Author: desk

  • কেশবপুরের আসনের সাবেক সংসদ সদস্য ও  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আগামীকাল তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন

    কেশবপুরের আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আগামীকাল তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন

    মোঃ জাকির হোসেন, কেশবপুর(যশোর) :

    কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী আগামীকাল।

    কেশবপুর গড়ার রূপকার ৯৬-এর আওয়ামী লীগ সরকারের সফল শিক্ষা মন্ত্রী প্রয়াত আবু সারাফ হিজবুল কাদের সাবেক সাহেবের (এ এস এইচ কে) সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ জানান তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাছাড়া তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেশবপুর আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে বিকাল ৩ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার (এমপি)। এদিকে যশোর জেলা পরিষদের ৩ নং কেশবপুর ওয়াডের সদস্য খন্দকার আব্দুল আজিজের আয়োজনে অনুরুপ এক স্মরণসভা কেশবপুরে জেলা পরিষদ বাংলোতে(ডাক বাংলা) অনুষ্ঠিত হবে।

    উল্লেখ, তিনি ২০২০সালে ২১জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক করেন। ১৯৯২ সালে তিনি ও তার স্বামী এএসএইচকে সাদেক আওয়ামী লীগে যোগ দেন। ইসমত আরা সাদেকের স্বামী এএইচকে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে ইসমত আরা সাদেক এক ছেলে ও এক মেয়ের মা। তার ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে নওরীন সাদেক একজন স্থপতি।

  • ধামইরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও জাতীয় পার্টির অফিস ভস্মিভূত, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

    ধামইরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও জাতীয় পার্টির অফিস ভস্মিভূত, ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ২০ জানুয়ারী ভোর রাত পৌনে ৪ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও জাতীয় পার্টির উপজেলা অফিস ভস্মিভূত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারী সংলগ্ন সদর রাস্তার সামনে ১টি ঔষুধের দোকান দুটি কাপড় একটি তুলার দোকানে আগুন লেগে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
    থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারী দিবাগত রাত (শুক্রবার) পৌনে ৪ টার দিকে জাতীয় পার্টি অফিসে আগুন দেখতে পেয়ে ধামইরহাট বাজার বণিক সমিতির নৈশ্য প্রহরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে অবহিত করে। এমন সময় ঘটনা প্রত্যক্ষ করেন অতি নিকটবর্তী পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, তিনি ৯৯৯ এ ও পরে জাতীয় পার্টি অফিসে স্থাপনকৃত আগুন লাগা ঔষুধের দোকান মালিককে খবর দেন। তাৎক্ষনিক ভাবে ডাক চিৎকারে অনেক লোক আসলেও ফায়ার সার্ভিস আগুন লাগার অনেক পরে পত্নীতলা হতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষনে ঔষুধ, তুলা ও কাপড়ের দোকানপুড়ে ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ ঔষুধ দোকান মালিক আবু সালেহ মুসা জানান, তার দোকানের সমস্ত ঔষুধ ও ৪টি মোবাইল ফোন, ফ্রিজ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়, তুলা ব্যবসায়ী সাইদুর রহমান ৬ লাখ টাকার তুলা গদি, জমির দলিল, ও ব্যাংকের মুল্যবান প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় ব্যবসায়ী আহম্মদ দর্জির ৭ লাখ টাকার কাপড়, অপর ব্যবসায়ী নুর ইসলামের ৬ লাখ টাকার কাপড় পুড়ে যায়। সেই সাথে জাতীয় পার্টি অফিসের সোলার প্যানেল, ঘরের আসবাবপত্র পুড়ে অঙ্গার হয়ে যায়।
    পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. রাইহান জানান, জাতীয় পার্টির অফিস থেকে শর্ট সার্কিট হয়েই এই অগ্নিকান্ড, ধারনা করা হচ্ছে। সোলার প্যানেল ও তার হতে বৈদ্যুতিক শর্ট সার্কিটেই আগুনের সূত্র ঘটেছে, জাতীয় পার্টির অফিসটি শুধু মাত্র একটি হার্ডবোর্ড দিয়ে অফিসের একাংশ ঔষুধের দোকানদারকে ভাড়া দেওয়ায় ও কোন ইটের প্রাচির না থাকায় সহজেই আগুন লাগে ঔষুধের দোকানে এবং সেই পার্টি অফিস হতে সৃস্ট অগ্নিকান্ডে কাপড় ও তুলা দোকান পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী নেতা ও সাধারণ জনগণ সকাল বেলাতেও কাপড় অর্ধেক পোড়া অংশ দেখে নিশ্চিত সকলেই যে, অগ্নিকান্ড জাতীয় পার্টি অফিস থেকেই।
    ঘটনাস্থল রাতেই উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, সকালে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
    উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান নিরুপন কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ডোমারে ভোরের দর্পণ পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ডোমারে ভোরের দর্পণ পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    নীলফামারীর ডোমারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২২ তম বর্ষপূর্তি এবং ২৩ বছরে পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে।

