Author: desk

  • ময়মনসিংহে দ্রুত এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ,নিয়মিত তদারকি করছে পিআইও

    ময়মনসিংহে দ্রুত এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ,নিয়মিত তদারকি করছে পিআইও

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর কালিবাড়ী,কুষ্ঠিয়া,ভাবখালী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অসহায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ
    কাজের গুনগতমান যাচাই-বাছাই ও তদারকি করতে
    প্রতিদিনই নিয়মিত পরিদর্শন করেছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

    ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদরে নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।

    এসময় তিনি নির্মাণাধীন ঘর গুলোর কাজের গুণগত মানের নিশ্চয়তার ব্যাপারে তাগিদ দিয়ে প্রকল্পের কাজের মান ঠিক রাখার বিষয়ে খেয়াল রাখতে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত আশ্রয়ণ প্রকল্পের জন্য বেলতলী গ্রামে সরকারি জমিতে প্রথম পর্যায়ে ৩৫০টি পাকাঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়াও আরো ঘর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ গত বুধবার সকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেছেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (কাবিটা) কর্মসূচির আওতায় ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ (আশ্রয়ণ প্রকল্প-২) ৩য় পর্যায়ে ৬২ শতাংশ জমিতে ৩৫০টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ চলমান রয়েছে। ২ শতাংশ জমিতে প্রতিটি ঘর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। নির্মিত এ প্রকল্প অতিদ্রুত সময়ের মধ্যে ভূমিহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে বলেও জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

  • সুন্দরগঞ্জে বই পাঁচার মামলায় ৩ আসামী  রিমান্ডে

    সুন্দরগঞ্জে বই পাঁচার মামলায় ৩ আসামী রিমান্ডে

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের চলতি বছরের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের মামলায় ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।জানা গেছে,বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান আসামীদের প্রত্যকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমাণ্ডকৃত আসামীরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক মাজেদুর রহমান, ট্রাক চালক শ্যামল ও তার ভাই রাসেল মিয়া। এর আগে গত রবিবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে ট্রাকযোগে এসব বই পাঁচারকালে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ আটক করে। এসময় ট্রাক চালক শ‍্যামল ও হেলপার রাশেল ২ সহোদরকে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অফিস সহায়ক মাজেদুরকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে পরের দিন (সোমবার) থানায় একটি মামালা করেন। এ মামলার বাদীকে নিয়ে সর্ব মহলেই চলছে নানান রকম প্রশ্ন। মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান।
    ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।

  • একটি নিখোঁজ সংবাদ

    একটি নিখোঁজ সংবাদ

    টাঙ্গাইলের মমধুপুর উপজেলার রানিয়াদ গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ রমজান আলী বয়স ১০ বৎসর রবিবার (১৫ জানুয়ারী)থেকে নিখোঁজ। তার গায়ের রং ফর্সা উচ্চতা আনুমানিক সাড়ে চার ফিট মুখ মন্ডল গোলাকার। নিখোজের সময় তার পড়নে ছিল পায়জামা গায়ে ছিল গেন্জি। সাথে একটি লাল রংগের শপিং ব্যাগে ছিল লুঙ্গি,শীতের কাপড়,টুপি।
    তার পিতা ইউনুছ আলী জানান, গত রবিবার তাদের নিজ বাড়ী রানিয়াদ হতে তার নানীবাড়ী আকাশী সেওড়াতলার উদ্দেশে বের হয়। তার পর হতেই তাকে খুজে পাওয়া যাচ্ছে না। সে তার নানার বাড়ীর কাছেই সেওড়াতলা নুরানী মাদ্রাসার হেফজাখানায় লেখাপড়া করত। ছুটি নিয়ে বাড়ীতে যায় ছুটি শেষে নানার বাড়ীর উদ্দেশে আসে। কিন্ত সে নানার বাড়ীতে না এসে কোথায় যেন চলে গেছে। অনেক খোজা খুজির পরও তাকে পাওয়া যাচ্ছেনা। কোন হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেলে তাকে তার নানার বাড়ী অথবা তার পিতা ইউনুছ আলীর সাথে যোগাযোগ করবেন। তার পিতা ইউনুছে আলীর মোবাইল নং-০১৭৭৭৪৮৪৬৭৯ এনাম্বারে যোগাযোগ করার জন্য তার পিতা অনুরোধ জানিয়েছেন।

