Author: desk

  • লালমনিরহাট প্রচণ্ড শীত কাঠখড়ির আগুন দিয়ে বাঁচার চেষ্টা

    লালমনিরহাট প্রচণ্ড শীত কাঠখড়ির আগুন দিয়ে বাঁচার চেষ্টা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    শীতের সকালে কাঠখড়ি দিয়ে আগুন পোহানো গ্রামের পুরাতন প্রাকৃতিক দৃশ্য। লালমনিরহাটের কালীগঞ্জ থানার সতীরপাড় এলাকাতেও (১৭ জানুয়ারি সকালে শীতের হাত থেকে বাঁচতে কয়েকজন যুবক আগুন জ্বালিয়ে পোহানোর দৃশ্য চোখে পড়ছে।

    পৌষের শীতে সবাই গরমের পোশাকে জবুথবু। সূর্য ওঠার সঙ্গে-সঙ্গে বাড়ির আঙিনায় সকাল সন্ধ্যায় আগুন পোহানোর দৃশ্য দেখা যায়। প্রচণ্ড শীতে আগুন পোহানোর দৃশ্যটি সবার কাছে পরিচিত, সেটা হলো শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহানো। এমন চিত্র শুধু গ্রামেই দৃশ্যমান।

    অপরদিক, রবিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খড়-কুটোতে দিয়ে আগুন ধরিয়ে চারপাশে ৮ /১০ জন মিলে আগুন পোহাতে দেখা গেছে । কেউ দাঁড়িয়ে কেউ বসে, যে, যেভাবে পারছেন আগুন পোহাচ্ছেন। শৈত্যপ্রবাহে নাজেহাল অবস্থা সবার। হাড়কাঁপানো ঠাণ্ডায় সবাই জবুথবু- শিশু কিশোর, বৃদ্ধ, আবাল বনিতা সবার একই হাল। শীত থেকে বাঁচার সাধ্য কারও নেই।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় জনসাধারণের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধ, নারী এবং শিশুরা। শীতবস্ত্র ও সংকটে হাজার-হাজার দরিদ্র মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জেলাজুড়ে এক সপ্তাহ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে মনে করছেন তারা। শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় সকালে কৃষকরা পেঁয়াজ, রসুন ও বিভিন্ন সবজিখেতের জমিতে পরিচর্যা করতে যেতে পারছেন না অগনিত কৃষক।। যার জন্য পেঁয়াজসহ বিভিন্ন সবজি পরিচর্যার অভাবে জমিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলন বিপর্যয়ের শঙ্কায় দিন পার করছেন তারা। বিশেষ করে লালমনিরহাট সদর,আদিতমারী, কালীগঞ্জ,হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা গুলোতে বিভিন্ন সবজীর ব্যাপক ফলন হয়।

    জানতে চাইলে তারা বলেন, আগুন তাপানোর আয়োজনটা সাধারণত করে থাকে শিশুরাই। যদিও সে আয়োজন উপভোগ করে সবাই। তবে আগুন পোহাতে গিয়ে গাঁয়ের মানুষের দুর্ভোগও কম না। প্রায়ই সংবাদপত্রে সে খবর উঠে আসে। পুড়ে দগ্ধ, পুড়ে মৃত্যু পর্যন্ত হয় মানুষের। তারপরও শীতের প্রকোপ সহ্য করতে না পেরে মানুষ আগুন পোহায়।তারা মনে করেন যতক্ষণ আগুলের পাশে থাকা যাবে ততক্ষণ শীত থেকেও বাঁচা যাবে। শীতের সকাল সন্ধ্যায় আগুন পোহাতে শীতার্ত মানুষ অনেক আনন্দও পান। এটা নতুন কিছু নয়! আগুন পোহানো এটা পুরাতন প্রথা। অন্য বছরগুলোর হিসেবো এ বছর শীত অনেক বেশি। তাই এমনিভাবে প্রতিদিনই গ্রামের ছেলেরা এক কারনে আগুন পোহানোর মাত্রা একটু বেশী।

    দুই দিন ধরে সূর্যের চোখ দেখা যাচ্ছে না। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ! প্রতিদিন বেড়েই চলছে শীত।কোথাও কোথাও সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তীব্র শীতে শিশু কিশোর বৃদ্ধ, আবাল বনিতা, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস, জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

    হাসমত উল্লাহ।।

  • ক্ষেতলালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়

    ক্ষেতলালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলালে শিল্পে ব্যবহার উপযোগী এসিআই সীডে ভ্যালেনসিয়া জাতের নতুন আলু পরীক্ষা মূলক ভাবে চাষ করে কৃষকরা উৎপাদনে সাফল্য অর্জন করায় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌর এলাকার পূর্ব শাখারুঞ্জ ফসলের মাঠের মধ্যেই এই দিবস পালন করা হয়। এতে ২০ জন কৃষকের মাঝে ১০ হেক্টর জমিতে ৮ হাজার মেট্রিক টন ভ্যালেনসিয়া আলু বপন করা হয়।

