Author: desk

  • ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৬। চোরাই মোটরসাইকেল উদ্ধার

    ময়মনসিংহে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৬। চোরাই মোটরসাইকেল উদ্ধার

    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় একটা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

    এর মাঝে এসআই আসাদুজ্জমানের নেতৃত্বে একটি টীম চর আনন্দীপুর থেকে আড়াইশত গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী মাহফুজ হাসান রেমানকে গ্রেফতার করে।এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম ভাবখালী পুরাতন বাজার থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলাম রনিকে ৫০ পিচ ইয়াবাসহ, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম ঘাগড়া ইউনিয়নস্থ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে মাদক ব্যবসায়ী আরিফুল হাসান সোহানকে ৮ গ্রাম হেরোইনসহ,
    এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ সুলতান মিয়া, এসআই মোঃ রুবেল মিয়া, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম নতুন বাজার রেলক্রসিং এলাকা থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী জিতু মিয়া, জাকির হোসেন,এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী টোল প্লাজার সংলগ্ন হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে থেকে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার অপরাধে আসামী একটি চোরাই মোটরসাইকেল সহ মোঃ আফজাল গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম জিলা স্কুলের সামনে থেকে চাদাবাজি মামলার আসামী আরমান হাসান, আব্দুল্লাহ ফাহাদ, এএসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স একটি টিম অন্যান্য মামলার আসামী মাজহারুল ইসলাম, ফরিদ, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম পুরোহিতপাড়া এলাকা থেকে চাঁদাবাজি মামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে আসামী মুসলেম উদ্দিন ওরফে তুষার, মোঃ সৌরভ ইসলাম, জিহাদ আহম্মেদ, মোঃ রাফি, তামিমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • মাশরুম চাষ করে সফলতার মুখ দেখেছেন পানছড়ির হাছান আলী

    মাশরুম চাষ করে সফলতার মুখ দেখেছেন পানছড়ির হাছান আলী

    মিঠুন সাহা, খাগড়াছড়ি

    মাশরুম চাষ শুরুর দুই বছরের মধ্যেই সফল চাষি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের আয়ুব নগর এলাকার আছান আলী।

    জানা যায়,তার ছোট ভাই ও খাগড়াছড়ি নিপু মাশরুম সেন্টার থেকে পরামর্শ নিয়ে এবং ইউটিউবে ভিডিও দেখে হাছান মাশরুম খামার নামে মাশরুম চাষ শুরু করেন হাছান আলী ।শুরুতে বিভিন্ন জনের কাছ থেকে বীজ ক্রয় করে মাশরুম চাষ করলেও ভবিষ্যতে তিনি নিজেই কাঠের গুঁড়া,গমের ভুসি, তুস ও চুন দিয়ে বীজ তৈরি করার ভাবছেন।

    বর্তমানে মাশরুম চাষ করে তিনি সব খরচ বাদ দিয়ে ভালো টাকা আয় করতে পারছেন। প্রথম স্পন থেকে ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। ১ কেজির একটি স্পন প্যাকেট থেকে একবার ফলনে ৫০০-৭০০ গ্রাম পর্যন্ত মাশরুম পেয়েছেন তিনি। প্রতিদিন ২-৩ কেজি পর্যন্ত মাশরুম বিক্রি করে থাকেন তিনি। প্রতিকেজি মাশরুম বিক্রি হয় ২৫০-৩০০ টাকা দরে।

    তার উৎপাদিত মাশরুম পানছড়ি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে বিক্রি হচ্ছে।

    হাছান আলী জানান,বর্তমানে আমার খামার থেকে এক হাজার প্যাকেট মাশরুম চাষ করা হয়।তবে এই খামার থেকে দুই হাজার প্যাকেট মাশরুম চাষ করা যাবে।আমার আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় বড় পরিসরে করতে পারছি না।সরকারি সহায়তা পেলে মাশরুম চাষ করে বেকার সমস্যা দূর করাসহ ও অনেকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। খামার আরও বড় করতে পারলে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করার আশা তার।

  • ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনারের কঠোর পদক্ষেপ

    ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনারের কঠোর পদক্ষেপ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও- ৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।
    উক্ত সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃআহসান হাবিব বলেছেন,নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি,যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোট গ্রহণ সম্পন্ন করার আহ্বান করেছেন।যে কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষনিক ভোট গ্রহন বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    জানাযায়,বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শুন্য হওয়ায় ঠাকুরগাঁও-৩ এই আসনে আগামী পহেলা ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে সকল প্রশাসনের কঠোর পদক্ষেপ থাকবে।

  • চিলাহাটিতে রুপসা ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ দশ যাত্রী ও দুই ড্রাইভার আহত

