Author: desk

  • ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

    ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত।

    জানা যায়,ঠাকুরগাঁওয়ে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।তবে একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।১৬ ই জানুয়ারী ২০২৩ দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করে।আর এ মামলায় অপর আসামি মোঃ রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

    বিবরণে জানা যায়,২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মোঃখাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় পুলিশ জানতে পারে পাশ্বর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন।পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটোচার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামি রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। পরে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার দীর্ঘ তদন্ত শেষে মোঃওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতে সত্যতা সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

  • মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র বিতরণ

    মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র বিতরণ

    মহালছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির মহালছড়িতে আজ ১৬ জানুয়ারী সোমবার সকালে সদর ইউনিয়নের চৌংড়াছড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক প্রায় ৪শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
    এছাড়া তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    চলতি শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্বত্য এলাকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে মানবতার হাত প্রসারিত করেছে মহালছড়ি জোন।
    মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।

  • দিনাজপুুরে নিউলাইট দক্ষতা উন্নয়ন প্রকল্পের ১মাস মেয়াদি সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

    দিনাজপুুরে নিউলাইট দক্ষতা উন্নয়ন প্রকল্পের ১মাস মেয়াদি সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলামঃ দিনাজপুরে নিউলাইট দক্ষতা উন্নয়ন প্রকল্প (এনএসডিপি) এর ১মাস মেয়াদি পোশাক তৈরি, ব্লক বাটিক ও নকশিকাঁথা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র বিতরণ ও সংশ্লিষ্ট বিষয়ে স্বকর্র্র্মসংস্থান সৃজন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার সুইহারি এলাকার নিউলাইট ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(নিউলাইট যুুব প্রশিক্ষণ কেন্দ্র্র) প্রধান কার্র্র্যালয়ে এই সনদপত্র বিতরণ অনুুষ্ঠিত হয়।

    নিউলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ মকছেদুল মমিনের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউলাইট ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউলাইট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নিউলাইট ফাউন্ডেশনের হিসাব রক্ষক ফারজানা বেগম, আলমগীর হোসেন (প্রশিক্ষক) আদিত্য, সুরুজ মিয়া, নাহিদা আক্তার এবং আবির প্রমুখ।

    সনদপত্র বিতরণ ও সংশ্লিষ্ট বিষয়ে স্বকর্র্র্মসংস্থান সৃজন অনুষ্ঠানে অত্র সংস্থার চেয়ারম্যান মকছেদুল মমিন বলেন, বেকার জীবনের আলোর আরেক নাম নিউলাইট। শতবাধা পেরিয়ে নিউলাইট এগিয়ে যাবে। প্রশিক্ষিত যুব উন্নত, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। গ্রামের প্রতিটি বেকার নারী-পুরুষকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদেরকে বাড়িতে বসে কাজ প্রদান করার লক্ষে এই যাত্রা আজ থেকে শুরু করা হলো। ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষ জনশক্তি তৈরি করবে নিউলাইট ফাউন্ডেশন। ‘চাকুরি চাহিব না, চাকুরি দিব’ লক্ষ্য অর্জনে জননেত্রী শেখ হাসিনার সাথে একমত হয়ে কাজ শুরু করল নিউলাইট অর্গ্যানাইজেশন । উত্তরবঙ্গের সর্বমোট ১৯ টি শাখার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ট্রেনিং হিসেবে কম্পিউটার, গবাদিপ্রাণি পালন চিকিৎসা, ড্রাইভিং, আমিনশীপ, পল্লী চিকিৎসক, বিউটিশিয়ানসহ বিভিন্ন কাযর্ক্রম অব্যাহত রয়েছে। এরপর সকল শাখায় ভ্রাম্যমান কার্যক্রমটি ধারাবাহিক ভাবে শুরু করা হবে বলে জানানো হয়েছে।

  • কোম্পা‌নিগঞ্জ বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৪৭ হাজার টাকা জ‌রিমানা

    কোম্পা‌নিগঞ্জ বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৪৭ হাজার টাকা জ‌রিমানা

    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার মুরাদনগর উপ‌জেলার কোম্পা‌নিগঞ্জ বাজা‌র এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়। এ সময় টেক্সটাইল রং কে খাবা‌রের রং হি‌সে‌বে বি‌ক্রি করায় মেসার্স পাল এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং এক কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। এছাড়াও ই‌চ্ছেমা‌ফিক মূল‌্য ব‌সি‌য়ে নিত‌্যপণ‌্য বি‌ক্রি করায় মেসার্স সরকার এন্টারপ্রাইজ‌কে ১০ হাজার টাকা, মেয়াদহীন খাদ‌্য পণ‌্য বি‌ক্রি করায় মেসার্স রিপন সাহা‌কে ১০ হাজার টাকা, অ‌তিরিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় দীপা স্টোর‌কে ৪ হাজার টাকা এবং দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মহা‌দেব ভাণ্ডার‌কে ৩ হাজার টাকা জ‌রিমানাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী এমন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৪৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। বেলা ১২টা থে‌কে ভুক্তা অধিকার জেলা সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শাহাদাত হো‌সেন এবং এসআই আলমগী‌রের নেতৃ‌ত্বে মুরাদনগর থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

