Author: desk

  • ঝিনাইদহে ব্যবসায়ীর অ-র্ধগলিত লা-শ উ-দ্ধার

    ঝিনাইদহে ব্যবসায়ীর অ-র্ধগলিত লা-শ উ-দ্ধার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তোয়াজ উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তোয়াজ উদ্দিন শেখ কেশবপুর গ্রামের হারিস আলী শেখের ছেলে। ঝিনাইদহের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তোয়াজ নামে এক ব্যক্তির হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • তানোরে জাতীয়-তাবাদী স্বেচ্ছা-সেবক দলের কর্মীসভা

    তানোরে জাতীয়-তাবাদী স্বেচ্ছা-সেবক দলের কর্মীসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব মোাহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
    মাসুদুর রহমান লিটন, প্রধান বক্তা সদস্য উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফিন কনক।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাফায়েত হোসেন মাবুদ,
    জালাল উদ্দীন, সেলিম উদ্দিন,
    রাফিকুল ইসলাম,আব্দুর রাজ্জাক ও আব্দুল গাফফারপ্রমুখ।এছাড়াও উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এদিন গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা চত্ত্বরে নেতাকর্মীর ঢল নামে। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল উপজেলা চত্ত্বরে সমবেত হয়।#

  • আশুলিয়ায় এক নারী ও দুই পুরুষ মাদ-ক কা-রবারিকে ২৫ কেজি গাঁ-জাসহ গ্রে-ফতার

    আশুলিয়ায় এক নারী ও দুই পুরুষ মাদ-ক কা-রবারিকে ২৫ কেজি গাঁ-জাসহ গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-জিরাবো সড়কের সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযানে একজন নারী ও দুইজন পুরুষ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ ও সেনাবাহিনী যৌথ বাহিনী জানায়, গত রাত আড়াই টার দিকে সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন বাইপাইল-জিরাবো সড়কে পরিচালিত একটি যৌথ চেকপোস্ট অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশির সময় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনী নেতৃত্বাধীন এই যৌথ অভিযানে পুলিশ ও বিজিবিও ছিল।

    মাইক্রোবাসটি থেকে ১ জন নারী -নাজমা (স্থানীয় ডিস্ট্রিবিউটর, আশুলিয়া) এবং ২ জন পুরুষ – রাজন ও ইমান (সরবরাহকারী, সিলেট) কে আটক করা হয়। তারা সকলেই মাদক কারবারীর সাথে জড়িত থাকার ব্যাপারে সীকারোক্তি দিয়েছেন। রাজন ও ইমাম সিলেট থেকে মাদক এনে দিতেন, এবং নাজমা তা জামগড়া এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, তিনজন মাদক কারবারি কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য যৌথ বাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছেন।

  • আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভি-যানে ১১জনকে গ্রেফ-তার ও দে-শীয় অ-স্ত্র উ-দ্ধার

    আশুলিয়ায় সেনাবাহিনীর যৌথ অভি-যানে ১১জনকে গ্রেফ-তার ও দে-শীয় অ-স্ত্র উ-দ্ধার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

    জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল থেকে একদিকে একটি গার্মেন্টসে ঝুটের গাড়ি বের হওয়ার ঘটনায় দুই গ্রুপ আনাগোনা করতে দেখা যায়, এর ফাঁকে তৃতীয় পক্ষ উপর মহলের হস্তক্ষেপে ঝুট নিয়ে চলে যায়।

    এরপর সেনা (গোয়েন্দা) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সকালে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে যান এবং তৎক্ষনিক অভিযান চালিয়ে এক নারীসহ ১১জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, এসময় তল্লাশি করা হয় স্থানীয় বকুল ভুঁইয়ার বাড়িতে।

    আশুলিয়া এলাকায় গত সেপ্টেম্বর, অক্টোবর ২০২৪ এবং ফেব্রুয়ারি ও আগস্ট ২০২৫ইং দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এতে রাস্তার সাধারন পথচারী এবং এলাকার সাধারন জনগন আহত হয়। তবে এসব ঘটনার পরে শুধু জামগড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ পৃথক অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০-৪০ জনকে আটক করেন।

    বাড়িতে তল্লাশির বিষয়ে বকুল ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এবং আমার ছেলের নামে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, আমার ছেলে রনি ভুঁইয়া দীর্ঘদিন যাবত এলাকায় আসে না, চট্টগ্রামে থাকে। উক্ত ঘটনার সাথে আমি বা আমার পরিবার জড়িত না। পুলিশ জানায়, একজন নারীসহ ১১ জনকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

  • গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থা-পন

    গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তি প্রস্থর স্থা-পন

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের আলাদা ওযুর ও নামাজের ব্যবস্থা থাকবে।

    আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের পিছনে ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

  • আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

    আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল।
    আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদকগনের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম। এতে বিশেষ অথিথি ছিলেন গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু, সাবেক এএসপি শান্তুনু ঘোষ, গৌরনদী গালর্স কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা। সভায় বক্তব্য রাখেন নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৮৪টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উপসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন।

  • ঝালকাঠির নলছিটিতে অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    ঝালকাঠির নলছিটিতে অবহি-তকরণ সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার( ৪ সেপ্টেম্বর) দুপুর ১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ: দা:) ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. কাওছার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহান,নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক।

  • ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি বিতরণ দেবীগঞ্জ নির্বাচন অ-ফিসে 

    ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি বিতরণ দেবীগঞ্জ নির্বাচন অ-ফিসে 

    পঞ্চগড় প্রতিনিধি।

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ব্যাংক চালান ছাড়াই জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

