আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে নতুন রুপে সেজেছে মহানগরী ও আশপাশের উপজেলা সদরসহ পুরো এলাকা। দীর্ঘ প্রায় ৫ বছর পর আগামী ২৯ জানুয়ারী রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে রাজশাহী অঞ্চল জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। তানোর উপজেলার প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ ও ব্যানার ফেষ্টুন দিয়ে বর্নিল সাজে সাজানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমণ সফল করার লক্ষে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২২ জানুয়ারী রোববার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় এবং সভাপতি মাইমুল ইসলাম স্বপনের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ,বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তারন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ও জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট,মমিনুল ইসলাম মমিন ও মিজানুর রহমান প্রমুখ। এবিষয়ে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমণে রাজশাহীর ইতিহাসে সব চাইতে সর্ববৃহত মানুষের উপস্থিতি ঘটানো হবে। তিনি বলেন, সাংসদ আলহাজ্ব
ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে তানোর-গোদাগাড়ী থেকে কমপক্ষে এক লাখ নেতা ও কর্মী-সমর্থক জনসভায় অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী। তিনি বলেন, সেই লক্ষেই তাদের প্রস্তুতি চলছে।
Author: desk
-

তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভা
-

পটুয়াখালী হসপিটালে শীতার্ত মানুষের মাঝে জেলা যুব মহিলালীগের কম্বল বিতরন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বাংলাদেশ যুব মহিলালীগের পক্ষ থেকে পটুয়াখালী জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনের ৫ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
রবিবার ২২’জানুয়ারি রাতে জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা ও যুগ্ম-আহবায়ক শাহানাজ পারভীন ছবি সহ যুব মহিলালীগের নেত্রীবৃন্দ হসপিটালে ঘুরে ঘুরে দুর দুরন্ত থেকে আসা রোগী ও স্বজনদের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা দেশররত্ন বাংলাদেশ বর্তমান সরকার শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং দেশের চলমান সফল সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামিলীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।
উল্লেখ গত শুক্রবার জেলা আওয়ামীলীগ কার্যলয়ে জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন সহ জেলার অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতে এ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ২২-জানুয়ারি সন্ধ্যার পরে তৃতীয় দিনের কার্যক্রম অব্যাহত রাখতে অসহায় দরিদ্র মানুষের দারে দারে গিয়ে কম্বল বিতরন করেন এবং আগামী (২৪’জানুয়ারি-২০২৩ ইং) তারিখ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা।
শীতে হসপিটালের ফ্লোরে ও আঙিনায় কষ্ট করে থাকা দুর দুরন্ত থেকে আসা রোগীর স্বজনরা কম্বল উপহার পেয়ে খুব খুশি হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পটুয়াখালী জেলা যুব মহিলালীগের আহ্বায়ক তানিয়া খানম মিলা মৃধা সহ সকলের জন্য দোয়া কামনা করেন।
-

ময়মনসিংহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জানিয়ারী) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ, ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার এর নিকট কল্যাণ সংক্রান্ত বিষয়ে তাদের প্রস্তাবনা ও মতামত উত্থাপন করেন। পুলিশ সুপার তাদের প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।কল্যাণ সভার শুরুতেই পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির সম্মানসূচক lGP’s Exemplary Good Services Badge পদকে ভূষিত হওয়ায় এবং জেলা গোয়েন্দা শাখায় কর্মরত চৌকষ অফিসার এস আই (নিরস্ত্র) পরিমল চন্দ্র সরকার রাষ্ট্রপতি পুলিশ পদক তথা পিপিএম সাহসিকতা পদকে ভূষিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর পুলিশ সুপার এর IGP’s Exemplary Good Services Badge পদক প্রাপ্তিতে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। থানা এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় তার প্রতি লক্ষ্য রেখে দায়িত্ব পালনের জন্য সকল ইনচার্জদের নির্দেশনা দেন পুলিশ সুপার। এছাড়াও মাদক-জঙ্গি-সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের নির্দেশ প্রদান করা করার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সকলকে পেশাদারিত্ব, দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা । এসময় বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার। এছাড়া সম্প্রতি পিআরএল এ গমনকারী দুইজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।
এরপর কল্যাণ সভায় অবসরপ্রাপ্ত এসআই সশস্ত্র খন্দকার মোঃ বজলুর রশিদ, নায়েক মোঃ আব্দুল আজিজ, কনস্টেবল মোহাম্মদ মোজাম্মেল হক, কনস্টেবল মোঃ আজিজুর রহমান, কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম, কনস্টেবল মোঃ সোহরাব উদ্দিন, কনস্টেবল মোহাম্মদ শাহজাহান আলী, কনস্টেবল অশোক সাংমা এবং কনস্টেবল এ.কে.এম. জয়নাল আবেদিন-কে তাদের চাকুরিকাল শেষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে ডিসেম্বর ২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এসআই নিরুপম নাগ, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ সোহরাব, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে মোঃ মাহফুজুর রহমানসহ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে পুরস্কৃত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শাক-সবজি চাষ ও জমির সর্বোত্তম ব্যবহারের যে নির্দেশনা প্রদান করেছিলেন তার সুষ্ঠু প্রতিপালন করায় পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা অফিসার-ফোর্সের বিভিন্ন দাবী-দাওয়া ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের জমি সংক্রান্ত বিবিধ প্রক্রিয়াগত দিক নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুল মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সর্বদা প্রস্তুত রাখাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বস্ত থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
দিনের পরবর্তী অংশে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় ডিসেম্বর ২০২২ মাসের গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উদঘাটন, তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও সমগ্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
-

নাগরপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভা
মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বর্তমান সরকারের উন্নয়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম গঞ্জে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের আরো সজাগ থাকতে হবে।
নাগরপুর,টাঙ্গাইল।
-

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীতা ফিরে পেলেন অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টর।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় গত ৫ই জানুয়ারি ২০২৩ ইং তারিখে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।গত ৮ জানুয়ারি ২০২৩ইং তারিখে জেলা রিটার্নিং কার্যালয়ে বাছাই পর্বে এক জন ব্যক্তির ঋনের জামিনদার থাকার কারনে প্রার্থীতা বাতিল করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার।এ বিষয়ে উক্ত লোন গ্রহিতার সূদে আসলে সকল টাকা পরিশোধ করে।হাইকোর্টে সংসদ সদস্য পদপ্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আবেদন করলে রিট আবেদন খারিজ হয়ে যায়।এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে পূনরায় প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য রিট আবেদন করলে ২২শে জানুয়ারি ২০২৩ আদালতের রায়ের নির্দেশে মোটরগাড়ি(কর)প্রতীকে প্রার্থীতা ফিরে পান অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।
প্রার্থীতা ফিরে পেয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে মুঠোফোনে ভোটার মাঝে পৌঁছে যায় সে খবর।এ খবর পেয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় তোলপাড় শুরু হয় আলোচনার ব্যাপক ঝর।ভোটার ও সমর্থকদের মাঝে মোটরগাড়ি (কার) মার্কার উত্তাল তরঙ্গের ঢেউ উঠে আসে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পক্ষে।নির্বাচনের মাঠে শুরু হলো চারিদিকে গোপাল চন্দ্র রায়ে মটরগাড়ি মার্কার ব্যাপক প্রচারণার সুর।অনেকের মুখে শোনা যায় এবার ভোট দেওয়ার জায়গা খুঁজে পেলাম।
এবিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ২৩ জানুয়ারী -২০২৩ নিজ নির্বাচলী এলাকায় পথ সভা করবেন।
-

তেঁতুলিয়ায় বিনামূল্যে নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদ ও প্রশাসনের আর্থিক সহযোগিতায় এবং ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে এই বিতরণ কার্যক্রম করা হয়।
জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১হাজার পিস, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১হাজার পিস এবং কালান্দিগছ উচ্চ বিদ্যালয়ে ৬শ’ পিস স্যানিটারী ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়। এতে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া জানান, প্রত্যন্ত গ্রামের এই নারী শিক্ষার্থীদের সুরক্ষা ও সচেতন করে তুলতে এসব স্যানিটারি ন্যাপকিন বিতরণ পূর্বক তা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, মেয়েদের ব্যবহারের টয়লেট সামগ্রী নিয়ে সমাজের মানুষের মধ্যে খারাপ ধারণা আছে। স্যানিটারি ন্যাপকিন কেনার পরে দোকানি লোকলজ্জার ভয়ে তা কাগজে মুড়ে দিয়ে থাকেন। এখন অনেক সচেতন হয়েছি আমরা। স্কুলে পড়া মেয়েরা তাদের বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী ব্যবহার করবে। স্কুল চলাকালিন সময়ে হঠাৎ করে মেয়েদের শরীর খারাপ হতে পারে। তারা যাতে স্কুলে বসে এটি সহজে পেতে পারে তার জন্য উপজেলা পরিষদ এই উদ্যোগ নিয়েছে। স্কুলের পরিচালনা পর্ষদেরও এই বিষয়ে সচেতন হতে হবে।
-

