Author: desk

  • পানছড়িতে অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরা ও নাইরুং ত্রিপুরাকে সংবর্ধনা দেওয়া হয়েছে

    পানছড়িতে অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরা ও নাইরুং ত্রিপুরাকে সংবর্ধনা দেওয়া হয়েছে

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    যে দেশে গুণের সমাদর নেই,সেইদেশে গুণীজনের জন্ম হয় না ড.মুহাম্মদ শহীদুল্লাহর এর স্লোগানে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের কুড়াদিয়া ছড়া এলাকার গর্বিত সন্তান অভিলাষ ত্রিপুরা ও অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি রাজ্য সরকারের যুব বিষয়ক উপদেষ্টা কাউন্সিল’র সদস্য ও নবম শ্রেণির পড়ুয়া তার মেয়ে নাইরুং ত্রিপুরাকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার সময় লতিবান ইউপি,নালকাটা উচ্চ বিদ্যালয়,পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এর যৌথ আয়োজনে নালকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এই সময় নালকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচিং মারমা ও প্রিয়সী চাকমার যৌথ সঞ্চালনায় নালকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৪১ নং লতিবান মৌজার হ্যাডম্যান ভূমিধর রোয়াজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য খগেশ্বর ত্রিপুরা।

    এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরা ও তার সহধর্মিণী রাজশ্রী রোয়াজা,ভাইবোনছড়া মিলিয়াম উচ্চ বিদ্যালয় ও ভাইবোন ছড়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মংশি মারমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্বারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হেমারঞ্জন কার্বারী,নালকাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শান্তিরঞ্জন চাকমা।

    এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক শান্তি প্রিয় চাকমা,বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিরঞ্জন ত্রিপুরা,এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সময় বক্তারা নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে রেখে শিক্ষা প্রসারে ভূমিকা রাখাসহ নানা মুখী কাজ করার জন্য প্রবাসী অভিলাষ ত্রিপুরা ও তার কন্যা নাইরুং ত্রিপুরাকে
    অভিনন্দন ও শুভ কামনা জানান। এবং পানছড়িতে শিক্ষা প্রসারে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • বানারীপাড়ায়  ভ্র‍াম্যমাণ আদালত পাঁচ ঔষধ দোকানিকে জরিমানা

    বানারীপাড়ায় ভ্র‍াম্যমাণ আদালত পাঁচ ঔষধ দোকানিকে জরিমানা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৭ জানুয়ারী দুপুরে বানারীপাড়া উপজেলা হাসপাতাল রোডে ভ্র‍াম্যমাণ আদালত পাঁচ ঔষধের দোকানিকে বিভিন্ন অনিয়মের জন্য ১৯ হাজার টাকা জরিমানা করেছেন । বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফাতিমা আজরিন তন্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সংবাদ পেয়ে বানারীপাড়া বন্দর বাজারের প্রায় ঔষধের ফার্মেসী বন্ধ করে দোকানিরা পালিয়ে যায়।এ থেকে দোকান বন্ধ হওয়ার কারণে বিপদে পড়ে ঔষধ কিনতে আসা ক্রেতারা। তারপরও উপস্থিত সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানায় ভ্রাম্যমান আদালত টিমকে ।যাতে অবৈধ ঔষধ বিক্রয় থেকে ব্যাবসায়ীরা বিরত থাকে ও সাবধান হয়ে যায় এবং তাদের কে আইনের আওতায় নেয়া হয়।

  • আদালতে মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় বাদী নিজেই কারাবাস

    আদালতে মিথ্যা মামলা প্রমানিত হওয়ায় বাদী নিজেই কারাবাস

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীর ডিমলা থানার নন এফ আই আর প্রসিকিউশন নং ১৮( সূত্রঃ জি আর মামলা নং- ৯৪/১৯, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ) এন জি আর ১৪/২০ নং এন জি আর মামলার আসামী আরিফ হোসেন পিতাঃ মৃত আজিজুল ইসলাম, সাং- ঠাকুরগঞ্জ(মাস্টারপাড়া), থানাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী এর বিরুদ্ধে সূত্রে বর্নিত ক্ষতি করার উদ্যেশ্য মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগে প্রসিকিউশনপক্ষ আনীত বাংলাদেশ দন্দবিধি এর ২১১ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আমলী আদালত ডিমলা-৬, সোমবার (১৬ই জানুয়ারি/২৩ ) এ রায় দেন।
    সুত্র মতে মামলার বিবাদী পক্ষ আদালতের রায়ের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন।
    উপরোক্ত ঘটনার বিবরণ জানতে চাইলে, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, কেউ কারো প্রতি নাটকীয় হয়রানি মূলক মিথ্যা মামলা করলে সেটি আদালতে মিথ্যা প্রমানিত হলে একই ভাবে তারাও বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন। তাই তিনি ডিমলাবাসীকে কেউ কারো প্রতি হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে বিরত থাকার জন্য আহবান জানান।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গর্ভকালীন সেবা কার্ড প্রদানে টাকা আদায়ের অভিযোগ