    নিয়ম অনুযায়ী প্রতিটি সার্ভার কপি পেতে ২৩০ টাকা সরকারি ফি ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, দেবীগঞ্জ নির্বাচন অফিসে কোনো আবেদন বা ব্যাংক চালান ছাড়াই সরাসরি সার্ভার কপি সরবরাহ করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি অফিসের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

    সম্প্রতি নীলফামারী জেলার ডোমার থানার বাসিন্দা মোছাঃ সেলিনা বেগমের সার্ভার কপি দেবীগঞ্জের বাসিন্দা রাকিব ইসলাম নামে একজন ২৫ আগস্ট দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি সংগ্রহ করেন। অথচ এ সংক্রান্ত কোনো আবেদনপত্র বা ব্যাংক চালানের রশিদ অফিসে পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, অন্য জেলার একজন নাগরিক কিভাবে দেবীগঞ্জ থেকে সার্ভার কপি সংগ্রহ করলেন? এটি নিয়মবহির্ভূত হওয়ায় ব্যাপক সন্দেহ তৈরি করেছে।

    ঘটনার বিষয়ে গণমাধ্যম অনুসন্ধান শুরু করলে ২৬ আগস্ট অফিসে গিয়ে জানতে চাইলে মুকুল ও মোস্তফা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আরও জানা যায়, ২৫ আগস্ট ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি দেওয়ার পর ঘটনাটি ফাঁস হয়ে গেলে ২৮ আগস্ট তারা ব্যাংকে দুইশত ৩০ টাকা জমা দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।

    এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ তুলেছেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মুকুল ইসলাম এবং স্ক্যানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেনেন্স অপারেটর মোঃ মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চালিয়ে আসছেন। তারা শুধু রাজস্ব ফাঁকি দিচ্ছেন না, বরং সরাসরি অর্থ লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

    বর্তমানে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে মোট ৯ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তবে অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুকুল ও মোস্তফা।

    এই বিষয়ে মুকুল ইসলাম বলেন, অডিটের ঝামেলা এড়াতে আমি চালান জমা দেই। চালান জমা দিলে যে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে আগে বুঝিনি।

    এই বিষয়ে মোস্তফা কামাল বলেন, আপনারা এই বিষয়টি নিয়ে উঠে পড়ে লেগেছেন কেন। কিছু জানার থাকলে অফিসে এসে জেনে নিবেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, প্রথম দিন অভিযোগ আসার পর আবেদন ও শুধু দেবীগঞ্জ উপজেলার ভোটারদের এনআইডি সার্ভার কপি প্রদানে নির্দেশনা দেওয়া হয়। এখন থেকে প্রতিটি আবেদন আমি নিজেই যাচাই করে সার্ভার কপি প্রদান করব।

    জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, এই ধরণের একটি তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আর সাম্প্রতিক বিষয়টি নিয়ে আমি অফিসে কথা বলে দেখব। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি আরো ইফেক্টিভ হয়।

    সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম শুধু রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির কারণ নয়, বরং জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ নথির ব্যবস্থাপনার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এদিকে নির্বাচন অফিসের একটি সূত্র নিশ্চিত করে, গত রবিবার (৩১ আগস্ট) ভিন্ন উপজেলার অন্তত ১০ জন ব্যক্তি এনআইডি সার্ভার কপির জন্য নির্বাচন অফিসে এলেও নির্বাচন কর্মকর্তা তাদের ফেরত পাঠান। এই সংখ্যা থেকে স্পষ্ট হয়েছে, সার্ভার কপিকে ঘিরে দীর্ঘদিন ধরে রমরমা বাণিজ্য চলে আসছিল।

  • পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক কা-রাগারে 

    পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক কা-রাগারে 

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ে সাবেক শিক্ষা অফিসারসহ উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও একজন পরিচালককে হাজতে পাঠিয়েছেন আদালত।

    পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক এই আদেশ দেন, বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ।

     

    তিনি বলেন,আসামীদের নামে সমন জারীর পর দীর্ঘ সময় আদালতে হাজীর না হওয়ায়, গ্রেফতারি পরোয়ানা জারী হয়।আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানোর আদেশ দেন।তাদের বিরুদ্ধে ৪০৬,৪২০ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন অভিযোগ ছিল।

    মামলার নথি সূত্র জানা যায়,চলতি বছরের জুলাই মাসে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক আব্দুর রাজ্জাক,বাদী হয়ে বিজ্ঞ আদালতে ছয়জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়েছিল অবৈধভাবে কারখানা পরিচালনা,অর্থ আত্মসাত অন্য পরিচালকদের বঞ্চিত,নিয়মবহির্ভূতভাবে চা কারখানা ভাড়া দেওয়া।

    আসামীরা হলেন,উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আইরিন পারভীন,তার স্বামী পঞ্চগড়ের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন,তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এলাকার ব্লক-এ ১/১২ ইকবাল রোডের বাসিন্দা।কারখানাটির একজন পরিচালক শাহ আলম মিঠু (৪৬)।তিনি রংপুর কতোয়ালী উপশহর উত্তরা কেল্লবন্দ এলাকার মকবুল হোসেনের ছেলে।

  • কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতি-ষ্ঠাবার্ষিকী উ-দযাপন

    কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতি-ষ্ঠাবার্ষিকী উ-দযাপন

    কালকিনি -ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা।

    জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য আব্দুস সুবাহান, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, সদর যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান,কালকিনি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন,বিএনপি নেতা শহীদ খান,রোকনুজ্জামান রতন মৃধা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল,সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন হাওলাদার,যুবদল নেতা জুয়েল প্যাদা,পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জুলহাস সরদার,যুবদল নেতা শাহিন মৃধা,ছাত্রদল নেতা রফিকুজ্জামান রকি,সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।