Author: desk

  • প্রতিরক্ষা সচিবের পিএস পরিচয়ে প্রতারণা; গ্রেফতার ১

    প্রতিরক্ষা সচিবের পিএস পরিচয়ে প্রতারণা; গ্রেফতার ১

    মোঃ রাসেল সরকার//
    প্রতিরক্ষা সচিবের পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ এমাজ উদ্দিন রাসেল ।

    গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

    শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

    টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ বুলবুল আহম্মেদের সঙ্গে পরিচয়ের সূত্রে মোবাইল ফোনে সেলফি তুলে মোঃ এমাজ উদ্দিন রাসেল। পরে রাসেল তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। ফেসবুকে মোঃ বুলবুল আহম্মেদকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব ও রাসেল নিজেকে সচিবের পিএস পরিচয় দেয়। এ ঘটনায় বুলবুল আহম্মেদের অভিযোগের প্রেক্ষিতে রামপুরা থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

    তিনি আরো বলেন, অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত রাসেল প্রথমে বাদীর অজান্তে বাদীর ছবি ব্যবহার করে প্রতিরক্ষা সচিবের পিএস পরিচয় দেওয়া পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। এরপর সে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে। ভুয়া ভিজিটিং কার্ড তৈরির মাধ্যমে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।

    গ্রেফতারকৃত রাসেলকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

    অভিযানটি গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান বিপিএম-সেবা এর তত্ত্বাবধানে অর্গানাইড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম এর নেতৃত্বে পরিচালিত হয়।

    ডিবি সাইবার এ সংক্রান্ত কিছু পরামর্শ প্রদান করেছে। এগুলো হলো :
    ১। কারো পরিচয় যাচাই না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না করা।
    ২। পরিচয় যাচাই না করে কারো সাথে লেনদেন না করা।
    ৩। প্রতারণা এড়াতে মিষ্টি কথার প্রলোভনে না পড়া৷

  • বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

    বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকেঃ

    ২০২৩ সালের নতুন শিক্ষা কার্যক্রম ইসলামী শিক্ষা কে উপেক্ষা ও ইসলাম বিরোধী কারিকুলাম প্রনয়নের প্রতিবাদে গতকাল বিকালে নগরীর কান্দিরপাড়স্থ টাউন হলের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক কে এম এমরান হুসাইন,

    মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন ইসলামের পক্ষে থেকে জালিমবাজদের বিরুদ্ধে সংগ্রাম চলবে।
    তারা আরো বলেন ২০২৩ সালের ইসলাম বিরোধী সিলেবাসে নতুন প্রজম্মকে নাস্তিক বানানোর চেষ্টা ও গভীরষড় করা হচ্ছে। বাংলাদেশের মুসলমানদের সন্তান দের ইমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষা নীতি প্রনয়নের দায়িত্ব ইসলাম বিরোধী মতাদর্শ শক্তি র হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মুসলমানের সন্তান দের নাস্তিক ও হিন্দুত্ববাদী মানসিকতা তৈরি করার জন্য শিক্ষা নীতি প্রনয়ন করেছেন। শিক্ষা সিলেবাস পরতে পরতে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। ডারউইনের কুখ্যাত নাস্তিক্যবাদ ও আর এস এস এর হিন্দুত্ববাদ দিয়ে ভরে ফেলা হয়েছে শিক্ষার্থীদের সিলেবাস। পুরো সেলেবাস টি ইসলাম বিরোধী। এসময় উপস্থিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরীর শাখার সভাপতি মাওঃ সৈয়দ আবদুল কাদের জামাল। তিনি তার বক্তব্যে বলেন ২০২৩ সালের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হচ্ছে ইসলাম বিদ্বেষমূলক পাঠ্য পুস্তক, এই পাঠ্য পুস্তক শ্রবন করলে এদেশের কোমলমতি শিক্ষার্থীরা সত্যিকার ইসলাম থেকে বঞ্চিত হবে।
    তিনি আরো বলেন কারা এধরণের মিথ্যা ও জ্ঞানহীন বিকৃত চিন্তা নিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি জানান।

