Author: desk

  • পানছড়ির আলীনগর এলাকার রাকিব হত্যার আরেক আসামী মানিক মিয়া গ্রেফতার

    পানছড়ির আলীনগর এলাকার রাকিব হত্যার আরেক আসামী মানিক মিয়া গ্রেফতার

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার চাঞ্চল্যকর রাকিব হত্যা
    মামলার আরেক আসামী মানিক মিয়া (৫৩) কে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামী মানিক মিয়া(৫৩) পিতা- রঙ্গু মিয়াকে গত ১৬/১/২০২৩ তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয়। সে আরিফুল ও জুলহাস এর বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি ১৬৪ ধারার জবানবন্দি তে প্রকাশিত আসমী।

    সূত্র: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার মামলা নং-০৪, তারিখ-২০/০১/২০২১ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।অত্র মামলার ভিকটিম মোঃ রাকিব হোসেন (১৭), পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম: আলীনগর, ৪নং ওয়ার্ড, উল্টাছড়ি ইউপি,
    থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। সে গত ১৯/০১/২০২১ ইং তারিখ রাত অনুমান সন্ধ্যা ৭টা :৩০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে তার বন্ধু আরিফসহ পানছড়ি বাজার হতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে।

    পথিমধ্যে সঙ্গীয় আরিফকে তাহার বাড়ীর সামনে নামইয়া দিয়া বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করিলে রাত অনুমান সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা দুস্কৃকিতারীরা ধারালো অস্ত্র দ্বারা মাথার বাম পাশে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে তারপর দিন ২০/০১/২০২১ইং তারিখ অনুমান ভোর ৪টার সময় মৃত্যু বরন করেন।

    এই সংক্রান্তে ভিকটিমের পিতা আলী হোসেন বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পানছড়ি থানায় এজাহার দায়ের করিলে পানছড়ি থানার মামলা নং-০৪, তারিখ-২০/০১/২০২১ইং,
    ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।বর্ণিত চাঞ্চল্যকর হত্যা মামলাটি বাদীর নারাজীর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই, চট্টগ্রাম জেলার নিকট অধিকতর তদন্তভার ন্যস্ত হয়। তৎপ্রেক্ষিতে পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) পরিতোষ দাশ’কে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

    তিনি এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তভার গ্রহণ করিয়া বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন।মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

    এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) পরিতোষ দাশ এর নেতৃত্বে এবং পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে গত ০৫/০৯/২০২২ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত হত্যা মামলার তদন্তে প্রকাশিত আসামী মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ বাহাদুর মিয়া, সাং-আলীনগর, ৪নং ওয়ার্ড, উল্টাছড়ি ইউপি, থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজার হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামী মোঃ আরিফুল ইসলাম (২০) উক্ত হত্যাকান্ডে জড়িত মর্মে নিজেকে জড়িয়ে ও অপরাপর আসামীদের নাম উল্লেখ পূর্বক ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনায় দেখা যায় যে,আসামী আরিফুল ইসলাম ভিকটিম রাকিব হোসেন এর ঘনিষ্ট বন্ধু।তার পরপরই আরিফুলের কাছ থেকে পাওয়া স্বীকারোক্তি ও জবানবন্দি অনুযায়ী জুলহাসকে গ্রেফতার করা হয়।এবং জুলহাসও একই বক্তব্য বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন।

    তাদের দুইজনের জবানবন্দি অনুযায়ী মানিক মিয়া(৫৩) পিতা- রঙ্গু মিয়াকে গত ১৬/১/২০২৩ ইং তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে গ্রেফতার করা হয়।

    জনৈক মেম্বারের মেয়ের সহিত ভিকটিম রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। তাহাদের প্রেমের সম্পর্কটি ভিকটিমের প্রেমিকার আপন ভাই জেনে যাওয়ায় ভিকটিমকে হত্যার পরিকল্পনা করিতে থাকে। পরিকল্পনা মোতাবেক ভিকটিমের ঘনিষ্ট বন্ধু গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামকে আতাত করে।অত্র মামলার ঘটনার দিন গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলাম ভিকটিমের সহিত পানছড়ি বাজারে দেখা করতঃ বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে।

