Author: desk

  • পাইকগাছার রাড়ুলীতে সড়কের উপর বিদ্যুতের খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে  যাতায়াত

    পাইকগাছার রাড়ুলীতে সড়কের উপর বিদ্যুতের খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে যাতায়াত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার রাড়ুলীর জনগুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝে বিদ্যুতের খুঁটির কারণে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কর উপর স্থাপিত ৩টি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার সংলগ্ন সুধই মোড়লের বাড়ী হতে গোলদার, গাজী ও দায়পাড়া হয়ে বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৭ কিলামিটার ইটের রাস্তা রয়েছে। রাস্তাটি দেখভাল করে থাকে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি। জনগুরুত্বপূর্ণ এ সড়কের মাঝ বরাবর মৃতু আলিম শেখের বাড়ীর সামনে সড়কের উপর একটি এবং জব্বার ঠিকাদারের বাড়ীর সামনে বিদ্যুতের ৩টি খুঁটি রয়েছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ¦ মুহাঃ কওসার আলী গাজী জানান, অত্র সড়ক এলাকায় রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুন হামদ জামে মসজিদ, আল-হেরা দারুল কুরআন মাদ্রাসা, আল-হেরা স্বত¿ ইবতেদায়ী মাদরাসা, কাতার চ্যারিটি সোলার পানি সরবরাহ প্রকল্প, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া অত্র এলাকার শত শত মানুষ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্ত সড়কের মাঝ বরাবর বিদ্যুতের খুঁটি থাকায় বড় ধরণের কোন যানবাহন এবং মালবাহী কোন বাহন যেতে পারে না। এ ছাড়া প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কে সুন্দর যাতায়াতের জন্য ৩টি খুঁটি সরিয়ে নেওয়া উচিত। এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন পেলেই খুঁটি গুলো সরিয়ে নিরাপদ জায়গায় ¯াপন করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    পাইকগাছায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাইকগাছায় শনিবার দুপুরে পৌরসভার সরল ৪নং ওয়ার্ডস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছা প্রাঙ্গণে পৌরসভার সকল ধর্ম-বর্ণের আড়াই শত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সভাপতিত্ব করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সভাপতি মনোহর চন্দ্র সানা। স্বাগত বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সাধারণ সম্পাদক জগন্নাথ সানা। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের উপস্থাপনায় বক্তৃতা করেন শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পাইকগাছার সহ-সভাপতি অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, সহকারী অধ্যাপক উৎপল কুমার বাইন ও কার্ত্তিক চন্দ্র ঘোষ, প্রভাষক স্বপন কান্তি ঘোষ,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বিমল কৃষ্ণ সরকার, নন্দলাল ঘোষ, মোঃ মোমিন উদ্দীন, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, কোষাধ্যক্ষ হেমেন্দ্র নাথ গাইন, উত্তম কুমার ঘোষ, সঞ্জিব রায়, সুনিল মন্ডল, শংকর কর্মকার সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে “শিব জ্ঞানে জীব সেবা” এই মহান বাণীকে ব্রত করে অসহায়, দুস্থ ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।পরে গদাইপুর ইউনিয়ানের বাইরাবাদ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতারণ করেন।

  • বানারীপাড়ায় বাঙ্গালি সংস্কৃতির অন্যতম পিঠা উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বাঙ্গালি সংস্কৃতির অন্যতম পিঠা উৎসব অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বাঙ্গালি সংস্কৃতির অন্যতম উৎসব পিঠা উৎসব। শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ পিঠা উৎসব-২০২৩ এর শুভ উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিশিস্ট সমাজ সেবী বরিশাল-০২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহ ধর্মিণী আতিয়া আলম মিলি।

    শনিবার ১৪ জানুয়ারি সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়ীতাদের আয়োজনে ইউএনও ফাতিমা আজরিন তন্বী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি প্রভাষক নির্মলা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ বছর বানারীপাড়া উপজেলার পিঠা উৎসবে বিভিন্ন স্থান থেকে ২০ টি স্টল নানা রকমের কারুকার্যের নকশায় দেশীয় পিঠার পশরা উপস্থাপন করে। একই দিন সন্ধ্যায় বিদ্যালয় চত্ত্বরের মঞ্চে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।#

