Author: desk

  • স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে মাটি কাটার  দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।।

    পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে এস বি এফ ইটভাটার ৫জন শ্রমিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। স্বরূপকাঠির সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে এস বি এফ ইটভাটার ৫জন শ্রমিককে টলার সহ আটক করে।

    গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহাবুব উল্লাহ মজুমদার ওই আদালত পরিচালনা করেন । জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন দুপুরে নির্বাহী ম্যজিষ্ট্রেট থানা পুলিশের সহায়তায় উপজেলার রাজবাড়ি এলাকার সন্ধ্যানদীর তীর থেকে অবৈধভাবে মাটি নেয়ার সময় তাকে আটক করে। তখন ঐ একই স্থান থেকে আরো মাটি কাটছিলো টি বি এফ এবং সততা ব্রিকস এর শ্রমিকরা। ইউএনও ঘটনা স্থালে যাওয়ার পূর্বে তার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

    পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ,২০১০ এর ১৫(১) ধারার লংঘনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এস বি এফ ইট ভাটার অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আব্দুল মজিত, মোঃ ইসমাইল হোসেন ,খান জাহান আলী ,আনোয়ারুল ইসলাম ,ইদ্রিস আলী বাবু । এদের সকলের বাড়ি সাতক্ষিরা আশাশুনি উপজেলায়।

    ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায়  ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধিকে সম্মাননা

    অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধিকে সম্মাননা

    নাজিম উদিন রানাঃ
    লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদীর পশ্চিম গোপীনাথপুর সরকারী বিদ্যালয় মাঠে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি,দৈনিক আজকের পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা ২৪ ডটকম এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। এর আগেও করোনা কালীন ও অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা এবং নগদ অর্থ পেয়েছেন।
    এছাড়া সামাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখায় দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমসহ আরো ৪জনকে সম্মাননা দেয়া হয়। এর আগে লক্ষ্মীপুরে ৬০ উর্ধ্বে বয়স্কদের নিয়ে মিলন মেলা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছাসেবী সংগঠন ৫০ উর্ধ্বেক জনার উদ্যোগে এই আয়োজন করা হয়।

    এসময় আবদুর রহিম আলমের সভাপতিত্বে ও মো. সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, বাহার উদ্দিন পাটওয়ারী, ব্যবসায়ী ইছমাইল ভূইয়া,বাবুল পাটওয়ারী, হাবিবুর রহমান, মোক্তারুজ্জামান পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, রকিবুল হাসান, মুকবুল হোসেন, সিরাজ উল্যাহ, আলী হায়দর, মানিক হোসেন, নিপুন চন্দ্র দেবনাথ ও সুভাষ চন্দ্র দেবনাথ প্রমুখ। প্রবীনদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

    এসময় বক্তারা বলেন,মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহসহ নানা সমস্যা মোকাবেলায় এসব প্রবীনদের নিয়ে কাজ করা হবে। সমাজের বর্তমান প্রজম্মের সন্তানরা বয়স্ক ব্যাক্তিদের মূল্যায়ন না করে বিভিন্ন ধরনের অবমূল্যায়ন করে থাকে। এ সমাবেশের মাধ্যমে প্রবীনরা যেন সঠিকভাবে মূল্যায়ন পায়, সেটাই ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এটি প্রতিবছরেই করা হচ্ছে। ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

  • দোয়ারা বাজারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন রোটারিয়ান ইকবাল হোসেন ও  আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

    দোয়ারা বাজারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন রোটারিয়ান ইকবাল হোসেন ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

    দোয়ারাবাজার প্রতিনিধি :
    শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট “গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৩” পুরস্কার প্রাপ্ত রোটারিয়ান মো. ইকবাল হোসেন।

    আলহাজ্ব সামসুল হক ফাউন্ডেশনের সৌজন্যে ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন” ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ” এর আয়োজনে রবিবার বেলা ১২ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজার মাঠে উপজেলার
    বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় দরিদ্র ২ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,
    ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ” এর কর্ণধার
    করোনা-বন্যায় যিনি ত্রাণ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাড়িয়ে ছিলেন রোটারিয়ান মো.ইকবাল হোসেন। ফাউন্ডেশন প্রতিনিধি লোকমান হাকীম, এমরাজ তালুকদার,মো. নছর উদ্দিন,মো.হাবিবুর রহমান, নুরুল হুদা মুকুট প্রমুখ।
    ভবিষ্যতে ও এই কার্যধারা অব্যাহত রাখতে রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