  • ময়মনসিংহের বোররচরে হামিদুলকে ইউনিয়ন আ’লীগের গুরুত্বপূর্ণ পদে চায় দলীয় নেতাকর্মীরা

    ময়মনসিংহের বোররচরে হামিদুলকে ইউনিয়ন আ’লীগের গুরুত্বপূর্ণ পদে চায় দলীয় নেতাকর্মীরা

    স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের মানবতাবাদী ক`জনের মধ্যে অন্যতম আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম । এলাকার গণমানুষের কাছে তিনি অত্যন্ত আপন-প্রিয় মানুষ হিসেবে সমধিক পরিচিত। বোররচর ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবী হামিদুল ইসলাম কে আওয়ামীলীগের আগামী সম্মেলনে গুরুত্বপুর্ণ রাখার। কেননা দলীয় রাজনীতিতে তার ত্যাগ-নির্যাতনের শিকার হওয়াসহ বিভিন্ন অবদান রয়েছে। বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো এগিয়ে নিতে ও দলকে শক্তিশালী করতে দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত রাজপথ যোদ্ধা হামিদুল ইসলামের শ্রম ও মেধাকে দলে প্রয়োজন বলে মনে করছেন বোররচর ইউনিয়নের রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এলাকার কিছু স্বার্থান্বেষী মহল আগামী সম্মেলনকে কেন্দ্র করে হামিদুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকান্ডের পাশাপাশি তিনি প্রতিনিয়ত দু:স্থ অসহায় বিপদগ্রস্থ মানুষদের পাশে থেকে সামাজিক ও অর্থনৈতিক সহায়তা করে যাচ্ছেন । এলাকার দলীয় কার্যক্রমে সক্রিয়তার পাশাপাশি দু:স্থ অসহায় রোগীদের তিনি গোপনে সেবা ও সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। গরীব অসহায় ও স্কুল-কলেজে লেখাপড়ার খরচ চালাতে অক্ষম শিক্ষার্থীদের পিতামাতার পাশে দাঁড়ান আপন ভুমিকায়। ২০২০ সালে দেশে মহামারী করোনাকালেও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দাঁড়িয়েছেন। এছাড়া নানা প্রাকৃতিক দূর্যোগ ও মহামারীতে তিনি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এমনকি মসজিদ,মাদ্রাসা,এতিমখানায় তার নীরব অনুদান অব্যাহত আছে। তিনি জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে গরিব দুঃখী মেহনতী মানুষের দুঃসময়ের পরম বন্ধু হিসেবে পাশে থাকেন সবসময়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই সময়ের সাহসী সন্তান, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক দায়িত্বশীল মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন হামিদুল ইসলাম শুধু মাত্র একজন মানবসেবক নয় তিনি ধার্মিক,ন্যায়পরায়ণ ও সৎচরিত্রের অধিকারী। হামিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত আছি। বঙ্গবন্ধুকে আমি দেখিনি; আমি তার রেখে যাওয়া আদর্শ বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন কর্মী হিসেবে নিজেকে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জাতির জনকের উত্তরসূরী আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রেখে আমি পথ চলছি। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো এগিয়ে নিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই এর প্রতি শতভাগ বিশ্বাস ও আস্থা রেখে, ইউনিয়ন আওয়ামী লীগের আগামী সম্মেলনে দলের দায়িত্ব নিতে চাই। দায়িত্ব পেলে ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আগামীতে ময়মনসিংহ-৪ আসনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে সক্ষম হবো।

  • গোদাগাড়ীতে আদিবাসীর জমি জোরপূর্বক দখল করে পাঁকা বাড়ী নির্মাণ

    গোদাগাড়ীতে আদিবাসীর জমি জোরপূর্বক দখল করে পাঁকা বাড়ী নির্মাণ

    হায়দার আলী।
    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক আদিবাসীর জমি জবর দখল করে জোর পূর্বক পাঁকা বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে।

    উপজেলার রিশিকুল ইউনিয়নে ঝিকরা আমতলীপাড়ায় এই ঘটনা ঘটেছে। জোর পূর্বক দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ তুলে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) লিখিত অভিযোগ করেছে আমতলীপাড়া গ্রামের মৃত শ্যাম মার্ডির ছেলে ভোলা মার্ডি।

