Author: desk

  • রাঙ্গাবালীর মান্তাপল্লীতে “উষ্ণতার আবরণ” (কম্বল) বিতরণ

    রাঙ্গাবালীর মান্তাপল্লীতে “উষ্ণতার আবরণ” (কম্বল) বিতরণ

    সাগরকন্যা পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপকূল রাঙ্গাবালী। উপজেলাটির নদ-নদীর মোহনায় দীর্ঘবছর ধরে ভাসমান অবস্থায় বসবাস করছে দেশের সবচেয়ে দারিদ্র্য সম্প্রদায় ‘মান্তাথরা। সম্প্রতিক সময়ে সম্প্রদায়টির বড় একটি অংশ পেয়েছে ডাঙায় বসবাসের সুযোগ, মিলেছে মুজিববর্ষের উপহার- ঘরসহ জমি। এভাবেই জল থেকে তুলে এনে ৪০টি পরিবারকে নিয়ে উপজেলাটির চরমোন্তাজ ইউনিয়নে উপজেলা প্রশাসন গড়ে তুলেছে ‘চরমোন্তাজ মান্তাপল্লীথ।

    ভাসমান ও এই মান্তাপল্লীতে আশ্রয় নেয়া মান্তাদের শীতের তীব্রতা থেকে মুক্তি দিতে ‘বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট এলায়েন্স (বিওয়াইডিএ)থ ভুক্ত যুব সংগঠন ‘রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)থ এর সহযোগিতায় ও আর্থিক প্রতিষ্ঠান ‘আইপিডিসি ফাইন্যান্সথকে সাথে নিয়ে উষ্ণতার আবরণ (কম্বল) বিতরণে এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)থ।

    বৃহস্পতিবার (১৯ই জানুয়ারি) শতাধিক পরিবারের সদস্যদের হাতে উষ্ণতার আবরণ স্বরূপ কম্বল তুলে দেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন– মান্তাবন্ধু সাথী আজাদ খান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পটুয়াখালী জেলার সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, এ্যাড. জসিম উদ্দিন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)-এর সভাপতি সাইফুল ইসলাম সায়েম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম শ্মরন, সহ-সভাপতি মো. ইমরান ও প্রচার সম্পাদক মো. হৃদয় প্রমুখ।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা।।

  • রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

    রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলোচিত পৌর কাউন্সিলর আবু তালেব কে ১৯ জানুয়ারী গ্রেফতার করেছে থানা পুলিশ । হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রান গোবিন্দ শাহা বাচ্চু গত ১৮ জানুয়ারী রাতে আবু তালেব সহ দেড় শতাধিক অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।
    ঘটনার বিবরণে জানাযায়, পৌর শহরের ফুটপাতে বিভিন্ন দোকানে মালামাল সরানোর কে কেন্দ্র করে ১৫ জানুয়ারী ঐ কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষ বাঁধে। এঘটনায় গতকাল বুধবার সন্ধায় শহরে আবু তালেবের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানি মূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে। ঐ রাতে থানায় মামলা হলে পুলিশ ঘটনার মূল হোতা কাউন্সিলর আবু তালেবকে গ্রেফতার করে।
    এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ১৯ জানুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সামাজিক সম্প্রীতি কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সম্পাদক প্রবীর কুমার গুহ, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, ইউপি চেয়রম্যান জিতেন্দ্রনাথ বর্ম্মন, মতিউর রহমান প্রমুখ।
    শেষে অতিথিরা পৌর শহরের ব্যবসায়ীদের ঘটনা স্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে এ ঘটনায় আবুল কালামের পুত্র লেমন কে আটক করে।

    এস আর মানিক
    রাণীশংকৈল, ঠাকুরগাঁও

  • যশোরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    যশোরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    স্টাফ রিপোর্টারঃ
    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার উদ্যোগে ১৯জানুয়ারী লালদীঘির পাড় দলীয় কার্যালয়ের চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের সঞ্চালনায়।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্ন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাসার সুজন সহ নেতৃবৃন্দ।

  • ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে গোলাপ ফুল ও লাঙ্গলের ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই

    ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে গোলাপ ফুল ও লাঙ্গলের ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান অধ্যক্ষ মোঃএমদাদুল হক জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রচারের মধ্যে লড়াইয়ে জেগে উঠেছেন জাতীয় পাটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মোঃ হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকের সাথে চরম প্রতিদ্বন্দ্বীতা আসছেন গোলাপ ফুল ও লাঙ্গল মার্কার হাড্ডা হাড্ডি লড়াই।

