Author: desk

  • পটুয়াখালীতে ২০ কেজি হরিনের মাংস সহ গ্রেফতার ২

    পটুয়াখালীতে ২০ কেজি হরিনের মাংস সহ গ্রেফতার ২

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশের অভিযানে ২০ কেজি হরিনের মাংশ সহ মাসুম বিল্লাহ হাওলাদার ও হাসান হাওলাদার নামের দুই হরিন শিকার চক্রের সদস্যকে আটক করা হয়েছে।

    গত শুক্রবার (২০-০১-২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় আলীপুর সুলিজ এর উত্তর পাশে শিববাড়িয়া নদীতে অভিযান পরিচালনা করে মহিপুর থানা পুলিশ।

    পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার পটুয়াখালী মোঃ সাইদুল ইসলাম, ( বিপিএম, পিপিএম), এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আহমাদ মাঈনুল হাসান এবং মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে এস,আই রাসেল সরদার (নিরস্ত্র), এ,এস,আই জাহাঙ্গীর হোসেন (নিরস্ত্র) সহ কনস্টেবল জাহিদুল ইসলাম (৩০৫), কনস্টেবল রাসেল (৩৮৮), এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১টি কাঠের ইঞ্জিন চালিত ট্রলারের ভিতরে ককসিটের মধ্যে প্লাস্টিকের বস্তায় ০৫(পাঁচ) কেজি করে ০৪(চার) টি পলিথিনে সর্বমোট ২০(বিশ) কেজি হরিনের মাংস সহ আসামী ১। মোঃ মাসুম বিল্লাহ হাওলাদার (৪৪), পিতা-মোঃ রুস্তুম আলী হাওলাদার, সাং-দক্ষিন চরদুয়ানী, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এবং ২। মোঃ হাসান হাওলাদার (৩৫), পিতা-ফুল মিয়া হাওলাদার, সাং-০৪নং ওয়ার্ড, কুয়াকাটা পৌরসভা, থানা-মহিপুর, জেলা- পটুয়াখালীকে আটক করেন।

    প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটকৃতদের কাছে জানা যায়, সংঘবদ্ধ হরিন শিকারকারী চক্রের সক্রিয় সদস্য তারা দীর্ঘদিন যাবৎ পরপস্পর যোগসাজসে প্রশাসন এবং বন বিভাগের চোখ ফাঁকি দিয়া সুন্দরবন হইতে রঁশি দিয়া ফাঁদ পেতে নৃশংস ভাবে হরিন শিকার করে পাথরঘাটা, মহিপুর ও আশপাশের থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় হরিণের মাংস বিক্রয় করিয়া আসিতেছে।

    এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৭/৩৭ (১)(২)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

  • আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করতে স্থায়ী মাঠ প্রয়োজন: অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

    আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করতে স্থায়ী মাঠ প্রয়োজন: অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

    মোঃ রাসেল সরকার//
    বাংলাদেশে আন্তর্জাতিকভাবে কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে স্থায়ী বড় একটি মাঠ প্রয়োজন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি বলেন, আমাদের কাবাডি খেলার জায়গাটা এত ছোট, যার কারণে এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা যায় না। আমাদের জন্য একটি স্থায়ী মাঠ প্রয়োজন।

    শনিবার (২১ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত করপোরেট মহিলা কাবাডি লিগ ২০২৩ উপলক্ষে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, নারী নেতৃত্বের উন্নয়নে সব কিছুতে নারীকে সম্পৃক্ত ও এগিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের এগিয়ে নেওয়ার যে আন্দোলন প্রধানমন্ত্রীর সেটির সঙ্গে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি পিছিয়ে থাকতে পারে না। সেটি মাথায় রেখে আমরা নারীদের এই খেলাটিতে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে নারীদের জন্য আমরা জাতীয়ভাবে কাবাডি খেলার আয়োজন করে থাকি। এবার আমরা এই প্রথমবারের মতো নারীদের নিয়ে কর্পোরেট কাবাডি লীগের আয়োজন করেছি। প্রাথমিকভাবে ছয়টি দল এখানে অংশগ্রহণ করেছে। এই প্রথম কাবাডি খেলে আমাদের মেয়েরা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন।