  • সরকার শহিদুল ইসলাম সহিদের দাফন সম্পন্ন- কৃষিমন্ত্রীর শোক

    সরকার শহিদুল ইসলাম সহিদের দাফন সম্পন্ন- কৃষিমন্ত্রীর শোক

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত সাবেক মেয়র সরকার শহিদুল ইসলাম সহিদ আর নেই ( ইন্না লিল্লাহি………… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫১ বছর।

    তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিপিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরসহ টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ।

    তিনি গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় ময়মনসিংহের একটি বে-সরকারী হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ২ টায় মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে টেংরী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

    মরহুমের জানাযায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শাহীনুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সহ মধুপুর-ধনবাড়ীর মুসিল্লিরা অংশ নেয়।

    সরকার শহীদ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে নির্বাচন করেন।

    হাফিজুর রহমান।।

  • তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংবিধান বিরোধী- কৃষিমন্ত্রী

    তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংবিধান বিরোধী- কৃষিমন্ত্রী

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচন হবে, সে পর্যন্ত বিএনপির হরতাল, অবরোধ, গণসমাবেশ, গণঅবস্থান, মানববন্ধনসহ আন্দোলন আন্দোলন খেলা চলতে থাকবে। তবে আমি মনে করি, নির্বাচনের আগ মুহূর্তে তাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তারা যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেটি অবাস্তব ও সংবিধানবিরোধী। দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে।

    শনিবার(১৪ জানুয়ারী২৩)ইং দুপুরে টাঙ্গাইলের মধুপুরের বঙ্গবন্ধু আকাশী ক্লাব আয়োজিত ১৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে, এটি বিএনপির অবাস্তব ও অলীক স্বপ্ন। ২০০৮ সালের নির্বাচনকে তারা মেনে নেয়নি, ২০১৪ সালের নির্বাচনকে তারা বর্জন করে। নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধ করেছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিলেন। ৯০ দিন আন্দোলনের পর মুখে কালিমা মেখে ব্যর্থতার গ্লানি নিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরে গিয়েছিলেন। তারা সরকারের পতন ঘটাতে পারেনি ২০১৮ সালের নির্বাচনে তারা সুবোধ বালকের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছিল।

    আবহমান বাঙালি ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঘোড়দৌড় আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। সুস্থ বিনোদনের পাশাপাশি ঘোড়দৌড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। পুরো মধুপুর উপজেলায় উৎসব আনন্দের আবহ তৈরী হয়। সেজন্য ঘোড়দৌড়, নৌকাবাইচ, হাডুডুসহ সকল লোকজ সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।

    অনুষ্ঠানে সংসদস্য তানভীর হাসান ছোট মনির, খান আহমেদ শুভ , টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন প্রমূখ বক্তব্য রাখেন।

    এর আগে দুপুরে মন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।

    এসময় মধুপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।।

  • মহেশপুর সীমান্ত থেকে পাচারকারীসহ পাঁচ লক্ষাধীক টাকার রুপার গহনা জব্দ

    মহেশপুর সীমান্ত থেকে পাচারকারীসহ পাঁচ লক্ষাধীক টাকার রুপার গহনা জব্দ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে ৫ লাখ ৩৬ হাজার টাকা মুল্যের প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে। এ সময় মহেশপুর ৫৮ কিজিরি হাতে আটক হয় পাচারকারী চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতা। শনিবার দুপুরে বিজিবির সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা বিওপির নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। সোর্সের দেয়া বর্ননামতে একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া রদিতয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • দলমত নির্বিশেষে সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জেলা দুর্যোগ কর্মকর্তার

    দলমত নির্বিশেষে সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জেলা দুর্যোগ কর্মকর্তার