  • শ্রীনগরে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    শ্রীনগরে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ শ্রীনগরে শ্যামসিদ্ধি একতাপাড়ায় নিজ বাসা থেকে বাসা থেকে দশ কেজি গাঁজা ও নগদ ৫১৮২০ টাকা মোঃ কামাল (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    মুন্সীগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের নিয়ে রবিবার (২২ জানুয়ারি) সকাল১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পরিদর্শক শিবনাথ কুমার সাহা ভোরের দর্পন প্রতিনিধি কে জানান,গাঁজা কারবারি কামালের ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো স্কচটেে পেঁচানো অবস্থায় ১০কেজি গাঁজা উদ্ধার করা হয় আনুমানিক যার বাজারমূল্য তিন লক্ষ টাকা সাথে নগদ অর্থও। এ বিষয়ে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

    প্রাথমিকভাবে জানা যায় যে মোঃ কামাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী জনচোখের আড়ালে মাদক কারবারকে কে আড়াল করার জন্য তিনি মাটিকাটা সরদার হিসেবে পরিচিত।

  • ছোট পোল এলাকার ২৪নং ওয়ার্ড  হইতে সজিব (৩০) নামক এক যুবক রহস্যজনক নিখোঁজ

    ছোট পোল এলাকার ২৪নং ওয়ার্ড হইতে সজিব (৩০) নামক এক যুবক রহস্যজনক নিখোঁজ

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধ

    চট্টগ্রামের হালিশহর থানাধীন ২৪নং ওয়ার্ড ছোট পোল এলাকায় এক রিক্সা চালক যুবক মোঃ সজিব (৩০) খোঁজ মিলছে না।হঠাৎ রহৎস্যজনক নিখোঁজে সন্তারের খোঁজে কোথাও না পাওয়ায় ভয় আতংকে পরিবারের থানায় জিডি।

    ২০জানুয়ারি,শুক্রবার রাত ৮টার দিকে রিকশা চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি।এরপর থেকে আর কোন খোঁজ মিলছে না। নিখোঁজ হওয়ার সময়ে গায়ে ছিল লাল/কালো রঙের ফুল /টি-সার্ট,পরনে লুঙ্গি,গায়ের রং স্যামলা,মাথার চুল কালো,মুখমণ্ডল একটু লম্বা,ছোট-ছোট দাড়ি আছে। উচ্চতা ৬’ফুট ৩”ইঞ্চি। এ বিষয়ে বন্ধুবান্ধব,
    আত্মীয়-স্বজন,এলাকায়সহ কাছে দুরের আশপাশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি চেষ্টা করলেও কোন সন্ধান মিলেনি। পরের দিন পরিবারের সদস্যরা হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেছেন।জিডি নং-১১১০।

    নিখোঁজের বাবা সাংবাদিকদের বলেন,তার ছেলে বর্তমানে পরিশ্রম করে রিকশা চালিয়ে খুবই কষ্ট করে।শান্তিতে সুন্দরভাবে সকলকে নিয়ে মিলেমিশে ভালোভাবে বসবাস করছিলেন।

    এ ব্যাপারে,এসআই মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন,নিখোঁজ রিকশা চালককে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সঠিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

    নিখোঁজের সন্ধানে সহযোগিতা করে উপকৃত করবেন সকলের কাছে আকুল আবেদন করছি।
    ঠিকানাঃ-মোঃ সজিব,(৩০)পিতা-মোঃ রহমাতুল্লাহ,মাতা-সেফালী খাতুন,গ্রাম-সুবর্ণচর-মধ্যম ব্যাগ্যা, ৫নং চর জুবলি থানা-চরজব্বর জেলাঃ-নোয়াখালী।

    যোগাযোগ ও বর্তমান ঠিকানা-ব্যারিস্টার আবাসিকের,মইন্যা পাড়া,হালিশহর থানার,২৬নং ওয়ার্ড,চট্টগ্রাম।
    মোবাইল-০১৮৭৮-৩১৯৪৯০।

  • ধামইরহাটে শিশু ও শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানোর উদ্বোধন, পাবেন ৪ হাজারের অধিক শিশু

    ধামইরহাটে শিশু ও শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানোর উদ্বোধন, পাবেন ৪ হাজারের অধিক শিশু

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে কৃমি নাশক খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে।

    ২২ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশু ও শিক্ষার্থীদের কৃমিনাশক খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, টিএলসিএ আবুল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিম, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীরা উপস্থিত র্ছিলেন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ধামইরহাট উপজেলায় চলতি সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ হাজার ৪ জনকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নড়াইলে বোরো মৌসুমে আদর্শ বীজতলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কৃষকেদের

    নড়াইলে বোরো মৌসুমে আদর্শ বীজতলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কৃষকেদের