    অতিরিক্ত আইজপি বলেন, বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রিয় খেলা কাবাডি। ফুটবলের চেয়েও কাবাডি খেলার জনপ্রিয়তা বেশি। প্রথমত কাবাডি খেলার জনপ্রিয়তা বেশি তার পরের স্থানে রয়েছে ফুটবলের জনপ্রিয়তা। আমি স্বীকার করি কাবাডি খেলায় আমাদের অর্গানাইজেশনে ত্রুটি আছে। আমরা শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে করি। অথচ সারা দেশে যারা জেলা ক্রীড়া সংস্থা আছে, তাদেরও এ বিষয়ে আন্তরিকতা থাকা উচিত। তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারি। আমাদের ফেডারেশনের কিছু দুর্বলতা থাকতে পারে। আমি নিজেও অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকায় অনেক ব্যস্ত থাকি। আপনাদের সঙ্গে আমার সব কিছু যেভাবে কো-অপারেট করা উচিত ব্যস্ততার কারণে সেটা হয়তো সেভাবে হয় না।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের খেলার জায়গাটা এত ছোট যার কারণে এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা যায় না। আমরা মন্ত্রী মহোদয়কে জানিয়েছি আমাদের জন্য একটি স্থায়ী মাঠ করে দেওয়ার জন্য। কাবাডি বিশ্ব কিন্তু জানে যে কাবাডিটা বাংলাদেশের খেলা। আমি বঙ্গবন্ধুর কাপ করার পরে সারা বিশ্বে অর্থাৎ বিশ্বে যারা কাবাডি খেলে তাদের কাছে কিন্তু প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু কাপ। তারপরেও এটি আমরা করতে পারিনি। আমরা একটি জায়গা দেখেছি ঢাকা বুড়িগঙ্গার ওপারে, যাতে সেখানে একটু বড় করে মাঠ করা যায়। আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। নিজেও কথা বলেছেন। সেখানে যদি মাঠ পেয়ে যাই তাহলে আমরা নতুন একটি আন্তর্জাতিক মানের ভেন্যু করতে হয়তো সফল হবো।

    তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থিক যে ক্রাইসিস সেটির কারণেও আমরা একটু পিছিয়ে গেলাম। তা না হলে হয়তো একটু তাড়াতাড়ি এটি করে ফেলা সম্ভবত হতো। খেলায় অংশগ্রহণকারী ছয়টি দলের মধ্য থেকে একটি জাতীয় দল গঠন করা হবে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্পোরেট কাবাডি লিগে ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অংশ নেবে ছয়টি দল। বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের পৃষ্ঠপোষকতায় মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার পৃষ্ঠপোষকতায় ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার পৃষ্ঠপোষকতায় টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স।

    পারফরম্যান্সের ভিত্তিতে সবশেষ জাতীয় দলে খেলা ছয়জনকে আইকন মনোনীত করা হয়েছে। মতলব থান্ডারের আইকন শারমিন সুলতানা রিমা, বেঙ্গল ওয়ারিয়র্সের আইকন হাফিজা আকতার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের আইকন দিশা মনি সরকার, ঢাকা টুয়েলভের আইকন রেখা আকতার, নরসিংদী লিজেন্ডসের আইকন রুপালী আকতার ও টেকনো মিডিয়ার আইকন স্মৃতি আকতার।

    জাতীয় দলের সাবেক কোচ-খেলোয়াড়দের কোচ ও সহকারি কোচ করা হয়েছে। পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হয়েছে। আশরাফুল আলম মতলব থান্ডারের, মশিউর রহমান নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের, বেঙ্গল ওয়ারিয়র্সের মো. ইউনুস আলী, বজলুর রশীদ ঢাকা টুয়েলভের, জিয়াউর রহমান নরসিংদী লিজেন্ডসের ও বাদশা মিয়া টেকনো মিডিয়ার কোচ।

    ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছয় প্রধান কোচ ও সহকারী কোচদের সঙ্গে বিশেষজ্ঞ কোচ করা হয়েছে জাতীয় দলের সাবেক দুই কোচ সুবিমল চন্দ্র দাস ও আবদুল জলিল।

    করপোরেট লিগের খেলার মান বাড়াতে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে গত বছর জানুয়ারিতে অনুষ্ঠিত আইজিপি কাপ অনূর্ধ্ব-১৮ যুব কাবাডি থেকে বাছাই করা খেলোয়াড় মিলিয়ে প্রায় ১০০ জন নারী খেলোয়াড়কে তিন মাস আবাসিক ক্যাম্পে রেখে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে ৭৮ জনকে নিয়ে ছয়টি দল করা হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হক, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি শাহিন আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সহ প্রমুখ।

  • ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব- জিএমপি কমিশনার

    ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব- জিএমপি কমিশনার

    গাজীপুর জেলা প্রতিনিধিঃ
    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেছেন, আল্লাহর ধ্যানে যারা আরাধনা করছে তাদেরকে নিরাপত্তা বিধান করছি। এটা আমাদের ঈমানী এবং সাংবিধানিক দায়িত্ব। আগামীকাল রবিবার (২২ জানুয়ারী) দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে। এখনো পর্যন্ত যেটা জানি সকাল ১০ টার দিকে আখেরি মোনাজত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    শনিবার (২১ জানুয়ারী) সকাল পৌণে ১১ টায় ইজতেমা মাঠের পুলিশ কন্ট্রোল কেন্দ্রে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, প্রথম পর্বের মোনাজাতের দিন যেটা করেছি অর্থাৎ দ্বিতীয় পর্বেও একই ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে ডাইভারসন দিয়ে দিব। ভোগড়া থেকে তিন’শ ফিটের সড়ক বাইপাস থাকবে। ঢাকা এবং ময়মনসিংহগামী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করবে। ইজতেমায় আগত মুসুল্লি এবং মোনাজাতে অংশগ্রহনেচ্ছু লোকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সমবসময় সতর্ক রয়েছে।

    মোনাজাতের দিন ট্রেন চলাচল বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সরকার বাহাদুর বাস ও ট্রেনের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে। লোকজন যেন এসব ট্রেন দিয়ে স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারে সে ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত রয়েছে। এসব কাজে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এই কাজ আমরা সমন্বিতভাবে একসাথে করছি।

    এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অর্থ) ইলতুৎমিস, অপরাধ বিভাগের উপ-কমিশনার (দক্ষিন) মাহবুবুজ্জামান, উপ-কমিশনার (বিশেষ শাখা) আরিফুর রহমান, গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ ইব্রাহিম হোসেন, গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (দক্ষিন) মোহাম্মদ হুমায়ুন সহকারী কমিশনার (দক্ষিন) হাফিজুর রহমান, সহকারী কমিশনার (সদর ও অর্থ) হাসিবুল আলম, টঙ্গী জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান এবং মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    রাসেল শেখ
    গাজীপুর

  • ইজতেমা ময়দানে: দ্বিতীয় পর্বে ১৫ যৌতুকবিহীন বিয়ে

    ইজতেমা ময়দানে: দ্বিতীয় পর্বে ১৫ যৌতুকবিহীন বিয়ে

    গাজীপুর জেলা প্রতিনিধিঃ
    টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (২১ জানুয়ারি) বাদ আছর মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। সেখানে কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ১৫ বিয়ে সম্পন্ন হয়।

    বাদ আসর ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ওই বিয়ে পরিচালনা করেন।

    বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম নিশ্চিত করে বলেন,দ্বিতীয় পর্বে মোট ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে,এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন বিয়ে বিশ্ব ইজতেমার একটি অন্যতম আকর্ষণ।
    বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকায় দোয়া মঞ্চে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

    তিনি বলেন, এদিন সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্তি শুরু হয়। বিয়ের আগ পর্যন্ত চলে ওই তালিকাভুক্তির কাজ। যৌতুকবিহীন বিয়ের ওই মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনরা উপস্থিত থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

    রাসেল শেখ
    গাজীপুর

  • পটুয়াখালীতে যুব মহিলালীগের আহ্বায়ক মিলা মৃধার উদ্যোগে ৫ দিনব্যাপী শীতবস্ত্র বিতরন কর্মসূচি

    পটুয়াখালীতে যুব মহিলালীগের আহ্বায়ক মিলা মৃধার উদ্যোগে ৫ দিনব্যাপী শীতবস্ত্র বিতরন কর্মসূচি

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    বাংলাদেশ যুব মহিলালীগ পটুয়াখালী জেলার আহবায়ক তানিয়া খানম মিলা মৃধার উদ্যোগে ৫ দিনব্যাপী অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন কর্মসূচি গ্রহন করা হয়েছে। গত শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যলয়ে জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন সহ জেলার অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতে এ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ২১-জানুয়ারি সন্ধ্যা থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষের দারে দারে গিয়ে কম্বল বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এসময় জেলা যুব মহিলালীগ আহবায়ক তানিয়া খানম মিলা মৃধা ও যুগ্ম-আহবায়ক শাহানাজ পারভীন ছবি, সদস্য রিনা আক্তার সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের হেতালিয়া বাঁধঘাট, চৌরাস্তা, ঝাউতলা, বেয়ামাগার মোড়, লঞ্চ ঘাট সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল বিতরন করেন এবং এ কম্বল বিতরন কার্যক্রম আগামী ২৪ তারিখ পর্যন্ত চলামান থাকবে বলে জানান জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা।

  • পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক মতবিনিময় সভা

    পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক মতবিনিময় সভা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় শনিবার সুজানগর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ জুলফিকার হায়দার, যুগ্ন সম্পাদক রোকসানা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ ও সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তীব্র শীত কুয়াশায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদের ব্যাপক ক্ষতি

    তীব্র শীত কুয়াশায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদের ব্যাপক ক্ষতি

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    তীব্র শীত ঘনো কুয়াশা আর শৈত প্রবাহে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের বোরো বীজতলা ও রোপনকৃত চারার ব্যাপক ক্ষতি হয়েছে। শৈত প্রবাহের কারণে চাষকার্যে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
    খামার সুত্রে জানা গেছে, হটাৎ করে তীব্র শীত আর ঘোন কুয়াশা শুরু হওয়ায় কৃষি কাজে যেমন ব্যাহত হচ্ছে তেমনি বীজতলা ও রোপনকৃত ধানের চারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। খামারে ব্রি ধান ৬৭ এর রোপনকৃত প্রায ৮ বিঘা জমির চারা ও প্রায ৫৫ শতক জমিতে ব্রি ধান ৫০ এর অঙ্কুরৃত বীজ বপণের পরেই শৈত প্রবাহ শুরু হয়। তীব্র শীত আর ঘনো কুয়াশায় থাকায় সূর্যের আলো না পাওয়ায বীজতলার চারা লালছে রং ধারণ করে।
    এ ব্যাপারে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম বলেন,খামারে প্রায ৮ বিঘা জমির ব্রি ধান ৬৭ এর রোপনকৃত চারা ও ব্রি ধান ৫০ এর বীজ তলা তৈরির পরই তীব্র শীত ঘনো কুয়াশা শুরু হয়। এতে সূর্যের আলো না পাওয়ায চারা খাদ্য তৈরি ও শিকড় বাড়তে না পারায় বীজ তলা ও রোপনকৃত চারা লালছে রং হয়ে মরে যাচ্ছে।প্রতিদিন বীজ তলার পানি বদল ও কুয়াশার পানি চারার পাতা থেকে ফেলে দিয়ে পরিচর্যা করা হচ্ছে তবুও চারার কোন উন্নতি হচ্ছে ন্।া তবে রোপনকৃত চারা ও বীজতলা ভালো করার জন্য সব ধরণের পরিচর্যা ও চেস্টা অব্যহত রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে

    এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    আগামী রোববার (২২ জানুয়ারী”২৩ইং)সকাল ৯ টায় এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ শুরু হচ্ছে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাঃসম্পাদক ,সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর জহির উদ্দিন আহমেদ।

    লিগে ১৫টি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দল সমূহকে লটারির মাধ্যমে নিম্নোক্তভাবে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে।

    গ্রুপ: এ (৮ দল) গ্রুপ: বি (৭ দল)ক্রম ক্লাবের নাম ১. বাংলাদেশ রেলওয়ে এস এ ১. স্টার ক্লাব,২. ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, ২. রিজেন্সী এস সি,৩. সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা,৩. উল্লাস ক্লাব,৪. শতদল জুনিয়র ৪. শতাব্দী গোষ্ঠী,৫. নিমতলা লায়ন্স ক্লাব ৫. ইয়ং স্টার ব্লুজ,৬. শতদল ক্লাব ৬. কোয়ালিটি স্পোর্টস ,৭. সিটি কর্পোরেশন গ্রীণ ৭. আগ্রাবাদ নওজোয়ান ক্লাব,৮. কর্ণফুলী ক্লাব।

    উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ রেলওয়ে এস এ বনাম কর্ণফুলী ক্লাব।

    ১৫টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লীগ ভিত্তিতে সিজেকেএস ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ অর্জনকারী ২টি করে মোট ৪ টি দল সুপার ফোর পর্বে এবং গ্রুপের সর্বনিম্নে পয়েন্ট এর ২টি করে মোট ৪ টি দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে।