    জানা যায়,বিশ্বওলি খাজাবাবা ফরিপরি জাকের পার্টির পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় কমিটি সহ ব্যাপক ভক্ত রয়েছেন।আসন্ন ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে সকল খাজাবাবা ফরিপুরি ভক্ত তুমুল ভাবে মাঠে নেমেছেন।তবে বিভিন্ন এলাকার খবরাখবর নিয়ে জানা যায় ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হবে গোলাপ ফুল ও লাঙ্গল মার্কার।যদি ও মাঠে ৫ জন প্রার্থী রয়েছে তবে ভোটের মাঠে গোলাপ ফুল ও লাঙ্গল এগিয়ে চরম প্রতিদ্বন্দ্বী হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে জানা যায়।

    এবিষয়ে ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে নির্বাচিত হলে বৃদ্ধাশ্রম করবেন এমদাদুল হক।তিনি আর ও বলেন আমি নির্বাচিত হলে শাগুনি বাসগাড়া নামক এলাকায় তার মায়ের জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করবেন।এ আসনের মানুষের জন্য প্রবীন হাসপাতাল অথবা বৃদ্ধাশ্রম তৈরি করবেন বলে মন্তব্য করেছেন।এছাড়া ও বিভিন্ন রাস্তা ঘাট সহ মন্দির,মসজিদ,গীর্জা,পেগোডা নির্মান কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।এবং সাংবাদিক ভাইদের জন্য ১০ শতক জমি ক্রয় করে ৫ তলা ভবন নির্মাণ করবেন যেন সেখানে সকল সাংবাদিক সংগঠন মিলেমিশে চলতে পারে।
    ঠাকুরগাঁও-৩ আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক, তিনি পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সমাজ সেবা বিষয়ক সম্পাদক।বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি সাংবাদিক ও মানবাধিকার সংগঠনে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।এমপি প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক বলেন, আমরা নির্বাচনের আচরণ বিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবো, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হবে এ ধরনের কোনো কাজে আমরা অংশ নেব না, আমি আপনাদেরই একজন প্রার্থী, আমার বিষয়ে কোন অভিযোগ আসলে অবশ্যই আপনারা আমাকে অবহিত করবেন। আমার দলীয় প্রতীক হচ্ছে গোলাপ ফুল আমি গোলাপের ঘ্রাণ রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসীর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমার দলীয় নেতা কর্মীদের নিয়ে।

    মতবিনিময় কালে তিনি প্রবীন হাসপাতাল/বৃদ্ধাশ্রম এর জন্য ইতিমধ্যে স্থান নির্ধারণ করেছে পীরগঞ্জ উপজেলার সাগুনি রাবার ড্যাম এলাকায় সাড়ে তিন একর জমিতে নির্বাচিত হলে নির্মাণ কাজ শুরু করবেন, বৃদ্ধাশ্রমে জন্য সে যাইগাটি তার মায়ের নামে রয়েছে এমপি নির্বাচিত হলে সে জায়গা টি বৃদ্ধাশ্রম দান করে দিবেন বলে অধ্যক এমদাদুল হক জানায়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল কালাম,দপ্তর সম্পাদক শিকদার আলী,পৌর সভাপতি অজগর আলী,স্বেচ্ছাসেবক ফন্টের উপজেলা সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

    উল্লেখ্য বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শুন্য হয়।

    এই আসনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১লা ফেব্রুয়ারি। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজা ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।

  • দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যােগে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যােগে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যােগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালন করা হয়েছে৷ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলার ছনহরায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মহসিন চৌধুরী রানা। জেলা কৃষক দলের সদস্য সচিব ও ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন সুমন, যুগ্ম আহবায়ক শফিকুল করিম শফি ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, রফিকুল আলম দৌলতী, ইউপি সদস্য ফাতেমা বেগম, তাজবীর আহমদ।

    দোয়া মাহফিল, আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

    বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নাম দেশের সারাক্ষণ মনে রাখে। বিএনপির হারানো গৌরব ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অনিয়মের বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে।

  • বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত    লাশ উদ্ধার নিয়ে রহস্য

    বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে রহস্য

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    ইতি মৌরী (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুুলিশ। ঘটনাটি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের ৪ নং ওয়ার্ডে । ওই গৃহবধুুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাাল শের-ই-বাংল মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ জানুয়ারী বুধবার দুপুরের খাবার খেতে এসে স্বামী সজল কুমার মিস্ত্রি ঘরের আড়ার সঙ্গে ইতি মৌরির ঝুলন্ত লাশ দেখতে পায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘর থেকে ইতির ডাকচিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসতে চাইলে পুত্রবধুর ঘরে থাকা ইতির শ্বশুর স্বপন কুমার মিস্ত্রি এখানে কিছু হয়নি জানিয়ে তাদের তাড়িয়ে দেন। এর কিছুক্ষন পরে ইতির ঝুলন্ত লাশ পাওয়া যায়, সরেজমিনে গেলে এমনটাই জানান স্বপনন কুমারের প্রতিবেশীরা।
    খবর পেয়ে ওই দিন রাতে বানারীপাড়া থানা পুলিশ ইতি মৌরির লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মৃত্যু রহস্য উদঘাটনে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ইতিকে হত্যা করে আত্মহত্যার নাটক সাঁজানো হয়েছে বলে তার বাবা সুখদেব মৌরিসহ পরিবারের দাবি। তারা ইতির মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন ও বিচার দাবি করেছেন। জানা গেছে, উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের স্বপন কুমার মিস্ত্রির ছেলে দিনমজুর সজল কুমার মিস্ত্রির সঙ্গে ৬ বছর পূর্বে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের সুখদেব মৌরির মেয়ে ইতি মৌরির বিয়ে হয়। এলাকাবাসী জানান, বিয়ের পর থেকে শ্বশুর স্বপন কুমার মিস্ত্রি ও শাশুড়ি নানা অজুহাতে ইতিকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করতো। এছাড়া ইতি মৌরি ও তার অপর জা’য়ের সঙ্গে শ্বশুরের আচরণ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান।
    পুত্র বধুর সঙ্গে শ্বশুর-শাশুড়ির বনিবনা না হওয়ায় সৃষ্ট পারিবারিক কলহ নিয়ে শালিস-বৈঠক করে ছেলেকে পৃথক করে দেওয়ার বিষয়টি জানান, তাদের প্রতিবেশী ও ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান এসএম কালাম। এর ফলে সজল কুমার মিস্ত্রি স্ত্রী ইতিকে নিয়ে বাবার ঘর ছেড়ে পাশে ছোট আকারের নতুন ঘর তুলে সেখানে বসবাস করতেন। পুত্র বধুদের সঙ্গে শ্বশুরের অসৎ আচরণের বিষয়টি এলাকায় মানুষের মুখে মুখে রটে আছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন স্বপন কুমার মিস্ত্রি ও তার পরিবার। শ্বশুর-শাশুড়ি ও ননদের দাবি ইতির সঙ্গে জি¦ন ছিল। তবে তাদের দাবীর সাথে একমত হতে পারেনি প্রতিবেশীরা।
    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বানারীপাড়া প্রেসক্লাবকে জানান, ইতি মৌরির মুত্যু রহস্য উদঘাটনের জন্য সুরহাতাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি।

  • আগুনে ৫ দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

    আগুনে ৫ দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি: দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের ৫ টি দোকান।
    বুধবার গভীর রাতে কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নুর ক্লথ স্টোর, মুক্তা পল্লী ফোন কনফেকশনারী, মুড়ি- চিরার দোকান, আমান ডেন্টাল কেয়ার ও উত্তরা বেকারির দোকান পুড়ে যায়।
    খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    ব্যবসায়ীদের দাবী আগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের মূল্যবান মালামালসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে উদ্ধার অভিযানে ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হলেও এখন পর্যন্ত প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক।
    পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে সরেজমিনে ঘুরে দেখেছি। সরকারি পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা করা হয়েছে।
    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, ইতিমধ্যে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়েছে বলে জানা গেছে। সরেজমিনে ঘুরে দেখে তাদের কিছু সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। তারা যে ক্ষতির পরিমাণ জানিয়েছে তা ফায়ার সার্ভিস জরিপ করে দেখবে।

  • পানছড়িতে স্বর্গীয় বিনোদ বালা দেওয়ানের পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূন্যানুষ্ঠান সম্পন্ন

    পানছড়িতে স্বর্গীয় বিনোদ বালা দেওয়ানের পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূন্যানুষ্ঠান সম্পন্ন

