মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলাল উপজেলার শালবন গ্ৰামে নারীদের নছিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিল শুরু হয় বাদ
যহর এবং শেষ হয় ,বাদ আসর।
নছিহত ও দোয়া মাহফিলে নছিহত পেশ করেন অত্র শালবন গ্ৰামের মসজিদের খতিব ও শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও শামীম ওসমান সাহেব।
মাহফিল শুনতে আসে শালবন গ্ৰাম সহ অত্র এলাকার বিভিন্ন গ্ৰামের নারী ও মহিলারা।
সেখানে উপস্থিত ছিলেন শালবন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ও সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত হোসেন। এবং উপস্থিত ছিলেন
সহ সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান আঙ্গুর।
মাহফিলের বয়ান শুনে অসংখ্য মা বোনেরা কান্নায় ভেঙে পড়েন।
সেখানে হাজার হাজার মা বোনেরা সমবিত হয়ে মাহফিলের বয়ান শুনেন তারা।
পরিশেষে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে উক্ত মাহফিলের সমাপনী ঘোষণা করা হয়।
Author: desk
-

কৃষ্ণনগর শালবন গ্ৰামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
-

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূ মামলা করলেন শাশুড়ি দেবরসহ ৪ জনের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ী দেবরের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা দায়েরের অভিযোগ। এনিয়ে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। অভিযুক্ত ও এলাকাবাসী থানা পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। (৫ জানুয়ারী)২০২৩ সম্পা বানু বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালতে আইনের ধারা ১৪৭/৪৪৭/৩২৪/৩৮০/৩৫৪/৩০৭/৩১২/৩১৫/৩৪ দঃ বিঃ অভিযোগে মামলা দায়ের করছেন।
আসামীরা হলেন উপজেলার চৌমহনি বাজারের ধনতলা গ্রামের মৃত্য আকা মদ্দিনের ছেলে নজরুল, নজরুলের স্ত্রী তহমিনা, রবিউলের স্ত্রী সুলতানা ও রাবেয়া বেওয়া৷ উভয়ের সাং চৌমনি বাজার ধনতলা৷
সম্পার করা মিথ্যা মামলা থেকে মুক্তির জন্য চৌমনি বাজার সংলগ্ন ধনতলা গ্রামেের শতাধিক লোকজন সাক্ষাৎকার দিয়েছেন।
ইতি পূর্বে বিগত ২০১০ সালে জয়পুরহাট বিজ্ঞ আদালতে ১২ বছর পূর্বে একই আইনে বিচার চেয়ে মামলা দায়ের করেন সম্পা বানুর স্বামী ফিতা মিয়া,সেই মামলা স্থানীয় চেয়ারম্যান দ্বারা আপোষ করেন।
এবিষয়ে সাবেক ইউপি সদস্য খলিল আকন্দ বলেন,নজুরুল আমার প্রতিবেশী। অত্যন্ত ভালো ও একজন মানুষ। পূর্ব শত্রুতার জের ধরে সাজানো মিথ্যা হত্যা চেষ্টা ছিনতাই মামলা দিয়ে হয়রানী করেছে। আমি উক্ত মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি সম্পা আঘাত পেয়ে থাকতো ক্ষেতলাল সরকারি হাসপাতাল ছেড়ে দুপচাচিয়া চিকিৎসা নিলো কেনো নিশ্চয় এটা মিথ্যা ও ভিত্তিহীন অসৎ উদ্দেশ্য৷
স্থানীয় ধনতলা পুরু গ্রামের মানুষ জানান৷ নজরুল সুলতানা রাবেয়া তহমিনা এদের মতো ভালো মানুষ আমাদের এলাকায় খুব কম আছে। আমি নারী হয়ে বলতে পারি এরা সৎ মানুষ। তার সাথে জমি-জমার সিমানা নিয়ে দ্বন্দ্ব আপন দুই ভাইয়ের গায়ের জোরে ফিতা মিয়া, নজরুল ও সৎ মায়ের সাথে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছে। হয়তো সেই জেরে সম্পা বানু হাসপাতালে ভর্তি হয়ে ফিতা মিয়া স্ত্রীকে দিয়ে এই ঘটনা সাজিয়ে মামলা করেছে । একই অভিযোগ তোলেন ওই গ্রামের স্থানীয় নজরুল ইসলাম, সাফিয়া, বেদেনা বেগম, হাওয়া বেগমসহ শতাধিক মানুষ।
এদিকে মামলায় ৩ নং ও ৪ নং স্বাক্ষী জানান এই মামলায় যে আমাদের স্বাক্ষী বানিয়েছে তাতে আমাদের কোন অনুমতি নেয়নি এবং আমরা শ্রমিক হিসেবে তাদের বাড়িতে কাজ করেছি। তাদেন মধ্যে ইট রাখার জন্য কথা কাটা কাটি হয়েছে। এখানে মার ধর বা চুরি ছিনতাইয়ের কোন ঘটনা এখনে ঘটেনি মিথ্যা মামলার স্বাক্ষী দিতে আমরা কোথাও যাবো না৷
অপরদিকে মামলার ১ ও ২ নং স্বাক্ষী বাদির আপন ভাতিজি ও ভাতিজা। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর তারা এই মামলার স্বাক্ষী, এই দুই জন এখানকার বাসিন্দা নয়৷
এ বিষয়ে মামলার বাদী ফিতা মিয়ার স্ত্রী সাম্পা বানু জানান, আমি কোর্টে মামলা করেছি, কোর্ট যে রায় দিবে মেনে নিবো পুলিশ এসেছিলো পুলিশ তদন্ত করেছে।
মামলার বিবরণে জানা যায়, সম্পা বানু গত ২৪/১২ ২২০২২ দুপচাচিয়া সেন্ট্রাল ডায়গনষ্টিক এন্ড জেনারেল হসপিটালে আল্ট্রাসনো গ্রাম করেন। সেখানে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ রয়েছে। আঘাত পেয়ে দুপচাচিয়া ৫০ শয্যা হাসপাতাল থেকে ২৪/২৫ ডিসেম্বর ২০২২ দুই দিনের চিকিৎসা নিয়েছে৷ বিষয়টি নিশ্চিত করে দুপচাচিয়া হাসপাতের মেডিকেল অফিসার ডাঃ রেজানুল হক৷
স্থানীয় ইউপি চেয়ারম্যন মশিউর রহমান সামীম জানান, অভিযুক্ত নজরুল ও তার মা অত্যন্ত ভালো মানুষ। আমার ইউনিয়নে দীর্ঘদিন বসবাস করছে। তার সাথে ফিতা মিয়ার সাথে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলছে, সেজন্য তাকে মিথ্যা সাজানো হত্যা চেষ্টা মামলায় ফাঁসানো হয়েছে। সামান্য জায়গা নিয়ে বিবাদ। আমি কয়েক বার ফিতা মিয়ার স্ত্রীদের বলেছি, এই টুকু জয়গা নিয়ে বিবাদ করা ঠিক হবে না। কারন তারা পরস্পপর সৎ ভাই৷ কিন্তু ফিতা মিয়া অসৎ উদ্দেশ্য স্ত্রীকে দিয়ে মামলা দায়ের করেছে৷
ক্ষেতলাল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাজিবুল ইসলাম জানন, আদালত থেকে নজরুল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলার তদন্ত দিয়েছে তদন্ত সাপেক্ষে,ব্যবস্থা নেওয়া হবে৷ -

