Author: desk

  • রেড কোরাল কুকুরি ছয়টি সাপ সহ মা উদ্ধার

    রেড কোরাল কুকুরি ছয়টি সাপ সহ মা উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    দেশের বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপের ছয়টি বাচ্চা ও তাদের মাকে উদ্ধার করেছে ‘সাপ বন্ধু’ বলে পরিচিত পঞ্চগড়ের শহিদুল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, ওই এলাকার খলিল মেম্বার বাড়ির পাশে স্কেভেটর দিয়ে বাঁশবাগান কেটে পুকুর খনন করছিলেন। স্কেভেটর দিয়ে কাটা মাটি ট্রাক্টর দিয়ে অন্যত্র নেওয়া হচ্ছিল। এ সময় বিরল প্রজাতির দুটি রেড কোরাল কুকরি বের হলে স্থানীয় কয়েকজন সাপ দুটি মেরে ফেলেন। পরে আরো সাপ দেখতে পেয়ে স্কেভেটরচালক বাংলাদেশ বন্য প্রাণী ও সাপ উদ্ধারকারী দলের সভাপতি শহিদুল ইসলামকে অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি মা রেড কোরাল কুকরি ও তার ছয় ছানাকে উদ্ধার করে নিরাপদ প্রকৃতিতে অবমুক্ত করেন। এ সময় সাপ হত্যা না করতে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান তিনি।

    ২০২১ সালের ৮ ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথম এই সাপটির দেখা মেলে উত্তরের জেলা পঞ্চগড়ে। জেলার বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকা থেকে স্কেভেটরের আঘাতে আহত ওই রেড কোরাল কুকরি সাপটি উদ্ধার করেন শহিদুল ইসলাম। প্রথমবার দেশে বিরল প্রজাতির এই সাপের দেখা মেলায় বেশ আলোচনার সৃষ্টি হয়। সাপটি নিয়ে গবেষণাও করা হয়। রেড কোরাল কুকরি ১০৩তম দেশীয় সাপ হিসেবে স্বীকৃতি পায়। সাপটি কমলাবতী নামেও পরিচিত। পরে এই প্রজাতির আরো কয়েকটি সাপ উদ্ধার করেন শহিদুল।

    শহিদুল ইসলাম বলেন, শুধু অসচেতনতার জন্য মানুষ সাপ দেখামাত্রই হত্যা করতে উদ্যত হয়। আসলে সাপ আমাদের শত্রু নয়, বন্ধু। এখন তাদের আবাসস্থল হুমকিতে পড়েছে। ঝাড়-জঙ্গল কেটে জমি তৈরি করা হচ্ছে। তাই তারা নিরাপদ আশ্রয়ের জন্য বের হচ্ছে। তাদের হত্যা না করে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। শহিদুল সাপকে তার নিরাপদ আবাসে ফিরিয়ে দেওয়ার মধ্যেই বড় আনন্দ তার।

  • বানারীপাড়ায় বিট পুলিশ কমিউনিটির সাথে মতবিনিময়

    বানারীপাড়ায় বিট পুলিশ কমিউনিটির সাথে মতবিনিময়

    বানারীপাড়া প্রতিবেদক।। রবিবার ২২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউপি মিলনায়তনে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে “প্রকল্প কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশের” সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সংস্থার আরজেএফ সদস্য মোঃ ফারুকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান মাস্টার। সভায় প্রকল্পের বিষয়ে ধারনা পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ মোহাসিন মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ রানা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারীনেত্রী ফিরোজা বেগম, ইউপি সদস্য আ: জলিল খান, পরিতোষ প্রমূখ।#

  • সুন্দরগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে স্কুলের রাস্তা কেটে বেরীকেট

    সুন্দরগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে স্কুলের রাস্তা কেটে বেরীকেট

