Author: desk

  • সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১২

    সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১২

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ জন।

    শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার ঝাকুয়াপাড়া বারী মুন্সীর মোড় নামক স্থানে সুন্দরগঞ্জ টু রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসালয়ে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে একটি বাস রংপুর যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ঔষধের গাড়ি ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে যায়।
    এতে ঘটনাস্থলেই বাসের ওই যাত্রী নিহত হন। এতে গুরুতর-১ জন ও আরও ১১ জন আহত হয়।
    নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া তালুক বাজিত গ্রামের বাসিন্দা।

    থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ প্রতিনিধিকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে। নিহত ব‍্যক্তির পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • জমিসংক্রান্ত বিরোধে বসতবাড়িতে অগ্নিসংযোগ: সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা

    জমিসংক্রান্ত বিরোধে বসতবাড়িতে অগ্নিসংযোগ: সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামলা দিয়ে বাড়ি ছাড়া করার পর গভীর রাতে অগ্নিসংযোগ করে ৫ পরিবারের ১৪টি ঘর ভস্মিভুত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ভুক্তভোগি পরিবারগুলো। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন তারা।
    শুক্রবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ এলাকায় ভুক্তভোগিরা তাদের পোড়া বাড়িতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
    এর আগে, গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ওই এলাকার মোজাম্মেল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় মোজাম্মেল হকসহ তার আরও ৪ ভাইয়ের (আশরাফুল, মিজানুর, মোস্তফা কামাল ও আনছারুল) মোট ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মারা গেছে বাড়ির হাঁস-মুরগিসহ কয়েকটি ছাগল। এছাড়া ছাই হয়েছে ধান, চাল, নগদ অর্থ এবং জমাজমির কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি। রেহাই পায়নি ওই বাড়ির স্কুল-কলেজ পড়ুয়া ৮ জনের বইসহ সার্টিফিকেট। আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে এমন দাবি ভুক্তভোগিদের।
    ভুক্তভোগিদের অভিযোগ- পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। তারা জানান, একই এলাকার খাজিম উদ্দীনের ছেলে রশিদুল, জিয়াউর এবং রফিকুলদের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমিসংক্রান্ত বিরোধ চলছে তাদের। রেকর্ডীয় সম্পত্তি দখলে রেখে তারা শুরু থেকেই বিভিন্নভাবে হয়রানি করছে ভুক্তভোগি পরিবারগুলোকে। মামলা-হামলাও করেছে বিভিন্ন সময়ে। পূর্ব শত্রুতার জেড়ে রাতের আধাঁরে চারটি মোটরসাইকেলে করে এসে খাজিম উদ্দীনের ছেলেরাই প্রেট্রোল দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগি গোলাম মোস্তফা। তিনি বলেন, আমাদের জমি অন্যায়ভাবে ভোগ দখল করছে রশিদুল, জিয়াউর এবং রফিকুলরা। জমি দাবি করলেই হামলা করেন তারা। তারা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশও তাদের পক্ষ নিয়ে কথা বলে। তাদের পক্ষ হয়ে আমাদের উপর হামলাও করেছে।
    তিনি বলেন, গত ১৪ জানুয়ারি (শনিবার) আমরা জমিতে গেলে রশিদুল, জিয়াউর এবং রফিকুলরা পুলিশ নিয়ে আসে। পুলিশ এসেই আমাদের উপর হামলা করে বসে। স্বয়ং সদর থানার ওসির নেতৃত্বে আমাদের লাঠিপেটা করে এলাকা ছাড়া করা হয়। আমাদের কোন কথা বলার সুযোগ না দিয়ে নির্বিচারে বাড়ির মহিলাদেরসহ ১৪/১৫ জনকে আটক করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়। সেই মামলার গ্রেপ্তার আতঙ্কে রাতে আমরা বাড়িতে ছিলামনা। আর এই সুযোগে প্রতিপক্ষরা ঘরে আগুন দিলো।
    তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ জিয়াউরের শ্বশুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদাত হোসেন। তার উস্কানিতেই এই মামলা, হামলা আর অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে। জমির দ্বন্দে আমাদের সব শেষ হয়ে গেলো। আমরা এর ক্ষতিপূরণসহ ন্যায় বিচার দাবী করছি।
    সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে প্রথম কাজী রেষ্টুরেন্ট মেড ইন বিডি ইন্ডিয়ান ফুড রেষ্টুরেন্টটি