নোয়াখালীতে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে উপজেলার মইজদিপুরে ৪ তলা বিশিষ্ট দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মইজদীপুর কামু মিয়ার বাড়ির সামনে এ মাদ্রাসাটির নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।৪ তলা বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।
এ সময় বিশিষ্ট আলেম মাওলানা আতা উল্যাহ,মাওলানা ইসমাইল হোসেন,কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,মাওলানা রহিম উল্যাহ বশিরী, মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা আবদুর রহিম,বিশিষ্ট ব্যবসায়ী ও সেনবাগ বিআরডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভূঁইয়া পলাশ,শ্রমিক নেতা অলি ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা গোলাম মহি উদ্দিন বাহাদুর,মোঃ ফারুক,মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম পলাশ, মুক্তিযোদ্ধা সোলেমান বাহার,ইউপি সদস্য হারুনুর রশিদ,ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু সহ বিশিষ্ট আলেমবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন বলেন আামার স্বপ্ন ছিল বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা,আজকে এ মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সে স্বপ্নের কিছুটা বাস্তবায়ন হচ্ছে।তিনি মাদ্রাসা নির্মাণ কাজ সহ সকল কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন। -

রাজশাহীর গোদাগাড়ীতে মালিকানা এবং নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের
সিসিবিভিও শাখা কার্যালয়ে ২ দিন ব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় মধ্যম পযার্য়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০জন নেতৃবৃন্দের অংশগ্রহণে কাঁকনহাটে ২দিনব্যাপী রক্ষাগোলা নেতৃবৃন্দের নেতৃত্ব উন্নয়ন, নারী বান্ধব সংগঠন অনুশীলন, সম্পদে নারীদের অভিগম্যতা ও মালিকানা এবং নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার আলোচ্য বিষয় হলো রক্ষাগোলা সংগঠন ও কাঠামো, রক্ষাগোলা র্চচা (দলীয় কাজ), রক্ষাগোলার সমস্যা ও সমাধান, সমাজে ও সংগঠনে পুরুষ ও নারীর কাজ কি দলীয় কাজ, রক্ষাগোলা সমাজ কাঠামোতে যুবারা থাকলে কি অসুবিধা ও সুবিধা আছে (দলীয় কাজ) ম্যাপিং দলীয় কাজ ও উপস্থাপনা, বাৎসরিক পরিকল্পনা, রক্ষাগোলা সংগঠনের ভবিষ্যত। এ সব বিষয় সমূহ আলোচনা করেন উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ও মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী ও নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী। সিসিবিভিও তার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনের পরিবর্তন এবং নেতৃত্বের উন্নয়ন ও অধিকার অর্জনের মাধ্যমে মধ্যম পযার্য়ের গ্রাম কে স্বনির্ভর করে গড়ে তোলার মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস ও আশা করে। কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ^াস এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত মিলন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