    চিলাহাটিতে রুপসা ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ দশ যাত্রী ও দুই ড্রাইভার আহত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি

    চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ইঞ্জিনের সংঘর্ষে দুইজন চালক ও দশজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

    ঘটনার বিবরনে জানা যায়, শিলিগুড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে নেয়ার জন্য পার্বতীপুর থেকে আসা একটি ইঞ্জিন চিলাহাটি এসে হোম সিগনালে দাঁড়িয়ে ছিল, এর মধ্যে ৮ টা ৩০ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে চালক হোম সিগনালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ইঞ্জিন ২ টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ দূরে ছিটকে যায় ও রুপসার ১১ টি বগির মধ্যে ৫ টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে দশজন সামান্য আহত হয়। তারা নিজ নিজ ব্যবস্থায় চিকিৎসা নিয়ে চলে যায়। মিতালীর পাওয়ার ইঞ্জিনের ড্রাইভার তহিদুল আলম ও মাজেদ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শেষে মিতালী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী একজন মহিলা ফাতেমা বেগম জানান যে, আমি বাড়ির বাইরে লাইনের ধারে দাঁড়িয়ে ছিলাম এসময় বিকট শব্দে রুপসা ট্রেনটি ইঞ্জিনকে ধাক্কা দিল। তখন ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। মিতালীর ইঞ্জিনটি ২০ মিনিট ধরে আউট সিগনালে দাঁড়িয়ে ছিল এবং হর্ণ দিচ্ছিল। কয়েকজন লোক আহত হওয়া দেখেছি।

    আরো একজন প্রত্যক্ষদর্শী গোলাম সারওয়ার জানান যে, আমি আউট সিগনালে ইঞ্জিনটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রুপসা ট্রেনটিকে দৌড়ে গিয়ে থামানোর চেষ্টা করেছি কিন্তু ঘনকুয়াশার কারণে দেখা না যাওয়ায় ট্রেনটি গিয়ে ইঞ্জিনটিকে ধাক্কা মারে । তখন বিকট শব্দে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ দূরে ছিটকে যায়।

    এ ঘটনায় স্টেশনে দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর তাকে পাওয়া যাচ্ছে না। বর্তমানে দায়িত্বরত স্টেশন মাস্টার মোছাঃ নাজমিন আক্তার বলেন যে, আমি দায়িত্বে ছিলাম না, তাই এ সম্পর্কে কিছু বলতে পারব না।

    মিতালী এক্সপ্রেস ট্রেনটি ১ টা ৪৫ মিনিটে চিলাহাটি রেলওয়ে স্টেশনে পৌছে ২ টা ২৫ মিনিটে অন্য একটি ইঞ্জিন দ্বারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তিতে ৭ ঘন্টা বিলম্বে ৩ টা ৩০ মিনিটে রুপসা এক্সপ্রেস চিলাহাটি থেকে ছেড়ে যায়।

  • নীলফামারীতে এশিয়ান টিভির  দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    নীলফামারীতে এশিয়ান টিভির দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    সারাদেশের মত নীলফামারীতে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভি’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যে ১৮ জানুয়ারি বেলা ১২ টায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপালিটি এসোসিয়েশন অফ বাংলাদেশ (ম্যাব) এর সভাপতি, নীলফামারী পৌর মেয়র ও নীলফামারী জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি!

    এশিয়ান টিভির নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মানিক।

    অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার সময় ডোমার প্রতিনিধি সোনামনী কলি, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি রাজু আহমেদ, সাংবাদিক শাহজাহান আলী মনন, মাসুম বিল্লাহসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। আলোচনা শেষে দশ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

  • কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠান সৌজন্য স্কাউট দল

    কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠান সৌজন্য স্কাউট দল

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মাঠে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সৌজন্য স্কাউট দল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রায়হান আলম।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। এবং উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এবং উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
    সেখানে বক্তব্য রাখেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান আলম।
    এবং মূল্যবান বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার। স্কাউট আন্দোলনের উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক আধ্যাত্মিক ও মানসিক দিক গুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখে।যাতে করে তারা ভারসাম্য পূর্ন ব্যাক্তি, দায়িত্ব শীল নাগরিক এবং স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে জীবন যাপন করতে পারে।
    এর মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

