Author: desk

  • স্বরাষ্ট্রমন্ত্রীর তিস্তা ব্যারেজ পরিদর্শন আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

    স্বরাষ্ট্রমন্ত্রীর তিস্তা ব্যারেজ পরিদর্শন আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ

    স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ। তিস্তা ব্যারেজ চত্বরকে ভিন্নভাবে সাজানো হয়েছে। চারদিকে সাজসাজ রব, পুরো ব্যারেজ এলাকা সেজে উঠেছে বিভিন্ন রঙ্গিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা দিয়ে। এর সবকিছুই স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান কামালের আগমনকে ঘিরে। তাকে বরণ করে নিতেই এত আয়োজন। এছাড়াও তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাপিড একশন ব্যাটেলিয়ন র্র্যাব-১৩।

    মঙ্গলবার (২৪শে জানুয়ারি) সকাল দশটায় দেশের উত্তরাঞ্চল ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হতদরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ডালিয়া তিস্তা ব্যারেজে আসবেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    রাপিড একশন ব্যাটেলিয়ন (র্র্যাব- ১৩) সূত্রে জানা গেছে, এ উপলক্ষে সমগ্র তিস্তা ব্যারেজ এলাকা নতুন রূপে সাজানো হয়েছে। শুধু তাই নয়, যাতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য তিনস্তর বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো তিস্তা বারেজ এলাকা।

    এ ব্যাপারে র্র্যাব-১৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর মোঃ মইদুল ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর তিস্তা ব্যারেজ এলাকায় সফর ও আগমন উপলক্ষে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকাকে নতুন রূপে সাজানোর চেষ্টা করেছি। এছাড়া তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে । যাতে কোনো ধরনের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে। সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

  • বিট পুলিশিং সেবা জনগণের মাঝে পৌঁছে দেয়াই পুলিশের কাজ-ওসি শাহ কামাল আকন্দ

    বিট পুলিশিং সেবা জনগণের মাঝে পৌঁছে দেয়াই পুলিশের কাজ-ওসি শাহ কামাল আকন্দ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    `বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক সচেতনতায় পথসভা করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (২৩জানুয়ারী) কোতোয়ালী মডেল থানা এলাকার খাগডহর ইউনিয়নের জয় বাংলা বাজারে স্থানীয় সচেতন নাগরিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

    সভায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, বর্তমান সরকারের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ অঙ্গীকার সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে আমরা কাজ করছি।

    তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডকে এক একটি বিট নির্ধারণ করেছি। নির্ধারিত বিট অফিসাররা তার এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গকারী, দুষ্কৃতকারীদের তথ্য নিবে। সহজে প্রতিরোধ করা যাবে। দায়িত্বশীল অফিসার তার এলাকার জনতার সাথে মিলেমিশে কাজ করলে অপরাধ প্রবণতার মাত্রা কমে যাবে।

    ওসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে উন্নতি করছে ভিশন হাতে নিয়েছে। যেখানে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা একটি অংশ। যা বাস্তবায়নে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) স্যারের দিক নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের নেতৃত্ব আমরা বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি । টেকসই নিরাপত্তা নিশ্চিতে বিট পুলিশিং কার্যক্রম বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক একরাম।

    খাগডহর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও কমিউনিটি পুলিশ এর সভাপতি আবু সাঈদ বাদল এর
    সভাপতিত্বে ও স্থানীয় সমাজ সেবক ইয়াসিন আলী জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বিট অফিসার ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক-সামাজিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    এসময় ওসি শাহ কামাল আকন্দ বলেন-জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, জুয়া, সন্ত্রাস ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত মনিটরিং করছেন জেলা পুলিশ।

