Author: desk

  • টঙ্গীবাড়ী‌তে চাঁদাবাজের তালিকায় যুবলীগ নেতার ভাইয়ের নাম থাকায় ইউপি সদস্যকে হুমকি

    টঙ্গীবাড়ী‌তে চাঁদাবাজের তালিকায় যুবলীগ নেতার ভাইয়ের নাম থাকায় ইউপি সদস্যকে হুমকি

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার হাসাইল বানাড়ী ইউ‌নিয়‌নে গত কাল ২২‌শে জ‌ানুয়ারী চাঁদাবাজের তালিকায় এক যুবলীগ নেতার ভাইয়ের নাম থাকায় পুলিশ ও চেয়ারম্যানের সামনে এক ইউপি সদস্যকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    অভিযুক্ত হুমকীদাতা হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল গাইন (৩৬)।
    ভুক্তভোগী ইউপি সদস্য বাবু হাওলাদার অভিযোগ করে জানান, ‘আজ রোববার সকালে হাসাইল নদী থেকে এক চাঁদাবাজকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে ওই চাঁদাবাজকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে এলাকাবাসী।
    এরপর হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ইউনিয়ন পরিষদে এসে জনসম্মুখেই চিহ্নিত চাঁদাবাজদের তালিকা দিতে বলেন।

    এ সময় ওই তালিকার মধ্যে যুবলীগ নেতা ইকবালের চাচাতো ভাই নাজমুল গাইন এর নাম থাকায় পুলিশের সামনেই চেয়ারম্যানের উপর ক্ষীপ্ত হন ইকবাল। এ সময় আমি প্রতিবাদ করায় আমার উপরও ক্ষীপ্ত হয়ে ইকবাল গাইন, আহমদ গাইন ও এরশাদ গাইন আমাকে খুন-জখমের হুমকি দেয়। আমার জীবনের নিরাপত্তার জন্য আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি
    যাহার নং ৯৯৬।

    অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল যোগা‌যোগ কর‌লে তি‌নি বলেন, ‘আমি তাকে হুমকি দেইনি। উল্ল‌েখ একজন নদীতে চাঁদাবাজ ধরা পরছে। আমার এক নিরীহ আত্মীয়ের নাম আসায় কথা কাটাকাটি হয়েছে।’

    টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • সংসদে মুন্সিগঞ্জে জন‌্য বিশ্ববিদ্যালয়-মেডিকেল  ,কলেজ   চাইলেন মৃণাল কান্তি দাস

    সংসদে মুন্সিগঞ্জে জন‌্য বিশ্ববিদ্যালয়-মেডিকেল ,কলেজ চাইলেন মৃণাল কান্তি দাস

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নের এই অভিযাত্রা, বাংলাদেশের উন্নয়নের এই সাফল্য সংগ্রাম অনায়াসলভ্য ছিলো না। এই সংগ্রামে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ১৯ বার প্রাণঘাতী আক্রমণের সম্মুখিন হতে হয়েছিল। জেল-জুলুম অত্যাচার নির্যাতন, কোনো টাই তিনি বাদ পড়েননি। রাজনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো অনুকূলে ছিলো না। পৃথিবীতে এমন কোনো দেশ খুজে পাওয়া যাবে না। যেখানে সে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে অভ্যন্তরিন ষড়যন্ত্রের স্বীকার হয় রাজনৈতিক দলের নামবলির গায় দিয়ে এই দেশে তাও করা হয়েছে। এমন কোন রাজনৈতিক সংগঠনও পৃথিবীতে খুজে পাওয়া যাবে না। নিজ দেশের জনগণের অগ্রযাত্রাকে ব্যহত করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়। অন্তত্ত পরিতাপের বিষয় আমাদের দেশে এই মারাত্মক সমস্যা বিদ্যমান। বিএনপি নামক এক দানব অপশক্তি ও তাদের দোষর একাত্তরের ঘাতক যারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ বিরোধী ষড়যত্ন, চক্রান্ত এবং রাজনৈতিক অরাজকতা চালিয়ে আসছে। বিএনপি উন্নয়নের শত্রু অগ্রগতির প্রতিবন্ধক, ওরা সন্ত্রাসী সংগঠক। জঙ্গীবাদের প্রধান পৃষ্ঠপোষক। ওরা যুদ্ধাপরাধী, স্বৈরাচারী, খুনী, মিথ্যাবাদী, ঠক, প্রবঞ্চক, উগ্র সম্প্রদায়িক প্রতিভূত।

