Author: desk

  • দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের রোগমুক্তি কামনায় মুনাজাত, দোয়া মাহফিল ও রান্না করা খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
    শনিবার রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

    সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ মোরশেদ, মোঃ জাহাঙ্গীর মেম্বার, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদেরসহ আরো অনেকে। অনুষ্ঠানে মুনাজাত ও দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার শিক্ষক আবু তাহের।

    বক্তারা বলেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সফল সভাপতি মোসলেম উদ্দিন আহমদ তৃণমুল নেতাদের জন্য নিবেদিত। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন৷

  • নাচোলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    নাচোলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জিনারপুর ক্লাব বনাম তানোর শিবরামপুর শেখ হাসিনা স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ২০২৩ ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ শনিবার বিকেলে উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের মাধবপুর জিটিএন মাহাতো সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান বাবু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের
    সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক (অপু), মাধবপুর দাখিল মাদ্রাসার সভাপতি
    মোঃ নুরুল ইসলাম (টিপু)
    চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আদিবাসী মুক্তিমোচ্রার সভাপতি বিশ্বনাথ মাহাতো,
    ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

    সময়ের মধ্যে কোন পক্ষের গোল না হওয়ায়, পরে ট্রাইবেকারের মাধ্যমে তানোর শিবরামপুর শেখ হাসিনা স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে হারিয়ে জিনারপুর ক্লাব গৌরব হওয়ার অর্জন করেছে।
    খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

  • লোহাগড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লোহাগড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    জান্নাতুল বিশ্বাস.নড়াইল প্রতিনিধিঃ

    নড়াইলের লোহাগড়ায় ৫৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা মো. মিজানুর রহমান শেখ (৩৫),চুয়াডাঙ্গা জীবননগর থানার মো.মামুন (২১) ও লোহাগড়া উপজেলার মুস্তাক বিশ্বাস (৪৮)।

    পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার লংকরচর এলাকায় অভিযান চালিয় মো.মিজানুর রহমান শেখকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

    অন্যদিকে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে লোহাগড়া পৌরসভার রামপুর এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জীবননগর থানার মো.মামুন ও লোহাগড়া উপজেলার মুস্তাক বিশ্বাস নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
    মিজানুর রহমান শেখের নামে ফরিদপুর ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। এছাড়াও মুস্তাকের নামে লোহাগড়া থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

  • পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল শিশুটি

    পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল শিশুটি

    জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকেঃ নড়াইল সদর থানা পুলিশের সহযোগিতায় তাইবুর রহমান নামের ১ বছরের শিশু ফিরল মায়ের কোলে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার মা। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। তাইবুর রহমান নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ ওবায়দুলের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার পিতার কাছে ছিলো। শিশুটির মা কোন উপায় না পেয়ে নড়াইল পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর শরণাপন্ন হয়। পুলিশ সুপার এর নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তত্ত¡াবধানে এসআই (নিঃ) জাহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে উদ্ধার করে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইল পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় তাইবুর রহমানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

    তাইবুর রহমানের মা তাহিয়া খাতুন ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বাকরুদ্ধ কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

    মো জান্নাতুল বিশ্বাস
    নড়াইল প্রতিনিধি।।

  • চারশ’ বছরের প্রাচীন নিদর্শন স্থানান্তর

    চারশ’ বছরের প্রাচীন নিদর্শন স্থানান্তর

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
    নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের (ইউপি) ঐতিহাসিক কুসুম্বা মসজিদে যাতায়াতের রাস্তার ধারে পড়ে থাকা সাংস্কৃতিক অঙ্গনের প্রায় চারশ’ বছরের প্রাচীন কালো পাথরের নিদর্শনটি (সুলতান আলাউদ্দীন হোসাইন শাহের কবর ফলক বা শিরোনা) স্থানান্তর করা হয়েছে। জানা গেছে,২১ জানুয়ারী শনিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ঐতিহাসিক
    কুসুম্বা মসজিদের উত্তরপাশের তেঁতুলতলায় এটি সরিয়ে নেওয়া হয়।
    এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, প্রত্নতাত্ত্বিক যাদুঘর মহাস্থানগড়ের কাষ্টোডিয়ান রাজিয়া সুলতানা, প্রত্নতাত্ত্বিক যাদুঘর পাহাড়পুরের কাষ্টোডিয়ান ফজলুল করিম, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের গবেষনা সহকারী হাসানাত বিন ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিয়া, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও কুসুম্বা শাহী মসজিদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
    এ প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা বলেন, কালো পাথরের খন্ড-টি সাংস্কৃতিক অঙ্গনের প্রাচীন একটি নিদর্শন। এটি সুলতান আলাউদ্দীন হোসাইন শাহের কবর ফলক বা শিরোনা কিনা বলা যাচ্ছে না। লিপিটার পাঠোদ্ধার হলেই বিস্তারিত জানা যাবে। তবে
    জনশ্রুতি আছে সুলতান আলাউদ্দীন হোসাইন শাহের স্ত্রী কুসুম বিবি সেই সময় মান্দার কুসুম্বা গ্রামে অবস্থান করতেন। সেই সুবাদে শেষ বয়সে সুলতান কুসুম্বা গ্রামে স্ত্রীর কাছে অবস্থান করাও বিচিত্র নয়। যেহেতু সুলতান আলাউদ্দীন হোসাইন শাহ মৃত্যুর সময় কোথায় অবস্থান করছিলেন প্রচলিত গ্রন্থে তার উল্লেখ না থাকায় ধরে নেওয়া যায় তিনি কুসুম্বাতে সমাহিত রয়েছেন। প্রাচীন এ নিদর্শন সম্পর্কে ইতিহাসবিদ অধ্যাপক ইমরুল কায়েস চৌধুরী ‘কালান্তরে নওগাঁ’ গ্রন্থে উল্লেখ করেন লিপিযুক্ত প্রস্তর খন্ড-টি সুলতান আলাউদ্দী হোসাইন শাহের কবর ফলক বা শিরোনা। #

  • মাগুরায় বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন

    মাগুরায় বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন

    রক্সী খান মাগুরা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ও অনগ্রসর জেলা গুলোর মধ্যে মাগুরা অন্যতম। এটি খুলনা বিভাগের একটি জেলা। অতীতে মাগুরা ছিল কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন। আরও ছিল অবহেলিত ও অনগ্রসর। একুশ শতকে এসেও আধুনিক শিক্ষা-সভ্যতার ছোঁয়া থেকে বঞ্চিত মাগুরা জেলা। এ জেলার মোট জনসংখ্যা ৯ লাখের বেশি। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার জন্য মাগুরায় যে কয়টি কলেজ রয়েছে এরমধ্যে সরকারি মেডিকেল কলেজ ব্যতীত বাকি সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি। স্বাধীনতার পঞ্চাশ বছরেও মাগুরায় কোন সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। এ কারণে বিপুল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার চাহিদা মেটাতে জেলার শিক্ষার্থীদের যেতে হয় পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা কিংবা রাজধানী ঢাকায়।

    মাগুরা জেলা অতীতে ছিল যশোর জেলার অন্তর্ভুক্ত। মাগুরাকে ১৮৪৫ সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নতি করা হয়। মাগুরার তিনগুণ জনসংখ্যা নিয়ে ব্রিটিশ আমল থেকে শিক্ষা ও অর্থনীতিতে যশোর এগিয়ে থাকলেও একদম পিছিয়ে রয়েছে যশোর থেকে বিভক্ত হওয়া মাগুরা। তবে মাগুরা জেলার সমৃদ্ধ পরিচয়, এটি খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। কৃষি ও খাদ্যশস্য উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অন্যতম একটি স্বয়ংসম্পূর্ণ জেলা। জমিদারি আমল থেকে মাগুরার সংস্কৃতির ইতিহাস খুবই গৌরবোজ্জ্বল। ষাটের দশকের মাঝামাঝিতে ‘‘মাগুরা ললিত কলা বিদ্যাপীঠ’’ নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠিত হয়। অনগ্রসর এই জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াতে ১৯৪০ সালে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে প্রতিষ্ঠিত করা হয় একটি সরকারি মেডিকলে কলেজ। এসব কলেজ থেকে উচ্চ শিক্ষার গ্রহণ করা গেলেও কোন প্রকার জরিপ, গবেষণা কিংবা উদ্ভাবন হয় না। যা অন্যতম লক্ষ্য থাকে বিশ্ববিদ্যালয়গুলোর।

    মাগুরার সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে বিভিন্ন জেলার শিক্ষার্থীর আগমন দরকার। রাজধানী ঢাকা থেকে মাগুরার দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। পদ্মা ব্রীজ হওয়ার কারণে সড়ক পথের যাতায়াত খুবই সহজ হয়েছে। তাই দেশের যেকোন স্থান থেকে দ্রুত সময়ে আসা যাওয়া করা যায়। শিল্পের উন্নয়ন ঘটাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ প্রয়োজন। প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার সহজলভ্য হওয়ার কারণে তরুণদের প্রায় সকলে মোবাইল, ট্যাব, কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত। এসব ডিভাইস সরাসির ভূমিকা রাখছে এই প্রজন্মের লেখাপড়া, যোগাযোগ, বিনোদন ও ক্যারিয়ারে। তাই বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিগত শিক্ষার জোরদার করা হলে শিক্ষার্থীরা প্রযুক্তি নির্ভর ক্যারিয়ার গঠনে উৎসাহিত হবে।