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বোরো মৌসুমে আদর্শ বীজতলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বীজতলায় ধানের চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন এ জেলার কৃষক। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা গেছে, সনাতনী বীজতলার তুলনায় আদর্শ বীজতলায় উৎপাদিত চারার স্বাস্থ্য ভালো হয় এবং কোল্ড ইনজুরির ঝুঁকিও কম থাকে। চারা তোলার সময় শিকড়ে মাটি না ধরায় চারাগুলো কোনো ধরনের আঘাত পায় না। রোপণের পর প্রায় শতভাগ চারা জীবিত থাকে। খরচ কম এবং ফলন ভালো হওয়ায় কৃষকরা বেশি আকৃষ্ট হয়েছে আদর্শ বীজতলায়। আদর্শ বীজতালায় চারা উৎপাদন করলে তা যেকোনো বৈরী আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। এ পদ্ধতিতে চারার যত্ন নেওয়া সহজ।
    জেলার কয়েকজন কৃষক জানান, আদর্শ বীজতলায় আড়াই হাত চওড়া জায়গায় বেড তৈরি করা হয়। বেডের দুপাশে ড্রেন থাকে। এ পদ্ধতিতে বীজতলায় বীজ ছিটাতে সহজ হয়। পরিচর্যা করতে সুবিধা হয়। আগের পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে বীজ নষ্ট হয় কম।
    তাছাড়া চারার মানও অনেক ভালো হয়। ধানের ফলনও বেশি হয়। ফলে তারা এ পদ্ধতিতে বেশ লাভবান হচ্ছেন। সব কৃষকেরই আগের পদ্ধতি ছেড়ে আদর্শ বীজতলা করা উচিত। জেলা কৃষি অফিস থেকে নিয়মিত সাহায্য সহযোগিতা পান বলেও জানান তারা।
    সনাতন পদ্ধতিতে কৃষক যে বীজতলা করতো তাতে বীজের স্বাস্থ্য খারাপ হতো। চারা পরিচর্যা করতে সমস্যা হতো। এসব সমস্যা থেকে বাঁচতে এবং চাষাবদে ব্যয় কুমিয়ে অধিক লাভবান হতে কৃষকদের আদর্শ বীজতলা পদ্ধতিতে বীজতলা করার পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা।
    নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, জেলায় এ বছর বীজতলা লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। এ বীজতলার অধিকাংশই আদর্শ বীজতলা। আমরা কৃষকেদের বোঝাতে সক্ষম হয়েছি। কৃষকরাও আদর্শ বীজতলায় অভ্যস্ত হয়েছেন। আমরা বীজ, সার ও সর্বাত্মক সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে আছি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বশেমুরবিপ্রবিতে গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে রাখা হয়েছে শৌচাগারে

    বশেমুরবিপ্রবিতে গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে রাখা হয়েছে শৌচাগারে

    বাদল সাহা, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‘অর্থ ও হিসাব’ দপ্তরের সংরক্ষণাগার না থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে শৌচাগারে। এতে পানিতে ভিজে নষ্ট নচ্ছে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে কক্ষ সংকটের কারনে গুরুত্বপূর্ণ নথিপত্র শৌচাগারে সংরক্ষিত করা হচ্ছে বলে দাবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

    জানাগেছে, বিশ্ববিদ্যালয়ের ‘অর্থ ও হিসাব’ দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। প্রায় দুইডজন কর্মকর্তা ও কর্মচারীর জন্য রয়েছে মাত্র ৪টি কক্ষ। ফলে এই দপ্তরের নতিপত্র সংরক্ষনে নেই কোন আলাদা কক্ষ। ফলে বস্তায় ভরে ভাউচার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র শৌচাগারে ফেলে রাখা হয়েছে। শৌচাগারে রাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংরক্ষণাগারের পাশাপাশি এই দপ্তরে অফিস কক্ষ ও সংরক্ষণাগারের এ বেহাল অবস্থায় ক্ষুব্ধ এই দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা। কক্ষের সুষ্ঠু বন্টনের দাবিতে রবিবার কর্মবিরতি পালন করেন এই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

    এ বিষয়ে হিসাবরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ মিয়া বলেন, ২৬ জন স্টাফের জন্য মাত্র ৪ টি কক্ষ থাকায় গাদাগাদি করে ও অন্য দপ্তরের সাথে শেয়ার করে অফিস করতে হয় আমাদের। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভাউচার ও নথিপত্র সংরক্ষণের জন্য কক্ষ থাকলেও বশেমুরবিপ্রবিতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে হয় ওয়াশরুমের ভেতরে। ফলে পানিতে ও বিভিন্ন কারণে ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে আশ্বাস দেয়া হলেও কক্ষ বরাদ্দ নিয়ে তালবাহানা করার জন্য বাধ্য হয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি।

    এ বিষয়ে রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, কর্মকর্তারা আবার কাজে যোগ দিয়েছেন। উপাচার্য স্যার একটা কমিটি করে দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করে সিদ্ধান্ত নিবেন। #

