Author: desk

  • নড়াইলে কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি

    নড়াইলে কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি। শুধু তাই নয়, কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি নামক শব্দটিও।
    ‘গ্রামের পথে গরুর গাড়ি, বউ চলেছে শ্বশুর বাড়ি’ এ কবিতার লাইনটি এক সময় বাস্তব ছিল। কিন্তু এমন দৃশ্য এখন অবাস্তব ব্যাপার। নড়াইলের গ্রামে-গঞ্জে এখন এমন গরুর গাড়ির দেখা পাওয়া দুষ্কর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এমন এক সময় ছিল যখন নড়াইলের গ্রাম-গঞ্জের মানুষদের একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। সেটি খুব বেশি সময় আগের কথা নয়। ৩০-৩৫ বছর আগেও এইসব গরুর গাড়ির কদর ছিল অনেক বেশি। কিন্তু এখন কালের আবর্তনে হারিয়ে যেতে বসেছে গরুর গাড়ি। হয়তো খুব খুঁজে দু’একটি গরুর গাড়ি পাওয়া যাবে নড়াইলের গ্রামাঞ্চলে।
    এক সময় নড়াইলের গ্রাম বাংলায় নতুন ধান কাটার নবান্নের উৎসবের সময় গরুর গাড়ি প্রতিযোগিতা হত। গ্রামের মানুষের কাছে নির্মল আনন্দের উপকরণ ছিল এই খেলা। কার গাড়ি আগে যাবে এই প্রতিযোগিতা হত খোলা মাঠে।
    নড়াইলের এই খেলাটিও হারিয়ে গেছে আজ কালের আবর্তে। মানুষ এক সময় যা কল্পনা করেনি তাই এখন পাচ্ছে হাতের কাছেই। ইট-পাথরের মত মানুষও হয়ে পড়েছে যান্ত্রিক, মানুষ তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলছে। তারই ধারাবাহিকতায় এক সময়ের ব্যাপক জনপ্রিয় গ্রাম-বাংলা ও বাঙালির ঐতিহ্য এবং যোগাযোগ ও মালামাল বহনের প্রধান বাহন গরুর গাড়ি কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে। গরুর গাড়ির স্থান দখল করে নিয়েছে ভ্যান, বাস, অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি।
    কৃষকসহ সর্ব শ্রেণির মানুষ এখন যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য এ সকল যান্ত্রিক পরিবহণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ কারণে শহরের ছেলে-মেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের অনেক ছেলে-মেয়েরাও গরুর গাড়ি শব্দটির সাথে পরিচিত নয়। বেশির ভাগ রাস্তাঘাট পাকা হওয়ার কারণে গরুর গাড়ি আর চালানো সম্ভব হয় না। তবে গ্রামের কিছু দুর্গম এলাকায় রাস্তাঘাট ভালো না থাকায় যাতায়াত বা পণ্য পরিবহনের জন্য গরুর গাড়ি ব্যবহার করা হয়ে থাকে।
    তবে আগামী দিনে গ্রামাঞ্চালের রাস্তা ঘাটের উন্নয়ন হলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গরুর গাড়িগুলো আগামী প্রজন্ম হয়তো আর দেখতে পাবে না। এমন এক সময় আসবে যখন আর কোন গরুর গাড়ি অবশিষ্ট থাকবে না। গরুর গাড়ি শুধুই ইতিহাস হয়ে থাকবে।
    আগেকার দিনে মানুষেরা বিয়ে-শাদি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো গরুর গাড়ির মাধ্যমে। নড়াইলের মানুষেরা মালামাল বহন, নবান্ন উৎসবে কৃষকদের ধান বহনকারী একমাত্র বাহক ছিল গরুর গাড়ি। এমন কি নতুন বৌ আনা-নেয়া করা হত গরুর গাড়িতে করে।
    পহেলা বৈশাখ সহ সকল অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে মেলা দেখতে যাওয়া গরুর গাড়িতে বসে গাড়িওয়ালার ভাটিয়ালী গান শোনা সে যেন এক অন্যরকম অনুভূতি।
    কিন্তু বর্তমান নড়াইলের গ্রাম বাংলা থেকে গরুর গাড়ি হারিয়ে যাওয়ায় এসব অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছে বর্তমান যুগের ছেলেমেয়েরা। আধুনিকতার প্রবাহে ইতিহাস-ঐতিহ্যের অনেক কিছু আমরা হারাচ্ছি। আমাদের জীবন থেকে হারাচ্ছে এ রকম নানা ঐতিহ্য।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ভূঞাপুরে বালুর স্তুপে পড়ে একজন নিহত: আহত-২