    মাগুরা জেলার ব্র্যান্ডিং ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা প্রদানের পাশাপাশি পরিবেশগত উন্নয়তে ভূমিকা রাখে। আঞ্চলিক আচার আচরণেও পরিবর্তন আনে। সাধারণ মানুষের চিন্তা-ভাবনার সংস্কার আনে। শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের সাথে দক্ষ মানবসম্পদ উন্নয়ন করে যা পরিপূর্ণ ক্যারিয়ার গড়তে সাহায্য করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বপ্ন পূরণে সহায়ক হয়। বিশ্ববিদ্যালয় দ্বারা হওয়া গবেষণাগুলো সকলের জন্য উপকার বয়ে আনে।

    কৃষি ও খাদ্যশস্য উৎপাদনে মাগুরা একটি স্বয়ংসম্পূর্ণ জেলা। তাই কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দরকার। এতে করে স্থানীয় ভাবে নতুন নতুন উদ্ভাবন ও সকল পরিক্ষা-নিরিক্ষার সুফল পাবে জেলাবাসী। এতে তৈরি হবে কৃষি ও প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা। যা মাগুরার কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাবে।

    ২০১৬ সালের ২১শে জানুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “উচ্চ শিক্ষার প্রসারে ও সুবিধার্থে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।” রাষ্ট্রপ্রধানের এই পরিকল্পনা ঘোষণার পর সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে এখনো মাগুরায় কোন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। এ জেলার উচ্চ শিক্ষার বিস্তার ঘটাতে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

    লেখক: জেনিস ফারজানা তানিয়া, স্বত্বাধিকারী, আলিয়া’স কালেকশন।

  • দক্ষিণ হালিশহর গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    দক্ষিণ হালিশহর গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে গাউছিয়া ব্লাড ডোনার্স ফেডারশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা-স়ংবর্ধনা অনুষ্ঠান ২০জানুয়ারী, শুক্রবার দিনব্যাপি নারিকেল তলায় অনুষ্ঠিত হয়।
    সভাপতি আল্লামা মাওঃ মোঃ ইউনুছ তৈয়বীর সভাপতিত্বে ও সংগঠনের এডমিন মোঃ বাদশা সোলাইমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, প্রধান বক্তা ছিলেন মানবিক পুলিশ এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান মোঃশওকত হোসেন (পিপিএম),সম্মানিত বিশেষ অতিথি-ছিলেন নওয়াব আলী মাষ্টার,আলোর পথে-যুব সাহিত্য ফোরামের সম্পাদক,ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠক,সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, মুসাইদাহ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আবু হাসান, ছাত্রনেতা,সংগঠক মোঃ মনিরুল ইসলাম মানিক,মানবাধিকার নেতা মোঃ সিফাত, মানবাধিকার নারী নেত্রী বিবি ফাতেমা প্রমুখ। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র এডমিন আব্দুর রহিম,মডাটের-মোঃ সুমন,হাসান পারভেজ, সৈয়দ হোসেন রনি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    আলোচনা সভায় বক্তারা বলেন,মানবিক কাজে এগিয়ে আসাই শ্রেষ্ঠ ইবাদত,সমষ্ঠিগত ভালো উদ্যোগ কখনোই থেমে থাকে না্ । সংগঠনের আয়োজন আরো প্রসারিত করার ব্যাপারে সংগঠকদের সমন্বয় জরুরী বলে মন্তব্য প্রকাশ করেন।
    মানবিক মূল্যেবোধ সৃষ্টির জন্য বিশেষ দ্বীনি নৈশিক্ষা প্রয়োগ করলে দেশ-সমাজ পরিবারে পরিবর্তন আসবে। এছাড়া বিদ্যান-জ্ঞানীর সুপরামর্শে মানবিক উন্নয়নে সর্বস্তরের তরুণ-যুবদের এগিয়ে আসতে দৃঢ় আহবান করেন। অনুষ্ঠোনে মানবিক কাজের অবদানে ২৯টি সংগঠন কে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
    পদক প্রাপ্ত সংগঠন গুলো হচ্ছে- আ,জ,ম নাছির ব্লাড ব্যাংক,রক্ত কণিকা,পতেঙ্গা ব্লাড ব্যাক,ফ্রিডম ব্লাড ব্যাংক, রক্তবন্ধু ফোরাম,মুসাইদাহ ফাউন্ডেশন,জুনিয়র ব্লাড ফাউন্ডেশন,কল ফর হিউম্যানিটি,মধ্যম কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাব,কর্ণফুলী নারী সংগঠন,রক্তের বন্ধনে পটিয়া, আনোয়ারা নবীন ব্লাড ডোনার্স, মিশন গ্রুপ, ফুটন্ত ফুল পতেঙ্গা, হালিশহর সমাজ কল্যাণ সংগঠন,বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন,মানব বন্ধন ব্লাড ডোনার্স, হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি,হিউম্যান এইড ব্লাড ব্যাংক,নগর তারা, কৈত্রা ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, ড্রিম টার্চ বাংলাদেশ, আয়াইন আয়শা মানবতার ফাউন্ডেশন,ফ্রেন্ডস ব্লাড ব্যাংক, বাংলাদেশ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, সম্যক প্রচেষ্টা, আমরা মনে করি সকলে মানবিক কাজে এগিয়ে আসাই শ্রেষ্ঠ ইবাদত”

