Author: desk

  • সুজানগরে সরিষা চাষে আশার আলো দেখছেন চাষীরা

    সুজানগরে সরিষা চাষে আশার আলো দেখছেন চাষীরা

    এম এ আলিম রিপন সুজানগর(পাবনা)ঃ ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আমদানী নির্ভর ভোজ্য তেলের ওপর নির্ভরশীলতা কমাতে কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ ও প্রণোদনায় সুজানগর উপজেলার কৃষকেরা তাদের জমিতে সরিষা চাষ করে আশার আলো দেখছেন। উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল,এবার তা বৃদ্ধি পেয়ে ১১৪০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। শনিবার(২১ জানুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমাহার। যেন দেখে মনে হচ্ছে মাঠে মাঠে হলুদ-সবুজের আলপনা। সেই সাথে সরিষার ক্ষেতে বেড়েছে মৌমাছির আনাগোনা। এসব সরিষার ক্ষেতে ঝাঁকে ঝাঁকে মুখরিত মৌমাছির গুনগুন শব্দ। আমন ধান কাটার সঙ্গে সঙ্গে ওই জমিতেই সরিষা চাষ করেছেন কৃষকেরা। উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক রফিক হোসেন হোসেন। তিনি সরকারি প্রণোদনায় সুজানগর উপজেলা কৃষি অফিস হতে সরিষা বীজ নিয়ে প্রায় ৩ বিঘা জমিতে বারি সরিষা-১৪ রোপণ করেছেন। বর্তমানে সরিষার হলুদ ফুলের সমারোহ দেখে তিনি আশার আলো দেখছেন। উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের কৃষক ইয়াকুব আলী প্রামাণিক বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরিষার দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে বাড়তি লাভের পশাপাশি পরিবারে তেলের চাহিদা পূরণে সক্ষম হবেন কৃষকেরা। তাই তিনি এবার গত বছরের তুলনায় দ্বিগুণ জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘাতে ৬/৭ মন সরিষার ফলন হতে পারে বলে তিনি আশাবাদী। ভবানীপুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন,সরিষা চাষাবাদের ফলে আমন ও বোরো ধানের মাঝে উপরি ফসল পেয়ে আমাদের লাভ হয়। পাশাপাশি নিজেদের তেলের চাহিদা পূরণ হয়। খৈল পাওয়া যায়। সরিষার গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সরিষার শাক বিক্রি হয়। তবে সরিষা চাষাবাদে তেমন খরচ নেই বললেই চলে। পানি ,সেচ ও সার তেমন লাগে না । সরিষা ক্ষেত গরু-ছাগলেও খায় না। এ জন্য বাড়তি কোন চিন্তাও করতে হয় না। কৃষকেরা জানান, সরিষা চাষ বাড়ায় মধু সংগ্রহের পরিমাণ বেড়েছে, যাতে লাভবান হচ্ছে মধু ব্যবসায়ীরাও। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান,সরিষা চাষে কৃষককে আগ্রহী করে তুলতে এবারে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ২৬০০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে বারি-১৪ জাতের ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। কৃষি অফিস মাঠ পর্যায়ে কর্মীরা ফসলের সার্বক্ষণিক তদারকি করছে। আবাহাওয়া পরিস্থিতির বিপর্যয় না ঘটলে কৃষকেরা সরিষা চাষে ব্যাপক লাভবান হবেন বলে আশাকরি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাইফুল আলম বলেন,সরকার পরিকল্পনা নিয়েছে,আগামী পাঁচ বছরের মধ্যে ভোজ্যতেলের আমদানি কমিয়ে আনবে। তেলের ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার অংশ হিসেবেই সরিষার চাষ বাড়ানো হচ্ছে। বিদেশ থেকে যেন ভোজ্যতেল আমদানি করতে না হয়। সে কারণে কৃষি বিভাগ থেকে কৃষকদের সার, বীজ প্রণোদনা হিসেবে দিয়ে উৎসাহিত করা হয়েছে। কৃষকরাও কম খরচে অধিক লাভের সরিষা চাষে উৎসাহিত হচ্ছে। এই কৃষি কর্মকর্তা আরও বলেন, আমদানিকৃত ভোজ্যতেল স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক। সরিষার তেল স্বাস্থ্যসম্মত। আগে তো দেশের মানুষ সরিষার তেলই ব্যবহার করতো।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গাজীপুরে র‍্যাবের অভিযানে গাজাসহ গ্রেফতার -৩