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জের ধরে স্কুলের রাস্তা কেটে বেরি কেট দেয়ার ঘটনা ঘটেছে।
    জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া ধনেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের সাথে প্রতিবেশী শাহ আলমের ছেলে রাসেল মিয়া(৩০) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গেল সপ্তাহে রাসেল মিয়া তার লোকজন নিয়ে ওই স্কুলে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা কেটে দেয়। পাশাপাশি প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের চাটাই দিয়ে বের হওয়ার পথ অবরুদ্ধ করে ফেলে রাসেল। একারণে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় পাশেই বিশ্বাস হলদিয়া জামেমসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ পড়তে যাতায়াতেরও ব্যাঘাত ঘটেছে। অথচ ওই রাস্তাটি দিয়ে পাড়া-মহল্লার লোকজন ৫০ বছরেরও বেশি সময় ধরে চলাচল করে আসছে। এনিয়ে প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের সাথে কথা হলে তিনি, জানান, পূর্ব শত্রুতার জেরে রাসেল বিনা কারনে স্কুল, মসজিদের রাস্তা ও আমার বাড়ির গেট ঘিরা দিয়ে বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে তিনি এসে আমার চলাচলের রাস্তা থেকে ঘিরা সরে ফেলেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আগামী রবিবার বসে স্থানীয় ভাবে সমাধান করে দিব।

  • গনেশপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    গনেশপুরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

    রংপুর সিটি করপোরেশন এলাকার ২২ নং ওয়ার্ড এর বকুলতলা জান্নাতবাগ হাফেজিয়া মাদ্রাসা ময়দানে দেলোয়ারুজ্জান মিঠুর উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল মাদ্রাসা চত্বরে
    উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ একরামুল হক
    অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম,পাবলিক রিলেশন,শরিফুল ইসলাম ,ময়নুল হাসান লিটন, জাহিদ হাসান,সাকিব,সাব্বির হোসেন, ফারহানা আক্তার প্রমুখ।

  • পাইকগাছায় কথিত সাংবাদিকদের দাবীকৃত চাঁদা না পেয়ে সহকারী মেডিকেল অফিসারের উপর হামলা; থানায় মামলা

    পাইকগাছায় কথিত সাংবাদিকদের দাবীকৃত চাঁদা না পেয়ে সহকারী মেডিকেল অফিসারের উপর হামলা; থানায় মামলা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় কথিত সাংবাদিকদের দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে উপজেলার আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার মোঃ আব্দুল আল-মামুন কে পিটিয়ে রক্তাক্ত জখম, ভাংচুরের ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা হয়েছে।
    মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল-মামুনের নিকট বিভিন্ন চাঁদা দাবী করে আসছে এলাকার নামধারী কয়েকজন সাংবাদিক। ২১ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় আসামীগণ আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের অফিসে ঢুকে দরজা বন্ধ করে তার কাজে বাঁধা প্রদান করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গালিগালাজ করতে থাকে। এ সময় ১নং আসামী আব্দুল মজিদ সরদারের নির্দেশে ৪নং আসামী শাহাবুদ্দীন টেবিলের উপরে থাকা কেটলি দিয়ে আব্দুল আল-মামুনের মাথায় সজোরে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। মামুনের চিৎকারে তার স্ত্রী উপর তলা বাসা থেকে নেমে আসলে তাকে টানাহেছড়া করে মারপিট করে। এ সময় তারা অফিসের বিভিন্ন ঔষধসহ জিনিসপত্র নষ্ট করে প্রায় ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় আগড়ঘাটা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আল-মামুন বাদী হয়ে পাইকগাছা থানায় ১ আব্দুল মজিদ, ২ আসিফ ইকবল ইমন, ৩ মানছুর রহমান জাহিদ, ৪ আছাদ গোলদার, ৫ ফসিয়ার রহমানসহ অজ্ঞত ৭/৮ জনের নামে মামলা করেছেন। যার মামলা নং- ২১, তারিখ- ২১/০১/২০২৩। এ ঘটনায় থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, থানায় মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হলেও তারা গাঢাকা দিয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • উপকূল বন্ধু’ সম্মাননা স্মারক পেলেন জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

    উপকূল বন্ধু’ সম্মাননা স্মারক পেলেন জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ ‘উপকূল বন্ধু’ সম্মাননা স্মারক পেলেন জাতীয় সংসদ সদস্য খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) মোঃ আক্তারুজ্জামান বাবু। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শনিবার সকাল ১১ টায় উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক ‘উপকূল বন্ধু’ উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তাঁর হাতে তুলে দেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো; আনোয়ার ইকবাল মণ্টুসহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১১ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে।অনুষ্টানে মুখ্য আলোচক ছিলেন বাংলাবিভাগ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভাস্টি ঢাকা প্রফেসর ড. সন্দীপক মল্লিক,বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. মুজিবুর রহমান, একুশে টেলিভিশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ব্যাংকার সুব্রত চৌধুরী,অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা আজিজুল হাকিম, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ।অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে বই চুরির মুলহোতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