    অভিযোগ সূত্রে ও অভিযোগকারী ভোলা মার্ডির কাছ থেকে জানা যায়, সরকারের নিকট থেকে ১৯৯১ সালের দিকে বামলাহাল মোজার জেএল নং ৩৪২, আরএস খতিয়াত নং-১, হাল দাগ নং ৫৪/৯০১ এর ৩৪ শতক খাসজমি বন্দোবস্ত হিসেবে পত্তন গ্রহণ করে ভোলা মার্ডি। সে একজন গরীব অসহায় আদিবাসী মানুষ হিসেবে সরকার তাকে পত্তন দেয়।

    ভোলা মার্ডি আরো জানান, কিছু দিন আগে থেকে একই এলাকার এরফান আলীর ছেলে সাহজাহান রাতের আঁধারে মাটি ভারট করে পাঁকা-দালাবাড়ী নির্মাণ শুরু করেছে। আমিসহ স্থানীয় মানুষকে নিয়ে গিছে বাড়ী ঘর নির্মাণ করতে নিষেধ ও কাগজপত্র দেখাতে বললে সাহজাহান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোর পূর্বক বাড়ী নির্মাণ করে নিয়েছে। এই ঘটনায় রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। ভোলামার্ডি অভিযোগ করেন, এই বাড়ী নির্মাণের পেছনে গোদাগাড়ীর মৃত. মুঞ্জর রহমানের ছেলে ডাবলুর নির্দেশে জোর করে বাড়ী নির্মাণ করছে। এছাড়াও এদের পেছনে আরো প্রভাব শক্তিশালী মহল জড়িত বলে জানান।

    এই বিষয়ে সাজাহানের সাথে জানতে চাওয়া হলে, ওই জায়গার তার কোন কাগজপত্র বা দলিলাদি নেই স্বীকার করে বলেন তিনি বলেন, আমি ওখানে নিজে বাড়ী নির্মাণ করতে যায়নি।

    গোদাগাড়ীর মঞ্জুর রহমানের ছেলে ডাবলু আছে তার নির্দেশে বাড়ী ঘর নির্মাণ করছি। আদিবাসীর বন্দোবস্ত নেওয়া জমি কারো নির্দেশে কেনো নিজে বাড়ী নির্মাণ করবেন এমন প্রশ্ন করা হলে সদুত্তর না দিয়ে কাজ বন্ধ করা মিমাংসা না হওয়া পর্যন্ত আর কাজ করবেন না বলে জানান।

    অভিযোগের বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার বিভিন্ন মিটিং এ ব্যস্ত থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • একজন মানবিক ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রশংসিত ময়মনসিংহের শাহিন

    একজন মানবিক ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রশংসিত ময়মনসিংহের শাহিন

    নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন অক্লান্ত পরিশ্রম, মেধা ও দক্ষতায় অল্প দিনের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, স্কুল মাদ্রাসাসহ প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমনকি নিজের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়ন করে দিয়েছেন। উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের সুখে দুখে পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে প্রশংসা কুড়িয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। জানা যায়, ২০১৯ সালে প্রথম বারের মতো ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্ৰহন করেন। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে বহু দিনে পুরানো ভাঙা রাস্তাগুলো মেরামত করে ও পাকা রাস্তায় নির্মাণে রেখেছেন অনন্য অবদান। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। তেমনি গরীব অসহায়রা যেন আশ্রয়স্থল খুঁজে পেয়েছেন। তিনি মানবিক ভাইস চেয়ারম্যান হিসেবে গণ্য হয়। তিনি তরুণ সমাজের অহংকার। এমনকি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন পুরণে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সুসংঘঠিত করে রেখেছেন। ময়মনসিংহ সদর উপজেলা বাসীকে সুযোগ সুবিধা দিতে তিনি অক্লান্ত পরিশ্রম অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানান, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিন ভাই এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণের কাজে সহায়তা করেছেন। একসময় ভাঙা পুরাতন রাস্তা দিয়ে যাতায়াত করা যেতোনা তিনি সেগুলো সংস্কার করেছেন, তৈরি করেছেন অনেক নতুন রাস্তা। তিনি একজন ভালো মনের মানুষ। তার সাথে ছোট-বড় সকলের সাথে মিশতে পারেন। ধনী-গরীব, কৃষক-শ্রমিক সকলের সাথেই যোগাযোগ করেন। তার মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গরীব অসহায় মহিলার তালিকা করে তাদের কে সেলাই মেসিন দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া সহ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশুনার সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    একান্ত আলাপকালে মোস্তাফিজুর রহমান শাহিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে জনসেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যাক্ত করেন।

