Author: desk

  • এখানে কেউ নেই লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    এখানে কেউ নেই লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    আবু নাসের সিদ্দিক তুহিন-

    এখানে কেউ নেই,নেই কোন মানুষ কিংবা নিষিদ্ধ কিছু
    কুকুর,বিড়াল,শকুন,হনুমান,বাঘ,সিংহ কিংবা রাক্ষুসেরা
    শুধু একদল বুনো হাসঁ, কোকিলের ডাক আর গাংচিল
    পথে প্রান্তরে, মেঠোপথ,ঘাটের ডিংঙি পাল তোলা নাও।

    স্বচক্ষে স্বচ্ছ নোনাজল,টপকিয়ে টুপ,ডুবন্ত পানকৌড়ি
    পারাপাড়ের অপেক্ষায়,চরযোদ্ধা,আগন্তুক ঘাটের মাঝি
    নিস্তব্ধ বালুচর,কাঁশ বনের হাসি,পাখির কলতানে চৈতন্য
    জলপথে মাছেদের কোলাহল,নিভৃতে নিস্তব্ধতা আঁধারে

    রশ্মিরাগ এখনো,মাটি স্পর্শ করেনি কেন,সূর্য নেই বলে
    বায়ান্নর আলোয় উজ্জীবিত কথন কতোই না শক্তিশালী
    হিসেবের খেরোখাতা,খেয়েছে ঘুনপোকাঁ,শতাব্দীর তরঙ্গ
    বিমুগ্ধতা,একরাশ নোনাজলে ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে

    শৈশব, কৈশোর, যুবক, বৃদ্ধ, কৃষক, মজুর, ধনী, দরিদ্র
    চাকুরে, ঠাকুরে, কাঠুরে,ঘাটুরে,হাটুরে,পাটুরে, খাটুরে
    কাব্যের কাচামালে নোনাপানি লাফিয়ে স্ফুটে ঢেউ সৃষ্টি
    ভাঙতে, ভাঙতে গড়ে ওঠে নগর,বন্দর,মানুষের বন্ধনে।

  • আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জয়পুুরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

    আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জয়পুুরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর উপহার স্বরূপ পাঠানো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    রোববার (১৫ জানুয়ারি) সকালে আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব কম্বল বিরতণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, থানার (ওসি তদন্ত) মো.আব্দুল মালেকসহ আক্কেলপুর থানা পুলিশের সকল অফিসারসহ কর্মকর্তা বৃন্দরা।

    কম্বল বিতরণকালে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,উত্তরাঞ্চলে দিনদিন তীব্র শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্ত মানুষের কথা ভেবে জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম পাঁচটি উপজেলার ন্যায় আক্কেলপুর উপজেলাতেও ১ এক হাজার শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে পাঠিয়েছেন। ওসি আরও বলেন পুলিশ সুপারের পাঠানো কম্বল গুলো আক্কেলপুর উপজেলার শীতার্ত বীর মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, ছিন্নমূল, অসহায়, নৃতাত্ত্বিক, নৈশ্যপ্রহরী,গ্রাম পুলিশ ও গুচ্ছ গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে আক্কেলপুর থানা পুলিশের মাধ্যমে স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে সেইসব কম্বল গুলো বিতরণ করা হয়েছে।

  • বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের  ইন্তেকাল

    বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ১৫ জানুয়ারী রবিবার ভোর ৫.১৫ মিনিটে ঢাকার কুর্মিটোলার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি— রাজিউন )। এসময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। ওইদিন বিকেল ৪ টায় রাস্ট্রীয় মর্যাদা দেয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বানারীপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেড ও ইউএনও ফাতিমা আজরিন তন্বী উপস্থিত ছিলেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে  জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাঙ্গালি সংস্কৃতির অন্যতম শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৩ এর শুভ উদ্ধোধন করেন বরিশাল০২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহর্ধমিনি সমাজ সেবক আতিয়া আলম মিলি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতাদের আয়োজনে ইউএনও ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্থানীয় সাংসদ মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। এ বছর বানারীপাড়া উপজেলার পিঠা উৎসবে বিভিন্ন স্থান থেকে ২০ টি স্টল নানা রকমের কারুকার্যের নকশায় দেশীয় পিঠার পশরা উপস্থাপন করে। একই দিন সন্ধ্যায় বিদ্যালয় চত্ত্বরের মঞ্চে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পিঠা উৎসবে অংশ গ্রহনকারী ষ্টল গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমি আক্তার পুতুলের বুড়ি দাদীর পিঠা ঘর।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • প্রয়াত সাংবাদিকদের স্মরণের দোয়া ও মিলাদ

    প্রয়াত সাংবাদিকদের স্মরণের দোয়া ও মিলাদ

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

    প্রয়াত সাংবাদিকরা হলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা-এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. কাউছার, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি এবং দৈনিক সবুজ দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বাতেন।

    প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর পরিচালনায় প্রেসক্লাবের সকল সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    দোয়া পরিচালনা ও আলোচনা করেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন।

  • শেখ হাসিনার উন্নয়ন তুলেধরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভায়-হইপ স্বপন

    শেখ হাসিনার উন্নয়ন তুলেধরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভায়-হইপ স্বপন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই একসঙ্গে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেছেন, তা ইসলামের ইতিহাসে পাওয়া যাবে না।

    শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে আক্কেলপুর সরকারি এম আর ডিগ্রি কলেজ মাঠে উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে উন্মুক্ত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন-হুইপ স্বপন।

    হুইপ স্বপন আরও বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আযান দেওয়া বন্ধ হয়ে যাবে বলে অপপ্রচার চালানো হয়েছিলো। আওয়ামী লীগ সরকার টানা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে।

    দেশের কোথাও কোনো মসজিদে আজান তো বন্ধ হয়নি। এখন এমন ভ্রান্ত ধারণা অনেকটায় কেটে গেছে। তবে এখনো শতভাগ কাটেনি।
    আবু সাঈদ আল মাহমুদ আরও বলেন, ‘পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র রয়েছে।

    মসজিদে মসজিদে ইসলামি পাঠদানকেন্দ্র খুলে হুজুরদের প্রজেক্টের মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে, শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এটি সওয়াবের কাজ। এ কাজের উদ্যোক্তা শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার সহকর্মী হিসেবে সবাই সওয়াবের ভাগীদার হবো ইনশাআল্লাহ।

    সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারেক রহমান বিশ্বচোর। তার কারণে বিএনপির এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে। ’

    এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,জেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক মাসুদ রেজা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বাবলু,পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল,জেলা যুবলীগের সাঃ-সম্পাদক মিলন দেওয়ান,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সাঃ-সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • পঞ্চগড়ে নিয়োগ জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    পঞ্চগড়ে নিয়োগ জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

    মো ;বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    সম্প্রতি হয়ে যাওয়া পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগে ঘুস জালিয়াতির মামলায় সাইফুল ইসলাম দুলাল নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
    রোববার দুপুরে পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডলের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
    সাইফুল ইসলাম দুলাল পঞ্চগড় সদরের ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
    এর আগে, গত বছরের ২৯ নভেম্বর পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া বাদী হয়ে এই ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন।
    মামলার অপর আসামীরা হলেন- আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলীপাড়া এলাকার গ্রামের ইসলাম উদ্দীনের মেয়ে মোছা. ইয়াসমিন (২১), একই ইউনিয়নের নলপুকুরী গ্রামের লতিফুর রহমানের মেয়ে মৌসুমী আক্তার (২৮), ইয়াসমিনের স্বামী এএইচআর মাসুদ রয়েল (২৮) এবং ভাই সাইদুর রহমান (২৪)। তারা প্রত্যেকেই জামিনে রয়েছেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি অ্যাড. আব্দুল হান্নান।
    মামলা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর পঞ্চগড়ে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ওই পরীক্ষায় ইয়াসমিন এবং মৌসুমী উত্তীর্ণ হন। নিয়ম অনুযায়ী তারা ২৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসে। কিন্তু তাদের কথা বার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। এক পর্যায়ে তাদের লিখতে দেওয়া হয় কিন্তু লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের লেখার মিল না থাকায় নিয়োগ বোর্ডের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন তাদের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছেন।
    মামলায় উল্লেখ করা হয়, ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান- তার ভাই সাইদুর রহমান এবং স্বামী এএইচআর মাসুদ রয়েল তাকে লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাস করাতে সহায়তা করেছেন। পরে ভাইবা বোর্ড কৌশলে সাইদুর এবং মাসুদ রয়েলকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান- পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয় ইয়াসমিনের চাকরির জন্য।

  • বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত

    বানারীপাড়া প্রতিনিধি।।
    বরিশালের বানারীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জয়িতার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
    ১৪ জানুয়ারী সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে
    বাঙ্গালি সংস্কৃতির অন্যতম শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৩
    এর শুভ উদ্ধোধন করেন বরিশাল০২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহর্ধমিনি
    সমাজ সেবক আতিয়া আলম মিলি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতাদের আয়োজনে
    ইউএনও ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
    বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্থানীয় সাংসদ মোঃ
    শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক
    ও পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। এ বছর বানারীপাড়া উপজেলার পিঠা
    উৎসবে বিভিন্ন স্থান থেকে ২০ টি স্টল নানা রকমের কারুকার্যের নকশায় দেশীয়
    পিঠার পশরা উপস্থাপন করে। একই দিন সন্ধ্যায় বিদ্যালয় চত্ত্বরের মঞ্চে
    মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপজেলা পরিষদের ভাইস
    চেয়ারম্যান নুরুল হুদার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পিঠা উৎসবে অংশ
    গ্রহনকারী ষ্টল গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল গ্লোবাল
    ইউনিভার্সিটির শিক্ষার্থী সুমি আক্তার পুতুলের বুড়ি দাদীর পিঠা ঘর।

  • বানারীপাড়ার শিক্ষক আবুল কাশেমের ইন্তেকাল

    বানারীপাড়ার শিক্ষক আবুল কাশেমের ইন্তেকাল

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া
    উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম জহির ১৫ জানুয়ারী রবিবার রাত ৩.৩০টায় ঢাকায় চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না……. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অজস্র গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯৩ সন থেকে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন । তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা মাগরিব বাদ তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল দিলেন ইউপি চেয়ারম্যান একরামুল হক

    ময়মনসিংহে শীতার্তদের মাঝে কম্বল দিলেন ইউপি চেয়ারম্যান একরামুল হক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কনকনে শীত আর হিমেল বাতাসের ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ । এই পরিস্থিতিতে কম্বল নিয়ে অসহায়-দুস্থ ও শীতার্তদের দুয়ারে দুয়ারে ছুটছেন উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক।

    শনিবার ১৪জানুয়ারী সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত খাগডহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় মানুষের জন্য উপহারের ২০০ এবং তার ব্যক্তিগত উদ্যোগে ৭০ পিছ মোট ২৭০ টি কম্বল ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।

    তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমেও শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিচ্ছেন তিনি। আর এসব কম্বল পেয়ে খুশিতে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন অসহায় শীতার্ত মানুষেরা।

    এ বিষয়ে চেয়ারম্যান একরামুল হক বলেন, সরকারি ও ব্যক্তিগতভাবে কম্বল বিতরণের পর দিন দিন শীতের প্রাদুর্ভাব বাড়ছে। এর ফলে ইউনিয়নের নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে নিজেই কম্বল কিনে অসহায়দের গায়ে তুলে দিতে পেরে অনেক ভালো লাগছে। এই শীতে মানুষের কল্যাণের কথা চিন্তা করে হলেও মানবিক হয়ে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদেরকেও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।