    গাজীপুরে র‍্যাবের অভিযানে গাজাসহ গ্রেফতার -৩

    গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের সদরের উত্তর সালনা পূর্বপাড়া পোড়াবাড়ির এলাকা থেকে ৪২কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতার ব্যক্তিরা হলো হবিগঞ্জের লাকাইয়ের মঙ্গল চন্দ্ৰ দাশের ছেলে পলাশ দাশ(২০),ময়মনসিংহের ভালুকার মো. মাইন উদ্দিনের ছেলে মো.আমির হামযা(৩২)ও টাঙ্গাইলের গোপালপুর এলাকার মো. বাদল মিয়ার ছেলে নুর মোহাম্মদ(২৮)।

    শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে র‌্যাব-১এর একটি দল গাজীপুরের সদরে উত্তর সালনা পূর্বপাড়া পোড়াবাড়ী কাটার পূর্বপাশের এলাকার ভাই ভাই অটোমোবাইলস দোকান এর সামনে ময়মনসিংহ – ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। এতে ৪২ কেজি গাঁজাসহ পলাশ দাশ,আমির হামযা ও নুর মোহাম্মদ নামের মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি(ঢাকা-মেট্রো-চ-১১-৬৭৫৮), চারটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

    র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা গাঁজা হবিগঞ্জ থেকে গাজীপুর নিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হবিগঞ্জ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।

    গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায়। র‌্যাব।

    রাসেল শেখ
    গাজীপুর

  • নওগাঁ জেলায় অর্পিত সম্পত্তির লীজ মানি থেকে চলতি অর্থ বছরে বিগত ৬ মাসে ৫ কোটি ৮৬ লক্ষ ৮২২ টাকা রাজস্ব আদায় হয়েছে

    নওগাঁ জেলায় অর্পিত সম্পত্তির লীজ মানি থেকে চলতি অর্থ বছরে বিগত ৬ মাসে ৫ কোটি ৮৬ লক্ষ ৮২২ টাকা রাজস্ব আদায় হয়েছে

    রওশন আরা পারভীন শিলা, নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁ জেলায় চলতি ২০২-২০২৩ আর্থিক বছরে অর্পিত সম্পত্তি লীজ মানি বাবদ বিগত ৬ মাসে আদায় হয়েছে ৫ কোটি ৮৬ লক্ষ ৮শ ২২ টাকা। গত ১ জুলাই’২০২২ থেকে ৩১ ডিসেম্বর’২০২২ পর্যন্ত সময় উল্লেখিত পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এ বছর আদায়ের লক্ষমাত্রা রয়েছে ৮ কোটি ১০ লক্ষ ২০ হাজার ১২০ টাকা। নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেছেন নওগাঁ জেলার মানুষ সংশ্লিষ্ট ক্ষেত্রে রাজস্ব প্রদানে খুবই আগ্রহী।
    জেলায় মাস ভিত্তিক অর্পিত সম্পত্তির লীজ মানি বাবাদ রাজস্ব আদায়ের পরিমাণ হচ্ছে জুলাই’২২ মাসে ৬ লক্ষ ২৬ হাজার ৭৫০ টাকা, অগষ্ট’২০২২ মাসে ৮১ লক্ষ ১৫ হাজার ৩৭ টাকা, সেপ্টেম্বর’২২ মাসে ৯০ লক্ষ ১৪ হাজার ১৪ টাকা, অক্টোবর’২২ মাসে ১ কোটি ১ লক্ষ ৯৮ হাজার ৪৯৮ টাকা, নভেম্বর’২২ মাসে ১ কোটি ১০ লক্ষ ৫ হাজার ২৩৫ টাক্ াএবং ডিসেম্বর’২২ মাসে ১ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৮শ ২২ টাকা।
    অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায় প্রত্যাশা যেহেতু প্রথম ৬ মাসে করছেন ধার্যকৃত লক্ষমাত্রার অর্ধেকের চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে, আগামী ৬ মাসে বাঁকী রাজস্ব আদায় সম্ভব হবে।#