পুলিশ সুপারকে কাছে পেয়ে রামগতির সীমান্তবর্তী মানুষ চায় নিরাপত্তা স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি
নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে খুব কাছে পেয়ে রামগতির সীমান্তবর্তী হাজার-হাজার মানুষ জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের দাবি তুলছেন। তবে দস্যুদের ভয়ে স্থানীয় কেউ সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে রাজি হননি।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রামগতির চরগাজী ইউনিয়নের অবস্থিত অস্থায়ী ‘টাংকী বাজার পুলিশ ক্যাম্প’ প্রাঙ্গণে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে আসলে স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জোর দাবি তুলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরগাজী ইউনিয়নের বয়ারচর টাংকি বাজার ও টাংকি মাছ ঘাট হচ্ছে রামগতির মধ্যেই। কিন্তু নোয়াখালীর হাতিয়ার মানুষ দাবি করছে টাংকি বাজার তাদের অধীনে। এনিয়ে ২৫ বছর ধরে রামগতি ও হাতিয়ার সঙ্গে সীমানার জটিলতা নিয়ে অসংখ্যবার সংঘর্ষ হয়। বারবার সংঘর্ষে পুলিশসহ প্রায় ১৮ ব্যক্তি প্রাণ হারান। ২০০৩ সালে আ.স.ম আব্দুর রব নৌপরিবহন মন্ত্রী থাকাকালীন তেগাছিয়া মোহাম্মদীয়া পুলিশ ফাঁড়ি ও বয়ায়চর টাংকি বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন। ওই থেকে প্রাণ হানি কমলেও। এখনো মাঝেমধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এখনকার বাসিন্দাদের মাঝে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে। সুযোগ খুঁজে হাতিয়ার কিছুসংখ্যক হিংস্র মানুষ বয়ারচরে এসে হামলার চেষ্টা করে।
রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, তেগাছিয়া পুলিশ ফাঁড়ি ও টাংকি বাজার পুলিশ ফাঁড়ি হচ্ছে রামগতির এলাকায়। এখনকার বসবাসরত বাসিন্দারা শতভাগ ভোটার হচ্ছেন রামগতির। মানুষের দীর্ঘদিনের দাবি দুইটি পুলিশ ক্যাম্পকে, তদন্ত কেন্দ্রে রূপান্তরিত করার। তাহলে এখনকার মানুষ জননিরাপত্তা নিশ্চিত হবে সেই সাথে শান্তিতে বসবাস করতে পারবে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের জানান, টাংকি বাজার নিয়ে হাতিয়ার সঙ্গে সীমানা জটিলতা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। টাংকি বাজার পুলিশ ক্যাম্প যেতু রামগতি থানার অধীনে। আমি দ্রুত সংশ্লিষ্ট ও উদ্বর্তন কর্মকর্তাদের কাছে চিঠি দিবো তদন্ত কেন্দ্র করার জন্য। এখনকার মানুষের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
-