    ইসলাম বিদ্বেষ মূলক সকল শব্দ বাতিল করে নতুন সিলেবাস প্রনয়ন করার দাবি জানান। এসময় উপস্থিত আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্র মজলিস সভাপতি মোঃ আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হুসাইন।এ ছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আমির হামজা,

  • টঙ্গীবাড়ীতে নবাগত শিক্ষক‌কে ফুল‌দি‌য়ে বরন ক‌রে নি‌লেন বিদ‌্যাল‌য়ের ছাত্রছাত্রীরা

    টঙ্গীবাড়ীতে নবাগত শিক্ষক‌কে ফুল‌দি‌য়ে বরন ক‌রে নি‌লেন বিদ‌্যাল‌য়ের ছাত্রছাত্রীরা

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউ‌নিয়‌নের বায়হাল সরকারী ( প্রাঃ) বিদ‌্যাল‌য়ে নতুন শিক্ষককে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করলেন বায়হাল সরকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের ছাত্র/ছাত্রী বন্দ ।

    আজ ২৪\০১\২০২৩ ,রোজ মঙ্গলবার দুপুর ১২ঘ‌টিকায় বিদ‌্যালয়‌ের হল রু‌মে এ বরণ অনুষ্ঠিত হয়।

    নবাগত শিক্ষক বরন অনুষ্টান‌ টি সভাপতিত্ব করেন বায়হার সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রবীন শিক্ষক সামছুল আলম এবং প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্হিত ছি‌লেন বায়হার সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌বিয়া সুলতানা

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ‌্যালয়‌ে দাত‌া পরিষ‌দের সহ সভাপ‌তি মোঃহা‌বিবুর রহমান মৃধা ,স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ ,শিক্ষক হুমায়ন ক‌বির ,শিক্ষক তুষার আহম্ম‌েদ সহ অ‌ভিবাবক এলাকার গন‌্যমান‌্য ব‌্যাক্ত‌িবর্গ ।

  • গোপালগঞ্জে নতুন বই কেজি দরে বিক্রি করলেন প্রধান শিক্ষক

    গোপালগঞ্জে নতুন বই কেজি দরে বিক্রি করলেন প্রধান শিক্ষক

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন শিক্ষা বছরের সরকারি বিনামূল্যের বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গ্রামপুলিশ পাঠিয়ে বইগুলো জব্দ করেন। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    জানাগেছে, কাশিয়্নী উপজেলার উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু বিশ্বাস সোমবার দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। এরপর তিনি গোপনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের বই ৩০ টাকা কেজি দরে দুই ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। স্থানীয় লোকজন সরকারি বইগুলো ফেরিওয়ালাদের কাছে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রধান শিক্ষকের কাছ থেকে বইগুলো কিনেছেন বলে জানান।

    বইগুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক স্তরের বাংলা, ইরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুপাঠ, কৃষি শিক্ষা, আনন্দপাঠ, গার্হস্থসহ বিভিন্ন বিষয়ের।

    স্থানীয় ইমদাদুল হক বলেন, আমি জমির কাজ করে দুপুরে বাড়ি ফেরার পথে স্কুলের সামনে ভাঙারি বোঝাই ফেরিওয়ালাদের একটি ভ্যান ও দুইজন লোককে দেখতে পাই। তাদেরকে জিজ্ঞাসা করি এখানে কি করেন। তারা জানায়, এই স্কুল থেকে কিছু বই কিনেছি। বইগুলো দেখতে চাইলে তারা উপস্থিত লোকজনের সামনে বইগুলো দেখান। বইগুলোর গায়ে ‘২০২২ শিক্ষাবর্ষ’ ও ‘২০২৩ শিক্ষাবর্ষ’ লেখা রয়েছে। পরে আমরা এলাকাবাসী বইসহ তাদেরকে আটক করি এবং ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানাই। পরে ইউএনও স্যারের নির্দেশে গ্রাম পুলিশের কাছে বইগুলো হস্তান্তর করি।