  • স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনের সম্মেলন ও অভিষেক ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

    স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনের সম্মেলন ও অভিষেক ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    স্বদেশ বিদেশ পাঠক ফোরাম মনফালকনে গত ১৪ জানুয়ারি শনিবার স্থানীয় সান মিখিয়েলের অডিটোরিয়ামে দ্বিতীয় কার্যকারী পরিষদের সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলন ও অভিষেক কমিটির প্রধান আহ্বায়ক খন্দকার তোফাজ্জল হোসেন তপন ও আহ্বায়কদের সমন্বয়ে একটি সুন্দর ও সফল সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম কার্যকরী পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল ও অনুষ্ঠান  যৌথভাবে পরিচালনা করেন প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি মামুন আল রশিদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন তপন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম আনিস।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ শামসুল হক জনি মিয়া রাফিক লিটন সারোয়ার কাওসার সবুজ মো.লিটন কামরুজ্জামান কামাল এসকে এম কে জাকির হোসেন সুমন মোহাম্মদ উল্লাহ সোহেল। এছাড়াও
    আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্স।  অনুষ্ঠান শুরু তে
    জাহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
    সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বদেশ বিদেশ পাঠকফোরামের  মৃত্যুবরণকারী দুজন উপদেষ্টা ফরিদ খান ও গোলাম কিবরিয়া সাথী এর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা রাফিক লিটন , রাহাত খান আরমান খান আইরিন সাজিয়া সারোয়ার কাউসার সবুজ জনি মিয়া ফরিদ আহমেদ ও ফরিদুল ইসলাম আনিস প্রমুখ। সভাপতির বক্তব্যে প্রথম কার্যকরী পরিষদের সকল সদস্য ও উপদেষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বদেশবিদেশ পাঠকফোরাম গঠন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতার জন্য সভাপতি তার বক্তব্যে প্রথম কার্যকরী পরিষদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। মাদকের বিরুদ্ধে অবিরাম প্রতিবাদ এই স্লোগানকে সামনে নিয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে এ সংগঠনটি অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি আশা ব্যাক্ত করেন নতুন কার্যকরী পরিষদ এই ধারাকে অব্যাহত রেখে প্রবাসে নানা সমস্যা সমাধানকল্পে একযোগে কাজ করবেন।
    প্রধান আহবায়ককে নতুন কার্যকরী কমিটি ঘোষণা এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়ে বক্তব্যের সমাপ্তি করেন।
    প্রধান আহ্বায়ক প্রথম কার্যকরী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং নতুন আংশিক কমিটি ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয় ফরিদুল ইসলাম আনিস সিনিয়র সহ-সভাপতি সারোয়ার কাউসার সবুজ সাধারণ সম্পাদক মামুন আল রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কোষাধক্ষ্য মোঃ লিটন ও ১ নং সম্মানিত সদস্য এমডি জনি মিয়া এবং সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আকর্ষণীয় পুরস্কার সমৃদ্ধ রেফেল ড্র হয়। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আশিক সাগর বাঙ্গাল শাকিল সাকিব এবং চ্যানেল আইএর সেরা কণ্ঠশিল্পী ২০১৪ এর জিসা সেন।

  • নাগেশ্বরীর পাখিরহাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

    নাগেশ্বরীর পাখিরহাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট সংলগ্ন বাবলু সরকারের জমিতে দীর্ঘ দুই বছর থেকে ৫টি পুকুর খনন শেষে আরো ২টি পুকুর খননে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। এদিকে বালু উত্তোলনকারী ব্যবসায়ী বজলার রহমান সরকারি নির্দেশনা অমান্য করাসহ প্রশাসনের নাম ভাঙিয়ে অবাধে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে। এমন অভিযোগ এলাকাবাসীর।

    জানা গেছে, নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের ছোট ভাই বাবলু সরকার তার ভাইয়ের দাপট খাটিয়ে দীর্ঘ ২বছর থেকে আবাদি জমিতে ড্রেজার ব্যবসায়ী বজলার রহমানের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে ৫টি পুকুর খনন শেষ করে আরো ২টি পুকুর খনন করতে অবৈধভাবে বালু উত্তোলন করাসহ বিক্রি করছে। কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে জন-সাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।

    এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মমিন আলী, জালাল হোসেন, এসাহাক আলীসহ অনেকে জানান, আমাদের এলাকা থেকে দীর্ঘ দুই বছর ধরে বাবলু সরকারের ক্ষমতার দাপটে আবাদি জমি থেকে বালু ব্যবসায়ী বজলার রহমান ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।

    বালু ব্যবসায়ী বজলার রহমান বলেন, নুরুজ্জামান চেয়ারম্যানের ছোট ভাই বাবলু পুকুর খনন করছে তাই আমরা বালু উত্তোলন করছি।

    নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত বলেন, সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে।

  • হয় মাদক ছারতে হবে নাহয় জেলখানায় থাকতে হবে-বাকেরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল

    হয় মাদক ছারতে হবে নাহয় জেলখানায় থাকতে হবে-বাকেরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল

    বি এম মনির হোসেনঃ-

    ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতিতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, গুজব, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে
    ১৬জানুয়ারি সোমবার বিকেল ৪টায় নিয়ামতি বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও নিয়ামতি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন পিপিএম। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, নিয়ামতি নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুবকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ সুলতান আহমেদ, নিয়ামতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ নিলু আহমেদ, সাধারণ সম্পাদক বিমল সাহা, নিয়ামতি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মামুন-অর-রশিদ মিরন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, নিয়ামতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব ও ইভটিজিংসহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ নির্মুল করা সম্ভব নয়।এজন্য প্রয়োজন পুলিশ,সাংবাদিক,শিক্ষকসহ সকল শ্রেনী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, হয় মাদক ছারতে হবে নাহয় জেলখানায় থাকতে হবে।

  • তারাগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে পালিত

    তারাগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে পালিত

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবি এবং রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, আনিছুর রহমান লাকু ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাগঞ্জ উপজেলা বিএনপি।

    আজ সোমবার (১৬ জানুয়ারি) বিকালে তারাগঞ্জের নতুন চৌপতি বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    উক্ত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাকদুম আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী নূর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহীউদ্দীন ইয়হিয়া কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ প্রমুখ।

    এসময় বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম কমানো, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

  • গাজীপুর সদরে মৎসজিবী ফ্রন্টের উরশ শরিফ অনুষ্ঠিত

    গাজীপুর সদরে মৎসজিবী ফ্রন্টের উরশ শরিফ অনুষ্ঠিত

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলা জাকের পার্টি মৎসজিবী ফ্রন্ট এর আয়োজনে মহা পবিত্র বিশ্ব উরশ শরিফ উপলক্ষ্যে কেন্দ্রীয় দাওয়াত মিশন অনুষ্ঠিত হয়ছে।
    ১৫ ই জানুয়ারি (রবিবার) রাত ৯ টায় সদর উপজেলার বাঘের বাজার জলপাইতলায় এই মাহফিল এবং দাওয়াত মিশন অনুষ্ঠিত হয়।
    কেন্দ্রীয় পরিষদের মৎসজিবী ফ্রন্টের সহ তথ্য সম্পাদক নূর সাঈদের সঞ্চালনায় ওয়াজ করেন ময়মনসিংহ বিভাগের যুব ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম।
    জাকের পার্টির মৎসজিবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ন সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মৎসজিবী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎসজিবী ফ্রন্টের গাজীপুর জেলার সভাপতি রফিকুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং জেলা উপজেলার নেতরা।
    উক্ত কেন্দ্রীয় দাওয়াত মিশনের শুভেচ্ছান্তে ছিলেন জাকের পার্টি মৎসজিবী ফ্রন্টের গাজীপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

    রাসেল শেখ
    গাজীপুর

  • তারাকান্দায় আড়ম্বরপূর্ণভাবে  শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    তারাকান্দায় আড়ম্বরপূর্ণভাবে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৬ জানুয়ারি) সকালে তারাকান্দা বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয়ের
    মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনার আয়োজন করা হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপির উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাপ্ত হয় ।

    এর আগে উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী অ্যাথলেটিকস প্রতিযোগিদের সাথে ওই মাঠেই মুক্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত।

    এ সময় তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা গত ১৪ ও ১৫ জানুয়ারী উপজেলার ১০টি ইউনিয়নের ৪ টি স্পটে প্রাথমিক বাছাই শেষে ১৬ জানুয়ারি তারাকান্দা বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি ইভেন্টে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেণি ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা `ক’ গ্রুপে এবং ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপে হয়ে অংশ নিবে এই প্রতিযোগিতায়। `ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেয় শিক্ষার্থীরা। `ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্ধিতা করেছে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।