    কৃষকদের উব্ধুদ্ধ করণের লক্ষ্যে বটতলী বাজারে বিশিষ্ট্য আলু ব্যবসায়ী দুলাল মিয়া সরদারের সভাপতিত্বে ওই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

    এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা
    জাহিদুর রহমান, এসিআই সীডের কৃষিবিদ গোলাম মোস্তফা ও খন্দকার সাইফুল ইসলাম প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক কৃষক-কৃষানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

    মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব এর সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে।১৬ জানুয়ারী সোমবার সকাল ৯টা থেকে এ প্রশিক্ষণ শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে বিকাল ৪ ঘটিকায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহা পরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বির সঞ্চালনায় সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপ্রধান জাফর ওয়াজেদ বলেন বঙ্গবন্ধু মহিউদ্দিন সাহেবের কোলে ছিলেন, বাংলাদেশের ইতিহাসের অংশ হচ্ছে আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বঙ্গবন্ধুর ইতিহাস মহিউদ্দিন সাহেবকে বাদ দিয়ে সম্ভব নয়, আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট সোহানা তাহমিনা, উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার দিপক চন্দ্র দাস, অংশ গ্রহনকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মোল্লা, সদস্য হামিদুল ইসলাম লিংকন ও শাহনাজ আক্তার । পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি ও মোজো বিশেষজ্ঞ ড. জামিল খান এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।
    এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষন গ্রহন করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সহ সভাপতি আনোয়ার হোসেন, আবু হানিফ রানা, সাংগঠনিক সম্পাদক জসিম মোল্লা, কোষাধ্যক্ষ আবু সাঈদ সৌরভ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন জনি, প্রকাশনা সম্পাদক রাজ মল্লিক, সদস্য তরিকুল ইসলাম, শেখ আছলাম, সাহাদাত হোসেন সায়মন, কাজী বিপ্লব হাসান, লিটন মাহমুদ,আ‌নিছুর রহমান র‌লিন সহ ৩৫ জন সাংবাদিক নিয়ে ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন

  • ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খালেক বেকারীর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খালেক বেকারীর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহর এলাকায় খালেক বেকারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ ভ্রাম্যমাণ আদালত বেকারীর মালিক আব্দুল খালেককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    জানা যায়,রানীশংকৈল পৌর শহরের সকাল ১১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।সে সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।তিনি জানান গোপন অভিযোগের প্রেক্ষিতে খালেক বেকারীর কারখানায় গিয়ে দেখা যায়,উৎপাদিত পন্যের বিএসটিআই অনুমোদন না থাকা,ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার করা ও কারখানার পরিবেশ নিম্ন মানের হওয়ার কারণে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট।

  • কুমিল্লার বাঙ্গরায় আন্তঃজেলা চোর চক্রের তিন নারী  সদস্য আটক

    কুমিল্লার বাঙ্গরায় আন্তঃজেলা চোর চক্রের তিন নারী সদস্য আটক

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার বাঙ্গরায় আন্তঃজেলা চোর চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

    সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের শ্রী সিদ্ধেশরী সার্বজনীন দেব মন্দিরের আঙ্গীনায় বটবৃক্ষের স্থান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো, ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছিরনগর থানাধীন ধরমন্ডল গ্রামের বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্ট মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯), হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন।

    স্থানীয়রা জানায়, মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের শ্রী সিদ্ধেশরী সার্বজনীন দেব মন্দিরে গত ১৫-০১-২৩ তারিখ থেকে শুরু করে ০৪(চার) দিন ব্যাপী বাৎসরিক ধর্মীয় উপার নাম কীর্তনের আয়োজন করা হয়। এ সময় আন্তঃজেলা চোর চক্রের মহিলা সদস্যরা মুসলিম নারী হিন্দুদের শাখা পড়ে কৌশলে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গৌরিনা, রিতা রানী, শিপা মজুমদার, রাণী, আশা বাণী, ঝুমুর সরকার, সুমন সরকারসহ তাদের ৬টি স্বর্ণের চেইনসহ টাকা হাতিয়ে নেয়। গৌরিনার ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় মন্দিরে দায়িত্বে নিয়োজিত পুলিশ তাদের আটক করে।

    এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, শ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরের ম্যানেজার শরসিংহ সুত্রধর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটককৃত চোর চক্রের তিন মহিলা সদস্য ক‍ে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সাজাপ্রাপ্ত ইয়াবা কামাল  আগৈলঝাড়া পুলিশের খাঁচায়

    সাজাপ্রাপ্ত ইয়াবা কামাল আগৈলঝাড়া পুলিশের খাঁচায়

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত ব্যবসায়ি কামাল সরদার ওরফে ইয়াবা কামালকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার নগড়বাড়ি গ্রাম থেকে ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে স্থানীয় টিভি শো-রুম একে আদর এন্টার প্রাইজের মালিক সাজাপ্রাপ্ত আসামী কামাল সরদারকে এএসআই সুব্রত চন্দ্র রায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কামাল এনআই এ্যাক্ট এসএল ১২০৭/২১ মামলার সাজাপ্রাপ্ত আসামী। বরিশালের একটি আদালত কামালকে ৫৩৪৭৯ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। রায়ের দিন থেকে কামাল পলাতক ছিল। কামালের বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে জানিয়ে তিনি আরও বলেন মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত কামালকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • ট্রাকের সাথে এ্যাম্বুলেন্স এর সংঘর্ষে আগৈলঝাড়ার সাংবাদিক সহ নিহত ৬

    ট্রাকের সাথে এ্যাম্বুলেন্স এর সংঘর্ষে আগৈলঝাড়ার সাংবাদিক সহ নিহত ৬

    বি এম মনির হোসেনঃ-

    পদ্মা সেতুর দক্ষিণ থানার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স এর সংঘর্ষে আগৈলঝাড়ার এক সাংবাদিক, রোগী, চালকসহ ৬যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশের ধারনা এ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডিবুলেটিনের বার্তা সম্পাদক মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), রোগী আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং গাড়ি চালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)। নিউজ পোর্টাল বিডি বুলেটিনের পরিচালনা পর্ষদের সদস্য কাজী আফরোজ জানিয়েছেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূর্ব পরিচিত রোগী জাহানারা বেগমকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন মাসুদ রানা(পান্নু)।
    বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন রাত সোয়া ৩টার দিকে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এ্যাম্বুলেন্সের চালক। এসময় সেখানে থামিয়ে রাখা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে সজোরে আছড়ে পড়ে এ্যাম্বুলেন্সটি। এতে এ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই উল্লেখিত ছয় জনে মৃত্যু হয়। সোমবার সকালেই এ্যাম্বুলেন্স নিয়ে মাসুদ রানার স্ত্রী মালা রানী ও মালা রানীর জা এবং অপর দিকে তার আগৈলঝাড়ার বাশাইল বাড়ি থেকে কয়েক জন লাশ আনতে শিবপুর স্বস্থ্য কমপ্লেক্সে যায়।
    ঢাকা থেকে লাশের বড় ভাই চিন্নু মৃধা শিবপুর স্বস্থ্য কমপ্লেক্সে যায়। ঘটনাস্থলে থাকা পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরুজ মিয়া জানিয়েছেন, ধারনা করা হচ্ছে এ্যাম্বুলেন্সর চালক ঘুমিয়ে পড়েছিল। এ কারণে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে থামিয়ে রাখা ট্রাকের পিছনে আছড়ে পরে ওই ৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়েছে চালক ও হেলপার। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ওই ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তারা পূর্বেই মারা গেছে। তাদের লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সুন্দরগঞ্জে বই পাচারের ঘটনায়  শিক্ষা অফিসার  মামলার বাদী হওয়ায় জনমনে অসন্তোষ

    সুন্দরগঞ্জে বই পাচারের ঘটনায় শিক্ষা অফিসার মামলার বাদী হওয়ায় জনমনে অসন্তোষ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বই পাচারের ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেই বাদি হয়ে মামলা করার ঘটনায় জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

    এদিকে সাধারণ জনগণের সন্দেহের তীর বইছে ওই শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডলের দিকে। তারা ধারনা করছে নিজেকে বাঁচাতে শিক্ষা কর্মকর্তা নিজেই বাদি হয়ে মামলা করেছে।

    নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব‍্যক্তি বলেছেন,একজন অফিস সহায়ক কখনো একাই একাজ করতে পারে না। বই পাচারের সঙ্গে মাধ‍্যমিক কর্মকর্তা নিজেই জড়িত । তিনি আরও বলেন, শিক্ষা অফিসারের যোগসাজশে প্রতিবছর এরকম ট্রাক ভর্তি বই পাচার করা হয়। এর সাথে স্থানীয় কিছু দালালও জড়িত আছে। অনেকে আবার বলছে মাধ‍্যমিক কর্মকর্তার অনুমতি ছাড়া একসেট বইও বাইরে যাওয়া সম্ভব নয়। তাই শিক্ষা অফিসারেই এ কাজ করেছে। অফিস সহায়ক মাজেদ শুধু তার হুকুম তামিল করেছে।

    অন্যদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ বলেন, এরকম ঘটনা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। একজন অফিস সহায়ক কখনও একাই একাজ করতে পারে না।আমার জানামতে মাজেদুর রহমান একজন সহজ সরল লোক।
    এঘটনায় মাধ্যমিক কর্মকর্তা নিজেই জড়িত আছে।এর দায় তিনি এড়াতে পারেন না। অনেকেই মনে করেন, শিক্ষা অফিসার মাজেদকে নিজেকে বাঁচানোর কান পড়া দিয়ে নিজেই মামলার বাদী হয়েছেন। যাতে সুবিধা মত সময়ে মামলার গতিবিধি পরিবর্তন করে নিজেকে সেভ করতে পারেন।

    উল্লেখ্য- গত রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ হতে বিপুল পরিমাণ সরকারি বই মিনি পিকাপে করে পাচারকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় সুন্দরগঞ্জ থানা পুলিশ। রাতভর বইয়ের হিসাব মিলানোর সময় মাজেদুর বই পাচারের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

    পরে এঘটনায় মাধ্যমিক কর্মকর্তা নিজে বাদী হয়ে অফিস সহায়ক মাজেদুর রহমান সহ ৩জনের নামে থানায় মামলা দায়ের করেন। সব মিলে এই ঘটনায় শিক্ষা অফিসারকে মামলার বাদী করায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

  • ময়মনসিংহে  শীতকালীন এ্যাথেলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    ময়মনসিংহে শীতকালীন এ্যাথেলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহ সদর উপজেলায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১৭ই জানুয়ারী) মঙ্গলবার জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ সদরের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে আয়োজিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতাষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম।

    ময়মনসিংহ জিলা স্কুলেরনপ্রধান শিক্ষক মোহছিনা খাতুন এর সভাপতিত্বে ও জিলা স্কুলের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক মর্তুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের পরপরই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।
    ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকাল বেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন। এসময় ময়মনসিংহ সদরের স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাসহ বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র ময়মনসিংহ সদরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পানছড়ির সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মায়ের পারলৌকিক সদগতি কামনায় মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

    পানছড়ির সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মায়ের পারলৌকিক সদগতি কামনায় মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবীন চাঁন কার্বারী পাড়ায় প্রয়াত জ্যোর্তিময় চাকমার সহধর্মিণীর ও সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মা গুলচোগী চাকমার পারলৌকিক সদগতি কামনায় মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সকাল ৯ টার সময় পরিবার বর্গ ও আত্মীয় স্বজনদের আয়োজনে প্রয়াতের নিজ বাড়িতে এই মহতি পূর্ণ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

    বিশিষ্ট সঞ্চালক জনেস অয়ন চাকমা (মুকুল) এর সঞ্চালনায় পরিবার বর্গ ও আত্মীয় স্বজনদের আয়োজনে প্রয়াতের নিজ বাড়ীতে এই মহতী পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এরপর পঞ্চশীল উৎসর্গ পর্ব সম্পাদন এবং পরিত্রাণ প্রার্থনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিষ্ট উপস্থাপক মুকুল চাকমা।এই সময় প্রয়াত গুলচোগী চাকমার পারলৌকিক সদগতি কামনায় বুদ্ধ মুর্তি দান,অষ্টপরিষ্কার দান,সংঘদান,হাজার প্রদীপ দান,আকাশ প্রদীপ দান,কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।

    বিশিষ্ট উপস্থাপক জনেস অয়ন চাকমা (মুকুল) চাকমার সঞ্চালনায় বিভিন্ন বন বিহার থেকে আগত ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

    পারলৌকিক সদগতি কামনায় সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে মহতি পূণ্যানুষ্ঠানে প্রয়াত গুলচোগী চাকমার আত্মার শান্তি কামনা করেন পরিবার বর্গ ও আত্মীয়স্বজন।

    পূণ্যনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ পানছড়ি শাখার সভাপতি জিতানন্দ মহাথেরো,আর্য্যমিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেন:সুদর্শী স্হবিরসহ পানছড়ি সদরের বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘ।এই সময় উপস্থিত ছিলেন প্রয়াতের আত্মীয় স্বজন সহ এলাকার অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

    গত ৯ জানুয়ারি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন সাবেক মেম্বার সুশীল বিন্দু চাকমার মা গুলচোগী চাকমা।