    ভূঞাপুরে বালুর স্তুপে পড়ে একজন নিহত: আহত-২

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তুপে পড়ে রাশেদুল ইসলাম (২৫) এক ভেকু (মাটি কাটার যন্ত্র) চালকের হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। সে উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
    শনিবার (২২জানুয়ারী২৩)ইং দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার হাশেম প্রামানিকের বালুর ঘাটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান, বালুর স্তুপ ছিল অনেক উচু। এতে তিন চারজন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। পরে বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

    ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • টাঙ্গাইলে ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    টাঙ্গাইলে ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে রবিবার(২২ জানুয়ারী২৩)ইং সকাল ৯ টা ৩০ মিনিটে ভাসানী পরিষদ ও ন্যাপ ভাসানীর পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ১৯৭১ সালের ৪-৬ এপ্রিল পাকিস্থানি হানাদার আর তাদের এদেশীয় দোসররা মিলে টাঙ্গাইলের সন্তোষ এবং বিন্যাফৈরে মওলানা ভাসানীর বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়। ১৫-১৬ এপ্রিল তিনি ধলেশ্বরী-যমুনা হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বসেই তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হন।

    ১৯৭২ সালের ২২ জানুয়ারী তিনি ভারত সরকারের একটি জিপে করে মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান।

  • ধনবাড়ীতে রাইস প্লান্টারে ধানের চারা রোপন উদ্বোধন

    ধনবাড়ীতে রাইস প্লান্টারে ধানের চারা রোপন উদ্বোধন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে কার্যক্রম(ঝুহপযৎড়হরুবফ ঈঁষঃরাধঃরড়হ) বাস্তবায়নের লক্ষ্যে রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার(২২জানুয়ারী২৩)ইং সকালে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের সমতকুড় এলাকায় এ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।

    অনুষ্ঠানে বক্তব্যে রাখেন-টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহমুদুল হাসান, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কৃষিকর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

    এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, জাহিদুল ইসলাম ও সাংবাদিক হাফিজুর রহমান,আনছার আলী,ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলীসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী’র ঘোষণা ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নির্দেশায় কৃষি খাত কে এগিয়ে নিতে ও কৃষি কে স্মার্ট কৃষি করতে এবং কৃষি কে ব্যনিজ্যিক করণে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিমন্ত্রীর চেষ্টায় বর্তমানে কৃষি’র উন্নয়নে বিপ্লব ঘটেছে। আগামীদিনেও প্রযুক্তিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে সেই সাথে কৃষক কম খরচে বেশী লাভবান হতে পারবে বলেও তারা জানান।

  • রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

    রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক খুন হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

    এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
    তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রুবেল হোসেন জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ধলপুর বউবাজার এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে।

    তখন তিনি তাকে রিকশায় উঠাতে গিয়ে দেখেন তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

    সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
    যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের তার নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট তিনটি ছুরিকাঘাত রয়েছে। তার সঙ্গে থাকা একটি বাসের টিকিট দেখে ধারণা করা হচ্ছে, তিনি গাইবান্ধা থেকে হয়তো ঢাকায় এসেছিলেন। এরপর সায়েদাবাদ নেমে তার গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

    যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • জয়পুরহাটে ছাত্রী কে শ্লীলতাহানির দায়ে শিক্ষক সাসপেন্ড