    ভিকটিমের বাড়ী ও গ্রেফতারকৃত আসামী আরিফুলের বাড়ী কাছাকাছি অবস্থিত। ধৃত আসামীর বাড়ী ভিকটিমের বাড়ীর আগে হওয়ায় সে ভিকটিমের মোটরসাইকেল হতে নেমে যায় এবং সংবাদটি ভাড়াটিয়া কিলার তুলা মিয়াকে জানাইয়া দেয়। ভিকটিম মোটরসাইকেল নিয়া ঘটনাস্থল কনকবাগানের দক্ষিন পূর্ব কোনে পৌঁছা মাত্রই ভাড়াটিয়া কিলার তুলা মিয়া তাহার অপরাপর ০৪ জন সহযোগী’কে নিয়া ভিকটিমের মাথার বাম পাশের্^ ধারালো দা দ্বারা স্বজোরে কোপ মারিলে ভিকটিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।

    সেখান থেকে উঠিয়া দৌঁড়াইয়া পাশ্ববর্তী বাড়ী অর্থাৎ গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ঘনিষ্ঠ বন্ধু গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামের বাড়ীতে গিয়া লুটাইয়া পড়িলে আরিফুলের পরিবারের সদস্যরা ভিকটিমের মাথা গামছা দিয়ে বেঁধে দেয়। ঘটনাস্থল হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চ.মে.ক হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ভিকটিম মৃত্যু বরণ করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনার সহিত সম্পৃক্ত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) পরিতোষ দাশ জানান: পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম স্যার এর সার্বিক দিক নির্দেশনা ও পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে গ্রেফতারকৃত আসামী মানিক মিয়া(৫৩) পিতা-রঙ্গু মিয়াকে গত ১৬/১/২০২৩ তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে গ্রেফতার করা হয়। সে আরিফুল ও জুলহাস এর বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি ১৬৪ ধারার জবানবন্দি তে প্রকাশিত আসমী।আসামী মানিক মিয়াকে ১৭/০১/২৩ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে ৭ দিনের রিমান্ডের জন্য আমরা আবেদন করি।

  • তারাকান্দায় মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিসার্স ক্লাব ও শিক্ষক সমিতির উদ্যোগে বিদায় সংবর্ধনা

    তারাকান্দায় মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিসার্স ক্লাব ও শিক্ষক সমিতির উদ্যোগে বিদায় সংবর্ধনা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম এর বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বুধবার (১৮জানুয়ারী) তারাকান্দা উপজেলা অফিসার্স ক্লাব ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির তারাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে পৃথক আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সংবর্ধনা দেওয়া হয়।। বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিমকে অফিসার্স ক্লাব এর পক্ষে বিদায়ী ক্রেস্ট তুলে দেন উপজেলা অফিসার্স ক্লাব এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    পরে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকারের সভাপতিত্বে ও তারাকান্দা উপজেলা শাখার শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান সালাম আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানা স্মারক কেস্ট প্রদান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

  • ইউপি কার্যালয়ের পতিত জমিতে সবজি বাগান পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

