Author: desk

  • রংপুরে জাগ্রত সেবার  উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ।

    রংপুরে জাগ্রত সেবার উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ।

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন লেখক ও সংগঠক জাগ্রত সুপারস্টার আহসান হাবীব মানিক এর তত্বাবধানে জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির সভাপতি জনাব মনিরা সিরাজ সাথীর সভাপতিত্বে জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবক রাজ,সহ সভাপতি রাশেদুজ্জামান এর আহ্বানে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাগ্রত হিরো দিবস রায় ও সহ সভাপতি মানবিক কন্যা সানু তাছমিন এর পরিচালনায় গতকাল ২০ জানুয়ারি শুক্রবার শাপলা ট্রাক স্টান্ড সংলগ্ন হাবীবনগর হাবীবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে
    জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে রংপুর জেলা কমিটি রংপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।
    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত সেবা এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রসিডেন্ট নাজনীন সুলতানা লুনা।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল আবুল বাশার বাসেত সহ
    জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব,রংপুর বিভাগ এর সম্মানিত ব্রান্ড এ্যম্বাসেডর কন্ঠশিল্পী অন্তর রহমান,জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জিনাত জাকিয়াতুর রায়হান মলি,অর্থ সম্পাদক তমঃবিভাবরী, যোগাযোগ সম্পাদক মাহফুজা মিনি,সাংগঠনিক সম্পাক জরিফা সুলতানা,জাগ্রত ব্যবসায়ী ও জনতা রংপুর জেলা এর সম্মানিত সাংগঠনিক সম্মাদক উমর ফারুখ, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এর রংপুর জেলা সাধারণ সম্পাদক শাওন ইসলাম,কাউনিয়া উপজেলা সহ সভাপতি মনিরুজ্জামান, গংগাচড়া উপজেলার সভাপতি রায়হান মিয়া,সিমা,মুক্তা,আজাদ সহ অন্যান্য স্বেচ্ছাসবকবৃন্দ।
    স্থানীয় সাহায্য প্রাপ্ত মানুষদের মাঝে একজন বলেন,
    আমরা এই শীত বস্ত্র ও কম্বল পেয়ে অনেক খুশি, আমাদের কিছুটা হলেও শীত লাঘব হলো।
    জাগ্রত ব্যবসায়ী ও জনতার সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম বলেন,
    জাগ্রত সেবা প্রত্যেক জেলার সমস্যা গুলো নিয়ে কাজ করেন অনুরূপ,জাগ্রত সেবা রংপুর জেলা কমিটি মূলত আত্মহত্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
    আমরা ঢাকায় প্রতি সপ্তাহে অনাহারি মানুষের মাঝে খাবার বিতরণ করি এ ক্ষুদ্র আয়োজন মনকে শান্তনা দেয় মানুষের জন্য বিশাল ভাবে কিছু করতে পারলে আমরা আরো খুশি হতাম।।
    উল্লেখ্য জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির তিনজন আইডল প্রতিনিয়ত আত্মহত্যা রোধে যুদ্ধ করে যাচ্ছেন,
    কবি ও সংগঠক মনিরা সিরাজ সাথী(শিক্ষক)তরুন লেখিকা ও সংগঠক সানু তাছমিন(সেবিকা) ও তরুন লেখক ও সংগঠক আহসান হাবীব মানিক(ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থি)।

  • শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে নীলফামারী পুলিশ সুপার

    শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে নীলফামারী পুলিশ সুপার

    শুক্রবার (২০ জানুয়ারী/২০২৩ খ্রিঃ) মধ্যরাতে পুলিশ সুপার নীলফামারী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয় জেলা শহরের পুরাতন স্টেশন, কলেজ স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন শীতে শীতবস্ত্রের অভাবে মানুষ অনেক কষ্টে রাত্রী যাপন করছে। তাদের সঙ্গে উক্ত কষ্ট ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি। সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। বিত্তবানদের একটু সহায়তায় হয়তো শীতার্তরা উষ্ণতার ছোঁয়া পাবে। জেলা পুলিশ নীলফামারী সব সময় দুঃস্থ অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধী মানুষের পাশে আছে এবং থাকবে।

    উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; অফিসার ইনচার্জ,সদর থানা, নীলফামারী; অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী; ডিআইও ওয়ান নীলফামারীসহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা

    মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২৪ কার্যমেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও শপথ গ্রহণের পরে ২০ জানুয়ারি শুক্রবার রাতে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির
    নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি-কে ও মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। শুক্রবার রাতে মন্ত্রীর সেরালস্থ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজি আল আমিন, সহ-সভাপতি লোকমান হোসেন রাজু,সাধারন সম্পাদক খন্দকার আবু সাঈদ, সহ-সাধারন সম্পাদক রাশেদ আহম্মেদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক সাফিন আহমেদ,নির্বাহী সদস্য সৈয়দ নকিবুল হক, বিদায়ী সভাপতি বি এম বেলাল সহ সদস্য গন।

  • তবলার প্রশিক্ষক অরুণ শর্মার হাতের ছোঁয়ায় খাগড়াছড়ি দেশসেরা হয়েছে ও এসেছে মহামান্য রাষ্ট্রপতি পদক

    তবলার প্রশিক্ষক অরুণ শর্মার হাতের ছোঁয়ায় খাগড়াছড়ি দেশসেরা হয়েছে ও এসেছে মহামান্য রাষ্ট্রপতি পদক

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    অরুণ শর্মা একজন সাধামাটা ও গুণী ব্যক্তিত্ব। খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংস্কৃতিক অঙ্গনে একজন খ্যাতিমান তবলা শিল্পী ও প্রশিক্ষক হিসেবে সুনাম ছড়িয়েছেন বহু পূর্বে।তার হাত ধরেই খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে বহু শিশু ও কিশোর সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ “তবলায় ” হাতে খড়ি নিয়ে শিক্ষক বনে গিয়েছেন ।তার হাত ধরেই দেশব্যাপী তবলা প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনেক শিক্ষার্থী। ২০১৯ সাল থেকে তার পর পর তিনবার মহামান্য রাষ্ট্রপতি পদক অর্জন করেছে খাগড়াছড়িবাসী।

    ২০১৯ সালে অর্ণব ত্রিপুরা তবলায় (ক গ্রুপ ) থেকে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে রাষ্ট্রপতি পুরষ্কার রুপ্য পদক পেয়েছিল। আবারও দেশের ৬৪টি জেলাকে হারিয়ে ২০২০ ও ২০২১ এ (খ গ্রুপ) থেকে তবলায় দেশসেরা (প্রথম) স্থান অর্জনকারী অর্ণব ত্রিপুরা গোল্ড মেডেল ও (ক গ্রুপ) থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী গল্প আচার্য্যকে রুপ্য পদকের জন্য তালিকায় নাম আসে দুইজনের।

    খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের একজন স্বনামধন্য তবলার প্রশিক্ষক হিসেবে বহবছর যাবত থেকে কর্মরত রয়েছেন তিনি।বাস্তবিক অর্থে তিনি অত্যন্ত মিষ্টভাষী ও উদার মনের মানুষ হিসেবেও সুপরিচিত সবার কাছে।

    খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী বলেনঃঅরুণ শর্মা অত্যন্ত গুণী একজন তবলার প্রশিক্ষক ও একজন ভালো মানুষও বটে।তার হাতেই আমাদের খাগড়াছড়িবাসী দেশসেরা সফলতা অর্জন করেছেন।এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

    তবলায় দেশসেরা হওয়া অর্ণব ত্রিপুরার বাবা প্রিয় বসু জানান: ছোট বয়স থেকেই তবলার প্রশিক্ষক অরুণ শর্মার হাতেই অর্ণবের হাতেখড়ি হয়েছে । তিনি অত্যন্ত আন্তরিক ভাবে আমার সন্তানকে তবলার প্রশিক্ষণ দিয়েছেন। তারপর ধীরে ধীরে সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এবং সফল হয়।এর আগেও ২০১৯ সালে অর্ণব তবলায় (ক গ্রুপ ) থেকে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে রাষ্ট্রপতি পুরষ্কার রুপ্য পদক পেয়েছিল।যার সম্পূর্ণ অবদান অরুণ বাবুর।

    খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজির শিক্ষক ও কবি ইউসুফ আদনান বলেন:বাবু অরুণ শর্মা একজন গুণী মানুষ। তিনি শিক্ষার্থীদের অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে তবলায় তালিম দেন।তার হাতে গড়া শিক্ষার্থী দেশসেরা হয়েছে এটা অনেক আনন্দের ও গর্বের।