    সুন্দরগঞ্জে বই চুরির মুলহোতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বই পাচারের ঘটনায় গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

    রোববার সকালে বঙ্গবন্ধু চত্বরে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এতে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহবায়ক প্রভাষক মাসুদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, কৃষক লীগ সভাপতি আতাউর রহমান মাস্টার, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা সিপিবির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু, উপজেলা উদীচী সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেবাশীষ চন্দ্র সাহা,উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন, রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, সুন্দরগঞ্জ উপজেলার বই চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও কয়েবার বই চুরির ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে অপরাধীরা পার পেয়ে যায়। তাই সঠিক তদন্ত করে আসল অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
    মামলাটি সুন্দরগঞ্জ থানার এসআই আরিফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এরপর ডিবি পুলিশের উপর তদন্তের দায়িত্ব ভার অর্পন করা হয়। ডিবি পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত প্রত্যেক আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

  • উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নাচোলে পথসভা

    উপ-নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নাচোলে পথসভা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ রোববার সকাল ১০ টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

    এতে সভাপতিত্ব করেন
    উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম সৈকত জোরদার, সংগঠনিক সম্পাদক মোঃ বাদশা, সহসম্পাদক রাজু আহম্মেদ, কামরুল হাসান লিংকন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    প্রধান অতিথি’র বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, কেউ যদি টাকা বিতরণ করে, তাদের ধরে পুলিশে দিবেন যুবলীগের ভাইয়েরা। কেউ টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২আসনের মানুষের চরিত্র যেন নষ্ট করতে না পারে।
    আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে। তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
    এই নির্বাচনে কাউকে কালো টাকা সাদা করতে দেয়া হবে। সকলকে একসাথে হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

    বক্তব্য শেষে পৌর এলাকায় বাজারে, দোকানে, দোকানে সাধারণ ভোটারদের নিকট ভোট চান প্রধান অতিথি মাইনুল হোসেন খান নিখিল।

  • গবেষক মোঃ মুস্তাফা কামাল।জীবন কাহিনী 

    গবেষক মোঃ মুস্তাফা কামাল।জীবন কাহিনী 

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আসসালামুয়ালাইকুম আমার নাম মোঃ মুস্তাফা কামাল। গ্রাম শিমুলিয়া পোষ্ট অফিস গুয়াগাছিয়া থানা গজারিয়া জেলা মুনশিগঞ্জ বাংলাদেশ এবং আমি জীবনে কোন দিন স্কুলে অথবা কারো কাছে লেখা পড়া শিখী নাই অথবা আমার মধ্যে বিশেষ কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু আমি বাংলা ইংলিশ সহজেই পড়তে লিখতে বলতে সক্ষম এবং আমি ১৯৮৮ সনে আমার জেঠাতো বোনের স্বামীর সাথে হেল্পার অথবা সহজুগি হিশেবে ৬ মাস কাজ করে থাকি পরে ডঃ রাসিদ খানের লেখা মডার্ন মেডিসিন প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি বই সংগ্রহ করে পড়ে আমি নিজেই গ্রাম্য ডাক্তার প্রদান পেশা হিশেবে বেছে নেই এবং এই পেশায় প্রথমিক চিকিৎসক হিশেবে আমি অনেক শুনাম অর্জন করে থাকি এবং ১৯৯৬ সনে আমি প্রবাসে দক্ষিণ আফ্রিকাতে চলে আশী এবং দক্ষিন আফ্রিকাতে আশার ৫ বৎসর পরে ২০০২ সনে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে ২ টি বড় দোকানের মালিক হতে সক্ষম হই এবং আমি ২ টি বড় দোকানের সঞ্চয়ে আমি বিশেষ করে ভালো পয়সা আয় করিতে সক্ষম হই এবং আমি আমার জীবন কে কিন্তু এখানেই সীমা বধ্য রাখীতে চাইনা আমি চাই আরও অনেক দূরে এগিয়ে যাইতে