    জয়পুরহাটে ছাত্রী কে শ্লীলতাহানির দায়ে শিক্ষক সাসপেন্ড

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সিদ্দিকিয়া দ্বি মুখি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় এলাকাবাসীর ফুসে উঠেছে ওই মাদ্রাসার সুপার গত ১০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার ঘটনা সামাল দিতে সুপার জাবেদুল ইসলাম অবশেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায় মাদ্রসা চলাকালে আরবী শিক্ষক ইসমাইল হোসেন অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরের দিন ওই ছাত্রীর পিতা ও এলাকাবাসী শিক্ষক ইসমাইল হোসেনের বিচার চেয়ে মাদ্রাসার সুপার জবাইদুল ইসলামের কাছে। একটি লিখিত অভিযোগ করেন কিন্তু সুপার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে।
    ফলে এলাকাবাসী উত্তেজিত হয়ে বৃহস্পতিবার পুনরায় মাদ্রসায় গিয়ে শিক্ষককের বিচার দাবি করে।পরিস্থিতি সামাল দিতে সুপার মাদ্রাসার পরিপন্থী কর্মকান্ডে জড়িত ও মাদ্রাসার নিয়মশৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে আরবী শিক্ষক ইসমাইল কে তিন মাসের সাময়িক বরখাস্ত করা আদেশ দেন।
    অনুসন্ধানে উঠে এসেছে ওই মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকার লোকজনরা বলেন এই ঘটনা কে কেন্দ্র করে দফায় দফায় মিটিং হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী সে সচেতন তার সাথে হুজুরের এহিন কর্মকান্ড ৷ ক্ষুদ্র শিক্ষার্থীরা মাদ্রাসায় বিচারের দিন আমারাও ছিলাম ইসমাইল হুজুরের গালে স্থানীয় চেয়ারম্যান কয়েকটি থাপ্পর দিয়ে মিমাংসা করা হয়েছে৷ অপরাধ করে যদি থাপ্পর খেয়ে সমাধান হয় তাহলে দেশে আইনের দরকার নেই৷৷ তবে অভিযুক্ত শিক্ষক ইসমাইল ঔই চেয়ারম্যানের আপন ভাগিনা হোন।
    এবিষয়ে সুপার জবাইদুল ইসলাম বলেন আমার এ ছাত্রীর অভিযোগ করেছিল ওই শিক্ষক ব্লাকবোর্ড এর চক ডাস্টার নিতে আসায় গায়ে হাত পারেছে শুনেছি পরে বাদি বিবাদি উভয়ের পক্ষে মুচলিখায় আপোষ মিমাংসা করা হয়েছে৷ বহিষ্কারের কপি চাইলে অস্বীকৃতি জানান আপনারা মাদ্রাসায় আসেন না বাজারে কোথাও দেখা করি৷৷
    জানতে চাইলে ভুক্তভোগি ওই ছাত্রী বলেন সম্পর্ণ ঘটনা সত্যি আমি এখনো মন থেকে মেনেনিতে পারিনি ওই শিক্ষক ভন্ড লুচ্চা সে যদি আবার মাদ্রসায় আসে আমি আর পড়াশুনা করবো না ঔই শিক্ষক এর আগেও আমাকে ও আমার সহপাঠীদের বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল, মাদ্রাসা সুপার আমাকে ডেকে মুচলিখায় আপোষ করে নিয়েছে।
    এদিকে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির
    ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার পর এলাকায় অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বরখাস্ত করার আজীবন দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর জন্য এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সুপার আর মাদ্রসার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছে। বিষয়টি তদন্ত হওয়া দরকার।’
    নির্যাতিত স্কুলছাত্রীর অভিভাবকরা অভিযোগ করেছেন ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে তাদের মেয়ে ওই মাদ্রাসায় আর যাবে না।
    নাম প্রকাশ না করার শর্তে ব্যক্তিরা জানান মাদ্রাসায়
    শ্লীলতাহানির অভিযোগ করা হলো কি এমন ক্ষমতার দাফটে তরিঘরি করে ইউনও স্যারের কাছ থেকে অভিযোগ প্রত্যহার করা হলো কয়েকটি থাপ্পর দিয়ে বিচার শেষ করলেন মাদ্রাসার সুপার৷
    তবে অভিযুক্ত শিক্ষক ইসমাইল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা মিথ্যা চক্রান্ত করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তবে গোপন ক্যমেরাই ধারন কৃত বক্তব্যে বলেন ভুল মানুষের হয় আমারও ভুল হয়েছে আপনারা নিউজ করেন না আগে যা হবার হয়েছে ,চলুন কিছু কথা বলি৷ চা নাস্তা অফার গোপনে ম্যনেজ করার দাবি জানায়৷
    এবিষয়ে ধলাহার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান তোজাম,সাংবাদিকদের জানান আপনারা যা শুনেছেন তাই আমি শুনেছি আমি আবার কি বিস্তারিত বলবো৷
    এবিষয়ে জানতে চাইলে জেলার সদর শিক্ষা অফিসার তোফাজ্জাল,,হোসেন জানান, ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিয়োগ করেছিলো আমি তদন্তের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এমন সময় ভুক্তভোগীর পরিবার এসে অভিযোগ প্রত্যাহার করেছে ফলে আমি আর তদন্ত করতে পারিনি৷ মাদ্রাসার ম্যানেজিং কমিটির
    সভাপতি মন্টু মহরি জানান মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্রী অভিযোগের ঘটনায় মাদ্রাসাসহ বিচারের দাবিতে মাদ্রাসায় লিখিত অভিযোগ করলে অত্র এলাকার সুশিল সমাজের মানুষ প্রতিবাদি হয়ে লাটি সোটা সহ মাদ্রাসায় মার মুখি হয়ে আক্রম করে পরে পরিস্তিত সামাল দিতে পরিচলানা কমিটির সদস্যদের নিয়ে রেজুলেশন করে তিন মাসের বহিস্কার কারা হয়েছে কিন্তু সুপার বিষয়টি ধামা চাপা দিতে শিক্ষক ও অভিযোগ কারিদের চাপে ফেলে অর্থের বিনিময়ে মিমাংসা করেছে৷ এটা ঘৃণিত একটি কাজ সুপার সঠিক বিচার না করে মুচলিখায় সমাধান করেছেন৷