    ষ্টাফ রিপোর্টারঃ
    দলমত নির্বিশেষে সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সানোয়ার হোসেন । পাশাপাশি তিনি বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত শীত উপকরণ রয়েছে। শীতার্তদের মাঝে সুষ্ঠুভাবে কম্বল ও শুকনো খাবার বিতরণ তদারকি করতে বিভিন্ন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। চলমান শীতে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
    দুর্যোগ কর্মকর্তা বলেন, শীতবস্ত্রের জন্য কেউ যেন কষ্ট না পায় সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।সরকারের মজুদের কোনো কমতি নেই বলেও জানান তিনি।

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে  খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়- ডা: এম এ এমএ আজিজ

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়- ডা: এম এ এমএ আজিজ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক মহাসচিব, বিএমডিসির চেয়ারম্যান, জনপ্রিয় ও কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেছেন- জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খেলাধুলাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়। তিনি বলেন- বর্তমান সরকারের নেতৃত্বে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে উন্নয়ন হয়েছে বিধায় আমাদের বাংলার ছেলেরা ও মেয়েরা বিভিন্ন দেশে গিয়ে খেলাধুলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করেছে। আমাদের মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে।

    শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে তিনি
    ময়মনসিংহ নগরীর বয়ড়া সমাধানের মোড় এলাকায় স্বপ্নপূরণ যুব সংঘের উদ্যােগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারপন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার উদ্ধোধন করেন বয়রা ছালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: বিলকিছ আক্তার রুমা ।

    এসময় অধ্যাপক ডা: এম এ আজিজ ভাই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।

    খেলার প্রধান অতিথি স্বাচিপ সাবেক মহাসচিব ও আওয়ামীলীগের স্বাস্হ্য বিষয়ক উপদেষ্টা ডা: এম এ আজিজ ভিডিও কলের মাধ্যমে খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি, এলাকার গর্ণমান্য ব্যাক্তিগনের সাথে সরকারের উন্নয়ন, শিশুদের খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন।

    টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক । তিনি বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে । তাহলে শরীর স্বাস্হ্য ভালো থাকবে। এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অগ্নিবীণা যুব সংঘ প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবাদুল ইসলাম আকন্দ । টুর্ণামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মারুফ ।

    ফাইনাল খেলায় এস কে গ্রুপ ও মামা ভাগ্নে নামে দুটিদল অংশ গ্রহন করে । খেলায় মামা- ভাগ্নেদল ট্রাইব্রেকারে ১ গোলে বিজয়ী হয়েছে। বিজয়ীদল কে
    দলীয় অধিনায়কের কাছে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার তুলে দেন যুবলীগ নেতা এইচ এম ফারুক । রানার্স আপ দলকে একটি ড্রেসিং টেবিল দেওয়া হয়। এছাড়াও টুর্ণামেন্টের সর্ব্বোচ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে।

  • পায়রাবন্দে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    পায়রাবন্দে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

    রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সদরপুর পঞ্চায়েত পাড়ায় বজলুর রহমান গ্রন্থাগারের উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত ১৪ জানুয়ারি শনিবার বজলুর রহমান গ্রন্থাগার চত্বরে
    উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উদ্বোধন করেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান মাহাব।
    উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ ও ডা. মোঃ মনজুরুল হাসান মেনন ।
    অত্যন্ত আনন্দমুখর পরিবেশে চারশতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,পাবলিক রিলেশন,আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফ আহমেদ,ময়নুল হাসান লিটন, জাহিদ হাসান,সাকিব,সাব্বির হোসেন, ঝিনুক সম্পাদক বদরুন নাহার, বজলুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমান সরকার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি নবীর হোসাইন প্রমুখ।

  • পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু, ছেলে আহত

    পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা মেয়ের মৃত্যু, ছেলে আহত

    মোঃ হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মায়ের সাথে মেয়েরও মৃত্যু হয়েছে। এসময় ২ বছরের একটি ছেলেও গুরুতর আহত হয়।
    গত (১৩ জানুয়ারী) সকালে উপজেলার পাটগ্রাম বুড়ীমারীর ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

    নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে গুরুতর আহত হয়েছে।

    স্থানীয়রা ও পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত ২ বছর বয়সী একটি ছেলেকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তবে কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা তাৎক্ষনিক বলতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

    পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

    হাসমত উল্লাহ।।