Author: desk

  • মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে- ময়মনসিংহে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য

    মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে- ময়মনসিংহে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য

    স্টাফ রিপোর্টার, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়াই হলো বিট পুলিশিং। ছোটখাট সমস্যা সমাধানের জন্য থানায় আসার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারের নেতৃত্বে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। এতে সময় ও অর্থ দুইদিক থেকেই ক্ষতিগ্রস্থরা রক্ষা পাবেন। পুলিশের কোন নম্বর না থাকলে ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক পুলিশ আপনার পাশে এসে হাজির হবে।

    রবিবার (১৫জানুয়ারী) বিকাল ৩ টায় ময়মনসিংহ নগরীর ২৬নং বিট শিকারীকান্দা মহাসড়ক সংলগ্ন (মাল্টি পারপাস আবাসিক) এর পাশে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশ এবং গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    কোতোয়ালি মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেন-জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে চেষ্টা করছেন। উন্নত দেশ গড়তে হলে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। বাংলাদেশ পুলিশ সমাজে শান্তিপির্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা ভাইস পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পূজা উদযাপন পরিষদের নেতা শংকর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত রায়, ডঃ ইদ্রিছ আলী খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রব, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা,কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা আবুল কালাম,
    সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান।

    এর আগে স্বাগত বক্তব্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালি মডেল থানায় থানায় জিডি কিংবা মামলা করতে কোন টাকা লাগে না। কোন পুলিশ যদি সেবার নামে কাউকে হয়রানী বা কারো কাছ থেকে টাকা দাবি, আদায় করে তাহলে তার চাকুরী থাকবে না।সেই উদ্যোগ নেয়া হবে।
    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, এক সময় এসপির চেয়ারে বসতেন ব্রিটিশ আর পরবর্তীতে পাকিস্তানিরা। জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা বসছি। বিট পুলিশিং সম্পর্কে বিস্তারিত আলোচনায় বলেন, হয়রানী ও দুর্নীতিমুক্ত পুলিশ গঠনে কাজ করছি। আগামী দুইমাসের মধ্যে সিসি ক্যামেরার আওতায় পুরো নগরীকে আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কঠোর অবস্থানে। মাদকের সাথে পুলিশ জড়িত হলে তাকেও ছাড় দেয়া হবেনা।

    এছাড়া ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমাবেশে উত্তম ও ভাল কাজ করার জন্য তিনজন গ্রাম পুলিশকে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়েছে। পরে অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • ক্ষেতলালে মুক্তিযোদ্ধাদের মাঝে থানা পুলিশের কম্বল বিতরণ

    ক্ষেতলালে মুক্তিযোদ্ধাদের মাঝে থানা পুলিশের কম্বল বিতরণ

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
    ক্ষেতলালে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম।

    ১৫ জানুয়ারি রবিবার বিকেলে ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের ব্যক্তিগত উদ্দ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সাবেক কমান্ডার আজাহার আলী, ক্ষেতলাল থানার এস আই আব্দুল আলীম, সাংবাদিক ওয়াকিল আহমেদ, আমানুল্লাহ আমান সহ মুক্তিযোদ্ধাগণ।

  • বিএনপির সাথে খেলা হবে আগামী জানুয়ারীতে – ওবায়দুল কাদের

    বিএনপির সাথে খেলা হবে আগামী জানুয়ারীতে – ওবায়দুল কাদের

    মোঃ হামিদার রহমান নীলফামারী
    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল নয়। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে। আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।’

    রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ‘বিদেশে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছেন তারেক রহমান। দেশে এসে রাজনীতি করার সৎ সাহস নেই তার। তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। কোথায় তাদের আন্দোলন। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। কোনো জনগণ তাদের সঙ্গে নেই।’

    ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিসের চাকুরি স্থায়ীকারণের দাবীতে অবস্থান কর্মসূচী

    গাইবান্ধার সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিসের চাকুরি স্থায়ীকারণের দাবীতে অবস্থান কর্মসূচী

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় “বেকার করো নিরসন,দেশের হবে উন্নয়ন” এই প্রতিপাদ্যক সামনে রেখে ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনরায় চালু ও স্থয়ীকরণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

    রোববার সকালে উপজেলা পরিষদের সামনে ন্যাশনাল সার্ভিস কর্মীরা অবস্থান কর্মসূচির আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি রাহাত খন্দকার রনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম, এ‍্যাড. এছার উদ্দিন, তানিয়া বেগম, আলমগীর হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ২ বছর মেয়াদি এ প্রকল্পে উপজেলার ৫ হাজার ৪৩৭ জন শিক্ষিত দক্ষ বেকার যুবক ও যুবরানীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল । কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ার কারণে তারা বেকার হয়ে অতি মানবেতর জীবনযাপন করছেন। পুনরায় প্রকল্পটি চালু ও স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। অবস্থান কর্মসূচিতে এই প্রকল্পের অসংখ্য যুবক ও যুবরানী অংশ নেন।

  • নানিয়ারচর সেতুর নাম ফলক উন্মোচন’’ করেছেন  দীপংকর তালুকদার

    নানিয়ারচর সেতুর নাম ফলক উন্মোচন’’ করেছেন দীপংকর তালুকদার

    (নানিয়ারচর প্রতিনিধি)

    রাঙামাটিতে নির্মিত পার্বত্য চট্টগ্রামের সর্ব বৃহৎ সেতুকে চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান সেতু নামে ‘‘নাম ফলক উন্মোচন’’ করেছেন রাঙামাটির স্থায়ী সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

    রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদীর উপর নির্মিত ২২৭ কোটি টাকা ব্যয়ে ৫০০মিটার দীর্ঘ সেতুর নাম চিত্রশিল্পী চুণীলাল দেওয়ানের নামে নামকরণের ফলক উম্মেচন করা হয়েছে।
    এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্তরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (ইসিবি) ৫০০ মিটার দীর্ঘ এ সেতু নিমার্ণ করেছে।

    উল্লেখ্য: রাঙামাটি সদর- নানিয়ারচর- লংগদু-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৩ সালে নানিয়ারচর অংশে চেঙ্গী নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০১৫ সালের ৩১ অক্টোবর সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখানে সেতু নির্মাণের ঘোষণা দেন। ২০২২ সালের ১২ জানুয়ারী বুধবার সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানিয়ারচর চেঙ্গী নদরি উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর ওপর নির্মিত পার্বত্য চট্টগ্রামের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ৩ জানুয়ারি ২০২৩ সালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নানিয়ারচর সেতুটিকে বিশিষ্ট চিত্রশিল্পী ‘বাবু চুনীলাল দেওয়ান সেতু’ নামে নামকরণ করা হয়। তবে স্থানীয়দের দাবি ছিলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামানুসারে উক্ত ব্রীজের ফলক উন্মোচন করার।
    আজ ১৫ জানুয়ারি রোজ রবিবার নানিয়ারচর চেঙ্গী সেতুকে চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান সেতু নামে নাম ফলক উন্মোচন করেন।

  • খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক অবরোধ

    খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকে আধাবেলা সড়ক অবরোধ

    খাগড়াছড়ি প্রতিনিধি।।

    পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধের কার্যক্রম পালিত হয়েছে।

    পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত খীসা সমর্থীত মূল ইউপিডিএফ এর ডাকে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) সড়ক অবরোধ পালন হয়েছে।

    পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পাহাড়ের অ-নিবন্ধিত এ আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয়।

    আধাবেলা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

    এ অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধ চলাকালে জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে ইজিবাইক ও মোটর সাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে। তবে অবরোধ চলাকালে খাগড়াছড়ির কোথাও কোন ধরনের পিকেটিং চোখে পড়ে নি।

    আজ রবিবার ১৫ জানুয়ারী জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ি জেলায় এ অবরোধের ডাক দেয়।

    উল্লেখ্যে যে, গত ১৩ জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে লিখিত প্রেসের মাধ্যমে এই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

    উক্ত কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামে জাতীয় মানবাধিকার কমিশনের সফরকে সামনে রেখে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে উক্ত বিক্ষোভের আয়োজন করা হয় এবং সেই দিন বিক্ষোভ মিছিল পরবর্তী খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক ও সাবেক পিসিপি’র সভাপতি বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামেরন দেওয়ান ও পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা উপস্থিত ছিলেন।
    প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যবৃন্দের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করার কথা রয়েছে।

  • ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায়  নিহত ৩

    ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে সকাল বেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ওসি। নিহতরা হলেন: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ।প্রত্যক্ষদর্শিরা জানান, ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেলটি পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর দিকে শৈলকুপার হাবিবপুর মুড়ো তলা এলাকায় ঢাকাগামী গোল্ডেনলাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে তুষার (২৫) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। সে শেখপাড়া পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানা ও শৈলকুপার ওসি দ্বয় জানান, সকালে মোটরসাইকেলে তিন জন ব্যক্তিই মোটরসাইকেল আরোহী ছিলেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • সুজানগরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

    সুজানগরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

    এম এ আলিম রিপনঃ সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোয় উপজেলার কামারদুলিয়ার এইচ এম এফ নামক ইটভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ জানুয়ারী) এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। ইউএনও তরিকুল ইসলাম জানান,সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ওই ইটভাটা মালিক মো.মুক্তার হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে জাতীয়তাবাদী কৃষকদলের মিছিল

    সুজানগরে জাতীয়তাবাদী কৃষকদলের মিছিল

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ নবগঠিত সুজানগর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,জেলা কৃষকদলের আহবায়ক মো.শফিউল আলম ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে উপজেলা কৃষকদল। মিছিল শেষে উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ,পৌর পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস ও সদস্য সচিব জসিম বিশ্বাস,বিএনপি নেতা শফিউল্লাহ মনি, মঞ্জু শেখ, আলাউদ্দিন আলাই, মোল্লা মোহাম্মদ আলী,ইঞ্জিনিয়র আব্দুল্লাহ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইচ উদ্দিন বিশ্বাস,কৃষকদল নেতা আব্দুল বাছেত বাঁশী,ছাত্রনেতা বাবু,রুবেল,কাউছার,মেহেদী ও রাশেদ প্রমুখ। সভায় বক্তরারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে দলটির সুজানগরের নেতাকর্মীরা বলে জানানো হয়। উল্লেখ্য গত মঙ্গলবার মো.শাহজাহান আলী শেখকে আহ্বায়ক ও আব্দুল মজিদ মন্ডলকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষকদল সুুজানগর উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার জেলা কৃষকদলের আহবায়ক মো.শফিউল আলম ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস এই কমিটি অনুমোদন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রিতে

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রিতে

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুইদিন মৃদু শৈত্যপ্রবাহের পর আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে শীতের জেলা প গড়। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনি¤œ ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

    শুক্রবার (১৩ জানুয়ারি) অ লটির সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দুয়েকদিন সর্বনি¤œ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

    সপ্তাহজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাস বয়ে চলেছে অবিরাম। এতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তবে প্রতিদিনের মত শনিবার সকাল ৯টার পর সূর্যের মুখ দেখা দিয়েছে। ঝলমলে রোদে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। কিন্তু টানা শৈত্যপ্রবাহে ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নি¤œ আয়ের মানুষ দুর্ভোগে রয়েছে।

    তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দুয়েকদিন সর্বনি¤œ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।