  • নওগাঁর পত্নীতলায় চাপা শুটকী তৈরী করে লাভবান হয়েছেন বিশ জন গৃহিনী

    নওগাঁর পত্নীতলায় চাপা শুটকী তৈরী করে লাভবান হয়েছেন বিশ জন গৃহিনী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধিঃ-

    চাপা শুটকী তৈরী করে সমবায় ভিত্তিতে অর্থনৈতিকভাবে আত্ম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ২০ জন গৃহবধৃ। তাঁদের সাংসারিক নৈভিত্তিক কাজের অবসরে সমন্বিতভাবে চাপা শুটকী তৈরীর কাজ করছেন।

    পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের নিলুফা বেগম। আকবরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস‍্য। তিনি পেশায় গৃহিনী।

    মৎস্য বিভাগের পরামর্শ এবং প্রয়োজনীয় প্রশিক্ষন গ্রহণ করে একই পার্শ্ববর্তী আরও ১৯ জন গৃহিনীকে সাথে নিয়ে সমিতি গড়ে তোলেন। তারা চাপা শুটকী তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন।

    এখন থেকে ৬ মাস আগে প্রথম পর্যায়ে বাজার থেকে ৬০ কেজি পুঁটি মাছ ৩০০ টাকা কেজি করে ক্রয় করেন। সেই মাছের নারী ফেলে দিয়ে তেলগুলোকে বোতলে বিশেষভাবে সংরক্ষণ করা হয়।

    সেই পুটিমাছ নির্দিষ্ট সময় শুকিয়ে নেয়া হয়। পরবর্তীতে ঐ শুটকী মাছ আগে থেকেই সংরক্ষিত মাছের তেলের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। পরে একইভাবে মাটির মটকী ( বড় পাত্র)’র অভ্যন্তরে ঐ মাছের তেল দিয়ে মেখে নিয়ে তার ভিতর পুঁটি মাছগুলো ভালোভাবে গেঁজে গেঁজে পুরেফেলতে হবে। এরপর মাটির ঐ পাত্রের মুখ বিশেষভাবে বন্ধ করে মাটির নিচে পুঁতে রাখতে হবে।

    এভাবে দীর্ঘ ৬ মাস মাটির নিচে পাত্রগুলোকে রাখতে হবে। ৬ মাস পর এগুলো প্রকৃতভাবে খাওয়ার উপযোগী হয়।

    চাপা শুটকী’র উদ্যক্তা নিলুফা বেগম জানিয়েছেন প্রথম পর্যায়ে ৬০ কেজি পুঁটি মাছের শুটকী তৈরী করেছেন। তৈরী হওয়ার পর ওজন তিনগুন হয়ে থাকে। অর্থাৎ পুরোপুরি শুটকী হওয়ার পর এর ওজন হয়েছে ১৮০ কেজি। এসব শুটকীর চলমান বাজার রয়েছে নাটোর এবং ঢাকা। এসব বাজারে বর্তমানে প্রতি কেজি শুটকীর মূল্য ৬০০ টাকা। সেই হিসাবে তাদের তৈরী চাপা শুটকীর বিক্রি মূল্যপাবেন ১ লাখ ৮ হাজার টাকা। সব মিলিয়ে তাদের খরচ হয়েছে সর্বোচ্চ ২০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তারা নীট লাভ করবেন প্রায় ৯০ হাজার টাকা। সংসারের সব কাজ সময় মত সম্পাদন করেও অতিরিক্ত হিসেবে এই আয় করছেন।

    জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান বলেছেন চাপা শুটকী খুব উপাদেয় এবং সুস্বাদু খাবার। এটি লাভ জনকও বটে। পত্নীতলা উপজেলার রাউতারা গ্রামের এসব মহিলারা চাপা শুটকী তৈরী করে লাভবান হয়েছেন। এ ব্যপারেরে যদি কেউ বা কোন গোষ্ঠী বানিজ্যিক ভাবে চাপা শুটকী তৈরী করতে চান তাহলে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের ৬৭ তম শুভ জন্মদিন আজ

    গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের ৬৭ তম শুভ জন্মদিন আজ

    রিপোর্ট!! সুমন তালুকদার।

    বরিশাল জেলার , গৌরনদী উপজেলার কৃতি সন্তান, এলাকার উন্নয়নের কারিগর এবং বিশিষ্ঠ সমাজ সেবক জনাব এইচ এম জয়নাল আবেদীন এর ৬৭ তম শুভ জন্মদিন আজ।
    তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন একানিষ্ঠ সেবক ও মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর বিসস্ত সিপাহী ও পরিহ্মীত কর্মি। তিনি গৌরনদী উপজেলার , বার্থী ইউনিয়ন, বাঙ্গিলা গ্রামে জন্ম গ্রহন করেন । তার বাবা মরহুম হুসেন হাওলাদার। বর্তমানে এইচ এম জয়নাল আবেদিন টরকী বাজারের স্থায়ী বাসিন্দা।

    ১৯৭২ সালে তিনি চাঁদশি ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন । ১৯৭৪ সালে এইচ এস সি পাশ করেন গৌরনদী কলেজে থেকে এবং ১৯৮০ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বি এ পাশ করেন।

    ১৯৬৯ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে পদার্পন করেন এবং গন অভুত্থানের সময় এবং গৌরনদী উপজেলার চাঁদশি মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রলীগের সাধারন সম্পদক হিসেবে নির্বাচিত হন ।

    ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে তিনি সরকারী গৌরনদী কলেজে ভর্তি হন এবং তিনি ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে রফিক মকবুল ছাত্র সংসদ পরিষদে নাট‍্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন । ১৯৭৪ শিক্ষাবর্ষে গৌরনদী কলেজে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন।
    ১৯৭৬ সালে গৌরনদী উপজেলার ছাত্রলীগ এর সভাপতি হন । ১৯৭৮ সালে পুনরায় গৌরনদী উপজেলার ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত হন এবং একই বছরই বার্থী ইউনিয়নের আওয়ামীলিগের সভাপতি নির্বাচিত হন ।
    ১৯৭৯ সালে বরিশাল বর্তমান মাননীয় মন্ত্রী নানক কমিটির পক্ষ থেকে বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হন এবং বরিশাল জেলার যুবলীগের সহ সভাপতি নির্বাচিত হন।
    ১৯৯০ সালে তিনি গৌরনদী উপজেলার দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
    ১৯৯৬ সালে তিনি আওয়ামীলিগের পক্ষ থেকে কাউন্সিলর নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামীলিগ,গৌরনদী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন ২০১২ সালে এবং এখন পর্যন্ত তিনি তিনি তার দায়িত্ব এ বহাল আছেন ও তিনি বরিশাল জেলা বাংলাদেশ আওয়ামীলিগের সদস্য নির্বাচিত হয়েছেন ।

    তিনি টরকী বাজারের জামিল মেডিকেল হলের এর স্বত্তাধিকার।
    একটা মানুষ কত টা কর্মদক্ষতা থাকলে এত গুলো দায়িত্ব এক সাথে পালন করতে পারেন। মহান আল্লাহ পাক এর দরবারে তার দীর্ঘআয়ু কামনা করে তার জন্মদিন উপলক্ষে সকল শ্রেণীপেশার মানুষ দোয়া করেছেন।

    ব্যক্তিগত জিবনে তিনি ১ পুত্র এবং ১ কন্যা সন্তাদের জনক। তার মেয়ে বি এ পাশ (বিবাহিত) তার মেয়ের জামাই একজন বাংক কর্মকর্তা এবং ছেলে এম.বি.এ ( ফিন‍্যান্স ও মার্কেটিং ) পাশ, সে ঢাকায় একটা বহুজাতিক কোম্পানীতে কর্মরত ছিলেন বর্তমানে তিনি তার মা এর অসুস্থতার জন‍্য চাকুরী ছেড়ে বাবার মেডিকেল ব্যবসা পরিচালনার করছেন ও গৌরনদী উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মি হয়ে নিজেকে প্রমান করার জন‍্য নিরলষ পরিশ্রম করেছেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলছেন।