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জ্যোতির্ময় কাবার্রী পাড়া (তালতলা) নিবাসী স্বর্গীয় বিনোদ বালা দেওয়ানের পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূণ্যানুষ্ঠান সম্পূর্ণ হয়।

    অাজ ১৯ জানুয়ারী সকাল ৯.৩০ টায় সময় তার পরিবারবর্গ ও অাত্মিয় স্বজন উপস্হিতে বৌদ্ধ ধর্মীয় রীতি-নীতি অনুসারে ভিক্ষু সংঘের নিকট ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণের মাধ্যমে বুদ্ধ প্রতিবিম্ব দান,অষ্ট পরিস্কার দান,সংঘদান,পিন্ডুদানসহ নানা বিধ পূণ্যকর্মের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠান উপস্হিত ছিলেন -ভিক্ষুসংঘের সংঘ প্রধান ভদন্ত পুঞ্ঞানন্দ মহাথের,ভদন্ত নন্দবংশ মহাথের,ভদন্ত উপানন্দ থের,ভদন্ত সুদর্শী স্হবির,মৈত্রীনন্দ ভিক্ষু,মঙ্গলানন্দ ভিক্ষু,শ্রদ্ধাশ্রী ভিক্ষুসহ অনুত্তর পূন্যক্ষেত্র ভিক্ষুসংঘ। অনুষ্ঠানে সুত্র পাঠ করেন ভদন্ত শ্রদ্ধাশ্রী ভিক্ষু,স্বর্ধম দেশনা প্রদান করেন ভদন্ত উপানন্দ থের,ভদন্ত নন্দবংশ থের,অত্র এলাকার অার্য্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুদর্শী স্হবির প্রমুখ।

    গত ১২ জানুয়ারী ২০২৩ ইং বার্ধক্য জনিত কারণে ৫৭ বছর বয়সে বিনোদ বালা দেওয়ান পরলোক গমন করেন।

  • জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরন

    জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    পাশে আছি সবসময় শির্ষক শ্লোগানে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নে অসহায় শীতার্তের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর ইউপি কার্যালয়ে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে শীতার্তদের হাতে কম্বল ও সুয়েটার তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
    জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহেদ আল মামুনসহ ইউপি সদস্যরা।
    পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম তার বক্তব্যে বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবছর শীত বেশি হওয়ায় অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে পুলিশের পক্ষ থেকে গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে কম্বল ও সুয়েটার দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরন করা হয়েছে এবং এটি শীত না যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
    জেলা পুলিশের পাশাপাশি জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
    এ সময় পাঁচ শতাধিক অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

  • নীলফামারীর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    নীলফামারীর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

    অদ্য ১৯ জানুয়ারী,২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার, নীলফামারী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম । কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন, পুলিশ সুপার,নীলফামারী মহোদয় সকলের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার সকল অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
    বক্তব্য শেষে পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম কে পুলিশ পরিদর্শক নিরস্ত্র হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাওয়ায় তাকে ব়্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

    মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল); আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল), ডাঃ মোঃ আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী সহ জেলা পুলিশ, নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

    মাসিক কল্যান সভা শেষে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।

    পুরস্কার প্রাপ্তরা হলেনঃ

    শ্রেষ্ঠ থানাঃ ফিরোজ কবির, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী।
    শ্রেষ্ঠ সার্জেন্টঃ আব্দুল খালেক সরকার টিএসআই, সৈয়দপুর ট্রাফিক।
    শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ জনাব আরমান আলী এসআই (নিঃ) নীলফামারী থানা।
    শ্রেষ্ঠ এসআইঃ মমিনুল আজম এসআই (নিঃ) ডোমার থানা।
    শ্রেষ্ঠ এএসআইঃ আখতারুজ্জামান পলাশ এএসআই (নিঃ) ডোমার থানা।
    বিশেষ পুরস্কারঃ কামরুজ্জামান পুলিশ পরিদর্শক (নিঃ) অপরাধ শাখা।
    বিশেষ পুরস্কারঃ আনিসুজ্জামান এসআই (নিঃ) সৈয়দপুর থানা।
    বিশেষ পুরস্কারঃ মানিক হোসেন এসআই (নিঃ) জলঢাকা থানা।
    বিশেষ পুরস্কারঃ রোস্তম আলী এসআই (নিঃ) ডিমলা থানা।