    শুক্রবার ২০ জানুয়ারি সকাল ১১ টায় ডোমার প্রেসক্লাব হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী এবং ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

    দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল হক রতন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী,প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,সিনিয়র সহ সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, নির্বাহী সদস্য আসাদুজ্জামান হিল্লোল প্রমুখ।

    প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম এর সঞ্চালনায় এসময় প্রেসক্লাবের সহ সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, দপ্তর সম্পাদক হিমেল চন্দ্র রায়, দৈনিক ইনকিলাব এর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম আপেল, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি হরিদাস রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান সৌরভ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • ‍বানারীপাড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও চেক বিতরণী অনুষ্ঠান

    ‍বানারীপাড়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও চেক বিতরণী অনুষ্ঠান

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ২০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায়
    উপজেলা চত্বরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার ২০২৩ পুরস্কার বিতরণ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীনে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক আইজিএ প্রকল্প এর প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা আজরিন তন্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের এমপি মোঃ শাহে আলম, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, ক্রিয়া শিক্ষক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমম রায় সুমন, শিক্ষক মোঃ হায়দার আলী, মহিলা বিষয়ক অফিস সহকারী সেলিনা বেগম, ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষক উম্মে হাবিবা ইশিতা,ফুড প্রসেসিং প্রশিক্ষক নওরীণ আক্তার এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১২০ জন পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট পুরষ্কার বিতরণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ভাতার চেক প্রদান করা হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বিয়ের পিড়িতে বসা হলো না নুরুল ইসলামের

    বিয়ের পিড়িতে বসা হলো না নুরুল ইসলামের

    আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালাউড়ী ভোলাশাহ’র বাঁক এলাকায় শুক্রবার বিকেল ৫ টায় ট্রাকের র্চাঁপায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নুরুল ইসলাম গোপালপুর উপজেলার সাজানপুর মিশ্রপট্রি গ্রামের মন্টু মিয়ার ছেলে। পেশায় সে একজন গার্মেন্টস কর্মী। ২২ জানুয়ারী তার বিয়ে হওয়ার কথা থাকলেও ঘাতক ট্রাক তার প্রাণ কেঁড়ে নেয়। পারিবারিক সূত্রে জানা যায় সে বিয়ের উদ্দেশ্যেই বাড়ি আসছিল। গোপালপুরে নগদা শিমলা গ্রামে তাঁর বিয়ে ঠিক হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে। গন্তব্যে যাওয়ার জন্য ঢাকা থেকে এসে ভোলাশাহ’র বাঁকে নেমে চা বিরতির পর রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রতক্ষদর্শীরা জানান। মধুপুর থানার ডিউটি অফিসার সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক ট্রাকটির কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যপারে কোন মামলা হয়নি এবং নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • তারাগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব শাখার উদ্বোধন

    তারাগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব শাখার উদ্বোধন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সম্মেলন ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২০ জানুয়ারি ) বিকাল ৪ টায় বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ব্লু টাওয়ারের ২য় তলায় বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার উদ্বোধন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা শেষে তারাগঞ্জ উপজেলা শাখায় আরিফ শেখকে সভাপতি ও লাতিফুল সাফি ডায়মন্ডকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইট উৎপাদনকারী মাসুম আহমেদকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

    বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোক্তা ও আহবায়ক মোঃ আরিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় শাখার সভাপতি মোঃ আজিজ চৌধুরী সাঈদ , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক স্বাধীন , রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন মির্জা সুমন , কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবু, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল , সাধারণ সম্পাদক শামীম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, রায়হান কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ।

    বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দরা হলেন , আরিফ শেখ (সভাপতি) দৈনিক ভোরের দর্পণ, লাতিফুল সাফি ডায়মন্ড ( সাধারণ সম্পাদক ) দৈনিক বাংলাদেশ সমাচার, মেহেদী হাসান ( যুগ্ম সাধারণ সম্পাদক) সম্পাদক ও প্রকাশক তাজা খবর ২৪ , খলিলুর রহমান খলিল (সাংগঠনিক সম্পাদক) দৈনিক তিস্তা সংবাদ , তাপস রায় (কোষাধ্যক্ষ) দৈনিক সকালের সময়, সুমন আহমেদ ( দপ্তর সম্পাদক) দৈনিক পরিবেশ, রহমত মন্ডল (প্রচার ও প্রকাশনা সম্পাদক ) দৈনিক বাংলাদেশের আলো, কার্যনির্বাহী সদস্য ইমরান প্রামানিক ( দৈনিক দেশসেবা) , হাসানুজ্জামান শাকিল (দৈনিক সমকালীন বার্তা) , ময়েন উদ্দিন (দৈনিক জবাবদিহি), সঞ্জীত রায় (সম্পাদক ও প্রকাশক প্রিয় বার্তা২৪) , এ আর রাফি ( দৈনিক প্রাণের বাংলাদেশ) , মওদুদ আহমেদ ( দৈনিক বাংলার খবর) , রাকিবুল হাসান রকি ( সাপ্তাহিক জাগো রংপুর ), গৌতম রায় ( ৭১সংবাদ২৪ ডট কম), লিমন হোসাইন ( তারাগঞ্জ ডট কম) , রিপন রায় ( প্রিয় বার্তা ২৪) ।

  • সুনামগঞ্জের   মধ্যনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে   সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

    সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

    শান্ত তালুকদার মধ্যনগর প্রতিনিধি,

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি বিদ্যুৎ কান্তি সরকারের বিরুদ্ধে সরকারি টিউবয়েল দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
    গত প্রায় ৪ বছর আগে নজমত আলী নামে ভূক্তভোগী ওই কৃষক সরকারি একটি টিউবয়েল পাওয়ার আসায় মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে সাড়ে ৮ হাজার টাকা ওই যুবলীগ নেতার হাতে তুলে দিয়েও এখনো পর্যন্ত তিনি টাকা বা টিওবয়েল কোনোটাই না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

    ভূক্তভোগী দরিদ্র কৃষক নজমত আলী উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের বাসিন্দা।
    কৃষক নজমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,
    আমি একজন দরিদ্র কৃষক। আমিসহ আমার প্রতিবেশী বেশ কয়েকটি পরিবারের লোকজন টিউবওয়েলের বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন যাবত খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এ অবস্থায় আমাকে সরকারি একটি টিউবওয়েল পাইয়ে দেওয়ার কথা বলে গত প্রায় ৪ বছর আগে যুবলীগ নেতা বিদ্যুৎ বাবু আমার কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা নেন। তখন আমার কাছে কোনো টাকা না থাকায় আমি ওই টাকা স্থানীয় এক মহাজনের কাছ থেকে সুদে এনে তাঁকে দিয়েছি। কিন্তু আমি তখন থেকেই ওই টাকার সুদ দিতে দিতে একেবারে শেষ হয়ে যাচ্ছি। তবুও বিদ্যুৎ বাবু আমাকে টিউবওয়েল বা টাকা কোনটাই এখনোও দিচ্ছেন না।
    তিনি আরো বলেন, বিদ্যুৎ বাবু এলাকার প্রভাবশালী নেতা হওয়ায় তার এসব অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পায়না।
    একই ধরনের মন্তব্য করেন মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা ও ভুক্তভোগী দেবল কিরণ তালুকদার।
    তিনি বলেন, গত প্রায় ৫-৬ মাস আগে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার আমাকেও একটি সরকারি গভীর নলকুপ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি আমার কাছ থেকেও ১১ হাজার টাকা নিয়েছেন। তবে নলকূপ কবে যে পাই, তা একমাত্র ঈশ্বরই জানেন।
    অভিযুক্ত উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার বলেন, নানা জঠিলতার কারনে আমি নজমত আলীকে একটি টিউবওয়েল পাইয়ে দিতে পারিনি। তবে তিনি আমার কাছে আসলে আমি আজই তার টাকা ফিরিয়ে দেব।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদ হাসান খান বলেন, আমার কাছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।###

    শান্ত তালুকদার
    মধ্যনগর প্রতিনিধি।

  • শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে : বদিউল আলম

    শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে : বদিউল আলম

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ দেশের লক্ষ্য অর্জনের কার্যক্রমে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের কোন বিকল্প নেই। বদিউল আলম ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় ইলেকট্রনিক সমবায় সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ সেবার সুযোগ পেয়ে ‘সোনার বাংলা’ গড়ার শক্তিশালী ভিত্তি রচনা করেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা না করলে অনেক আগেই দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যেত। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রম নির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। গত ১৪ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। দেশের ভাগ্যহৃত মানুষের জন্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। দেশে কোন পরিবার আর গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো বসতবাড়ি পেয়ে আতœকর্মী হয়ে উঠেছেন। ঐ পরিবারগুলো এখন সুখী-সমৃদ্ধ পরিবার। পরে তিনি আলম পটিয়া উপজেলা ইলেকট্রনিক সমবায় সমিতির শতাধিক নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরণ করেন।এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনে উপদেষ্টা প্রদীপ দে সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায়

    বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি এম জমির উদ্দিন, পটিয়া ইলেকট্রনিক সমবায় সমিতির উপদেষ্টা বেলাল উদ্দিন, আবু তাহের, সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পটিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, ইকবাল, ভোলা, আউয়াল,তৌহিদুল আলম জুয়েল, শ্রমিকলীগ নেতা খোরশেদ, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

  • সিআইপি নিবার্চিত হওয়ায় জসিম উদ্দিনকে বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা

    সিআইপি নিবার্চিত হওয়ায় জসিম উদ্দিনকে বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃতিস্বরুপ প্রবাসী ক্যাটাগরীতে পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় মো. জসিম উদ্দীন সিআইপিকে সংবর্ধিত করেছে বোয়ালখালী প্রেসক্লাব।

    বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি অধীর বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মোঃ মুছা। প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফারুক ইসলাম, যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো.নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, চৌধুরী এমরান , এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান, শাহা আলম বাবলু ও মো. খোরশেদ আলম, ব্যবসায়ী এস,এম ইয়াকুব প্রমূখ।

  • ৪০ বছর পর বাসতভিটা ফিরে পেলো গোদাগাড়ীর আদিবাসী পরিবার

    ৪০ বছর পর বাসতভিটা ফিরে পেলো গোদাগাড়ীর আদিবাসী পরিবার

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ রাজশাহীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে ৪০ বছর পর বাসতভিটা ফিরে পেলো আদিবাসী পরিবার।

    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বামলাহাল মৌজার ৯০১ দাগের ৩৪ শতক খাস জমি ভোলা মার্ডি নামক এক আদিবাসীকে ১৯৮৯-৯০ সালে বন্দোবস্ত দেওয়া হয়।

    আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ গোদাগাড়ী সদরের ভূমিদস্যু সারোয়ার জাহান ডাবলু স্থানীয় শাজাহানের সহযোগিতায় জায়গাটি জবর দখল করে আসছিলো।

    দুই-তিন সপ্তাহ আগে হঠাৎ আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তারা ভবন নির্মান কাজ শুরু করে। কয়েকদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুকে অভিযোগ দেওয়ার পরও কোন পরিত্রাণ পাইনি আদিবাসী ভোলা মার্ডি।

    স্থানীয় ভাবে জায়গাটি উদ্ধারের জন্য দিকহারা হয়ে পড়েন ভোলা মার্ডি। কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোলা মার্ডি রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন।

    অভিযোগ পাওয়ার সাথে সাথে রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান সেই নির্দেশনা মোতাবেক শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলের দিকে সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। পরে অভিযান পরিচালনা করে বুলটুলাইজার দিয়ে নির্মানাধীন অবৈধ স্থাপনা গুডিয়ে দিয়ে আদিবাসী পরিবারের নিকট জমিটি ফিরিয়ে দেওয়া হয়।

    এই বিষয়ে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, ডিসি স্যারের নির্দেশনায় তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে বাড়ী গুড়িয়ে দিয়ে আদিবাসী ভোলা মার্ডিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান।

    ভোলা মার্ডি বলেন, দীর্ঘদিন পর আমার জায়গা পেয়ে খুব খুশি হয়েছি। জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।