    পঞ্চগড়ে প্রথম কাজী রেষ্টুরেন্ট মেড ইন বিডি ইন্ডিয়ান ফুড রেষ্টুরেন্টটি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    বাংলাদেশে এখন উচ্চ শিক্ষিত নারীরাও বিভিন্ন ব্যাবসার উদ্যোগতা সৃষ্টি হয়ে অর্থনীতিতে যোগ হচ্ছেন,সাফল্যতাও অর্জন করছেন অনেকেই।
    এমন উদাহারনে বোদা উপজেলার এশিয়ানওয়ে ফায়ার সার্ভিস মোড়ে “কাজী রেজষ্টুরেন্ড মেড ইন বি ডি ইন্ডিয়ান ফুট”এই রেষ্টুরেন্টেে বিভিন্ন পদের ভর্তা, গোরুর মাংস, সোলাবাটুরা,কোচুরী, আলুর দম দোছা,ইত্যাদি পাওয়া যাচ্ছে।

    রেষ্টুরেন্টটি ইন্ডিয়ার আদলে চমৎকার রেষ্টুরেন্ট।রেষ্ট্ররেন্টেটি বেশ ছিমছাম ও নিরিবিলি পরিবেশে বেশ নান্দনিকতা বৃদ্ধি পেয়েছে।ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ইন্ডিয়ান ধ্যাঁচের সব স্টিল থালা গ্লাস জগ চামুচ সহ তৈজসপত্র।আরো দৃষ্টি পড়ল ভারতের হোটেলগুলোর মত বিশুদ্ধ টাটকা রুটি, পরোঠা, চা সহ অন্যন্য খাদ্য সমগ্রী গ্রাহকদের সামনে তৈরী করে পরিবেশন করা হয় এখানে ঠিক তেমনিই।
    ভাল ও টাটকা খেতে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয় ভারতীয় নিয়মটি চালু আছে ঠিক এখানেও ।রেষ্টুরেন্টের মালিক কাজী জাকিয়া। সে ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে মার্কেটিং বিষয় নিয়ে অনার্স মাষ্টার্স শেষ করেছে ইতিমধ্যেই ।সে আমাদের সবার পরিচিত মরহুম কাজী তবারকউল্লাহ সাহেবের মেয়ে পাশেই জমাদার পাড়া গ্রাম।

    তাঁর সাথে কিছুক্ষণ আলাপচারিতায় জানা গেল, এই রেষ্টুরেন্ট থেকে অর্ডারে পিকনিকের বা দুর ভ্রমনের খাবার প্যাকেট সাপ্লাই দিতে আগ্রহী সে।
    সে বার বার আমাদের আপ্যায়নের জোর প্রচেষ্টা করেছিল কিন্তু জরুরী এক কাজের জন্য বেশীক্ষণ সময় দিতে পারিনি।

    ব্যাবসার কয়েকটি গুন থাকেতে হয় বিশ্বাস- নিষ্ঠা ধৈয্য ও সহনশীলতা। হোটেলের মান পরিছন্নতা রেখে একাগ্রচিত্তে কাজ করলে সফলতা একদিন আসবেই। কর্মউদ্যোগ নিয়ে চালিয়ে যাও জাকিয়া, অর্নিশ বিষয়টি ফেসবুক পাড়ায় ভাই বেশ আলোচিত রেস্টুরেন্ট ঘিরে।

  • লক্ষ্মীপুরে নদী ভাঙা কবলিত এলাকার ৩ হাজার সুবিধাবঞ্চিত পেলেন শীতবস্ত্র

    লক্ষ্মীপুরে নদী ভাঙা কবলিত এলাকার ৩ হাজার সুবিধাবঞ্চিত পেলেন শীতবস্ত্র

    নাজিম উদ্দিন রানা ঃ
    লক্ষ্মীপুরের রামগতিতে উপকূলের নদী ভাঙা এলাকার ৩ হাজার সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল গুলো বিতরণ করা হয়।
    শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরগাজী, চর রমিজ ও বড়খেরী ইউনিয়ন পরিষদের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ইস্কান্দার মির্জা শামীমের উদ্যোগে এ আয়োজন করা হয়।
    এসময় সড়ক দূর্ঘটনায় নিহত ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলতাফ হোসেনের পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া ও হয়।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, আলমগীর হোসেন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমনসহ আরো বিভিন্ন নেতাকর্মীরা।

    ইস্কান্দার মির্জা শামীম বলেন, মেঘনা নদী ভাঙা কবলিত এলাকার বাসিন্দারা তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েন। সুবিধাবঞ্চিত এসব বাসিন্দাদের শীত নিবারণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির পক্ষে এ উপহার বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিতদের সহযোগিতায় আগামীতে এ কার্যক্রম অব্যহত থাকবে বলে ও জানান তিনি।