    তবলার প্রশিক্ষক অরুণ শর্মার সাথে আলাপ কালে জানান: আসলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অত্যন্ত আন্তরিক বলে এবং শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করে বলে এই সফলতা এসেছে।

    আগামী ২৯ জানুয়ারি রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টার সময় তার হাতে গড়া দুই শিক্ষার্থী অর্ণব ত্রিপুরা ও গল্প আচার্য্যকে মহামান্য রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে।আর এই অনুষ্ঠানে স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরষ্কার প্রদান করবেন।

  • সুজানগর নতুন মডেল মসজিদে প্রথম জুমার নামাজে মুসল্লিদের ঢল

    সুজানগর নতুন মডেল মসজিদে প্রথম জুমার নামাজে মুসল্লিদের ঢল

    এম,এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ দৃষ্টিনন্দন সুজানগর নতুন মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি। শুক্রবার বেলা পৌনে ২টার দিকে নতুন এ মডেল মসজিদে জুমার নামাজ শুরু হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আরিফ বিল্লাহ এতে ইমামতি করেন। জুমার নামাজের আজান দেন মসজিদের মুয়াজ্জিন হাসিবুল ইসলাম।এর আগে প্রায় ঘণ্টাব্যাপী কোরআন হাদিস থেকে আলোচনা করেন ইমাম আরিফ বিল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। নতুন এই মডেল মসজিদে প্রথম জুমার নামাজে শরিক হন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রাম এর সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা, রকিবুল ইসলাম সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি। এছাড়া নতুন এই মডেল মসজিদে প্রথম জুমার নামাজে শরিক হন স্থানীয় ভবানীপুর জিরো পয়েন্ট মোড় এলাকার বাসিন্দা মোছাঃ মর্জিনা আমজাদ ও মোছাঃ স্বর্ণা খাতুন সহ ৬ জন নারী । নামাজ শেষে মোছাঃ মর্জিনা আমজাদ জানান, নতুন এই মসজিদে নারীদের আলাদা ওজুখানা ও নামাজের ব্যবস্থা থাকার পাশাপাশি সুন্দর পরিবেশ থাকায় মুগ্ধ তাঁরা। কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা মোঃ ফিরোজ রানা নামে অপর এক মুসল্লি জানান, মসজিদের পরিবেশ খুব সুন্দর,মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রসঙ্গত, গত সোমবার(১৬ জানুয়ারী) ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে সুজানগর মডেল মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত নতুন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। সুজানগর মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম রেজা, ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা পরিষদ চত্বরের উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন স্থানে নির্মিত হয়েছে এ নয়নাভিরাম মডেল মসজিদটি। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। নতুন এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। এছাড়াও আছে শিশুশিক্ষা, লাইব্রেরী, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধীদের কক্ষ, অতিথিশালা, হলরুম, লাশ গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, হজযাত্রীদের ট্রেনিং ব্যবস্থা, হেফজখানা,গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র । গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। ২০১৯ সালের জুনের দিকে কাজ শুরু হয়। ৪০ শতক জমির উপর ১২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুজানগরের এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি । মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি সুজানগর উপজেলার বাসিন্দারা। স্থানীয়রা জানান,এ উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। দেখে মন জুড়িয়ে যায়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • বাংলাবান্ধায় ধানসিড়ি আবাসিক হোটেলের শুভ উদ্বোধন

    বাংলাবান্ধায় ধানসিড়ি আবাসিক হোটেলের শুভ উদ্বোধন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড় জেলার তেতুলিয়া বাংলাবান্ধা ধানসিড়ি একটি প্রতিষ্ঠান ধানসিঁড়ি আবাসিক হোটেল শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন dhanshri chairman সাথী আক্তার হাতেগড়া প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি
    পঞ্চগড় জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট
    পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ও সভাপতি উপজেলা আওয়ামীলীগ পঞ্চগড় সদর পঞ্চগড়
    কাজী মাহমুদুর রহমান ডাবলু চেয়ারম্যান তেঁতুলিয়া উপজেলা পরিষদ পঞ্চগড় সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

  • টাঙ্গাইলে ২০০ বস্তা ওএমএস’র চাল জব্দ

    টাঙ্গাইলে ২০০ বস্তা ওএমএস’র চাল জব্দ

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া থেকে অবৈধভাবে মজুদ রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধুবলিয়া এলাকার বাবুল নামে এক চাল ডিলারের গোডাউন থেকে ওই চাল জব্দ করেন ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তামান্না রহমান জ্যোতি।

    স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কুঠিবয়ড়া গ্রামের আকবর হোসেনের ছেলে বাবুল হোসেন সরকারী চাল কেনাবেচা করছেন। হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কিনে কালোবাজারে বিক্রির জন্য ধুবলিয়া এলাকার একটি ঘরে মজুদ করে রাখতেন। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন।

    বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালোবাজির উদ্দেশ্যে চাল মজুদ রাখার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে ধুবলিয়া এলাকার চালের ডিলার বাবুল হোসেনের গোডাউন থেকে প্রতিবস্তা ৩০ কেজি ওজনের ২০০ বস্তা চাল জব্দ করা হয়।

    ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, গোডাউন ভাড়া নিয়ে সরকারী চাল কালোবাজারি হচ্ছে- এ বিষয়টা জানা ছিল না। ডিলার বাবুল হোসেনের বাড়ী অর্জূনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামে। এ ধরনের অনৈতিক কাজ করার জন্য তিনি বাবুলের শাস্তি দাবী করেন।

    ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    হাফিজুর রহমান।

  • মির্জাপুরে পুলিশের সোর্স নুরু জেলহাজতে

    মির্জাপুরে পুলিশের সোর্স নুরু জেলহাজতে

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করা আলোচিত নুরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮জানুয়ারি) নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত সোর্স উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের পাইখার ভাওড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নুরু মিয়া (৫৭) বলে জানা গেছে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত নুরু মিয়ার বিরুদ্ধে পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মামলা, হামলা, ত্রাস সৃষ্টিসহ নানা অভিযোগ এনে লিখিতভাবে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় ভুক্তযোগী এলাকাবাসী।

    ওই অভিযোগে এলাকাবাসী নুরু মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠন করে নানা অপকর্মেরও কথা উল্লেখ করেন। এ নিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়।

    এই ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক রামকৃষ্ণ দাস জানান, নুরু মিয়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    হাফিজুর রহমান।

  • পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

    পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে প গড় পুলিশ লাইন্স ড্রীল শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

    পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প গড় জেলা শাখার সভানেত্রী মনিরা ইয়াসমিন আঁখির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ, প গড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, জেলা পুনাক সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ।

    মনিরা ইয়াসমিন আঁখি সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প গড় এর এই সহায়তাসহ বিভিন্ন কল্যাণমুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    এদিকে প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নড়াইলে আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি গরু

    নড়াইলে আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি গরু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে আগুনে পুড়ে মারা গেছে পাঁচটি গরু ১৫ লাখ টাকা ক্ষতি। আগুনে পুড়ে মারা গেছে পাঁচ গরু। ভুক্তভোগীর অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২০ জানুয়ারি) লোহাগড়া থানার ডিউটি অফিসার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে লোহাগড়া উপজেলার রামকান্তুপুর গ্রামের মো. মতিয়ার রহমানের খামারে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার সময়ে লোকজন বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে পানি সংকটে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে গোয়ালে থাকা দুটি গরু উদ্ধার করলেও বাকি ৫টা পুড়ে যায়।
    খামার মালিক মতিয়ার রহমান বলেন, আমার সম্বল বলতে এই গরুগুলো আর ঘরবাড়ি। চারটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। আরেকটি গরু মারাত্মকভাবে পুড়ে গেলে সেটাকে জবাই করে ফেলা হয়। আমার ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সহায় সম্বল হারিয়ে আমি অসহায় এখন। ঘটনা বুঝে ওঠার আগেই চারদিক আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
    লোহাগড়া থানার ডিউটি অফিসার মো. শাকের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে ছুটে যায়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় ৫টি গরু। ভুক্তভোগী মতিয়ার রহমানের রান্নাঘর ও আগুনে পুড়ে গেছে। গোয়ালে রাখা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই গরুগুলো পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামার মালিককে সব ধরনের সহযোগিতার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।