  • আগৈলঝাড়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার দিনব্যাপি অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ জানুয়ারি সোমবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীর কুমার বাড়ৈ। অ্যাথলেটিকস প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া প্রেসকাব সভাপতি সরদার হারুন রানা। অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ২জন করে ছাত্র এবং ২জন করে ছাত্রীসহ মোট ১০জন শিক্ষার্থীসহ ৩২টি ইভেন্টে সর্বমোট মোট ৩২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন কাঠী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম,পয়সার হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণকুমার ঘটক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাশ, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, আইসিটি অফিসার মোঃ আমিনুল ইসলামসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,সরকারী কর্মকর্তাগন।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    গত ২৩/০১/২০২৩ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবিসি নিউজ ডটকম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডটকম নামে দুটি অনলাইন নিউজ পোর্টালে “খুলনা কমার্স কলেজ ছাত্রী ইতিমা মন্ডল প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি” এবং “খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি বটিয়াঘাটার ইতিমা মন্ডলের” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।
    উক্ত প্রকাশিত সংবাদ দুটিতে আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভীত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে আমাকে চিহ্নিত সন্ত্রাসী,কুখ্যাত ভুমি দস্যু বলা হয়। যাহা সম্পুর্ন মিথ্যা,বনোয়াট,মনগড়া ও ভীত্তিহীন।
    মুলত আমি একজন সমাজ সেবক,রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী। ইতিমা মন্ডলের সাথে বা তার পরিবারের কোন সদস্যের সাথে আমার কখনো ব্যাক্তিগত বিরোধ ছিলোনা বা এখনো নেই।
    শুধু মাত্র আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদে আমার নাম জড়ানো হয়েছে। আমি দেশের সকল সাংবাদিক ভাইদের প্রতি আহবান জানাই আপনারা এলাকায় আসুন। সরেজমিন তদন্ত পুর্বক বিষয়টি খতিয়ে দেখুন।
    আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সুরঞ্জন সুতার
    পিতাঃ নারায়ন সুতার।
    গ্রামঃ ঠিকরাবাদ
    থানাঃ লবনচরা।
    উপজেলাঃ বটিয়াঘাটা
    জেলাঃ খুলনা।

  • ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন   একতারা মার্কা পেলেন স্বতন্ত্র  প্রার্থী  গোপাল চন্দ্র রায়

    ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচন একতারা মার্কা পেলেন স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদাতা: ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় প্রার্থীতা ফিরে পাওয়ায় এ আসনে এখন ৬ প্রার্থীই লড়াই করবেন। গত ৮ জানুয়ারি যাচাই-বাছাইকালে গোপাল চন্দ্র রায় এর প্রার্থীতা বাতিল হওয়ায় এ আসনে এতদিন ৫ জন প্রার্থী নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গোপাল চন্দ্র রায় প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও হাইকোর্টে রিট করে বিফল হলেও অবশেষে সুপ্রিম কোর্টে রিট আবেদন করে গত ২২ জানুয়ারী তিনি প্রার্থীতা ফিরে পান এবং ২৩ জানুয়ারী তিনি রির্টানিং অফিসারের নিকট থেকে ‘একতারা’ প্রতিক পেয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ন হন। গোপাল চন্দ্র রায়ের ’একতারা’ প্রতিক পাওয়ার বিষয়টি পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তকদির আলী সরকার নিশ্চিত করেছেন।
    গোপাল চন্দ্র রায় নির্বাচনী মাঠে ফিরে আসায় ভোটের হিসাব-নিকাশে নতুন মেরুকরণ শুরু হয়েছে।
    উল্লেখ্য যে, এবার ঠাকুরগাঁও -৩ আসনের উপনির্বাচনে প্রতিদন্ডিতা করছেন, ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গন) , স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্র রায় (একতারা), জাকের পাটির এমদাদ হোসেন ( গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম ( টেলিভিশন )।
    পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তকদির আলী সরকার জানান, এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। ভোট কেন্দ্র ১২৮টি , বুথ ৮০৮টি। এ আসনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • ডিমলায় এলসিএস সদস্যদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান

    ডিমলায় এলসিএস সদস্যদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান

    মোঃ হামিদার রহমান (নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি৩) শীর্ষক প্রকল্পের আওতায় “এলসিএস সদস্যদের জীবিকা এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রম (ক্ষুদ্র ব্যবসা) উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” প্রথম গ্রুপে ১৯ জন এলসিএস নারী-পুরুষ সদস্য সহ বিভিন্ন সংখ্যায় তিনটি গ্রুপে মোট ৬৬ জনের মাঝে ৩ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

    সোমবার (২৩-জানুয়ারি) সকালে উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি এঁর সভাপতিত্বে ডিমলা উপজেলা শাখা ইএসডিও এর প্রশিক্ষণ হলরুমে নীলফামারী জেলা লাইভলিহুড অফিসার মোঃ দেলোয়ার হোসেন তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

    এলসিএস সদস্যদের জীবন মান উন্নয়নে হাঁস-মুরগি, কবুতর, গরু-ছাগল, শাক সবজি, ধান চাষ, আরও অন্যান্য আয় বর্ধক কাজকর্ম, সঞ্চয়, নারী-পুরুষের ক্ষমতায়ন, সংসারে স্বামী-স্ত্রী মিলে পরামর্শ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পারসন ইএসডিও এলজিইডি প্রভাতী৩ প্রকল্প এর প্রশিক্ষক রংপুর বিভাগের সহকারী প্রশিক্ষক মোছাঃ গোলাপী খাতুন ও ডিমলা উপজেলা প্রশিক্ষক সায়লা সাবরিন (ভারতী)।

  • বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন

    বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: অবৈধ জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৩” বাস্তবায়নে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খালে অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে রোববার দুপুরে অভিযান চালায়। বিশেষ কম্বিং অপারেশন টীম এসময় ১ টি বেহুন্দী জাল, ২০০০ মিটার কারেন্ট জাল, ৬ টি চরঘেরা জাল, ৪০ কেজি ইলিশ মাছের পোনা, ২০ কেজি অন্যান্য মাছ এবং ১ টি ইঞ্জিনচালিত ট্রলার (স্টীলবডি) জব্দ করা হয়। সোমবার ২৩ জানুয়ারী জব্দকৃত মাছ এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়। ট্রলারটি জনসম্মুখে নিলামের মাধ্যমে ১লক্ষ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলাম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সহ উপজেলা মৎস বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এব্যপারে মৎস কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#

  • পাটকেলঘাটায় বাঁচতে চাই হোটেল কর্মচারী আকবর হোসেন বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

    পাটকেলঘাটায় বাঁচতে চাই হোটেল কর্মচারী আকবর হোসেন বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

    সাতক্ষীরা প্রতিনিধি।।

    পাটকেলঘাটায় বাঁচতে চাই হতদরিদ্র হোটেল কর্মচারী আকবর হোসেন (৫০) বর্তমানে ২ কিডনি আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। স্ত্রী জাহানারা বেগম জানান ,আমার স্বামী অসুস্থ হয়ে দীর্ঘ দুই বছর বিছানায় পড়ে আছে ।বর্তমানে অর্থের অভাবে বর্তমানে ঔষধ কিনতে পারছে না ।পরিবারের একমাত্র উপার্জন কারী বাড়িতে শুয়ে কাতরাচ্ছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ।আকবার এমন দুর্দশায় চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, আকবর হোসেনের পরিবার।
    দুই কিডনি আক্রান্ত আকবার হোসেন, কলারোয়া থানার ক্ষেত্রপাড়া গ্রামের ফজর আলীর ছেলে। তিনি পাটকেলঘাটায় খাবার হোটেলে দীর্ঘদিন কাজ করে তার সংসার চালাতেন। অসচ্ছল পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছিলেন তিনি । বর্তমানে আকবর হোসেনের স্ত্রী পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে জনতা হোটেলে কাজ করে এক ছেলে এক মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন ।মেয়ে এবং তার ছেলে বলেন, ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানোর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাচ্ছি সমাজের বিত্তশালী ও সরকারের কাছে সাহায্য কামনা করে তার ছেলে আবুল হাসান বলেন ,আমরা খুব গরীব আপনারা সহযোগিতা করুন আমার বাবা কে বাঁচান টাকার অভাবে ঔষধ কিনতে পারছি না। আমার পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনক্রমেই সম্ভব নয় বিত্তবানেরা এগিয়ে আসলে আমার বাবার ঔষধ কিনতে পারতাম। সাহায্যের আবেদন, সাহায্য পাঠানোর জন্য 01722193382 অসুস্থ আকবরের বিকাশ নাম্বার দেওয়া হল ।

  • ঠাকুরগাঁওয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের  কম্বল ও শীতবস্ত্র বিতরণ

    ঠাকুরগাঁওয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    “মানুষ মানুষের জন্য”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শতাধিক দরিদ্র, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
    গত ২২ জানুয়ারি রোববার মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে,ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম চত্বরে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
    নতুন কম্বল ও শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন আয়শা খাতুন। তিনি বলেন,শীতে শরীর কাঁপে ঠনঠন করে। এই কম্বল পেয়ে বড় উপকার হলো। রত্না দিদিকে ধন্যবাদ, আমাদের খোঁজ নেওয়ার জন্য । শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালোই হলো।
    মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী রত্না সিনহা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আমরা চেষ্টা করছি এই শীতে অসহায় মানুষদের পাশে থাকার। এরই লক্ষে আজ আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি আশা করছি আগামীতেও আরো বিতরণ করা হবে।
    এসময় উপস্থিত ছিলেন,মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রত্না সিনহা,সহ সভাপতি নুরেল হক,সাধারণ সম্পাদক মশিউর রহমান,অর্থ সম্পাদক লতা আগারওয়াল সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

  • বীর মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন সরকার নেজু প্রতি শ্রদ্ধাশীল প্রধান

    বীর মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন সরকার নেজু প্রতি শ্রদ্ধাশীল প্রধান

    পূবাইল (গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড ভাদুন এলাকায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন সরকার নেজু রবিবার ২২ জানুয়ারী রাতে অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেছেন। মৃত্যুৎ কালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তিনি ১স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, রাখিয়া মৃত্যুবরণ করেন। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ২৩জানুয়ারী বাদ যোহর ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ রুহুল আমিন শরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অর্নার ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পূবাইল থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা সহ সদস্যগণ এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।