    বই ক্রেতা ফেরিওয়ালা কাওছার শেখ জানান, আমরা বিভিন্ন পুরাতন বই কিনে থাকি। পুরাতন বই কিনতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক আমাদের কাছে বই বিক্রি করতে চান। আমরা ৩০ টাকা কেজি দরে ওই বই কিনে আনি।

    এ ব্যাপারে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু বিশ্বাস বলেন, আমি কোন বই বিক্রি করিনি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা কিছু করেন না। আমি আপনাদের সাথে যোগাযোগ করবো।

    কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, আমরা বিক্রি করা বইগুলো জব্দ করেছি। প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছি। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

    কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। গ্রামপুলিশ পাঠিয়ে বইগুলো জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। #

  • মোসলেম উদ্দিন এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) এ এম এ ওয়াদুদ বীর প্রতীক

    মোসলেম উদ্দিন এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) এ এম এ ওয়াদুদ বীর প্রতীক

    পটিয়া প্রতিনিধিঃ
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি,বর্ষীয়ান নেতা,চট্টগ্রাম – ৮ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) আলাউদ্দিন এম এ ওয়াদুদ, বীর প্রতীক। দীর্ঘদিন ধরে মোসলেম উদ্দিন আহমদ ক্যান্সার রোগে ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

    চট্টগ্রাম – ৮ এর সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য আসনে ২০২০ সালের ১৩ জানুয়ারি মোসলেম উদ্দিন আহমদ এমপি নির্বাচিত হন। মেজর জেনারেল( অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি পটিয়াবাসীর নিকট দোয়া কামনা করেন।

  • গোপালগঞ্জে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবীতে মানববন্ধন

    গোপালগঞ্জে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিক্ষানীতি-২০১০ এর আলোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

    গোপালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

    আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এ মানববন্ধন এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, যুগশিক্ষা স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

    মানববন্ধন চলাকালে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুজন সরকার, বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্ময় বাড়ৈ, সহকারী কালীদাস বিশ্বাস, মো: মোস্তফা কামাল মোল্যা, সিনিয়র শিক্ষক আজমিরা খানমসহ অনেকে বক্তক্য রাখেন।

    বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালীদাস বিশ্বাস বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর না থাকায় আমাদের কোন পদোন্নতি হয় না। টাইম স্কেলের জন্য তিন থেকে চারবার কাগজ নিলেও আমাদের কোন টাইম স্কেল দেয়া হয়নি।

    মানববন্ধন চলাকালে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুজন সরকার বলেন, শিক্ষানীতি-২০১০ এর আলোকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখন সময়ের দাবী। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর না থাকায় মাধ্যমিক শিক্ষকরা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, কোন পদোন্নতি হয় না। দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবী জানান তিনি।

  • পাথরঘাটা বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি গোপাল সাহা, সম্পাদক শাহআলম চৌধুরী

    পাথরঘাটা বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি গোপাল সাহা, সম্পাদক শাহআলম চৌধুরী

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি ২৩ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটির পরিচিতি সভা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

    গোপাল সাহা সভাপতি এবং শাহ আলম চৌধুরী-কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকারী কমিটি সহ সর্বমোট ৭২ সদস্য বিশিস্ট একটি কমিটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়।

    অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি মোঃ মাসুম বিল্লাহ,মোঃ ফারুক মৃধা,অমল দেবনাথ,ফিরোজ মিয়া ও সহ সাধারণ সম্পাদক মোঃ সবুর মাস্টার এবং অর্থ বিসয়ক সম্পাদক মোঃ নূরে আলম। সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন সহ মোট ৪ জন।

    সমিতির উদ্বোধনী সভা থেকে অত্র সমিতিতে সদস্যদের মাসিক চাঁদা প্রদান এবং প্রথম সিন্ধান্ত নেয়া হয় প্রতি শুক্রবার বেলা ২টা পর্যন্ত সকল বস্ত্রবিতান বন্ধ রাখার।