    মোঃনাজিম উদ্দিন রানা

  • তবলায় দেশসেরা খাগড়াছড়ির অর্ণব ত্রিপুরা ও দ্বিতীয় গল্প আচার্য্য

    তবলায় দেশসেরা খাগড়াছড়ির অর্ণব ত্রিপুরা ও দ্বিতীয় গল্প আচার্য্য

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।।

    তবলা প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলাকে হারিয়ে দেশসেরা (প্রথম) হয়েছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্ণব ত্রিপুরা(১৩)। সে জেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা ও দীঘিনালা কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি বড়ুয়া’র বড় ছেলে।আর (দ্বিতীয়) স্থান অর্জন করেছেন খাগড়াছড়ি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নান্টু আচার্য্যের ছেলে গল্প আচার্য্য (১১)। সে ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী।

    শনিবার (২৪ ডিসেম্বর) ২০২২ ইং জাতীয় শিশু প্রতিযোগিতার ২০২০ ও ২০২১ এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়।

    খ গ্রুপ থেকে তবলায় দেশসেরা (প্রথম) স্থান অর্জনকারী অর্ণব ত্রিপুরা গোল্ড মেডেল ও ক গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী গল্প আশ্চর্যকে রুপ্য পদক প্রদান করা হবে।

    অর্ণব ত্রিপুরা ও গল্প আচার্য্য এর সাথে আলাপকালে জানায়: খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিউটের তবলার প্রশিক্ষক অরুণ শর্মার স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এই অর্জন এসেছে বলে তারা জানান।

    অর্ণব ত্রিপুরার বাবা জানান: ছোট বয়স থেকেই তবলার প্রশিক্ষক অরুণ শর্মার হাতেই অর্ণবের হাতেখড়ি। তারপর ধীরে ধীরে সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এবং সফল হয়।এর আগেও ২০১৯ সালে অর্ণব তবলায় ক গ্রুপ থেকে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে রাষ্ট্রপতি পুরষ্কার রুপ্য পদক পেয়েছিল।

    তবলার প্রশিক্ষক অরুণ শর্মার সাথে আলাপ কালে জানান:অর্ণব ত্রিপুরা ও গল্প আচার্য্য অত্যন্ত মেধাবী ও আগ্রহী ছাত্র।তারা একনিষ্ঠ ভাবে তবলার চর্চা করতো বলেই এই সফলতা এসেছে। আমি তাদের দুইজনকেই অভিনন্দন জানাই।

    আগামী ২৯ জানুয়ারি রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টার সময় তাদের রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে।আর এই অনুষ্ঠানে স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরষ্কার প্রদান করবেন।

  • তানোরে সংগ্রহ অভিযান ভেস্তে যাবার আশঙ্কা

    তানোরে সংগ্রহ অভিযান ভেস্তে যাবার আশঙ্কা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চলতি মৌসুমে
    সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের চাইতে খোলা বাজারে দাম বেশী হওয়ায় কেউ সরকারি ধান দিচ্ছেন না। বিগত ২০২২ সালের নভেম্বর মাসে সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। কিন্ত্ত এখন পর্যন্ত এক ছটাক ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। অপরদিকে তালিকাভুক্ত ২৮টি চালকলের মধ্যে এবার মাত্র ৮টি চালকল চুক্তিবদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় চাল সরবরাহ করতে পারেনি।
    জানা গেছে, উপজেলায় ৬টি সরকারি খাদ্য গুদাম রয়েছে। তানোর পৌর সদরের গোল্লাপাড়া ৪টি ও কামারগাঁ রয়েছে ২টি খাদ্য গুদাম। বিগত ২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি সংগ্রহ শুরু হয়েছে আগামি ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
    উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ২৮ টাকা কেজি দরে সরকারি দুটি ক্রয়কেন্দ্রে এক হাজার ৪৫১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং প্রতি কেজি ৪২ টাকা দরে ৩৪৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    উপজেলায় চুক্তিবদ্ধ ৮টি চাল কলের বিপরীতে ১০০ দশমিক ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।
    স্থানীয় কৃষকেরা বলেন, সরকারি ক্রয়কেন্দ্রে আর্থিক সুবিধা না দিলে কৃষকদের নানাভাবে হয়রানি করা হয়। এসব হয়রানির কারণে কৃষকেরা সরকারি ক্রয়কেন্দ্রে যেতে চাই না। আবার বাজারে যখন ধানের দাম কম থাকে তখন প্রভাবশালীরা ধান সরবরাহ করে সরাসরি কৃষকের ধান নেয়া হয় না। এবিষয়ে জানতে চাইলে তানোর পৌর সদরের সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওহেদুজ্জামান জানান, ধান সংগ্রহ হয়নি। এই গুদামের সঙ্গে কোনো চালকল মালিক চুক্তিবদ্ধ হয়নি। এবিষয়ে কামারগাঁ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা
    (ওসিএলএসডি) রেজাউল ইসলামের মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি। এবিষয়ে মোহনপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) ও তানোরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নুরনবী জানান, আমি চলতি মাসের ১০ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। ধানের দাম বাজারে বাড়তি থাকার কারনে কৃষকরা ধান দেয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারির আগে যে কোন কৃষক ধান দিলে আমরা নিব। তানোর সদরের খাদ্য গুদামের সঙ্গে কোনো চালকল মালিক চুক্তি করেন নি, তবে কামারগাঁ গুদামের সঙ্গে ৮ জন চালকল মালিক চুক্তি করেছেন। তার মধ্যে ৬ জন ৭৪ মেট্রিক টন চাল দিয়েছেন। বাকি দুজন মেয়াদের আগে দিবেন। আর যে ১৮ মিল মালিক চুক্তি করেন নি তাদের লাইসেন্স বাতিলের নির্দেশনা আছে, বাতিল করা হবে। #

  • নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

    নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা। পাষন্ড স্বামীর নির্যাতন ও ভরণপোষণ না পাওয়ায় নড়াইলে দুই শিশু সন্তানকে নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান এক মা! আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত মা ও এক সন্তানের জ্ঞান ফেরেনি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ সন্তানদের জুসের সঙ্গে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
    জানান, মিঠু শেখ তার স্ত্রী শিউলি বেগমের (৩২) খোঁজ-খবর রাখেন না। সম্প্রতি তিনি আরেকটি বিয়ে করায় প্রথম স্ত্রীসহ দুই সন্তানের ভরণপোষণ দিচ্ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জেরে বুধবার সকালে মিঠু তার স্ত্রী শিউলিকে মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে দুই সন্তানকে জুসের সঙ্গে মিশিয়ে বিষপান করিয়ে পরে নিজে বিষপান করেন।
    মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরের একটি হোটেলে কাজ করেন। তার স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদী জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক বলে জানা গেছে। এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজল কুমার বকশী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক চিকিৎসা চলছে। আরও কয়েক ঘণ্টা পর রোগীদের সার্বিক অবস্থা বলা যাবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • মধুপুরে বম্পার ফলে সরিষা চাষে ঝুকছে কৃষক

    মধুপুরে বম্পার ফলে সরিষা চাষে ঝুকছে কৃষক

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    চারদিকের দিগন্তজোড়া মাঠে দুলছে সরিষার হলুদ ফুল। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে পুরো এলাকা। মৌ মাছি’র গুন গুন শব্দে মুখরতি পুরো মাঠ। সেই সাথে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা। এরকম চিত্রই ফুটে উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সরিষার মাঠ গুলোতে। চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষা চাষে ব্যাপক ফলন হয়েছে। গাছ ও সরিষা দানা’র ফলন দেখে খুশি কৃষক ও কৃষাণীরা।

    সরিষার ভালো ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন এ অ লের কৃষকরা। এ মৌসুমে সরিষার চাষ ভালো হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মৌচাষিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় শুরু হয়েছে মাঠে সরিষা কর্তন করে ফসল ঘরে তোলার কাজ।
    উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় চলতি মৌসুমে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৬ শত হেক্টর জমিতে তা অর্জিত হয়ে অতিরিক্ত ১ শত হেক্টর পেরিয়ে ৭২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে বিএডিসি কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে।
    এছাড়া কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-১৪ বিনা- ৪, টরি-৭ জাতের সরিষার চাষ সহ স্থানীয় বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে।
    উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী গ্রামের সরিষা চাষী আ: কদ্দুস তিনি ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ইতিমধ্যে ১ বিঘা সরিষা কর্তন শুরু করেছেন। বাকী সরিষা দু’চারদিনের মধ্যে কাটা শুরু করবেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে। যদি দাম ভালো থাকে তাহলে লাভবান হতে পারবে বলেও জানান।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল-মামুন রাসেল জানান, লক্ষমাত্রা ছাড়িয়ে এ বছর ৭২০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। ফলন ভালো হলে বিঘা প্রতি জমিতে ৫ থেকে ৬ মন সরিষা ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরণের পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে মধুপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

  • নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

    নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নারী গ্রেফতার।
    নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুনের স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (১৮ জানুয়ারি) বুধবার বিকালে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়ায় এ অভিযান চালিয়ে লিমা খানমকে আটক করা হয়, এবং স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার পৌর-এলাকার মদিনা পাড়ায় আবদুল্লাহ্ আল মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে এবং লিমা খানমের স্বামী আবদুল্লাহ্ আল মামুন পলাতক রয়েছে। এবিষয়ে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে ডিআইজি মঈনুল হক

    নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শনে ডিআইজি মঈনুল হক

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। বুধবার (১৮ জানুয়ারি) নড়াইল পুলিশ লাইন্সে পৌঁছালে ডিআইজি মঈনুল হককে ফুলেল শুভেচ্ছা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
    তিনি এ সময় নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
    ডিআইজি মঈনুল হক জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।