  • সঠিক সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়

    সঠিক সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়

    রাসেল শেখ গাজীপুরঃ
    এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। নবম শ্রেণি হচ্ছে মূলত এমন একটি শ্রেণি যেখান থেকে শিক্ষার আসল জার্নিটা শুরু হয়, তাই ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার এখনই উপযুক্ত সময়। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা, কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করলে জীবনে সফল হওয়া যাবে বা কাঙ্খিত সাফল্য অর্জন করা যাবে তার জন্য এখনই সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে।”

    ২১ জানুয়ারি (শনিবার) সকালে গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণের লক্ষ্যে প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়ে বক্তারা এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

    নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বিনতে বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান এবং নবম শ্রেণির পদ্মা ১ শাখার শ্রেণি শিক্ষক প্রভাষক আজাদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষ থেকে মোসা. শিমুল, সাবিনা ইয়াসমিন, মাসুদা আক্তার, নাহিদা আক্তার, হাজেরা খাতুন এবং মো. মনিরুজ্জামান।

    সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে-পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

    পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে-পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    পাশে আছি সবসময় শির্ষক শ্লোগানে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নে অসহায় শীতার্তের মাঝে জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর ইউপি কার্যালয়ে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে শীতার্তদের হাতে কম্বল ও সুয়েটার তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

    জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ আল মামুনসহ ইউপি সদস্যরা।

    পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম তার বক্তব্যে বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবছর শীত বেশি হওয়ায় অসহায় মানুষরা কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে পুলিশের পক্ষ থেকে গ্রাম ও শহরের গরীব মানুষের মাঝে কম্বল ও সুয়েটার দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরন করা হয়েছে এবং এটি শীত না যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

    জেলা পুলিশের পাশাপাশি জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।এ সময় পাঁচ শতাধিক অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    নিরেন দাস,জয়পুুরহাট

  • সিরাজগঞ্জ সদরে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জ সদরে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২০ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডা রেল ক্রসিং মোড়স্থ জনৈক মিজানুর রহমান এর চা বিস্কিটের দোকানের পূর্ব দিকে সিরাজগঞ্জ শহর থেকে কড্ডার মোড়গামী রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ মানিকুল ইসলাম(৩০), পিতা- মৃত মোহবুল হক, সাং- বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৩। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত……….

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়ার সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • গাজীপুরে ভোরের দর্পণের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    গাজীপুরে ভোরের দর্পণের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রাসেল শেখ গাজীপুর:
    গাজীপুর সদর উপজেলায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে পাঠকনন্দিত ভোরের দর্পণ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিক ও সূধীজনের সমন্বয়ে হোতাপাড়া মোহাম্মদীয়া হোটেল কক্ষে মিলিত হয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভোরের দর্পণের গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শুভ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম ভূইয়া।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাওয়ালগড় ইউপি মেম্বার প্রার্থী শাহজালাল ইসলাম ডলার, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন জসিম মাস্টার, মোহাম্মদীয়া রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা বাতেন মোল্লা, যায়যায়দিন প্রতিনিধি আইয়ুব খান, আলোকিত নিউজের অনুসন্ধানী প্রতিবেদক মেহেদী হাসান সবুজ, মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার শওকত হোসেন, দৈনিক এই বাংলা’র স্টাফ রিপোর্টার আজিজ মিয়া রুবেল, খোলা কাগজ প্রতিনিধি আরিফ খান, ভোরের ডাক পত্রিকার গাজীপুর সংবাদদাতা রাসেল শেখ, বাংলা ভূমি প্রতিনিধি সাদিকুর রহমান সাগর, আমার সময় উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কাশিয়াইশ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কাশিয়াইশ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী নির্দেশে কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্দেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি আয়ুফুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন সম্পাদক জনাব এম ইদ্রিচ চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগ এর যুগ্ন আহ্বায়ক এসকান্দর আলী,সাবেক যুগ্ন আহ্বায়ক ফরিদুল আলম,যুবলীগ নেতা মামুন উদ্দীন।চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল আলম,জিরি ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি হাশেম বাহাদুর, কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আকিল চৌধুরী, মোঃ তানভীর,রিদয়,হেলাল,সাগর,রিপন,তারেক সহ ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।