    রবিবার জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর-টেবিলে উপস্থাপন, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) উপস্থাপনীয় কাগজপত্র ও আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা পর্বে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এর আগে তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহামান্য রাষ্ট্রপতি তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা সম্মৃদ্ধ ভাষণ এই মহান সংসদে প্রদান করেছেন। তিনি তার ভাষণে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী দেশ রতœ শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নানা চড়াই, উৎরাই, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। দিন বদলের অভিযাত্রা, এক সময়ের ক্ষুদা, দারিদ্র্য বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতার উন্নত সম্মৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাফল্য সংগ্রামের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেছেন।
    তিনি তার বক্তব্যে মুন্সীগঞ্জ বাসীর দাবি নিয়ে সংসদে বলেন, ছনবাড়ী থেকে মুক্তারপুর পর্যন্ত রাস্তা প্রসস্ত¡করণ চলছে, ব্রীজগুলো নির্মাণ কাজ চলছে অতি ধীর গতিতে।

    একটু দ্রুত গতিতে কাজ করলে আমার এলাকার মানুষ একটু শান্তি পাবে। পঞ্চবট্টি-মুক্তারপুর ফ্লাইওভার ও চার লেনের কাজের জন্য ২২৫০ কোটি টাকা দিয়েছেন সেতু মন্ত্রী। জমি অধিগ্রহণ প্রক্রিয়া আমলাতান্ত্রিক কারণে স্লো হয়ে আছে একটু গতি দিলে দৃশ্যমাণ হবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে গজারিয়ার ফুলদী নদীর উপর ব্রীজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মাণ ও শিল্পকলা একাডেমী সংস্কারের দাবি জানান।#

  • আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়ি নির্মাণ-ড্রেন ও রাস্তার বেহাল অবস্থায় জনগণের চরম ভোগান্তি

    আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়ি নির্মাণ-ড্রেন ও রাস্তার বেহাল অবস্থায় জনগণের চরম ভোগান্তি

    হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পাঞ্চলে আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাসা বাড়ি নির্মাণ- ড্রেন ও রাস্তার বেহাল অবস্থায় পোশাক শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি।
    রবিবার (২৩ জানুয়ারি ২০২৩ইং) বিকেল ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তা থেকে রাস্তার দুইপাশের ফুটপাত হকারদের দখলে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, পাশে সরকারি নয়নজুলি খালটিও প্রভাবশালিদের দখলে। অন্যদিকে জামগড়ার বাগবাড়ি রোডের করিম নগরে অবস্থিত আব্দুল করিম মোল্লা জামে মসজিদ ও মোল্লা বাড়ি জামে মসজিদ এবং ভুঁইয়া বাড়ি জামে মসজিদসহ একাধিক জামে মসজিদে যাওয়ার রাস্তা ও আশপাশের রাস্তার বেহাল অবস্থা। বাসা বাড়ির ময়লা পানি রাস্তায় ফেলার কারণে নামাজিদের পবিত্র পোশাক নষ্ট হওয়াসহ নানারকম সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জামগড়া ভুঁইয়া বাড়ি জামে মসজিদে যাওয়ার রাস্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার বেহাল অবস্থার কারণে এসব মসজিদের নামাজিদের নামাজ পড়তে যাওয়া আসার সময় অটোরিক্সাসহ বিভিন্ন গাড়ির চাকায় ময়লা ও নোংরা পানি ছিটে পড়ে পবিত্র পোশাক নষ্ট হওয়াসহ নানারকম সমস্যার কথা জানায় স্থানীয় বাসিন্দারা।
    অন্যদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরুণ তেঁতুল তলা, জামগড়াসহ বেশিরভাগ রাস্তার পাশে বাঁশের মাচাল দিয়ে রেখেছে ড্রেনের উপর, অনেক স্থানে খোলা ড্রেন। মহাসড়ক ও শাখা রোডগুলোর বেশ কয়েকটি রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা। অন্যদিকে সরকারি আইনের তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর নির্মাণ করাসহ সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে নিয়েছে প্রভাবশালীরা, কিছু মার্কেটের মালিকরাও হকারদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে থাকেন আর সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভুমিকায় থাকার কারণে এলাকাবাসী নাগরিক সুবিধা থেকে বি ত হচ্ছেন বলে অনেকেই জানান।
    কবির হোসেন মোল্লা বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া করিম নগর আব্দুল করিম মোল্লা জামে মসজিদে যাওয়া আসার রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলে রাস্তায় অনেক পানি হয়, এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বাড়ি ঘরের ময়লা পানি এবং পোশাক কারখানার ময়লা পানি রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে রাস্তায় সবসময় পানি জমে থাকে, এখন শীতকাল বৃষ্টি নেই, তাই রাস্তা ও ড্রেনের কাজ করার সঠিক সময়। তিনি আরও বলেন, আশুলিয়া এলাকায় অবস্থিত নয়নজুলি খালটিও প্রভাবশালীদের দখলে থাকার কারণে পানি যাওয়ার জায়গা নেই। কিছু রাস্তায় গাড়ি চলাচলের সময় পানি ছিঁটকে এসে মানুষের শরীরে লাগে আর নামাজিদের পোশাক নষ্ট করে। এই ময়লা পানি মানুষের শরীরে লাগলে চুলকানিসহ নানারকম রোগ হয়।
    এ ব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী হালিম মৃধা বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে জিরাবো সড়ক, জামগড়া-বাগবাড়ি রোড, জামগড়া-মধ্যপাড়া থেকে শাহজাহান মার্কেট পর্যন্ত এবং জামগড়া হিয়ন মোড় থেকে মনির মার্কেটের রাস্তার মুখ পর্যন্ত, জামগড়া-সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড ও মোল্লাবাড়ি রোডসহ বিভিন্ন রোডের পাশে অনেকেই অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর উঁচু করে নির্মাণ করায় রাস্তা নিচু হয়ে গেছে, এসব কাজের ব্যাপারে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়ার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
    উক্ত ব্যাপারে ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ড্রেন, রাস্তার কাজ নির্মাণ করা হবে এবং নয়নজুলি খালটি উদ্ধার করাসহ অতি দ্রুত কাজ শুরু করা হবে। তিনি এলাকাবাসী সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। তিনি জানান, কয়েক দিন আগে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, জনগণের স্বার্থে জনতার চেয়ারম্যান সুমন ভুঁইয়া কাজ করবেন বলে জানিয়েছেন।
    বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ দলীয় নেতা কর্মীরা সহযোগিতা করলে নয়নজুলি খালটি উদ্ধার করাসহ ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে। তিনি আরও বলেছেন, চলমান রাস্তার কাজ করা হচ্ছে, সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেছেন, উন্নয়নমূলক যেকোনা কাজে জনগণের পাশে আমি আছি, থাকবো।