  • নিয়ামতপুরে সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা

    নিয়ামতপুরে সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা

    মোঃ তোফাজ্জল হোসেন,পোরশা থানা প্রতিনিধিঃ

    শিক্ষা জাতির মেরুদন্ড। আর সে শিক্ষা যারা প্রদান করেন, যাদের জাতির বিবেক বলা হয়, তারা হলেন শিক্ষক।
    সে শিক্ষক যখন সবচেয়ে জঘন্য কাজ করেন তাকে কি বলা যাবে?
    শুনেছি বিশ্বকাপে গোল দিয়ে হ্যাট্রিক করেছে। বিশ্বকাপ জয় করে হ্যাট্রিক করেছে।
    নির্বাচনে জয়ী হয়ে হ্যাট্রিক করেছে।
    অথচ পরকয়িায় হ্যাট্রিক করেছে এই প্রথম তাও আবার জাতির বিবেক একজন শিক্ষক এমনটি একজন শিক্ষক সমাজের সবচেয়ে জঘন্য কাজ করে হ্যাট্রিক করেছেন তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাড়ইল ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃত মতিউর রহমান মতির ছেলে আলাউদ্দিন।
    সরেজমিনে গিয়ে প্রতিবেশী সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারী রাত আনুমানিক ১০টার সময় একই গ্রামের জিয়াউল হক শুকুরের স্ত্রী লুৎফুন (৩০) এর সাথে জিয়াউল হকের বাড়ীর বাইরে আপত্তিকর অবস্থায় জিয়াউল হক নিজেই তার স্ত্রী ও আলাউদ্দিনকে হাতেনাতে ধরে চিৎকার দিতে শুরু করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আলাউদ্দিন ও লুৎফুনকে আটকে রাখার চেষ্ট করলে আলাউদ্দিন কোন রকমে পালিয়ে যায়।
    বিষয়টি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্ট করা হয়।
    এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আছে একজন শিক্ষক হয়ে বার বার এ রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাবে তা হতে পারে না। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।
    এ বিষয়ে প্রতিবেশী কালামের স্ত্রী মাজেদা বলেন, শুকুরের চিৎকার শুনে আমরা মনে করেছিলাম চোর এসেছে, তাই আমরা বাইরে আসলে দিখে জিয়াউলের স্ত্রী লুৎফুন ও মাষ্টার আলাউদ্দিনকে জিয়াউল চাপটে ধরে রেখেছে। লুৎফন ও আলাউদ্দিন তখন বিবস্ত্র অবস্থায় ছিলো। পরে আলাউদ্দিন কোন রকমে পালিয়ে যায়।
    আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরকীয়ায় হ্যাট্রিককারী আলাউদ্দিন বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমাকে হ্যানস্তা করার জন্য এলাকার কিছু মানুষ মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে।
    এ বিষয়ে জিয়াউল হকের বাড়ীতে সরেজমিনে গেলে তারা এ প্রতিবেদকের সাথে কোন কথা বলতে রাজী হননি। বরং রাগান্বিত হয়ে জিয়াউল হক এ প্রতিবেদককে বলেন, এখন কিছু বলা যাবে না। আমার মাথা ঠিক নাই। সময় হলে আপনাদের ডাকা হবে।
    লুৎফুনের বাবা রবিউল ইসলাম বলেন, আমার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মশরিভূজা গ্রামে।
    আমি ঘটনাটি শুনার পর মেয়ের বাড়ীতে এসেছি। এখন আমি কিছু বলতে পারবো না।
    পরে জানাবো।
    এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম জানান, এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই।
    আসলে দেখা যাবে
    গ্রামবাসী সূত্রে জানা যায়, আলাউদ্দিন ইতি পূবে ১০/১১ বছর পূর্বে একই গ্রামের শরিফুলের স্ত্রীর সাথে পরকীয়ায় ধরা খেয়ে ৩৫ হাজার টাকা এবং এক মাস পূর্বে তজিবরের স্ত্রীর সাথে ধরা খেয়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

  • কোটালীপাড়ায় বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত

    কোটালীপাড়ায় বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙ্গে আরাফাত সানী নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে তার পরিবার।

    শনিবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত আরাফাত সানী বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির ছাত্র ও বরইভিটা গ্রামের আলামিন শিকদারের ছেলে।

    আরাফাত সানীর পিতা আলামিন শিকদার বলেন, ঘটনার দিন বিকেলে আমার ছেলে তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙ্গে গেলে আমার ছেলে নিচে চাপা পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে এসেছি।

    বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, মাত্র ৬দিন আগে বিদ্যালয়ের দেওয়ালে এই গেটটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিন্মমানের হওয়ায় গেটটি ভেঙ্গে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

    ঠিকাদার নাসির শেখ বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোন নিন্মমানের কাজ হয়নি। আমি ভেঙ্গে পড়া গেটটি পুরণায় স্থাপন করে দিবো।

    কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি বিষয়টি জানার পরে তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি। #