    অমল তালুকদার।

  • সরস্বতি পূঁজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট

    সরস্বতি পূঁজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সনাতন ধর্মবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতি। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) হিন্দু ধর্মীয় মতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূঁজা। পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে হিন্দু শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশির্বাদ লাভের আশায় সরস্বতী পুঁজা করে থাকেন।

    এ পূঁজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। বিভিন্ন বয়সের মানুষ এসব হাট থেকে কিনে নিচ্ছেন প্রতিমা। জেলার বাসা-বাড়ী ও বিভিন্ন মন্দিরে পূঁজার আয়োজন করা হচ্ছে।

    এ পূঁজার প্রধান অনুসঙ্গ হল প্রতিমা। জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ী, সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, ভেন্নাবাড়ী, রঘুনাথপুর, কোটালীপাড়া উপজেলার রামনগর, রাধাগঞ্জ, ধারাবাশাইল, ভাঙ্গারহাট, ঘাঘর বাজার হিরণ, সিকিরবাজার, বাঁশবাড়ীয়া ও বালিয়াভাঙাসহ জেলার ৩০টি স্থানে বসেছে সরস্বতী প্রতিমার হাট। জেলা শহরের গোহাট সার্বজনীন কালীবাড়ী জেলার সবচেয়ে বড় প্রতিমার হাট। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা কারিগরেরা (পাল) এখানে প্রতিমা এনে বিক্রি করছেন। এসব প্রতিমা বেচা-বিক্রি চলবে আগামী বুধবার রাত পযর্ন্ত।

    হাটে ছোট বড় মিলিয়ে প্রায় দুই থেকে তিন হাজার প্রতিমা নিয়ে বিক্রি করার জন্য বসে আছে প্রতিমা শিল্পীরা। যে যার পছন্দ আর সাধ্য মত কিনছেন প্রতিমা। হাটে আনা এক একটি প্রতিমা বিক্রি হচ্ছে আড়াইশো থেকে ১০ হাজার টাকায়। শুধু প্রতিমাই নয় এ হাটে বিক্রি হচ্ছে ফুল, মালা, মিষ্টিসহ পূঁজার অন্যান্য উপকরনও। শিক্ষার্থীরা অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন দেবীর পায়ে অঞ্জলী দেবার জন্য।

    জেলা শহরের বাসিন্দা গৃহবধূ সম্পা সাহা বলেন, আমার মেয়ের বয়স চার বছর হলো। এবার তাকে স্কুলে ভর্তি করেছি। সেজন্য বিদ্যার দেবী মা সরস্বতির আশির্বাদ পাওয়া জন্য ঘরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

    প্রতিমা কিনতে আসা ক্রেতা কবিতা সাহা ও সুজন ঘোষ জানান, প্রতি বছরের মত এ বছর বাড়ীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সেজন্য গোহাট সার্বজনীন কালীবাড়ীতে সরস্বতী প্রতিমা কিনতে এসেছি। এখানে ছোট প্রতিমার দাম ২৫০ টাকা থেকে বড় প্রতিমার দাম ১০ হাজার টাকা পয্যন্ত বিক্রি করা হচ্ছে।

    কোটালীপাড়া উপজেলার হিজল বাড়ী থেকে প্রতিমা কিনতে করতে আসা স্বপন বর্ণিক বলেন, এ বছর আমি প্রথম সরস্বতী মায়ের পূঁজা করবো। তাই পূঁজা উপলক্ষে কালিগঞ্জ হাটে এসে প্রতিমা কিনলাম। একটা প্রতিমা ১৬০০ টাকা দিয়ে কিনেছি। সরস্বতী মাকে কিনে আমি খুব খুশি।

    কোটালীপাড়া উপজেলার বালিয়াভাঙ্গা থেকে প্রতিমা নিয়ে আসা জয় পাল বলেন, প্রতিবছর কালিগঞ্জ বাজারে আমরা প্রতিমা নিয়ে আসি বিক্রি করার জন্য। তাই এ বছরও সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা নিয়ে এসেছি বিক্রি করার জন্য। এবছর অন্যান্য বছরের চেয়ে ভালো দামে প্রতিমা বিক্রি করতে পারছি।