  • সুজানগরে ফুলেল শুভেচ্ছায়  সিক্ত হলেন বাবুল হোসেন সরদার

    সুজানগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাবুল হোসেন সরদার

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার। শনিবার এক মতবিনিময় সভায় তাঁকে এ শুভেচ্ছা জানান বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। এর আগে বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় সুজানগর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ জুলফিকার হায়দার, যুগ্ন সম্পাদক রোকসানা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ ও সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নাচোলে আবাস’র উদ্যোগে কম্বল বিতরণ

    নাচোলে আবাস’র উদ্যোগে কম্বল বিতরণ

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুঃস্থ অসহায় শিতার্থদের মাঝে দুইশত পিছ কম্বল বিতরণ করা হয়েছে।

    আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের ভূজইল বাজারে আবাস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

    আবাস’র নির্বাহী পরিচালক খাইরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু।

    বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,
    সাংবাদিক অ্যশোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু,
    ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন, আবাস’র সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংবাদিক অ্যশোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ আবাস’র কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে আমিন শফি

    খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে আমিন শফি

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    ২২শে জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন বাবুনগরে ড.আবু রেজা নদভী এমপি নাইট শটপিচ ক্রিকেট ২য় তম আসরের ২য় দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়নের কৃতি সন্তান কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আমিন শফি তিনি বলেন
    দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন। উত্ত খেলায় সভাপতিত্ব করেন সাতকানিয়া সার্ভিয়ার সমিতির সভাপতি সার্ভিয়ার আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকাবাল মুন্না,মোহাম্মদ তারেক,বিশিষ্ট সমাজ সেবক মনির আহমদ,অত্র এলাকার সমবায় সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান,প্রবাসী নাছির উদ্দীন এবং অত্র টুর্ণামেন্ট এর পরিচালক দেলোয়ার হোসেন বেলাল সহ অসংখ্য ক্রীড়ামোদী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন দুইটি ম্যাচের বিজয়ী দলের সেরা খেলোয়াড় এর হাতে ম্যান অব দ্যা ম্যাচ তুলে প্রধান অতিথি।

  • অবশেষে একটি চুলে ফেসে গেল খুনি

    অবশেষে একটি চুলে ফেসে গেল খুনি

    মোঃ রাসেল সরকার//
    মৃতদেহে লেগে থাকা ছোট্ট একটি চুল ১৫ বছরের কিশোরী রাজিয়া খাতুনের হত্যারহস্য উদ্ঘাটনে বড় ভূমিকা রাখল। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে, রাজিয়ার গলায় লেগে থাকা চুলটি হাসান শেখের, যাকে সন্দেহভাজন হিসেবে আগেই আটক করা হয়েছে।

    মাগুরার শ্রীপুরের শ্রীকোল গ্রামের মিকিজ শেখের মেয়ে রাজিয়া খাতুন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। গত ১৭ মার্চ স্থানীয় কুমার নদের পাড়ে রসুন খেত দেখতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরের দিন একটি বাঁশবাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার গলা কাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় মিকিজ শেখ শ্রীপুর থানায় মামলা করেন। মামলায় স্থানীয় হাসান শেখসহ ৪ জনকে পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। এখন হাসান শেখকে প্রধান আসামি করে মামলার অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নিকুন্জ কুমার কুণ্ডু।