  • পুলিশ নারী কল্যাণ  সমিতির পক্ষ থেকে কম্বল পেল ৩০০ শীতার্ত

    পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে কম্বল পেল ৩০০ শীতার্ত

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির পক্ষ থেকে ৩০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এসব কম্বল বিতরণ করা হয়।

    পুনাকের লক্ষ্মীপুর জেলা সভানেত্রী সেলিনা মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) মংনেথোয়াই মারমা, ডিআইওয়ান একেএম আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাস ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম প্রমুখ।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, শীতে মানুষ কষ্ট পাচ্ছে। অনেকের ঘরেই শীত নিবারণের জন্য লেপ বা কম্বল নেই। তাই আমরা চেষ্টা করেছি তাদের হাতেই কম্বল তুলে দিতে। কম্বল নিয়ে আমরা বেদে পল্লী ও ভাসমান জেলেদের কাছে ছুটে গেছি।

  • প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন —–উপজেলা চেয়ারম্যান আজাহার আলী

    প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন —–উপজেলা চেয়ারম্যান আজাহার আলী

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল করিমের সঞ্চালনায় ১৮ জানুয়ারী রাত ৯ টায় লক্ষনপাড়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন, তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ইসলামের স্বপক্ষের সরকার, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন নির্মানের মাধ্যমে যে সুচনা করে গিয়েছেন, তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ দোয়ার এই মাহফিলে বিশেষ করে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খোঁজ রাখতে অনুরোধ জানান প্রধান অতিথি। দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজশাহী জিয়া পার্কের খতিব ও আলোচিত সুবক্তা হাফেজ মাওলানা মো. আবরারুল হক আসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ল্যান্স কর্পোরাল (অব.) তোফাজ্জল হোসেন, পত্নীতলার সহকারী যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান বাবলু, সংস্থার সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, কার্যকরী সদস্য রকি হোসেন, রঞ্জু রশিদ, আসাদুজ্জামান রতন, মামুনুর রশীদ, রবিউল হুসাইন, হাফেজ ফজলে রাব্বী জাকারিয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, মাসুদ রানা, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য যে, এলাকার তরুন যুবকদের অরাজনৈতিক সংগঠন লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ডোমারে নবনিযুক্ত ইউএনও’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

    ডোমারে নবনিযুক্ত ইউএনও’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

    মোঃ হামিদার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীর ডোমারে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পূবন আখতারের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (১৯শে জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় ডোমার উপজেলা পরিষদ কমপ্লেক্সে বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি প্রতিনিধি জাবেদুল ইসলাম সানবীমের নেতৃত্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতারের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

    এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সহ-সভাপতি একেএম সুমন রেয়াজী, সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, সহ-সাধারণ সম্পাদক সিহাব হাচান শাসন, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন, অর্থ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সোনামণি কলি, কার্যকরী সদস্য মো. রুম্মান সরকার, আলহাজ্ব মো. নাজমুল আলম প্রমূখ।

    মতবিনিময়কালে সঠিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনে সুন্দর ও সাবলীল লেখনী সহ দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মো. পূবন আখতার। পরে, সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

  • লং সার্ভিস ডেকোরেশন এ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ সদর শিক্ষা অফিসার

    লং সার্ভিস ডেকোরেশন এ্যাওয়ার্ড পেলেন ময়মনসিংহ সদর শিক্ষা অফিসার

    ষ্টাফ রিপোর্টারঃ
    স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে এবং এর আদর্শ বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে ‘লং সাভিস ডেকারেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ময়মনসিংহের সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

    বাংলাদেশ স্কাউটস ২০২৩ সালের জন্য এই আ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেন, যা চলতি সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত স্কাউটস এর জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হয়। ময়মনসিংহের সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ময়মনসিংহ অঞ্চলের কয়েকজন কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে জানা গেছে।

    ‘লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ডে এ ভুষিত স্কাউটার মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৫ বছর যাবৎ বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ময়মনসিংহ আঞ্চলিক স্কাউটস এর উপ আঞ্চলিক কমিশনার এর দায়িত্ব পালন করছেন।

    ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে নিয়োজিত।