  • শাজাহানপুরে পছন্দের জামা কিনে না দেওয়ায় স্কুল ছাএীর আত্নহত্যা

    শাজাহানপুরে পছন্দের জামা কিনে না দেওয়ায় স্কুল ছাএীর আত্নহত্যা

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে পছন্দের জামা না পেয়ে মোছা. মিম আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    মিম আক্তার ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পেশায় একজন ভ্যান চালক।

    স্থানীয়রা জানান, মিম তার বাবা- মা সঙ্গে নতুন জামা কাপড় কিনতে যায়। পরে দামি জামা না কিনে দেওয়া অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাদের বাড়িতে চিৎকার শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি ওই কিশোরী টিন ঘরের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাশ ঝুলছে।

    মিমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, মিম একটা জামা পছন্দ করেছিল। কিন্তু সেটির দাম বেশি হওয়ায় কিনে দিতে পারিনি। এতে সে মন খারাপ করে এই কাজ করে।

    এসব বিষয় নিশ্চিত করেন থানার এস আই আব্দুর রহমান। তিনি জানান, খবর পেয়ে রহিমাবাদ মধ্যেপাড়া ঘটনার স্থলে এসেছি। থানা পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

  • পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় নিহত -১

    পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় নিহত -১

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ধাক্কায় উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক ঘটনা স্থলে মারা যায়। অপরজন আব্দুল (৩০) নামে একজন গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধিন রয়েছেন। গতকাল শনিবার পীরগঞ্জ- বীরগঞ্জ সড়কে গুয়াগাঁও নামক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানায়, ইট বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি পাওয়ার টিলার পৌর শহরের পীরগঞ্জ- বীরগঞ্জ সড়কের গুয়াগাঁও মোড়ে নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

    মো. আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নীলফামারীতে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নীলফামারীতে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    হামিদার রহমান নীলফামারীঃ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের অংশ গ্রহণে নীলফামারীতে ১০ম বার্ষিক রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও কল্যাণ বোর্ডের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মুঃ মোহসিন চৌধুরী।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোছাঃ আইরিন সুলতানা, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার প্রমুখ।

    উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ২৮৪ জন অংশগ্রহণ করেন। এতে কুড়িগ্রাম সর্বমোট ১৯টি পুরষ্কার পেয়ে প্রথম স্থান অর্জন করেন। মোট ১৭টি পুরষ্কার পেয়ে নীলফামারী দ্বিতীয় স্থান অর্জন করেন। মোট ১৪টি পুরষ্কার পেয়ে তৃতীয় স্থান অর্জন করে গাইবান্ধা। মোট ১৩ টি পুরষ্কার পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন রংপুর। মোট ১২টি পুরষ্কার পেয়ে পঞ্চম স্থান অর্জন করেন দিনাজপুর। মোট ১০টি পুরষ্কার পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন পঞ্চগড়। মোট ৯টি পুরষ্কার পেয়ে সপ্তম স্থান অর্জন করেন লালমনিরহাট। মোট ৫টি পুরষ্কার পেয়ে অষ্টম স্থান অর্জন করেন রংপুর মহানগর এবং ৩টি পুরষ্কার পেয়ে নবম স্থান অর্জন করেন ঠাকুরগাঁও।