    ইউপি কার্যালয়ের পতিত জমিতে সবজি বাগান পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন পরিষদ চত্বরের পতিত জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষকৃত বাগান পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাইফুল আলম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও ইউপি আমিন উদ্দিন উপস্থিত ছিলেন। এ ধরণের উদ্যোগ গ্রহন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন এটি খুবই ভাল একটা উদ্যোগ। জানাযায়, ইউনিয়ন পরিষদের ৫০ শতক জমির মধ্য পরিষদের সামনের প্রায় ১৫ শতক জমি পতিত অবস্থায় ছিল। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে গেলে কার্যালয়ের সামনের পতিত জমিতে সবজি চাষের পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনকে। এরপরপরই ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ইউপি সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন। অফিস চলাকালীন সময়ের বাইরে সবজি ক্ষেত দেখাশোনা করেন স্থানীয়া। পতিত জমির সদ্ব্যবহার ও পরিষদের সকলের সবজির চাহিদা পূরণ করতে পেরে খুশি চেয়ারম্যান, ইউপি সদস্যরা। স্থানীয়দের অনেকেও এখানকার সবজি তুলে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। পতিত জমিতে পুঁইশাক, লালশাক, টমেটো,পেঁয়াজ সহ বিভিন্ন সবজি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে দেশের পতিত থাকা প্রতি ইি জমি কৃষিকাজের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সরকারি-বেসরকারি যেসব অফিসের আনাচে-কানাচে পতিত জায়গা আছে সেখানেই সবজির বাগান করার পরামর্শ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভাঁয়না ইউপি কার্যালয়ের পতিত জমিতে সবজি চাষ করেছে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। তিনি আরো বলেন, কৃষকরাই যে কেবল কৃষিকাজ করবে তা কিন্তু নয়। যে কোন ব্যক্তি কৃষিকাজ করতে পারে। একজন ব্যক্তি চাকরিজীবি বা ব্যবসায়ী বা যে পেশাই নিয়োজিত থাকুক না কেন, তার হাতে কিছু না কিছু সময় থাকে। সেই সময়টুকু সে কৃষি কাজে ব্যয় করতে পারে । তাতে তারও লাভ, দেশেরও লাভ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান ও হত্যা মামলার আসামী রেজাউল গ্রেপ্তার

    পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান ও হত্যা মামলার আসামী রেজাউল গ্রেপ্তার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা থানা পুলিশ বিভাগীয় অজ্ঞান পার্টির মূল হোতা ও হত্যা-ডাকাতি সহ একাধিক মামলার আসামী রেজাউল গাজী (৪২) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। ১৩ জানুঃ গভীর রাতে ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে এস আই আনজীর হোসেন,তাকবীর হোসাইন, মোস্তাফিজ সহ সঙ্গীয় ফোর্স গড়ইখালীর বগুড়ারচকের শাহাদাৎ গাজীর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে লোহার রড ও ১৮০ পিস চেতনা নাশক ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। রেজাউল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বরকাতুল্লাহ গাজীর ছেলে। পুলিশ মোবাইল সিডিআর যাচাই করে রেজাউল সহ ইতোপুর্বে ডুমুরিয়ার দু’বাড়ীতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত এ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরন করেছেন। জানাগেছে, গত ৩ জানুয়ারী রাতে পাইকগাছার গদাইপুরের পুরাইকাটি গ্রামের প্রভাত বিশ্বাস ( ভোলা)’র বাড়ীর সদস্যদের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে সকলকে অজ্ঞান করে স্বর্ন, টাকা সহ ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রভাত বাদী হয়ে থানায় মামলা করেন,যার নং- ১৪, তাং ১০-১-২৩। পুলিশের তদন্তে জানাগেছে, পাইকগাছায় গ্রেপ্তারকৃত দুর্র্ধষ রেজাউল ও ডুমুরিয়ায় থানায় গ্রেপ্তারকৃতরা পুরাইকাটির প্রভাত বিশ্বাসের বাড়ীতে সংগঠিত ঘটনার সন্ধিগ্ধ আসামী। এ চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ বিভিন্ন অ লে পরিকল্পিত ভাবে চুরি-সহ নানাবিধ অপরাধ করে আসছিল। এ চক্রটি ভারতীয় ২ মিলিগ্রাম চেতনা নাশক ঔষধ বা ট্যাবলেট রান্না ঘরের পাত্রে রাখা হলুদের সাথে মিশিয়ে দিয়ে ওৎ পেতে থাকে। রাতের খাবার খেয়ে ঐ পরিবারের সকলে অজ্ঞান হয়ে পড়লে এ চক্রটি বাড়ীর স্বর্ন, টাকা সহ সহায় সম্পদ চুরি করে পালিয়ে যায় ।
    এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পাইকগাছাসহ বিভিন্ন স্থানের বাড়িতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত মূলহোতা রেজাউল গংদের জড়িত থাকার পর্যাপ্ত প্রমান রয়েছে। তিনি আরোও জানান, রেজাউল গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া ডুমুরিয়া থানায় গ্রেপ্তরকৃতদের পাইকগাছা থানায় প্রভাত বিশ্বাসের দায়ের করা মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার রাত পৈৗন দশ টায় অপারেশন থিয়েটার রুমে আগুন লাগে।
    জানা যায়, হাসপাতালের ওটিরুমের এসির সার্কিট ব্রেকারে,সর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ওটিতে আগুন দেখা গেলে হাসপাতাল কর্তৃপক্ষসহ রুগীর স্বজনরা ওটির দরজা ভেঙ্গে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগায় ভয়ে অনেক রুগী তাড়াহুড়ো করে হাসপাতালের বাইরে চলে আসে।ওটির বিদ্যুৎলাইন আলাদা হওয়ায় রুগীদের ওয়ার্ডে কোন সমস্যা হয়নি বলে জানা গেছে।ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ওটির ভিতর এসি, চেয়ার ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদার জানান,হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কেট হয়ে আগুন লেগেছে।আমরা জানতে পেরে তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ এর ডি জি এম এর কাছে ফোন দেই তিনি সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় এবং আমরা আগুন নিভাতে সক্ষম হই। তবে রুগীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