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গর্ভকালীন সেবা কার্ড প্রদানে টাকা আদায়ের অভিযোগ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়ায় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রোকশানা বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, চেকাপ ছাড়াই টাকার বিনিময়ে মিলে এন্টি নেটাল কেয়ার (এএনসি) কার্র্ড। ওই অফিসের আয়া এবং এফডব্লিউভি রোকশানা বেগম মিলে এএনসি কার্ড প্রদানে প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আদায় করেন। রোববার (১৫ জানুয়ারি) থেকে এই টাকা লেনদেনের ঘটনা ঘটে আসছে। আরোও জানা যায়, উপজেলার প্রায় কেন্দ্রে এধরণের ঘটনা ঘটছে এবং যাদের দুই এর অধিক ছেলে-মেয়ে রয়েছে তাঁরাও মা ও শিশু কর্মসূচির আওতায় আবেদন করছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা কয়েকজন মহিলা বলেন, আমরা কার্ড নিতে আসছি। কার্ড নিতে অনেকের হাতে টাকা দেখা যাচ্ছে। আমাদেরকেও টাকা দিতে হবে। এদিকে ঘটনার পরের দিন সোমবার (১৬ জানুয়ারি) সকালে ভজনপুর পুরাতন পরিষদের সামনে ডিজিটাল সেন্টারে অনলাইন করতে আসা গিতালগছ গ্রামের এক মহিলা জানান, টাকা নিতে বলে নিষেধ আছে। তবুও আমার কাছ থেকে ১৫০টাকা নিয়েছে, ১০০টাকা দিলে রাগ করে, বলেন এত লেখালেখি করে দিচ্ছি ১০০ টাকা কোন বিবেকে দেন।

    এ বিষয়ে ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রোকশানা বেগম ও ওই অফিসের আয়া বলেন, রোববার সকাল থেকেই ৮/১০জন সেবা গ্রহনকারী মহিলার কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করেছেন। পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মা ও শিশু কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ৪-৬মাসের গর্ভাবস্থায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা প্রদত্ত এএনসি কার্ড থাকতে হবে। একজন আবেদনকারীকে অনলাইনে আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যেই করতে হবে।

    এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড প্রদানে টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।

  • পঞ্চগড়ে খেকোদের হাতে রক্ষা পাচ্ছে না করতোয়া-তালমা নদীর পাড়

    পঞ্চগড়ে খেকোদের হাতে রক্ষা পাচ্ছে না করতোয়া-তালমা নদীর পাড়

    বাবুল হোসেন পঞ্চগড় ,

    পঞ্চগড় সদর উপজেলার তালমা ও করতোয়া নদীর পাড় ভ্যাকু,ট্রাক্টর মাধ্যমে অবাধে কাটছে দিনরাতিতে এক শ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী ।দেখে মনে হবে যেন মাটি কাটার উৎসব চলছে নদীতে।এতে হুমকিতে ফসলি জমিসহ ঘরবাড়ি ও সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের বাঁধ।
    সম্প্রতি সরেজমিনে দেখা গেছে,সদর উপজেলার নলকুড়া এলাকার একটি বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে করতোয়া নদীর বাঁধ ঘেষে ভ্যাকু মেশিন দিয়ে রাতের আধাঁরে বালু কেটে বিক্রি করছে। তালমা ডিয়াবাড়ি এলাকায় তালমা নদীর পাড় কেটে ট্রাক্টরে নেয়া হচ্ছে।একই চিত্র ফুলতলা কাঁটাবাড়ি ফরেস্ট এলাকায়।তবে তালমা ডিয়াবাড়ি এলাকায় পাড় কাটা ট্রাক্টরের শ্রমিকরা জানিয়েছেন, তাদের পরিবহন মালিক আলিম একই এলাকার নুরু এমপি নামের এক ব্যক্তির কাছে ক্রয় করে নিয়েছেন।
    স্থানীয় সিদ্দিক,করিমুল, আলতাব জানান, এভাবে নদীর পাড়ের মাটি কেটে নিলে
    বর্ষার মৌসুমে পানি ঢুকে ব্যাপক ভাঙনের সৃষ্টি হবে।এতে ঘরবাড়ী, ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে।নদীর পাড় কাটার এ উৎসব বন্ধের জোর দাবী জানান তারা।
    এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক মুঠোফোনে বলেন,অভিযোগ পাওয়ার পরে পাহারা বসানো হয়েছে এবং প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

  • নড়াইলে প্রশিক্ষণ পরিদর্শন করতে  আসেন  খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের দুই অভিভাবক

    নড়াইলে প্রশিক্ষণ পরিদর্শন করতে আসেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের দুই অভিভাবক

    উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে //

    খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের দুই অভিভাবক প্রফেসর শেখ হারুনর রশিদ, পরিচালক ও এ. এস. এম. আব্দুল খালেক, উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা, নতুন কারিকুলামের প্রশিক্ষণ পরিদর্শন করতে নড়াইল আসেন। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার তাঁরা লোহাগড়া উপজেলার প্রশিক্ষণ ভেণ্যুতে উপস্থিত হয়ে প্রতিটি কক্ষের শিক্ষকদের সাথে “নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময় করেন ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের যৌক্তিকতা তুলে ধরেন এবং এটি বাস্তবায়নের জন্য সকল শিক্ষককে অনুরোধ জানান ।