ঢাকার চারদিকে বিপুলসংখ্যক অনুমোদনহীন আবাসন প্রকল্প
মোঃ রাসেল সরকার//
আবাসন সঙ্কটকে ঘিরে গড়ে উঠছে ঢাকার চারদিকে বিপুলসংখ্যক অনুমোদনহীন আবাসন প্রকল্প। কৃষিজমি, বনবাদাড়, জলাভূমি, খাল-নালার জমিতেই গড়ে তোলা হচ্ছে আবাসন প্রকল্প। রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের অনেক জায়গাতেই অসংখ্য অবৈধ আবাসন প্রকল্প গড়ে উঠছে। আর নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ওসব আবাসন প্রকল্পের অনুমোদন না দেয়নি। কিন্তু চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক সাধারণ মানুষ মাথা গোঁজার জন্য ওসব প্রকল্প থেকে উচ্চমূল্যে প্লট কিনে রাজউক অনুমোদন না দেয়ায় ঘরবাড়ি বানাতে পারছে না। তবে কেউ কেউ রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ বা পৌরসভা) থেকে অনুমতি নিয়ে বাড়ি বানাচ্ছে। রাজউক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, আবাসন প্রকল্প শুরুর সময় রাজউকের নিবন্ধন নিতে হয়। তারপর রাজউকে প্রকল্পের অনুমোদনের জন্যআবেদন করতে হয়। কিন্তু রাজউকের কাছ থেকে অনুমোদন নিতে অনেক জায়গার ছাড়পত্র প্রয়োজন পড়ে, অনেক শর্ত পূরণ করতে হয়। যেটা সহজ নয়। সম্প্রতি রাজউক কেরানীগঞ্জের ১৬টি আবাসন প্রকল্পে প্লট কেনাবেচা বন্ধে নোটিশ দিয়েছে। তার আগেও বিভিন্ন সময় গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় গড়ে ওঠা হাউজিং কোম্পানির ক্ষেত্রেও রাজউক থেকে ওই রকম নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তাতেও থেমে থাকেনি অবৈধ আবাসন প্রকল্পের প্লট বেচাকেনা ও ভরাট কার্যক্রম।
সূত্র জানায়, অননুমোদিত ভুঁইফোঁড় আবাসন প্রকল্পের প্লট কিনে অসংখ্য মানুষ বিপাকে পড়ছে। কারণ রাজউক এলাকায় অন্য কারোর নকশার অনুমোদন দেয়ার এখতিয়ার নেই। তারপরও ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে অনেকে ঘরবাড়ি তুলছে। এমন পরিস্থিতিতে রাজউক থেকে সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোতে চিঠি পাঠানো হয়েছে। আগে রাজউকের সেগুলো মনিটরিং করার মতো জনবলের ঘাটতি ছিল। কিন্তু এখন তা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং অভিযানও পরিচালিত হচ্ছে। বিগত ২০০৪ সালে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা জারি হওয়ার পর থেকে রাজউকের হিসাব অনুযায়ী ড্যাপের আওতাধীন এলাকায় অনুমোদিত আবাসন প্রকল্পের সংখ্যা মাত্র ৩২টি। তার বাইরে রাজউকের অনুমোদনহীন আবাসন প্রকল্পের ভবনগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। তবে ভবনটি ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে তৈরি হলে জরিমানা আদায় সাপেক্ষে রাজউক বৈধতা দেয়ার কথা ভাববে।
সূত্র আরো জানায়, আবাসন ব্যবসায়ীরা যাতে আর কোনো কৃষিজমি ও জলাধার ভরাট করে প্রকল্প করতে না পারে সেজন্য এখন থেকে জমি কিনতে গেলে জেলা প্রশাসকের (ডিসি) অনুমতি নিতে হবে। ডিসি যাচাই-বাছাই করে অনুমতি দিলে ওই জমি আবাসন ব্যবসায়ীরা কিনতে পারবে। শিগগির এ ব্যাপারে ডিসিদের চিঠি দেয়া হবে।
এদিকে এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা জানান, হাউজিং প্রকল্প করতে হলে নিয়ম অনুযায়ী জলাধার, উন্মুক্ত স্থান, স্কুল, খেলার মাঠ রাখার কথা। সেগুলো না রেখে কোনো প্রকল্পের অনুমোদন চাওয়া হলে তা দেয়া হবে না। শুধুমাত্র যারা শর্তগুলো পূরণ করতে পেরেছে তারাই অনুমোদন পেয়েছে। অনেক হাউজিং কোম্পানিই জমি না কিনে জমির মালিকের কাছ থেকে সম্মতি নেয়। তারপর প্লট বানিয়ে ওই মালিকের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয়। রাজউক সেগুলোও নিয়ন্ত্রণ করবে। -

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল আবারো রাজশাহী জেলা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালযের ক্রিকেট টীম আবরো রাজশাহী জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলার কালেক্টরেট মাঠে অনু্ষ্ঠিত (বালিকা) ক্রিকেট খেলায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের খেলা অনুষ্ঠিত হয়।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মোসাঃ হালিমা খাতুন টচে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করেন।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ব্যট করে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ৮ ওভারে ১০৬ রান করে। ১০৭ রানের টারগেটে বাট করতে নেমে দলীয় অধিনায়ক হালিমার প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপে পড়েন ধারাবাহিকভাবে ইউকেট পড়ায় প্রতিপক্ষ আর চাপ সামাল দিতে পরেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ৮ ইউকেট হারিয়ে ৪৬ রান তুলতে সমর্থ হয়। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬১ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে।
এর ফলে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা গত বারের মত রাজশাহী জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী জেলা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাঃ আমেনা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।
জেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল, কলেজ, মাদ্রসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও রাজশাহী অঞ্চলের উপপরিচালক ( ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরীর। রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলামিষ্ট মোঃ হায়দার আলী প্রমূখ। অতিথি বৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী।