আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে নতুন রুপে সেজেছে মহানগরী ও আশপাশের উপজেলা সদরসহ পুরো এলাকা। দীর্ঘ প্রায় ৫ বছর পর আগামী ২৯ জানুয়ারী রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে রাজশাহী অঞ্চল জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। তানোর উপজেলার প্রধান প্রধান সড়কে তোরণ নির্মাণ ও ব্যানার ফেষ্টুন দিয়ে বর্নিল সাজে সাজানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমণ সফল করার লক্ষে তানোর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুত্তি সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৩ জানুয়ারী সোমবার তানোর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ,বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তারন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট,মমিনুল ইসলাম মমিন ও মিজানুর রহমান প্রমুখ। এবিষয়ে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমণে রাজশাহীর ইতিহাসে সব চাইতে সর্ববৃহত মানুষের উপস্থিতি ঘটানো হবে। তিনি বলেন, সাংসদ আলহাজ্ব
ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে তানোর-গোদাগাড়ী থেকে কমপক্ষে এক লাখ নেতা ও কর্মী-সমর্থক জনসভায় অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী। তিনি বলেন, সেই লক্ষেই তাদের প্রস্তুতি চলছে।
Author: desk
-

তানোরে পৌর আওয়ামী লীগের প্রস্তুত্তি সভা
-

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২
প্রেস বিজ্ঞপ্তি।
১। র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় অদ্য ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ০৩:১৫ ঘটিকার সময় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ জুয়েল স্টোরের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা, নগদ ১১ হাজার টাকা ও ০১ টি মোবাইলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রাকিব হাসান@রনি(২৮), পিতা-মৃত আঃ কাইয়ুম সরকার, সাং-চক গোবিন্দপুর, থানা-সলঙ্গ, জেলা-সিরাজগঞ্জ।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত
মোঃ মোস্তাফিজুর রহমান
সিনিয়র সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২০৩
-

উপ-নির্বাচনে নাচোলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রলীগের পথসভা
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পার্থী জিয়াউর রহমানের বিজয়ী লক্ষ্যে নাচোলে ছাত্রলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুর ১টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক’র সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ ও পৌরসভা, সরকারি কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারিসহ
বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। -

পুলিশের সন্দেহ আত্মহত্যা,পরিবার বলছে অসুস্থ হয়ে মৃত্যু
মোঃ রাসেল সরকার//
রাজধানীর খিলগাঁওয়ে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার রাতে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর পর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশের সন্দেহ, এই যুবক আত্মহত্যা করেছেন। তবে পরিবার বলছে, অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।
মারা যাওয়া ১৮ বছর বয়সী মো. সাজ্জাদের বাসা খিলগাঁও নন্দিপাড়া ছোট বটতলায়। পরিবারের সঙ্গে থাকতেন তিনি। বাগেরহাটের উজ্জ্বল গাজী তার বাবা।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ‘পরিবারের সদস্যরা ওই যুবককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মাধ্যমে আমারা খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়েছি।’
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘তার গলায় অর্ধচন্দ্র আকৃতির দাগ হওয়ায় সন্দেহ হয়। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত হবে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মারা যাওয়া যুবক পেশায় লিফটম্যান ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন।
তারা জানান, অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
-

সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আর নেই
বিশেষ প্রতিনিধিঃ
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার (বিএ) আর নেই। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর।
বিষয়টি নিশ্চিত করে তাঁর নিকট আত্মীয় সাবেক পৌরসভার মেয়র টিটু বলেন, মোহাম্মদ শাহজাহান মাস্টারের জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠ ও ১১টায় সন্দ্বীপ বহুমুখী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, মাষ্টার শাহজাহান বিএ সন্দ্বীপে আওয়ামী লীগের একজন সুদক্ষ সংগঠক ছিলেন। তিনি তিনবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৪০বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত ছিলেন।ব্যক্তি জীবনে একজন সজ্জন রাজনৈতিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালীনও তিনি সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বশীল ছিলেন। তিনি ৪ছেলে ও ১মেয়ের পিতা হিসেবে মৃত্যুবরণ করেন।
-

ঝালকাঠিতে আবাসিক এলাকায় শব্দ দুষনে ওয়ার্কশপের বিরুদ্ধে অভিযোগ
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি শহরের বান্দাঘাট আবাসিক এলাকায় এক ওয়ার্কশপ ব্যবসায়ী বিরুদ্ধে দিনরাত সার্বক্ষণিক লোহালক্করে হ্যামার পিটিয়ে, ড্রিল মেশিন ব্যবহারে শব্দ দূষন ও ঝালাই মেশিনের বিদ্যুৎ চমকানো ক্ষতিকর আলোর ঝলকানির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এলাকাবাসি।
এ বিষয় শহরের বান্দাঘাট আবাসিক এলাকায় ওয়ার্কশপের নিকটস্থ বসবাসরত এলাকাবাসি জানায়,
দিনরাত সার্বক্ষণিক লোহালক্করে হ্যামার পিটিয়ে, ড্রিল মেশিন ব্যবহারে শব্দ দূষন ও ঝালাই মেশিনের বিদ্যুৎ চমকানো ক্ষতিকর আলোর এবং দিনের বেলায় ওয়ার্কশপের পাশ দিয়ে চলাচল করা স্কুলগামী কমলমতি শিশুদের প্রতিনিয়ত ওয়ার্কশপের ঝালাই মেশিনর চলমান কাজের মধ্যে আগুনের ফুলকি, ঝলকানে আলো ও নির্গত বিষাক্ত ধোঁয়ার কারনে ক্ষতি হচ্ছে। শুধু তাই নয় এটা আমাদের পরিবেশের মারাত্নক ক্ষতি করছে। শব্দ দুষনের ফলে শিশুদের মেধা ও শারীরিক বৃদ্ধি বাঁধাগ্রস্থ করছে। এ ঘটনায় অভিযুক্ত ওয়ার্কশপ ব্যবসায়ী মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে সম্প্রতি মিজানুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, প্রায় একযুগ ধরে ঝালকাঠি শহরের বান্দাঘাট আবাসিক এলাকায় বেলায়েত হোসেন ও তাঁর ভাই আনোয়ার হোসেন একটি আবাসিক বাড়ির মধ্যে ওয়ার্কশপের ব্যবসা করে আসছেন। তাঁদের ওয়ার্কশপ থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত ধোঁয়া ও আগুনের ফুলকি পরিবেশের মারাত্নক ক্ষতি করছে। গভীর রাত পর্যন্ত লোহালক্করে হ্যামার পেটানোর শব্দে এলাকার বাসিন্দার ঘুমাতে পারেনা। হ্যামার পেটানোর বিকট শব্দে শিশুরা ভীতসম্ভ্রস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে এলাকাবাসী তাঁদের ওয়ার্কশপ অন্যত্র সরিয়ে নিতে বললে বা শব্দ করতে বারণ করলে উল্টো তাঁরা হুমকী প্রদান করে আসেছে। এছাড়াও অভিযোগকারী মিজানুর রহমান বলেন, বার বার নিষেধ করা সত্ত্বেও ওয়ার্কশপ ব্যবসায়ী শব্দ দুষনের মাধ্যমে দিনরাত অত্যাচার করে যাচ্ছে। ওয়ার্কশপের বিকট শব্দে পরিবারের শিশুসহ বয়োজ্যেষ্ঠ সদস্যরা ঘুমাতে পারেনা।
এ বিষয়ে ঝালকাঠির একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এ ধরণের শব্দ দুষন শিশুদের মেধা বিকাশে ও শারীরিক বৃদ্ধিতে বাঁধাগ্রস্থ করে। পাশাপাশি শিশুরা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্কশপ ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছা করলেই জায়গা পরিবর্তণ করা যায়না। তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো জায়গা পেলে এখান থেকে ওয়ার্কশপ সরিয়ে নেওয়া হবে।
-

পীরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার স্বাক্ষী সাংবাদিক
পীরগঞ্জ,ঠাকুরগাঁও,প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক সহ চার সাংবাদিক নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে আর ঐ মামলায় স্বাক্ষী হিসেবে নাম রয়েছে একই সংগঠনের সভাপতি সহ দুই সাংবাদিকের। রবিবার বিষয়টি জানার পর এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার মুল ধারার সাংবাদিকরা।
পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন জানান, লিখিত অভিযোগ ও মামলার সুত্র ধরে গত বছরের ১৫ এপ্রিল খোলা বার্তা টোয়েন্টিফোর ডটকম এবং ১৬ এপ্রিল দৈনিক ভোরের ডাক, নয়া শতাব্দি, প্রতিদিনের সংবাদ, রংপুর সংবাদ সহ কয়েকটি অনলাইন মাধ্যমে “পাহাড়াদারের হাত পা বেধে পুকুরের ৪৫ মণ মাছ নিধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার ৮ মাস পর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে উপজেলার সিংগারোল গ্রামের খায়রুল আলম নামে এক অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন(দৈনিক গন মানুষের আওয়াজ), যুগ্ন সাধারণ সম্পাদক ফাইদুল ইসলাম(দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংবাদিক বিষ্ণুপদ রায় (দৈনিক আমাদের সময়) ও সাংবাদিক আব্দুল আলিমের (দৈনিক আমার সংবাদ) নামে গত ১৮ জানুয়ারী রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় আরো ৫ জন সাধারণ লোককে আসামী করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় দায়ের করা এ মামলাটি তদন্ত করার জন্য পীরগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায়, মামলায় স্বাক্ষী হিসেবে ৪ নম্বরে নাম রয়েছে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের এবং ৫ নম্বরে সকালের সময় পত্রিকার মাহাবুবুর রহমান বুলুর। এতে হতবাক হয়েছেন মুলধারার সাংবাদিকরারা। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
এ বিষয়ে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বাদল হোসেন জানান, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সদস্যদের নিজ কব্জায় রাখতে সভাপতি জাকির হোসেন পরিকল্পিত ভাবে মামলাটি করিয়েছেন। এতে সংগঠনে বিশৃংখলা সৃষ্টি হবে।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, সাংবাদিকের বড় শত্রু সাংবাদিকরাই। তবে যারা সাংবাদিকদের অহেতুক হয়রানি করার জন্য নেপথ্যে কাজ করেন তাদের সংগঠন থেকে বহিস্কার করা উচিৎ।
ঠাকুরগাও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, সাংবাদিকের সংগঠনের সভাপতি হয়ে সংগঠনের সেক্রেটারী ও জয়েন্ট সেক্রেটারীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার স্বাক্ষী হওয়া সংগঠনের শৃংখলা বিরোধী। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, এমনটা হলে, এটা সবার জন্য দুঃখ জনক। সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, সাংবাদিকদের বাাঁচানোর জন্য স্বাক্ষী হয়েছি। -

গভীর রাতে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায়, লালমোহনে ভ্রমণকারী ও কাভার্ড ভ্যান আটক
মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে গভীর রাতে, আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দ দূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ড আটক করেছে পুলিশ।
সোমবার ২৩ জানুয়ারি রাত সাড়ে তিনটায় পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
জানাযায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ড ভ্যানযোগে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮ জন কিশোর-যুবকের একটি দল। রাত সাড়ে তিনটার দিকে লালমোহন মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে কাভার্ড ভ্যানটি আটকে দেন লালমোহন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইয়েদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে কাভার্ড ভ্যানে করে আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ, তার ওপর স্পিকার বাজিয়ে উন্মাদের মত নাচানাচির ভ্যান ফলে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার নির্দেশও দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
-