    জানা গেছে, নসিমনচালক হাসান শেখ ঘটনার আগে রাজিয়া খাতুনের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেন। তার এ ঘোরাঘুরি রাজিয়ার পরিবারকে চিন্তিত করে তুলেছিল। পুলিশ জানায়, আলামত হিসেবে চুলটি তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ আলামত মনে হয়েছিল। এ কারণে চুলটি ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হয়।

    মামলার বাদী মিকিজ শেখ বলেন, ‘হাসান শেখের সঙ্গে আরও লোকজন জড়িত। কিন্তু মামলা দায়েরের পর শ্রীপুর থানা পুলিশ তাদের বিরুদ্বে ব্যবস্থা নেয়নি। কারণ হাসান শেখসহ তারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চলাফেরা করেন। অথচ এরা এক সময় বিএনপি করত।’ রাজিয়া খাতুন হত্যা মামলাটি প্রথমে শ্রীপুর থানা পুলিশ তদন্ত করে। পরে অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।

    মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নিকুন্জ কুমার কু- বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। প্রতিবেদন হাতে পেয়েছি। আশা করি দ্রুত তদন্ত কাজ শেষ করতে পারব।’

    সিআইডির ডিএনএ ল্যাবরেটরির সহকারী ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমীন বলেন, ‘আমরা আলামত পরীক্ষা করে একজন পুরুষের ডিএন প্রোফাইলের সঙ্গে মিল পেয়েছি। এ প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

  • গরীব,অসহায় ও পথচারীদের মাঝে শীতবস্ত্র, বিতরণ

    গরীব,অসহায় ও পথচারীদের মাঝে শীতবস্ত্র, বিতরণ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ডের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,মানবিক যুব সংগঠক এম আর আজিম, এর পক্ষ হতে গরীব অসহায় পথচারীদের মাঝে,শীতবস্ত্র বিতরণ করেন।

    ২২ জানুয়ারি, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বিতরণের কাজ সম্পন্ন করা হয়।

    উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা,আলমগীর আলম,নাজিম উদ্দিন,যুবলীগ নেতা মোঃ
    এম ফারুক হাসান,এইচ এম জামাল উদ্দিন মোঃ আজগর,মোঃ ফারুক নাছের,মোঃ পারবেজ,মোঃ শওকাত সোহেন মোঃ লিটন,মোঃ সোলাইমান,মোঃ সাজ্জাদ, মোঃ আবসার গিয়াস উদ্দিন মনির নয়ন হেলাল রাজু ও প্রমুখ।

    বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন,গত বছরের চেয়ে এবছরে শীতের চাঁপটা একটু বেশি পড়েছে,এতে করে সাধারণ মানুষ ও পথচারীরা বিপাকে পড়েছে,বর্তমানে আর্থিক সংকেতের কারণে সাধারণ মানুষ শীতের কাপড় সহ কম্বল কিনতে পারছে না,তাদের বিপদের দিনে আমরা তাদের পাশে দাড়িয়ে যতটুকু পারি সার্বিক সহযোগিতা করে আসতেছি।আমরা আজকে প্রায় দেড় শতাধিক গরিব অসহায় মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেদেরকে খুবই আনন্দিত লাগছে,আমাদের এই কার্যক্রম অব্যাহিত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

  • সুজানগরে ফুলেল শুভেচ্ছায়  সিক্ত হলেন বাবুল হোসেন সরদার

    সুজানগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাবুল হোসেন সরদার

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার। শনিবার এক মতবিনিময় সভায় তাঁকে এ শুভেচ্ছা জানান বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। এর আগে বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় সুজানগর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ জুলফিকার হায়দার, যুগ্ন সম্পাদক রোকসানা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ ও সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গ্রেফতার

    সুজানগরে ভুয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গ্রেফতার

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর থেকে রুবেল (৩১) প্রামানিক নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার বেড়া উপজেলার চাকলা এলাকার মোঃ আব্দুল মজিদ প্রামানিকের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান জানান, রবিবার বিকেলে উপজেলার ভাঁয়না ইউনিয়নের চলনা মাদ্ররাসা চত্বরে চক্ষু শিবিরের নামে ক্যাম্প করাকালীন সময়ে ওই ভুয়া ডাক্তারকে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে প্রতারণা করার সত্যতা পাওয়ায় তাকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, এ ধরণের ভুয়া ডাক্তার দ্বারা অপচিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসএসসি পাশ করা ওই ভুয়া ডাক্তার এক সময়ে ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে নিজেকেই চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষদের সাথে দীর্ঘদিন ধরে এ ধরণের প্রতারণা করে আসছিলেন ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।