    প্রথম পর্বের গ্রুপ লীগের অর্জিত পয়েন্ট সমূহ ‘সুপার ফোর এবং রেলিগেশন’ পর্বে যোগ হবে।সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ অর্জনকারী চ্যাম্পিয়ন দল হিসেবে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবে। রেলিগেশন পর্বের সর্বনিন্ম অবস্থানকারী শেষ ১টি দল ২য় বিভাগ ক্রিকেট লীগে অবনমিত হবে।
    উল্লেখ্য যে, এভাবে দলসংখ্যা ১২টি হওয়া পর্যন্ত এ নিয়ম অব্যাহত থাকবে। এখানে উল্লেখ্য যে, গ্রæপ লীগ পদ্ধতিতে খেলা শুধুমাত্র এ মৌসুমের জন্য প্রযোজ্য হবে।

    এবারের লীগের খরচ নির্বাহের জন্য সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১০,৫৭,৮০০/- (দশ লক্ষ সাতান্নহাজার আটশত) টাকা।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম, সিজেকেএস সহ-সভাপতি ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে আজকের প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর।

    এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসান ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর এ.জি.এম. মিরাজুর রহমান, সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য আকতারুজ্জামান, আলী হাসান রাজু প্রমুখ।

  • পাইকগাছায় সপ্তদ্বীপার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান

    পাইকগাছায় সপ্তদ্বীপার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগ গুণীজনদের সম্মাননা স্মারক ও পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়। জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুণীজনদের সম্মাননাস্মারক প্রদান ও প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি তার বক্তৃতায় বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবাই কাজ করে যেতে চাই।
    সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বাংলাবিভাগ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভাস্টি ঢাকার প্রফেসর ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো; আনোয়ার ইকবাল মণ্টু, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. মুজিবুর রহমান, একুশে টেলিভিশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ব্যাংকার সুব্রত চৌধুরী,অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা আজিজুল হাকিম, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ।
    অন্দিতা ঘোষ ও নিগার সুলতানার উপস্থাপনায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধাসরদার নাজিম উদ্দীন,কবি বিকাশেন্দু সরকার, এম্ এ রাজ্জাক,সাংবাদিক আশরাফুর ইসলাম সবুজ, শিক্ষাক অজ্ঞলি রানি শীল, এস আই সুব্রত দেবনাথ,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, নলিনী কান্ত সানা, প ানন সরকার প্রমুখ।
    সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১১জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্মাননায় প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় পরিবেশবাদী সংগঠণ বনবিবি এর পক্ষ্য থেকে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি কে উপকুল বন্ধু সম্মাননা স্মারক, সাংবাদিকতায় মহেন্দ্রনাথ সেন, চিত্রশিল্পী ও ভাস্কর্যে নিহার রজ্ঞন ভদ্র, বাংলা সাহিত্যে কবিতায় প ানন সরকার, বিকাশেন্দু সরকার, এম এ রাজ্জাক, বাংলা সাহিত্যে ছোট গল্পে সুব্রত দেবনাথ, বাংলা সাহিত্যে উপন্যাসে সুব্রত চৌধুরী, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় বীর মুক্তিয়েদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আর্ত মানবতার সেবায় মোঃ ডালিম সরদার, কৃষি উদ্যোক্তা নার্সারী সুকনাথ পাল।
    অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দীকি প্রমুখ। অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুজানগরে রেজাউল করিম বাবলুর জানাযায়  হাজারো মানুষের ঢল

    সুজানগরে রেজাউল করিম বাবলুর জানাযায় হাজারো মানুষের ঢল

    এম এ আলিম রিপন,সুজানগর : শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পৌর প্রশাসক প্রয়াত আব্দুল লতিফ মাষ্টারের একমাত্র পুত্র নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম বাবলু। তিনি শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিহে………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে,আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ। শনিবার দুপুর ২টায় সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সাবেক মেয়র আলহাজ আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার, আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সমাজ সেবক আব্দুল জব্বার মাষ্টার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, নাজিরগঞ্জ কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল,উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি(অনার্স) কলেজের প্রভাষক ও পাবনা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম সুইট, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, খন্দকার হারুন-উর রশিদ,আব্দুস সালাম,শহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ তার সহকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। এর আগে রেজাউল করিম বাবলুর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অনেকেই।বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে স্থানীয় তারাবাড়ীয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।