    ২ আমি ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবার আসা নিয়ে ২০০৬ সনে ভালো কিছু পাবার আসা নিয়ে গবেষণায় উপনীত হই এবং আমার গবেষণার মধ্যে আছে যাহা পৃথিবী ও পৃথিবীতে গাছ পালা ভ্রিক্ষ তরু লতা পশু পাখী মানব পাহাড় পর্বত নদি নালা সাগর মহাসাগর এবং মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল কি ভাবে কীসের সাহায্যে কখন জন্ম হইয়াছে এবং এই সকলের মধ্যে কোনটি আগে কোনটি পড়ে অথবা কোনটি ছোট কোনটি বড় এবং কোনটি কি ভাবে কীসের সাহায্যে জন্ম হইয়াছে এই সকল কিছুই আমার গবেষণার মধ্যে আছে এবং আমি ২০০৬ সন হইতে আজো গবেষণার কাজ চালিয়ে যাইতেছি এবং আমার এই পর্যন্ত প্রায় ৮৫০ টির উপরে হইবে আমি এই পর্যন্ত গবেষণা করেছি আর তাহা সকলি পুঙ্খানু পুঙ্খও রূপে সংগ্রহে রেখেছি এবং আমি এই গবেষণায় আসার পর হইতে আস্তে আস্তে আমার দোকান পাট সকল কিছুই হাত ছাড়া হইয়া যায় এবং তাহার কারন মানুষের একটি মাথা একটি মগজ এক মাথা এক মগজে একাদিক কাজ করা সম্ভাব নয় এবং যাহার কারনে আমি এখন সর্বস্ব হইয়ে গিয়েছি এবং আমি বর্তমানে এমন পর্যায় আছি পয়সার জন্য বিশেষ কোন কাজ কর্ম করিতে পারছি না

    ৩ পৃথিবীতে প্রত্যেকটি দেশেই কিন্তু গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে এবং তেমনি ভাবেই ইন্টারনেট ঘাঁটলে দেখা যায় আমাদের বাংলাদেশেও গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে বাংলাদেশ সরকারের কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে গবেষক আছে কি না তাহা সন্দেহ আছে এবং যদি আমাদের দেশে গবেষক থাকতো তাহলে কিছু না কিছুর উপরে গবেষণা হতো আর তাহা পত্র পত্রিকাতে অথবা টেলিভিশনে আমরা দেখিতে পাইতাম কিন্তু তাহার কিছুই দেখিতে পাই না এবং যদি আসলেই সত্যি আমাদের দেশে বাংলাদেশ সরকারের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট থাকে তাহলে আমাদের দেশের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট যদি আমার দিকে দৃষ্টি রাখে তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আরও নতুন কিছু গবেষণা করে দেখাতে সক্ষম হবো এবং আমি আমার গবেষণা হতে বাছাই করে প্রায় ৩৫০ টির মতো হইবে আমার ওয়েবসাইটে ফেছবুকে তুলে দরেছি এবং আমার facebook md mustafa kamal or gulam mustafa kamal or website  reseaerchkamal.com  এবং আমার ফেছবুক অথবা ওয়েবসাইট সব যায়গাতেই কেবল এক রকমের একটি পাসপোর্ট সাইজের ফটো ব্যাবহার করেছি এবং আমার দেশের সকলের প্রতি বিনীত অনুরোদ আমার গবেষণা গুলো পড়ার জন্য এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকুন খোদা হাফেজ মোঃ মুস্তাফা কামাল
    email  [email protected]

  • মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে শোক প্রকাশ

    মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে শোক প্রকাশ

    (রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিনের সহযৌদ্ধা সহকারী শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমাসহ সকল শিক্ষক/শিক্ষিকাসহ কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীগণ গভীর শোক প্রকাশ করেন।

    আজ সকাল ৯ টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

    পরে তার আত্মীয় স্বজনরা চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তার স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
    আজ দুপুর ১.০০ঘটিকার সময়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

    সহকারী শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এর সভাপতি মোঃ জসীম উদ্দিন ও প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি সহ সকল শিক্ষক/শিক্ষিকাসহ কর্মচারীসহ শিক্ষার্থীগণ শোক প্রকাশ করেন।