  • রাজধানী যাত্রাবাড়ী থেকে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আটক

    রাজধানী যাত্রাবাড়ী থেকে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আটক

    মোঃ রাসেল সরকার//দীর্ঘ ১১ বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে (৩২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

    শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

    র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, আটক তৌহিদ হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত। ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তৌহিদ ছদ্মবেশে ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

    অবশেষে শনিবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

    আটক তৌহিদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তার সহযোগীদের আটকের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

    তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

    গাজীপুর প্রতিনিধিঃ
    বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি।

    তিনদিন ধরে তাবলীগ জামায়াতের নানামুখী শিক্ষা শেষে আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

    রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এসময় মওলানা সদের মেজো ছেলে মাওলানা সাঈদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস কান্ধলভী ময়দানে উপস্থিত ছিলেন।

    আজ দুপুর ১২টা ১৬ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে দুপুর দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। প্রায় ৩০ মিনিট ধরে চলা মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন।

    এদিকে আখেরি মোনাজাত শেষে মুসুল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয় টঙ্গি স্টেশনে।

    ভোর থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত ইজতেমা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রিত রাখা হয়। তবে প্রথম পর্বের মতো যানচলাচল ভোগান্তিতে পড়েনি মুসল্লিরা।

    প্রতিবছর টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়ে থাকে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা। যেখানে দেশ-বিদেশের লাখো মুসলিম যোগ দেন। ২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ ২০১৯ ও ২০২০ সালে আলাদা ইজতেমা করে। করোনাভাইরাসের কারণে দুই বছর এই জমায়েত বন্ধ থাকার পর এবারও দুই পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা।

    রাসেল শেখ
    গাজীপুর

  • গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত

    গাজীপুর জেলা প্রতিনিধিঃ
    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তকর্মী নিহত ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই পোশাক কারখানার শ্রমিকরা।

    রোববার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত আজাদুল ইসলাম (৪৫) চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন।

    ঘটনার পরপরই কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এর পাশাপাশি সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

    শ্রমিকদের দাবি, ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

    সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

    রাসেল শেখ
    গাজীপুর

  • পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

    পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর তুরাগ থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেছেন স্ত্রী। ভুক্তভোগী স্বামীর নাম মো. মাসুদ মিয়া (৩০)। স্বামী-স্ত্রী দুজনেই পেশায় পোশাক শ্রমিক।

    শনিবার (২১ জানুয়ারি) বিকেলে তুরাগের বাওনিয়া বটতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

    আহত ব্যক্তির মামা আনোয়ার হোসেন জানান, মাসুদ মিয়ার স্ত্রী কলি আক্তার পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামীর লিঙ্গ কর্তন করেন। খবর পেয়ে আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালের আনা হয়েছে।

    এ ঘটনায় মাসুদের স্ত্রী কলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তুরাগ থানা পুলিশ।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, তুরাগ এলাকায় স্বামীর লিঙ্গ কর্তনের খবর জানা গেছে। স্ত্রীকে তুরাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত মাসুদ জরুরি বিভাগে চিকিৎসাধীন।

    মাসুদ ও কলি দুজনেই তুরাগের বাওনিয়া বটতলা এলাকায় থাকতেন বলে জানা গেছে।