কেশবপুরে বিএনপি নেতার ইন্তেকাল
কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য আব্দুল লতিফ মোড়ল (৬৩) হৃদ রোগে আক্রান্ত হয়ে গত ২০জানুয়ারী রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন । (ইন্নালিলাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ২১জানুয়ারী জোহরের নামাজ বাদ জানাজা নামাজ শেষে মঙ্গলকোট গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজা নমাজে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আল্হাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপি সভাপতি আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধরী, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লিটন, রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা জনাব আলী, শহিদুল ইসলাম প্রমুখসহ স্থানীয় মুসালিবৃন্দ।মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর -

কেশবপুরে ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্বরণ সভা
মোঃ জাকির হোসেন,কেশবপুর(যশোর)ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
২১জানুয়ারী বিকেলে কেশবপুর শহরের আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। বিশেষ অতিথি হিসেবে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মহিউদ্দিন খান আলমগীর টিটো, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ। -

স্বরূপকাঠি থেকে বিজয় সাহিত্য সম্মাননা পুরুস্কার পেলেন ঝালকাঠির কবি রবীন্দ্রনাথ মন্ডল
রিপোর্ট : ইমাম বিমান
পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলাধীন কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয় আয়োজিত ” বিজয় কবিতা উৎসব ও বিজয় সাহিত্য সম্মাননা -২০২২ পুরস্কার প্রদান ” অনুষ্ঠানে বিজয় সাহিত্য সম্মাননা -২০২২ অর্জন করেন ঝালকাঠির সন্তান কবি, কথাসাহিত্যিক ও বাংলাদেশ বেতারের গীতিকার রবীন্দ্রনাথ মন্ডল।
নেছারারাদ উপজেলা শহর ঘেষে বয়ে চলা সন্ধ্যা নদীর তীরবর্তী ফেরিঘাট এলাকা সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিতব্য ” বিজয় কবিতা উৎসব ও বিজয় সাহিত্য সম্মাননা -২০২২ পুরস্কার প্রদান ” অনুষ্ঠানে কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুম আহমেদ রানা সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হক এবং প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম ।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ মূখর সাহিত্য পত্রিকার সম্পাদক কবি ও সংগঠক সুপর্না রায়, স্বরূপকাঠি পৌরসভার মেয়র জনাব মোঃ গোলাম কবির, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি ও প্রাবন্ধিক দেবাশীষ হালদার, ডাক বাংলা সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান।
উক্ত অনুষ্ঠানে ভারত, ইউ কে ( লন্ডন)বাংলাদেশের রাজশাহী, সুনামগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি,ঢাকা, রংপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে কবিরা অংশ গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বিজয় সাহিত্য সম্মাননা অর্জন করেন কবি দীনেশ চন্দ্র মন্ডল, কবি পলাশ কুমার বড়াল, কবি জয়শ্রী বিশ্বাস, কবি মাহমুদা বেগম, কবি দিলরুবা ইয়াসমিন, ছড়াকার মামুন আহমেদ, কবি মাহমুদা আক্তার সহ বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কয়েকজন কবি-সাহিত্যিক।
সম্মাননাপ্রাপ্ত কবি রবীন্দ্রনাথ মন্ডল ঝালকাঠি সদর উপজেলাধীন শতদশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি চাঁপাতলা সাহিত্য অঙ্গন – এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, জগদীশপুর প্রতিভা শিল্পী গোষ্ঠী ‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি । এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা সতেরোটি।
-

লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সি মাসিক মিটিং অনুষ্ঠিত
মোঃ রাসেল সরকার//
লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সি ক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়, জেনেসিস বাংলাদেশ, পাকা মসজিদ মিরপুর ১। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন চীফ এ্যডভাইজার লায়ন মোঃ মজিবুল হক চুন্নু (এমজেএফ)PDG,এ্যডভাইজার ইঞ্জিনিয়ার লায়ন মৃধা নজরুল ইসলাম।এ্যডভাইজার লায়ন সাহানা মুজিব, ক্লাবের সভাপতি ডাক্তার লায়ন সাইদুর রহমান শৈবাল, সেক্রেটারি ইঞ্জিনিয়ার লায়ন এস এম তাসদীক, অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।
ইঞ্জিনিয়ার লায়ন নজরুল ইসলাম, লায়ন মোঃ উজ্জ্বল হোসেন, সভাপতি তার বক্তব্যে বলেন আমরা কাজ করি সমাজের জন্য,গত বছর আমাদের ক্লাব সেবামূলক কাজে ভালো করেছে এই বছরেও আমরা পূর্বের ন্যায় সেবামূলক কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মিটিং এর মুলতবি ঘোষণা করেন।
-

জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে- বিনামুল্যে চক্ষু শিবির অনু্ষ্ঠিত
হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।
শনিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় তৃতীয় তম এই চক্ষু শিবির অনু্ষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে বছরব্যাপী ফ্রি নারী স্বাস্থ্য সেবা ক্যাম্পের পাশাপাশি নতুন বছরে আরো একটি নতুন প্রকল্প চক্ষু শিবির সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে এলাকার সাধারণ অসহায় মানুষ বিনামূল্যে চোখের পরিক্ষা, চশমা সহ, চোখের ছানি অপারেশন, ঔষধ, থাকা, খাওয়া ও যাতায়াত সহ চোখের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ডাঃ প্রমা রায়, ফিল্ড কো-অরডিনেট ছদরুল হাসান রাজু ও ফিল্ড অর্গানাজার রেজাউল ইসলাম রিপন সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন।
তৃতীয় দফার এ চক্ষু শিবিরে ৫ শতাধিক নারী ও পুরুষ কর বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদিকে চেখরন পরীক্ষা শেষে
তিনদিনে প্রায় শতাধিক রোগীকে চোখের সানি অপারেশন করার জন্য রংপুরে নেওয়া হয়েছে।। -

ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার কর্তৃক ৬০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামীন রাস্তা নির্মান কাজের উদ্বোধন
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ’ প্রকল্পের আওতায় গ্রামীন রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২১ জানুয়ারী দুপুর ১২ টায় উপজেলার জাহানপুর ইউপির সাহাপুর রফিকের মোড় হতে আড়ানগর গোলারঘাট ব্রীজ অভিমুখে ফলোক উন্মোচনের মাধ্যমে এইচবিবি করণ নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুইসার রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘আগামী নির্বাচনেও জনগণ শেখ হাসিনার বিকল্প কাউকে দেখছেননা, কারণ ঘর থেকে বের হলেই শেখ হাসিনার উন্নয়ন ও অনুদান সর্বত্র দৃশ্যমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলালীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, প্যানেল মেয়র মেহেদী হাসান, ইউপি সদস্য হামিদুল ইসলাম, আল মামুন, আমিনা বেগম কতুরী, উপজেলা ছাত্রলীগ নেতা কল্লোল হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ। -

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় শাকিল খান’র গণসংযোগ
বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট):
সারা বিশ্বে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির বিরাজমান। জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সকল পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিএনপি-জামায়াত সেই পরিস্থিতিকে ইস্যু বানিয়ে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। দেশে সরকার বিরোধী নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের যে অপকর্ম করছে তা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় গণসংযোগে এসব কথা বলেন চিত্র নায়ক শাকিল খান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আ’লীগের একজন কর্মী হিসেবে কাজ করি। মনোনয়ন দেওয়ার একমাত্র একতিয়ার হলো জননেত্রী শেখ হাসিনার। তিনিই ঠিক করবেন কাকে মনোনয়ন দেবেন। আর তিনি যদি আমাকে মনোনয়ন দেন আমি জনগনের জন্য সেইভাবে কাজ করবো। আমি নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে চাই। এই মোংলাতেই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এ সময় গণসংযোগে তার সাথে ছিলেন আ’লীগ নেতা মোঃ হাবিবুর রহমান, পৌর ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শেখ মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ শাহিন শিকদার, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।