শার্শা’র বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ধান্যখোলায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বাঙালি জাতি লড়াই-সংগ্রামের পণ নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জণ করেছে। যে বাংলাদেশ অসংখ্য মায়ের সম্ভ্রমহানী আর বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত। আজ সেই বাংলাদেশকে সন্তান ¯েœহে সেবা-যতœ দিয়ে লালন-পালন করছেন জাতির জনকের কণ্যা শেখ হাসিনা। তিনি কায়িক পরিশ্রম করে বাবার রেখে যাওয়া অসমাপ্ত সোনার বাংলাদেশকে বাস্তবে রুপ দিয়ে ডিজিটাল করেছেন। উন্নয়নের ধারাবাহিকতায় এবার বিশে^র উন্নত দেশের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। যা বঙ্গবন্ধু কণ্যা, বারবার নির্বাচিত গণমানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু ২০২৪ সালের শুরুতে আসছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে এদেশের কূ-চক্রীমহল, যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, তারা কালো পথ ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। থমকে দিতে চায় স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু তাদের সেই কালো স্বপ্ন বাংলাদেশের মানুষ আর বাস্তবায়ন করতে দেবেনা।
এজন্য এখন থেকেই তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি পাড়া/মহল্লা/গ্রাম/ইউনিয়ন থেকে আওয়াজ তুলতে হবে, স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের মাটিতে আর না। মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি আওয়ামীলীগের নৌকা প্রতিকে আবারো ভোট দিয়ে উন্নয়নের জোয়ার ধরে রাখতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশিদার হয়ে আমাদের নৌকায় ভোট দিতে হবে বলে মতবাদ ব্যক্ত করেন যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের এঁ বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, স্বরবানহুদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বাহাদুরপুর পশ্চিমপাড়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই প্রমুখ।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের এ মাসিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য তাহাজ্জেল হোসেন লাবলু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস, ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, আমির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, আলমগীর হোসেন, সুজন উদ্দিন, আজমান আলী, বখতিয়ার জামাল, কবির হোসেন, তাহাজ্জেল হোসেন, সোনাই শেখ, মফিজুর রহমান, খাদিজা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, শিউলি বেগমসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কমী ও সূধীবৃন্দ। -

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মাহমুদ ফারুক-সম্পাদক জাকির পাটোয়ারী
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৪ইং) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) বিকালে শহরের একটি মিলনায়তনে রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক ও দৈনিক আমাদের সময় এবং ৭১ বাংলা টিভির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মনির হোসেন বাবুল ও সহ-সভাপতি পদে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, অর্থ সম্পাদক পদে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের নতুন দিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল।
এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসাবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও সাবেক সভাপতি এস এম বাবুল বাবর, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি ও সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি লক্ষণ মজুমদারকে নির্বাচিত করা হয়।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার ১৩জনকে সদস্য এবং ৪জনকে সহযোগী সদস্য নির্বাচিত করা হয়।
রামগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন আজ ২৩ জানুয়ারি ২০২৩ইং তারিখ সোমবার আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।
সম্মানিত সদস্য হিসাবে রয়েছেন দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফরিদ আহম্মেদ বাঙালী, মুক্ত বিকাশ সম্পাদক আমির হোসেন আমু ও আমিনুল ইসলাম মুকুল এবং সদস্য জাকির হোসেন মোস্তান (দৈনিক ইত্তেফাক), আফরোজা রহমান রাঙ্গা (দৈনিক খবর ও নির্বাহী সম্পাদক, রামগঞ্জ দর্পন), মোহাম্মদ মহসিন (দৈনিক আমাদের মাতৃভূমি, শামছুল ইসলাম মিঝি (দৈনিক আমার বার্তা), মোবারক হোসেন (দৈনিক দিনকাল), অধ্যাপক হারুন অর রশিদ (লক্ষ্মীপুর ট্রিবিউন), কামাল হোসেন জুয়েল (দৈনিক বাংলা ধারা) মোহাম্মদ আলী (দৈনিক নাগরিক ভাবনা), এস এম আলী আজ্জম (দৈনিক বাংলার প্রতিদিন), মোঃ নুর নবী গাজী (দৈনিক মাতৃভূমির খবর), মোঃ খলিলুর রহমান (দৈনিক সন্ধাবাণী), মোঃ হাসানুর জামান (দৈনিক ভোরের সময়), সোহেল হোসেন (দৈনিক শক্তি), সপ্নীল চৌধুরী (দৈনিক বাংলাদেশ পরিক্রমা), রায়হানুর রহমান (আমার লক্ষ্মীপুর), মোঃ আরমান আলী খাঁন (বিডি প্রেস)।
সহযোগী সদস্য হিসাবে রয়েছেন, মনির হোসেন সুমন (দি বাংলাদেশ টুডে), সাজ্জাদুল ইসলাম (প্রজন্ম নিউজ), আলমগীর হোসেন (দৈনিক মা-মাটি-মানুষ) ও মোঃ নজরুল ইসলাম (আজকের পদ্মা)।