    কোটালীপাড়া উপজেলার মঠবাড়ী থেকে আসা প্রতিমা শিল্পী রামপাল বলেন, এ বছর সরস্বতী প্রতিমা ভালো দামে বিক্রি করতে পারছি। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দামও বেড়েছে। অন্যান্য বছরে যে দামে প্রতিমা বিক্রি করতাম তার চেয়ে বেশি দামে এবছর প্রতিমা বিক্রি করতে পারছি।

    সরস্বতী দেবীকে সাজাতে উপকরণ নিয়ে হাটে আসা সঞ্জয় ফেলিয় জানান, বিগত দুই বছর করোনার কারণে সীমিত আকার পূজা হয়েছে। তাই পূজার উপকরণ কম বিক্রি ছিলো। এবছর সরস্বতী পূজার আনন্দটা বেশি তাই প্রতিমা বেশি বিক্রি হচ্ছে। প্রতিমা সাজানোর ফুল মালা ও পূজার অন্যান্য উপকরণগুলো বিক্রি হচ্ছে বেশি। খুব ভালো বিক্রি হওয়ায় খুব খুঁশি। #

  • নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

    নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার করেছে
    নড়াইল জেলা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা (২২) নামের এক রাজমিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ ইয়াছিনের মৃতদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামী ও তার প্রধান সহযোগিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।
    গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যা ওরফে হামজা (২০) এবং একই গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০)।
    গত ১৬ জানুয়ারি রাতে মৃত ইয়াছিন বন্ধুদের সাথে নড়াইল সদর থানাধীন হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সদর উপজেলার ভওয়াখালি গ্রামস্থ তার বর্তমান ভাড়া বাড়ি থেকে বের হয়। ঐ দিন রাতে ইয়াছিন বাড়িতে ফিরে না আসায় তার বোন ১৮/০১/২০২৩ তারিখ নড়াইল সদর থানায় একটি নিখোঁজ জায়েরী করেন। উক্ত নিখোঁজ ডায়েরীর প্রেক্ষিতে সোমবার ২২ তারিখ দুপুরে ইয়াছিন মোল্যার লাশ উদ্ধার করে পুলিশ।
    লাশ উদ্ধারের সংবাদ শুনে পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীদের গ্রেপ্তার করে।
    নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

  • তেঁতুলিয়ায় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করলেন মকছুদুল কবীর

    তেঁতুলিয়ায় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করলেন মকছুদুল কবীর

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সপ্তাহব্যাপী উপজেলা পর্যায় পারিবারিক গবাদিপশু পালন প্রশিক্ষণ কোর্সের পরিদর্শন করলেন প গড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মকছুদুল কবীর। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি নামক এলাকার বুড়াবুড়ি ইউনিয়ন ফেডারেশন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে এই পরিদর্শন করা হয়।

    এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ প্রধান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মোঃ নাফিজুল ইসলাম, মৎস্য প্রশিক্ষক মোঃ সোহরাব হোসেন, এ আই টি লাইভস্টোক ডিভিশন ও অতিথি প্রশিক্ষক (প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণি চিকিৎসক) এসএম মোয়াজ্জেম হোসাইন, সাংবাদিক তরিকুল ইসলামসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

    উপপরিচালক মকছুদুল কবীর বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কা-ারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী এক মাস মেয়াদী ড্রাইভিং কোর্স প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। তোমরা যারা (প্রশিক্ষণার্থীগণ) প গড়ে প্রশিক্ষণ নিতে চাও আবেদন বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে ভাইবা পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

    জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ৩০জন এবং শালবাহান ইউনিয়নে ৩০ জন যুবক ও যুব মহিলাদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে প্রতি প্রশিক্ষণার্থীদেরকে যাতায়াত বাবদ প্রতিদিন ১শ’ টাকা করে এক সপ্তাহে ৭শ’ টাকা দেয়া হবে বলে জানানো হয়েছে।