজ আসে সেই মায়েন্দ্রক্ষণ। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কলেজ গেইটে ফিতা কেটে প্রবেশ করেন অনুষ্ঠান স্থলে। ঠিক তখন যেন প্রাক্তন – বর্তমান সব শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধ ভাংগা উচ্ছাস। পরে দুপুর ১ টার পরে প্রধান অতিথি ডাঃ দীপু মনির বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রথম পর্ব। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাতে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তৃতায় ডা. দিপু মনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই হচ্ছে অন্যতম হাতিয়ার। শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। বিগত সরকারগুলো দেশের উন্নয়নে উল্লেখযোগ্য তেমন কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।