Author: desk

  • জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    জয়পুুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এর নেতৃত্বে,দিবাগত রাতে জয়পুরহাট পৌর সদর নতুনহাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭১ বোতল ফেন্সিডিলসহ মো.বাপ্পি মন্ডল (৩০) নামে একজন মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    আটককৃত মাদক ব্যবসায়ী মো.বাপ্পি মন্ডল সদর উপজেলার প্রফেসর পাড়ার মো.হামিদ মন্ডলের ছেলে।

    বুধবার(১৮ জানুয়ারি)দুপুরে র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান।

    পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • আগৈলঝাড়ার বাশাইল দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ

    আগৈলঝাড়ার বাশাইল দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও পুরস্কার বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে দুই বিচার পতির বাড়ি সংলগ্ন বাশাইল দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও
    বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসার সভাপতি এস এম আলী আহম্মদের সভাপতিত্বে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। মাদ্রাসার পরিচালক মৌঃ আঃ রহমানের সঞ্চালনায় মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ। উল্লেখ্য বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বিশেষ উপহারের পাশাপাশি নূরানী বিভাগ, হিফজুল কুরআন ও নাজেরা বিভাগের মোট ,৭৪ জন উপস্থিত ছাত্র/ছাত্রীসহ মাদ্রাসার চারজন শিক্ষক ও মসজিদের ইমাম সাহেবকে কম্বল প্রদান করা হয়েছে।

  • সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুদ রানা পান্নুর আগৈলঝাড়া নিজ বাড়িতে দাফন সম্পন্ন

    সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুদ রানা পান্নুর আগৈলঝাড়া নিজ বাড়িতে দাফন সম্পন্ন

    বি এম মনির হোসেনঃ-

    পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মঙ্গলবার ভোর রাতে নিহত আগৈলঝাড়ার সাংবাদিক মাসুদ রানা পান্নু (৩৭) এর দাফন তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। ওই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানা পান্নুসহ ৬জন ঘটনাস্থলেই নিহত হয়।
    ১৭ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের (বড় বাশাইল) লখারমাটিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজ শেষে মরহুম পান্নুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি ইত্তিকার তালুকদার, মোঃ শোভনুর রহমান মনির, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, ছাত্র লীগ নেতা মাহামুদুর রহমান সাগর, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,রাজিহার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াড মেম্বার মোঃ হবুল ঘরামী, মোঃ রানা মিয়া, রবিউল ইসলাম নবি,মোঃ সেলিম মোল্লা,জি এম সজিব ছাড়াও বরিশাল, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার মুসল্লীগন। পরে পান্নুর লাশ লখারমাটিয়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নিহত সাংবাদিক পান্নু আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডিবুলেটিনের বার্তা সম্পাদক, নিউজ পোর্টাল দক্ষিণ বাংলা’র সম্পাদনার দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে পান্নু স্ত্রী মালা লাখাইন, মা-বাবা, এক ভাই, এক বোন, আত্মীয়-স্বজনসহ অগনিত বন্ধু-বান্ধবসহ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
    জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাবুদ্দিন হাওলাদার।

  • গৌরনদীতে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা এবং পুরস্কার বিতরণ

    গৌরনদীতে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা এবং পুরস্কার বিতরণ

    গৌরনদী প্রতিনিধি।।

    বরিশালের গৌরনদীতে ৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রিড়া ও খেলাধুলা এবং পুরস্কার বিতরণ ২০২৩ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতি গৌরনদী এর আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী পৌর আওয়ামিলীগ এর সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, সহকারী শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,
    আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম,সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলীউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।

  • মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত

    মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে ১৮ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার) এর সভাপতিত্বে সিএমপির ডিসেম্বর-২০২২ এর মাসিক অপরাধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবিং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

    এসময় ডিসেম্বর-২০২২ এর অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি উদ্ধার, আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৪ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

    ডিসেম্বর-২০২২ এর শ্রেষ্ঠ বিভাগ,শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার,শ্রেষ্ঠ থানা,শ্রেষ্ঠ ডিবি টিম,শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোহাম্মাদ জসিম উদ্দিন , পিপিএম (বার),সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জনাব আরিফ হোসেন,পুলিশ পরিদর্শক (বাকলিয়া থানা) জনাব মোহাম্মাদ আব্দুর রহিম,পুলিশ পরিদর্শক (ডিবি উত্তর) জনাব আরিফুর রহমান,এসআই/রানা প্রতাপ বণিক ও পিএসআই /মোঃ আবু সাঈদ,ইপিজেড থানা,এসআই/শাহাদাত হোসেন আকবরশাহ থানা,এসআই/মোঃ আব্দুল্লাহ,বায়োজিদ বোস্তামি থানা,এসআই/মোঃ সাইফুল আলম,কোতোয়ালী থানা, এসআই / রনি তালুকদার, সদরঘাট থানা, এসআই /সজীব কুমার আচার্য, চকবাজার থানা, এএসআই/মোঃ এনামুল হক, আকবরশাহ থানা, এএসআই/সোহেল আহমেদ,খুলশী থানা।

    উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যবরণ আউড়িয়া মহাশশ্মানে সৎকাজ সম্পন্ন

    নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যবরণ আউড়িয়া মহাশশ্মানে সৎকাজ সম্পন্ন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যবরণ আউড়িয়া মহাশশ্মানে সৎকাজ সম্পন্ন। নড়াইলের প্রবীন সাংবাদিক প্রদ্যোৎ মুখার্জী নড়াইল পৌরসভার কুড়িগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ বহু আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে
    গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যুতে নড়াইলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
    প্রদ্যোৎ মুখার্জী যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল
    প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। সর্বশেষ তিনি দৈনিক
    খেদমত পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। সোমবার বিকেলে আউড়িয়া মহাশশ্মানে তার সৎকাজ সম্পন্ন হয়েছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন ডিসি হাবিবুর রহমান

    নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন ডিসি হাবিবুর রহমান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন ডিসি হাবিবুর রহমান। নড়াইলে ৩ দিনব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ভলিবল (তরুন-তরুনী) প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারী) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রিড়া সংস্থার ব্যাবস্থাপনায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলঅ প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী খেলায় তরুন গ্রুপে যশোর জেলা দল-মাগুরা জেলা দলের এবং তরুনী গ্রুপে-সাতক্ষিরা জেলা দল-মাগুরা জেলা দলের মোকাবেলা করে।
    বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে জেলা ক্রিড়া কর্মকর্তা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধক্ষ আব্দুর রশীদ, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা তরিকুল ইসলাম শান্ত, সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়ারগণসহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
    এ প্রতিযোগীতায় নড়াইল ভেন্যুতে ২টি গ্রুপে (তরুন ৭টি ও তরুনী-৬টি ) স্বাগতিক নড়াইল জেলা দলসহ যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষিরা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা দলের ১৩টি দল অংশ অংশগ্রহণ করছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ধনবাড়ীতে পুকুর থেকে হাত বাঁধা নারীর লাশ উদ্ধার

    ধনবাড়ীতে পুকুর থেকে হাত বাঁধা নারীর লাশ উদ্ধার

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বালাসূতী গ্রমের পুকুর থেকে মঙ্গলবার(১৭জানুয়ারী২৩)ইং সকালে জমিলা বেগম(৮৫)বছর বয়সী এক নারীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

    নিহত জমিলা বেগমের মেয়ে হনুফা ও ছেলে মিজানুর রহমান জানান, আমাদের মা ফাঁকা বাড়ীতে মেয়ের ঘরের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া নাতনি চাঁদনী (১২) ও জুবায়ের(১০) নিয়ে একা বসবাস করতেন। গত সোমবার (১৬জানুয়ারী২৩)ইং রাত ১০টার সময় থেকে নিখোঁজ ছিলো। পরে মঙ্গলবার(১৭জানুয়ারী২৩)ইং সকাল ৮ টার দিকে থাকার ঘরের পিছনের পাশের বাড়ীর ওসমান আলী হাজীর পুকুরের পানিতে মার কাপড় ভাসতে দেখে লাশ উপরে উঠিয়ে দেখি দুই হাত একত্র করে লাল গামছা দিয়ে বাঁধা। আমাদের মাকে কেউ না কেউ হত্যা করে মেরে পুকুরে ফেলে দিয়েছিলো। আমরা আমাদের মায়ের হত্যাকারীদের দ্রুুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি প্রশাসনের কাছে।

    স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম, ফজলুল হক, হিরা মিয়া ও তিথী আক্তারসহ আরো অনেকে এঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত বৃদ্ধা বালাসূতী গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী জমিলা বগম।

    হাফিজুর রহমান।

  • ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

    ঝিনাইদহে যাকাত ফান্ডের টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলার দুস্থদের স্বাবলম্বী মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন এক’শ বত্রিশ জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালনের মাধ্যমে স্ববলম্বি হওয়ার জন্য যাকাতের এই অর্থ বিতরণ করা হয়। জানা গেছে, প্রতি উপজেলা থেকে দুই জন করে মোট ১২ জনকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ১’শ ৩২ জনকে ৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতের টাকা দিয়ে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে। যাকাত গ্রহীতার উদ্দেশ্যে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, যাকাতের টাকা আপনারা সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ ব্যবসা থেকে আপনারা যাতে স্ববলম্বি হতে পারেন।

  • শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের সংর্ঘষে নারীসহ আহত ৭

    শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের সংর্ঘষে নারীসহ আহত ৭

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত পল্লী চিকিৎসক নির্মল কুমার জানান, দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুটি দলের কোন্দল বিরাজ করছিল। তিনি বলেন, এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে তার উপর হামলা করে প্রতিপক্ষরা। নির্মল কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর তার কর্মস্থল থেকে রাতে বাড়ী ফেরার পথে নুন্দিরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌছালে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। পরে বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ খর ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিপ্লব কুমার, সঞ্জয় কুমার, বাধন কুমার, নির্মল কুমার, স্মৃতি রাণী, সুবাস কুমার ও বিশ্বজিৎ কুমার গুরুত্বর আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসাপাতালে ভর্তি কনরা হয়ছে। এরমধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সুবাস কুমার নামে এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি লিখিত এজাহার দাখিল করেছে পল্লি চিকিৎসক নির্মল কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, তদন্থ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।