  • পুরুষশূণ্য বাড়িতে আগুনে ভস্মিভুত ১৪ ঘর, অভিযোগ পরিকল্পিত অগ্নিসংযোগের

    পুরুষশূণ্য বাড়িতে আগুনে ভস্মিভুত ১৪ ঘর, অভিযোগ পরিকল্পিত অগ্নিসংযোগের

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মামলার শিকার হয়ে গ্রেপ্তার আতঙ্কে যখন পুরুষশূণ্য বাড়ি, তখন গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মিভুত হলো ৫ পরিবারের ১৪টি ঘর। এতে সর্বহারা হয়ে পড়েছে পরিবারগুলো।
    মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরি এলাকার মোজাম্মেল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, মোজাম্মেল হকসহ তার আরও ৪ ভাইয়ের মোট ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মারা গেছে বাড়ির হাঁস-মুরগিসহ কয়েকটি ছাগল। এছাড়া ছাই হয়েছে ধান, চাল, নগদ অর্থ এবং জমাজমি কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি। রেহাই পায়নি ওই বাড়ির স্কুল-কলেজ পড়ুয়া ৮ জনের বইসহ সার্টিফিকেট। আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এমন দাবি ভুক্তভোগিদের।
    ভুক্তভোগিদের অভিযোগ- পরিকল্পিতভাবে বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। তারা জানান, একই এলাকার খাজিম উদ্দীনের ছেলে রশিদুল, জিয়াউর এবং রফিকুলদের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমিসংক্রান্ত বিরোধ চলছে তাদের। ক্রয়কৃত সম্পত্তি দখলে রেখে তারা শুরু থেকেই বিভিন্নভাবে হয়রানি করছে ভুক্তভোগি পরিবারগুলোকে। মামলা-হামলাও করেছে বিভিন্ন সময়ে। পূর্ব শত্রুতার জেড়ে খাজিম উদ্দীনের ছেলেরাই এই অগ্নিসংযোগ করেছে।
    ভুক্তভোগি পরিবারের মনসুরা বেগম বিলাপ করে বলেন, জমির দ্বন্দে ঘরবাড়ির সঙ্গে পুরেছে আমাদের স্বপ্নটাও। আগামীকাল আমার অনার্সের ইমপ্রুভ পরীক্ষা। কিভাবে পরীক্ষা দিবো?
    ভুক্তভোগি পরিবারের রাকিব বলেন, আমাদের জমি অন্যায়ভাবে ভোগ দখল করছে রশিদুল, জিয়াউর এবং রফিকুলরা। জমি দাবি করলেই হামলা করেন তারা। তারা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশও তাদের পক্ষ নিয়ে কথা বলে।
    তিনি অভিযোগ করে বলেন, থানা পুলিশ বিষয়টি সুরাহার কথা না বলে তাদের পক্ষ হয়ে আমাদের উপর হামলা করেছে। নির্বিচারে আমাদের লোকজনকে আটক করে মিথ্যা মামলাও দিয়েছে।সম্প্রতি আমরা জমিতে গেলে স্বয়ং সদর থানার ওসির নেতৃত্বে আমাদের লাঠিপেটা করে এলাকা ছাড়া করা হয়। একইসঙ্গে বেশকিছু মহিলা আটক করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়। সেই মামলার গ্রেপ্তার আতঙ্কে রাতে আমরা বাড়িতে থাকিনা। আর এই সুযোগে প্রতিপক্ষরা ঘরে আগুন দিলো।
    মাসুদা বেগম বলেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমরা কোন বিচার পাচ্ছিনা। ইতোপূর্বে তারা রামদা নিয়ে আমাদের উপর হামলা করেছে। পুলিশও পক্ষপাত মূলক আচরণ করছে। আমাদেরকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে তাদের বাড়িতে ভোজনবিলাস করে। তাহলে আমরা বিচার চাইবো কোথায়?
    অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা সরকারি চাকরি করি, আমাদের পক্ষে এমন কাজ কি করে সম্ভব? আমাদের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে।
    এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়াকে।
    এদিকে, বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়িটিতে পরিদর্শনে যান সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং ইউএনও মাসুদুল হক। তারা ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার এবং অর্থসহায়তা দেন।

  • টাঙ্গাইলে ফ্রিল্যান্সার পরিচয়ের আড়ালে পর্ণগ্রাফি তৈরির সময় ৮ জন আটক

    টাঙ্গাইলে ফ্রিল্যান্সার পরিচয়ের আড়ালে পর্ণগ্রাফি তৈরির সময় ৮ জন আটক

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    পর্ণগ্রাফি ভিডিও ও ছবি প্রস্তুতের সময় টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানা পুলিশ পৌরসভার অভুঙ্গী চরপাড়া এলাকার কামরুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় আকটকৃতদের অবাস্থলথেকে পর্ণগ্রাফি ভিডিও ও ছবি প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮ টি ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করেন।
    বুধবার ভোর রাত আড়াইটার সময় এ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অজ্ঞাত আরো ১০/১৫জন পালিয়ে যায় বলে জানায় পুলিশ ।