  • পীরগঞ্জে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

    পীরগঞ্জে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

    মো. আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
    গত মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ চত্বরে এ আলোচনা সভা হয়।
    আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ভামদা আলিম মাদরাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারি একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন-পীরগঞ্জে নির্বাচন কমিশনার আহসান হাবীব

    নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন-পীরগঞ্জে নির্বাচন কমিশনার আহসান হাবীব

    মো. আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও- ৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
    বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
    সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।
    তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। যে কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিলে তাৎক্ষনিক ভোট গ্রহন বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
    এ সময় আ লিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শুন্য হয়। এই আসনে আগামী ১ ফেব্রুয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

  • ধনবাড়ীতে মায়ের অভিযোগে ছেলেকে কারাদন্ড

    ধনবাড়ীতে মায়ের অভিযোগে ছেলেকে কারাদন্ড

    হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার(১৮জানুয়ারী২৩)ইং দুপুরে পৌরসভার বর্ণিচন্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, বর্ণিচন্দ বাড়ী এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী রুবি আক্তার তার বখাটে মাদকাসক্ত ছেলে আতিকুর রহমান(২৮)এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে নিজ ঘর থেকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে ৩ গ্রাম গাঁজাসহ একটি চাকু পাওয়া যায়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলাকালে ধনবাড়ী থানার এস আই দোলোয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    মাদক সেবী আতিকুর রহমান(২৮) ঐ এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

    হাফিজুর রহমান।

  • তেঁতুলিয়ায় শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    তেঁতুলিয়ায় শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশ হিসেবে প গড়ের তেঁতুলিয়ায় শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (১৮ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়নে একযোগে ইউনিয়ন পর্যায়ে খেলাটির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেন।

    উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী প্রমুখ। এছাড়াও ওই সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ্যাথেলিটিক্স প্রতিযোগিতা শুরু হয়। আগামী সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।

    উল্লেখ্য যে, সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে কম্বল নিয়ে শীতার্তদের পাশে জাপা নেতা সেলিম

    ময়মনসিংহে রওশন এরশাদের পক্ষে কম্বল নিয়ে শীতার্তদের পাশে জাপা নেতা সেলিম

    আরিফ রববানী,ময়মনসিংহ : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদরের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে তার নির্বাচনী আসন ময়মনসিংহ-৪ সদর এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব, বেগম রওশন এরশাদের বিশ্বস্থ আস্থাভাজন জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম।

    শৈত্য প্রবাহের কারণে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে নেত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতি দিন ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রকৃত গরীব হত-দরিদ্র অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কার্যক্রমে জাতীয় পার্টির জেলা,মহামগর, উপজেলা,ইউনিয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

    এসময় জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম বলেন-আমাদের ময়মনসিংহ সদর এলাকার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের বিরোধী দলীয় নেতা, তিনি আছেন বলেই সদর বাসী বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তিনি আছেন বলেই সদর তথা ময়মনসিংহ নগরী উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে পরিকল্পনায় বহু রাস্তা, কালভাট, ব্রীজ নির্মাণ করা হয়েছে আরো অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তিনি ময়মনসিংহের সার্বিক উন্নয়নে বেগম রওশন এরশাদ এমপির সুস্থ্যতা ও সুস্বাস্থ্যের জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন।