Author: desk

  • তেঁতুলিয়ায় দেদারসে চলছে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে টাকা আদায়

    তেঁতুলিয়ায় দেদারসে চলছে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে টাকা আদায়

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া ও বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) রোকশানা বেগম এবং শাহনাজ পারভীন অপদিকে দেবনগড় ইউনিয়নের সতরমগছ কমিউনিটি ক্লিনিক হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সার্টিফিকেশনার (সিএইচসিপি) রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

    সরেজমিনে গিয়ে দেখতে ও জানতে পারা যায়, চেকাপ ছাড়াই টাকার বিনিময়ে মিলে এন্টি নেটাল কেয়ার (এএনসি) কার্ড। উপজেলার প্রায় অফিসগুলোতে সেবা নিতে আসা মহিলাদের কাছ থেকে অপেন সিক্রেটে নেয়া হচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকা করে। দেখার কেউ নেই! মনে হয়, উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে একই ধারাবাহিকতায় কালো টাকা আদায়ের ধুম নেমেছে।
    জানা যায়, উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকের অফিসের সকলে মিলেই এইসব টাকা আদায় করছেন কেউ কারো দোষ দিচ্ছেন না। রোববার (১৫ জানুয়ারি) থেকে এই টাকা লেনদেনের ঘটনা ঘটে আসছে। আরোও জানা যায়, যাদের দুই এর অধিক ছেলে-মেয়ে রয়েছে তাঁরাও মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় আবেদন করছেন। এদিকে ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া এবং এফডব্লিউভি রোকশানা বেগম মিলে এএনসি কার্ড প্রদানে প্রত্যেকের কাছে ২০০ থেকে ৩৫০ টাকা, বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শাহনাজ পারভীন ২০০ থেকে ৪০০ টাকা এবং দেবনগড় ইউনিয়নের সতরমগছ কমিউনিটি ক্লিনিক হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সার্টিফিকেশনার (সিএইচসিপি) রফিকুল ইসলাম ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে জানা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা কয়েকজন মহিলা বলেন, আমরা কার্ড নিতে আসছি। কার্ড নিতে অনেকের হাতে টাকা দেখা যাচ্ছে। আমাদেরকেও টাকা দিতে হবে। সোমবার (১৬ জানুয়ারি) সকালে ভজনপুর পুরাতন পরিষদের সামনে ডিজিটাল সেন্টারে অনলাইন করতে আসা গিতালগছ গ্রামের এক মহিলা জানান, টাকা নিতে বলে নিষেধ আছে। তবুও আমার কাছ থেকে ১৫০টাকা নিয়েছে, ১০০টাকা দিলে রাগ করে, বলেন এত লেখালেখি করে দিচ্ছি ১০০ টাকা কোন বিবেকে দেন।
    নাম প্রকাশে অনিচ্ছুক দেবনগড় ডিজিটাল সেন্টারে অনলাইন করতে আসা এক মহিলা জানান, আমার কাছ থেকে ৪০০টাকা নিয়েছে। যার কাছে যেমন পাই তার কাছে তেমন নিচ্ছে। অপরদিকে বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা কার্ড নিতে আসা এক মহিলা জানান, আমি দুইশ টাকা দিয়েছি। সবার কাছ থেকেই টাকা নেয়া হচ্ছে।

    এ বিষয়ে ডাঙ্গাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শকা (এফডব্লিউভি) রোকশানা বেগম ও ওই অফিসের আয়া বলেন, রোববার (১৫ জানুয়ারি) সকাল থেকে সাংবাদিক আসা পর্যন্ত ৮/১০জন সেবা গ্রহনকারী মহিলার কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করেছেন। পরে সাংবাদিক পরিচয় জানতে পেরে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন। বুড়াবুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শকা (এফডব্লিউভি) শাহনাজ পারভীন বলেন, যার কাছে যেমন পাচ্ছেন আদায় করছেন। কেন এই টাকা নেয়া হচ্ছে প্রশ্নোত্তরে বলেন, কারো বয়স না হলে বা কারো বেশি বয়স হওয়ার কারণে এই টাকা নিচ্ছেন বলে জানিয়েছেন। অন্যদিকে দেবনগড় ইউনিয়নের সতরমগছ কমিউনিটি ক্লিনিক হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সার্টিফিকেশনার (সিএইচসিপি) রফিকুল ইসলাম বলেন, কেউ খুশিতে দিলে নেয়া হচ্ছে।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মা ও শিশু কর্মসূচির আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ৪-৬মাসের গর্ভাবস্থায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা প্রদত্ত এএনসি কার্ড থাকতে হবে। একজন আবেদনকারীকে অনলাইনে আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যেই করতে হবে।

    এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, গর্ভকালীন এন্টি নেটাল কেয়ার(এএনসি) কার্ড প্রদানে টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • সুজানগরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

    সুজানগরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

    এম এ আলিম রিপন(সুজানগর)পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সুজানগর থানার সামনে এঘটনা ঘটে। এর আগে এদিন উপজেলার মানিকদীর ইদগাহ মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কিছুদূর অতিক্রম করে থানার সামনে গেলে নেতাকর্মীরা পুলিশী বাধার মুখে পড়ে।এ সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধা অতিক্রম করে মিছিলটি নিয়ে নেতাকর্মীরা বাজারের দিকে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে মিছিলে থাকা সিনিয়য় নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সাবেক সহ- সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা,সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, বিএনপি নেতা একেএম ফিরোজ রেজা হাবিব, আহমেদ আলী লাটু প্রামানিক, আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন বাদশা ও সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
    এছাড়াও সমাবেশে পাবনা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রইচ উদ্দিন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সুজানগর উপজেলা বিএনপির সভানেত্রী লুৎফুর নাহার হাজারী, সুজানগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিক বিশ্বাসসহ স্থানীয় বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
    সমাবেশে বক্তারা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ আমাদের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু আমাদের এই সংগ্রাম বন্ধ করা যাবেনা।বিএনপি মাঠে আছে মাঠেই থাকবে। নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যাবে ।সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাননান বলেন, প্রশাসনকে লিখিতভাবে না জানিয়েই মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পৌর বাজারের দিকে মিছিলটি গেলে মূল সড়কে মানুষের ভোগান্তির সৃষ্টি হবে। মানুষের ভোগান্তি যাতে না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘœ না ঘটে বিধায় পৌর বাজারের দিকে মিছিলটি প্রবেশ করতে দেওয়া হয়নি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছায় ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছায় ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে উপজেলার লস্করে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা
    শারাফাত হোসেন নাবেদ এর সভাপতিত্বে ও নাজমুল হোসেন এর স ালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচীব বিভূতী ভূষণ সানা, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, প্রসেন ঢালী,পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি খুলনা জেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, ছাত্রলীগ নেতা শাহিন শাহ বাদশা,অহিদুজ্জামান, আব্দুর রহিম,রসুল গাজী, তুহিন সরদার, আজমাইন আবরার জীম, বাঁধন মন্ডল,আকাশ মন্ডল,রাশেদ হোসেন,আরাফাত,শুভ,বাপ্পী,জাফর,স্বাধীন, বাদশা,নাঈম ও রাহাত।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। উপজেলার বিভিন্ন সমস্যাবলী ও প্রতিকার নিয়ে বক্তৃতা করেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আবু শাহাজাদা ইলিয়াস ও জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, অবঃ সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় কুকুরকে টিকা দান উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় কুকুরকে টিকা দান উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকা দান (এমডিভি) কার্যক্রম ২০২৩ উপলক্ষ্যে পাইকগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। এমডিভি কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তৃতা করেন এমডিভি কনসালটেন্ট শামির হোসেন। এসময়ে জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, আঃ সালাম কেরু, সহকারী মেডিকেল অফিসার মৃন্ময় মন্ডল, এমডিভি সুপারভাইজার মামুন হাসান সহ স্বাস্থ্য পরিদর্শক, ১০টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। ১৭ জানুয়ারি মাইক্রোপ্লান, ১৮ জানুয়ারি এসিএস ট্রেনিং এবং ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • সুজানগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

    সুজানগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে এবং রবি/২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত (বারি সরিষা-১৪) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের মাঠে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। কৃষকদের মধ্যে বক্তব্য দেন আজিজুল ইসলাম। এর আগে মাঠ দিবস অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালকের পতœী ফাতেফা জান্নাত। মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার প্রশিক্ষক কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কানিজ ফারজানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মাহে আলম,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপ-সহকারী কৃষি অফিসার সহ শতাধিক কৃষক ও কৃষণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাইফুল আলম বলেন, এক সময় আমরা ভোজ্য তেল বলতে সরিষার তেলকেই বুঝতাম। জনসংখ্য বৃদ্ধির সাথে সাথে ভোজ্য তেলের চাহিদা বাড়ার ফলে এবং স্থানীয় জাতের সরিষার ফলন কম হওয়ার কারণে বিকল্প ভোজ্য তেল সয়াবিনের প্রতি আমাদের ঝুঁকতে হয়। তিনি বলেন, সরিষার তেলে মানব দেহের জন্য অনেক গুণাগুণ রয়েছে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত বারি সরিষা-১৪ জাতটি স্বল্প জীবনকাল এবং ফলন অনেক বেশি হওয়ায় কৃষকদের লাভের পরিমান অনেক বাড়বে বলে তিনি আশা আশা করেন। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন,কৃষি সম্প্রসারণের নতুন প্রযুক্তি হল সরিষার ক্ষেতে মৌ-বাক্স স্থাপন। এটি পরিবেশ সম্মত । পাশাপাশি একটি বাড়তি আয়ের ফলে কৃষকের লাভের পরিমাণ বাড়ে। তিনি এ প্রযুক্তিকে আরও লাভ জনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে বলে উল্লেখ করেন। শেষে অতিথিবৃন্দ স্থানীয় কৃষক,কৃষাণী ও সরকারি কর্মকর্তারা মৌ বাক্স থেকে মধু আহরণ প্রত্যক্ষ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ

    সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ হলরুমে এ প্রশিক্ষণ দেয়া হয়।

    প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইখতেখারুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, নির্বাহী সদস্য মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

    প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের পাইকপ্রহরী মুরগি পিজি ও চামারী ইউনিয়নের গোলকপাড়া মুরগি পিজির ৬০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।।

  • পঞ্চগড়ে পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটাকে সাড়ে ৫লাখ জরিমানা

    পঞ্চগড়ে পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটাকে সাড়ে ৫লাখ জরিমানা

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসন ও প গড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে সাড়ে ৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) প গড় বোদা উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসন প গড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ, প গড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, প গড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

    পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম

  • পটিয়ায় মোখলেছ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ ১৯ জানুয়ারি

    পটিয়ায় মোখলেছ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ ১৯ জানুয়ারি

    প্রেস বিজ্ঞপ্তি॥

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের
    পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মোখলেছ ভান্ডার দরবার
    শরীফের বার্ষিক ওরশ শরীফ ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। এ উপলক্ষে বাদে ফজর
    কোরআন শরীফ, বাদে আছর খতমে গাউছিয়া ও তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারী,
    বাদে মাগরিব মিলাদ মাহফিল ও বাদে এশা মাইজভান্ডারী ছেমা-মাহফিল ও আখেরী
    মোনাজাতের আয়োজন করা হয়েছে। উক্ত বার্ষিক ওরশ শরীফে সকল ভক্তবৃন্দকে
    উপস্থিত থাকার জন্য মাজারের আওলাদ মাষ্টার মুহাম্মদ আবদুল গণি
    মাইজভান্ডারী অনুরোধ করেছেন।

  • ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

    ইজিবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চলন্ত ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে মনুজান (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট দৌলতপাড়া এলাকায় বাংলাবান্ধা- পঞ্চগড় মহাসড়কে এ ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত মনুজান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের তহসিন আলীর স্ত্রী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, মনুজান তার পরিবারের সদস্যদের সাথে তেঁতুলিয়ার কালান্দিগছ এলাকায় এক মৃত আত্মীয়কে দেখতে যান দুপুর । সেখান থেকে সন্ধায় ফেরার পথে অতিরিক্ত রক্তচাপে কিছুটা অসুস্থ্য হয়ে পড়েন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ইজিবাইক করে বাড়িতে নেয়ার পথে তেঁতুলিয়ার দৌলতপাড়া এলাকায় আবারো অতিরিক্ত রক্তচাপের কারণে মাথা ঘুরে চলন্ত ইজিবাইক থেকে সড়কে পড়ে আঘাত পান। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।