    এসময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, নড়াইল এস. এম. ছায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া হামিদ ভূইয়া, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক জুলকার নাঈন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তাগণ।

    মতবিনিময় শেষে সংবাদিকদের সাথে কথা বলেন পরিচালক ও উপপরিচালক মহোদয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন স্মার্ট বাংলাদেশ গঠনের মুল উপাদান স্মার্ট নাগরিক, স্মার্ট, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর লক্ষ্য নিয়ে সরকার নতুন এই কারিকুলাম প্রণয়ন করেছে। আমরা যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সরকারের এ মহতি উদ্যোগকে বাস্তবায়ন করার। এ উদ্দেশ্যে নড়াইল জেলার প্রশিক্ষণ দেখতে আসা।

    এ সময় নড়াইল জেলার শিক্ষার ফেরিওয়ালা খ্যাত জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান বলেন খুলনা বিভাগে এই দুই স্যার যোগদান করার পর থেকে এ অঞ্চলের শিক্ষায় এক নতুন গতির সঞ্চার হয়েছে। আমরা পরিচালক ও উপপরিচালক স্যারদের নেতৃত্বে দারুনভাবে এগিয়ে যাচ্ছি এবং সামনের দিনেও শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে স্যারদের নেতৃত্বে সফল করতে পারব ইনশাল্লাহ্। অতিথিদ্বয় লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রশিক্ষণ ভেণ্যু পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে প্রশিক্ষণ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে প্রতারণার অভিযোগে ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

    নড়াইলে প্রতারণার অভিযোগে ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে প্রতারণার অভিযোগে ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার। র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে মুন্সি ওবায়দুর রহমান শান্ত (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৪ জানুয়ারি) তাকে আটক করা হয়। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত মুন্সী আব্দুল মোতালেবের ছেলে। মো: সোহেল রানা (৪০) ও মুন্সি ওবাইদুর রহমান শান্ত (৫৫) র‍্যাবের বড় অফিসারের পরিচয় দিয়ে নড়াইলের
    লোহাগড়া উপজেলার তুষার আলী খানের পারিবারিক ঝামেলা মেটানোর কথা বলে অর্থ দাবী করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীর উপর উত্তেজিত হয় প্রতারকদ্বয়। তাদের আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয় জনসাধারণ তাদের আটক করার চেষ্টা করলে মো: সোহেল রানা নামের অপর প্রতারক পালিয়ে যায়।
    আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভুয়া র‌্যাব পরিচায়দানকারী পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নড়াইলের পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • সিরাজগঞ্জের কামারখন্দে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জের কামারখন্দে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি।

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৬/০১/২০২৩ ইং তারিখ বিকাল ০৩:১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ মোঃ আমিরুল মন্ডল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৬ (তিনশত ছাব্বিশ গ্রাম)হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোছাঃ শিরিয়া বেগম(৫১), স্বামীঃ মোঃ মোবারক হোসেন, পিতাঃ মৃত্যঃ কছিম উদ্দিন সরকার, সাং- দুলগাগড়া খালী, পোষ্টঃ কল্যানপুর, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ।

    ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট কমান্ডার বিএন

    কোম্পানী কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭৭১১২৫৫

  • বাদশাগঞ্জে খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

    বাদশাগঞ্জে খেলার মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

    শান্ত তালুকদার,
    মধ্যমগর ও ধর্মপাশাপ প্রতিনিধি-

    সুনামগঞ্জের ধর্মপাশা বাদশাগঞ্জে
    ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলার বাদশাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্টিত হয়। অনুষ্টানের উদ্ভোধক ও প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করেন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এর সঞ্চালনায়, বিশেষ অতিথি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, উপজেলা আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ফেরদৌসুর রহমান, সাংসদের এপিএস আব্দুর রাজ্জাক পাবেল, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, সহ সভাপতি জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন প্রমুখ।##

  • সুজানগর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

    সুজানগর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সারা দেশের ন্যায় পাবনার সুজানগর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে নির্মিত নতুন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। সুজানগর মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম রেজা, ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সুজানগর উপজেলা পরিষদ চত্বরের উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন স্থানে নির্মিত হয়েছে এ নয়নাভিরাম মডেল মসজিদটি। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। নতুন এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। এছাড়াও আছে শিশুশিক্ষা, লাইব্রেরী, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের কক্ষ, অতিথিশালা, হলরুম, লাশ গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, হজযাত্রীদের ট্রেনিং ব্যবস্থা, হেফজখানা,গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র । গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করছেন সাজিদ কনস্ট্রাকশন নামক একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালের জুনের দিকে কাজ শুরু হয়। ৪০ শতক জমির উপর ১২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুজানগর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি । মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি সুজানগর উপজেলার বাসিন্দারা। স্থানীয়রা জানান,এ উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। দেখে মন জুড়িয়ে যায়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।