    অভিযানে আটককৃতরা হলেন-আভুঙ্গী চরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে রনি মিয়া(২৭), শামছুল হকের ছেলে নাজমুল ইসলাম (১৯), মুসলিম উদ্দিনের ছেলে শাহিন মিয়া (২৭), হাকিম মিয়ার নাতি আমিরুল ইসলাম (২৪),মৃত মোহাম্মদ আলীর ছেলে সানি মিয়া (১৯), গোলাম হোসেনের ছেলে সাকিব হোসেন (২৩), মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ আলম (২৫), বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ফজলুল হক (৪০)।
    পর্ণগ্র্রাফি আইনে মামলা দায়েরের পর আসামীদের বুধবার(১৮ জানুয়ারী২৩)ইং আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    মামলার বিবরণ সূত্রে জানাযায়, আটক করা ল্যাপটপ/কম্পিউটার থেকে বিপুল পরিমাণ অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে এসব অশ্লীল কন্টেন্ট দিয়ে তারা অসাধু উপায়ে টাকা উপার্জন করতো।

    গোপালপুর বাজারের ব্যবসায়ী এনামুল হক, তারা মিয়া আরিফুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী জানান, আমি মূলত জানতাম এরা সবাই ফ্রিল্যান্সার, এই পরিচয়ের আড়ালে তারা এসব করতো জানতাম না। তবে, এখন শোনা যাচ্ছে পাশের মধুপুর পৌরশহরের কোন এক জায়গায় নাকি এদের প্রধান কর্যালয় রয়েছে। সেখান থেকেই তারা অবৈধ কর্মের প্রশিক্ষণ নিয়েছে। শুধু তাই নয় এরা রাতের বেলায় এই কাজের ফাকে নেয়া করে ও ব্যবসা করেন। এই চক্ররা রাতের বেলায় বিভিন্ন চুরি সহ নানা অপরাধ কর্মকান্ড করে থাকেন। এই সমস্ত প্রতারকদের কে প্রশানরে উচিত খুজে বের করে আইনের মাধ্যমে নির্মূল করার জন্য আমরা এলাকাবাসী প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।

    এঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, একটি সাধারণ ডায়রীর তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় পুলিশ। মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরন করা হয়, আসামিদের দেয়া জবানবন্দি অনুযায়ী এই চক্রের অন্য সদস্যদের খোঁজা হচ্ছে।

    হাফিজুর রহমান।

  • গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি,রংপুর এর শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

    গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি,রংপুর এর শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি, রংপুর এর উদ্যোগে গতকাল রংপুর সিটির ৩০ নং ওয়ার্ডের খাসবাগ এলাকায় তিন শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ আল আমিন।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার, এস এম আব্দুর রহিম, আব্দুল লতিফ সরকার, আমজাদ হোসেন সরকার, আকতারুল ইসলাম, আব্দুল আজিজ সরকার, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, সাংবাদিক ইদ্রিস আলী, আফজাল হোসেন প্রমুখ।
    উল্লেখ্য গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে নিয়মিত সামাজিক সাংস্কৃতিক ও মানবিক রংপুর জেলায় দীর্ঘ দিন থেকে হয়ে আসছে, এরই ধারাবাহিকতায় এবছর দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। খুব শিঘ্রই উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানে, মেডিকেল ক্যাম্পের আয়োজন হচ্ছে।

  • প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে শেখ হাসিনা কাজ করছেন -বদিউল আলম

    প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে শেখ হাসিনা কাজ করছেন -বদিউল আলম

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম
    সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ
    হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি অধিকার ও সুরক্ষা বাস্তবায়নও করেছেন।
    প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ। অন্যদের মতো তারাও নির্বাচনে
    গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সুতরাং তাদের অধিকার সমানভাবেই পাওয়ার অধিকার
    রাখে। তাদেরকে কোন ধরনের হয়রানি করা যাবে না এবং সহযোগিতার মনোভাব নিয়ে
    তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান। আজ বুধবার সকালে চট্টগ্রামের
    পটিয়া পৌর সদরের মাতৃভান্ডার এলাকায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র
    বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    পটিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শ্যামল ভট্টাচার্যের
    সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায়
    বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সমীরণ খাস্তগীর, পটিয়া উপজেলা
    ছাত্রলীগের সাবেক সভাপতি ঝুন্টু কুমার দে,পটিয়া উপজেলা কৃষক লীগের সাবেক
    সাধারণ সম্পাদক আবু সৈয়দ, আওয়ামী লীগ নেতা প্রদীপ সেন গুপ্ত, হারাধন
    চন্দ্র, আব্দুল মোতালেব,মো আব্দুর রহমান মিয়া জিন্নাহ আরা,পলি দে,আব্দুর
    রহিম, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, বাবু
    উজ্জ্বল ঘোঘ, আনোয়ার, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন। পরে দুই শতাধিক
    প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।