পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রতিপক্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা
করে ভোগ দখলীয় নালিশী চিংড়ি ঘেরে জোরপূর্বক বাঁধ দেওয়ার অভিযোগ
উঠেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাপ্ত অভিযোগ জানাগেছে,
পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের বাসিন্দা মৃত বিশে সরদারের ছেলে ব্যবসায়ী সাজ্জাত আলী সরদার ২০২০ সাল থেকে সোলাদানা ইউনিয়নের পশ্চিম কাইনমুখী, সোলাদানা, দক্ষিণ কাইনমুখী ও সোনামুখী মৌজায় ৪শ বিঘা জমিতে শান্তিপূর্ণভাবে লিজ ঘের করে আসছে। অত্র চিংড়ি ঘেরটি এর আগে প্রায় ২০-২৫ বছর যাবৎ জলিল বিশ্বাস নামে জনৈক ব্যবসায়ী করে আসছিল। চিংড়ি ঘেরে সাজ্জাত আলী সরদারের শান্তিপূর্ণ অবস্থানকালে পৌরসভার বাতিখালী গ্রামের এফাজ উদ্দীন গাজীর ছেলে ব্যবসায়ী রেজাউল করিম গাজী
ঘেরের বিভিন্ন মৌজা থেকে প্রায় ১শ বিঘা জমি ডিড করে নিলে সাজ্জাত
আলী সরদারের সাথে রেজাউল করিমের ঘের নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ২০২২ সালের ২৭ এপ্রিল ব্যবসায়ী জলিল বিশ্বাস ও রেজাউল করিম গাজীর মধ্যে লিখিতভাবে আপোষ মিমাংশা হয়। ২০২২ সালে সাজ্জাত আলী কোন বাঁধা ছাড়াই
চিংড়ি ঘের পরিচালনা করবেন এবং পরবর্তীতে গণমান্য ব্যক্তিবর্গের শালিশী
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ২০২৩ সালে বিরোধ পূর্ণ নালিশী সম্পত্তির বিষয়টি নিরসন ও নিষ্পত্তি করা হবে মর্মে আপোষ মিমাংশায় উল্লেখ করা হয়। সে অনুযায়ী চলতি বছরের শুরুতেই বিষয়টি নিয়ে ব্যবসায়ী রেজাউল করিমকে বারবার
আপোষ মিমাংশার জন্য তাগিদ দিলেও তিনি তা গুরুত্ব না দিয়ে জবর দখলের পায়তারা করে আসছিল। যার ফলে ব্যবসায়ী সাজ্জাত আলী সরদারের পক্ষে ঘেরের ম্যানেজার বাতিখালী গ্রামের সদর উদ্দীন সরদারের ছেলে সেলিম সরদার বাদী হয়ে ব্যবসায়ী
রেজাউল করিম সহ ৫ জনকে বিবাদী করে নালিশী চিংড়ি ঘেরে প্রতিপক্ষদের
প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ জানুয়ারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে
২৯নং এমআর মামলা করে। মামলায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নালিশী চিংড়ি ঘেরের দখল ভিত্তিক স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে
থানার ওসি’কে নির্দেশনা দেন। এদিকে ঘের মালিক সাজ্জাত আলী সরদার জানান, ব্যবসায়ী রেজাউল করিম, আপোষ মিমাংশা কিংবা শালিশী বৈঠক না করে আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে বহিরাগত লোকজন নিয়ে মঙ্গলবার সকালে ঘেরের পূর্বপাশে সোলাদানা মৌজায় জোর পূর্বক বাঁধ দেয়। এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ী রেজাউল করিম বলেন, চিংড়ি ঘেরের মধ্যে ৮৮
বিঘা জমি আমার ডিড করা রয়েছে। ডিড কৃত জমিতেই আমার ল
লোকজন বাঁধ দিচ্ছে। ওসি জিয়াউর রহমান জানান, চিংড়ি ঘেরের প্রায় ১শ বিঘা জমি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে অনেকদিন যাবৎ বিরোধ চলে আসছে। নালিশী চিংড়ি ঘেরে ব্যবসায়ী রেজাউল করিম মঙ্গলবার সকালে বাঁধ দেওয়ার কাজ শুরু করলে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য নির্দেশনা
দেওয়া হয় বলে থানার ওসি জানান।
Author: desk
-

পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে নালিশী চিংড়ি ঘেরে জোরপূর্বক বাঁধ দেওয়ার অভিযোগ
-

পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি কোটি টাকার সরকারি রাস্তা; নোটিশ দিয়ে ঘের মালিকদের সতর্ক করলো এলজিইডি
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি কোটি টাকায় নির্মিত সরকারি রাস্তা। পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যেসব সরকারি রাস্তা রয়েছে, চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ঘেরের পাশের সকল রাস্তা। সরকারিভাবে রাস্তাগুলো সংস্কার করা হলেও সংস্কার কাজের স্থায়ীত্ব আসছে না ঘেরের কারণে। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। সরকারি এসব রাস্তা সংরক্ষণে উপজেলা পরিষদের মাসিক সভ ও আইন শৃঙ্খলা কমিটির সভায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নে ঘের
মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করে ঘের মালিকদের নোটিশ প্রদান করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
এলজিইডি কর্তৃপক্ষ।উল্লেখ্য, আশির দশক থেকে অত্র উপজেলায় লবণ পানির চিংড়ি চাষ হয়ে আসছে। বর্তমানে পৌর সদর সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে চিংড়ি চাষ হচ্ছে। বেশীরভাগ ঘের মালিকরা ঘেরের পাশের সরকারি রাস্তাকে সীমানাবাঁধ ও রিং বাঁধ হিসেবে ব্যবহার করছে। চিংড়ি ঘের বছরের বেশীর ভাগ সময়ে পানিতে তলিয়ে থাকে। ফলে বাতাসে পানির চাপে ঘেরের পাশের রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোথাও কোথাও রাস্তার পিচ, ইট, বালি ভেঙ্গে ঘেরে চলে যাচ্ছে।
রাস্তাগুলো হয়ে যাচ্ছে সরু। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা, অপরদিকে ঘন ঘন সংস্কার করে অপচয় হচ্ছে বিপুল পরিমাণ সরকারি অর্থ। পাশাপাশি যাতায়াতে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বরের সভায় কোন ঘের মালিকরা বাঁধ হিসেবে সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, ত্রাণ বিভাগ সহ সরকারি ও বেসরকারিভাবে
নির্মিত কোন সড়ক বা রাস্তা ব্যবহার করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। পরিষদের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ। এলজিইডি’র পক্ষ থেকে রাস্তার পাশের সকল ঘের মালিকদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে ঘের মালিকদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। নোটিশ পাওয়ার পর যারা ঘেরের বাঁধ হিসেবে সরকারি রাস্তা ব্যবহার কিংবা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চিংড়ি ঘেরের কারণে প্রতিবছর অসংখ্য সরকারি রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপচয় হচ্ছে বিপুল পরিমাণ সরকারি অর্থ। এ জন্য উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক ঘের মালিকদের ৫ ফুট পর্যন্ত মাটি ভরাট করে সরকারি রাস্তা সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সম্পদ সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এ ধরণের কাজে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
যারা নির্দেশনা অমান্য করে সরকারি রাস্তা যথা ইচ্ছা ব্যবহার করে ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানিয়েছেন। -

মহেশপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান সেলিমের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন
শহিদুল ইসলাম মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সেলিম ( ৫৫) ২৩ জানুয়ারি দিবাগত রাত ৮ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় মহেশপুর শহরে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠ ও নিজ গ্রাম উপজেলার নাটিমা ইউপির দারিয়াপুরে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খান চঞ্চল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মরহুমের পিতা আকবর আলী মাষ্টার, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মহেশপুর পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।
-

তানোরে শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত (নতুন) শিক্ষকদের বরন ও মতবিনিময় করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। জানা গেছে, ২৪ জানুয়ারী মঙ্গলবার উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত শিক্ষক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমী) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ। এছাড়াও ৭টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী, সমাজ সেবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। -

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন। এতে জেলার কয়েক’শ রং মিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানী এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।ঝিনাইদহ
আতিক রহমান -

ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি সভাপতি ও ক্যাশিয়ারের বিরুদ্ধে বেতন ভাতা আটকে রাখার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতাল চত্বরে মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এসময় হাসাপাতালের ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার, ব্যনার, লিফলেট নিয়ে ২ ঘন্টাব্যাপী অবস্থান করে। এতে করে ভোগান্তিতে পড়তে হয় দুরদুরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের। সেসময় চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও ল্যাব সহকারী আসমত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মীর নাসির হোসেন ও কোষাধ্যক্ষ নারায়ন চন্দ্র বিশ^াসসহ কয়েকজন বিভিন্ন অযুহাতে তাদের বেতন ভাতা আটকে রেখেছেন। এতে করে নানা সমস্যার সম্মূখীন হতে হচ্ছে তাদের । তাই দ্রæত এ সমস্যা সমাধান না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। -

জেলার শ্রেষ্ঠ সম্মাননা পেলেন মধুপুরের এসিল্যান্ড
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেয়েছেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড)জাকির হোসাইন। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করে।ভূমি ব্যবস্থাপনায় মধুপুরের এসিল্যান্ড জাকির হোসাইন গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন। ভূমি সেবা সহজিকরণ এবং সচ্ছতার সাথে সেবা প্রদান স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হন। পরে রবিবার(২২ জানুয়ারী)ইং জেলা মাসিক রাজস্ব সম্মেলনে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার তার হতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ২৩ জানুয়ারি এসিল্যান্ডের কার্যালয়ে মধুপুর কর্মরত ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) জাকির হোসাইন জানান, মধুপুরে যোগদানের পর থেকে ভূমি অফিসে জমি থাকা কাজগুলো তার আওতাধিন জনবল নিয়ে স্বল্প সময়ে স্বচ্ছতার সাথে সম্পাদন করার চেষ্টা করেছেন। এ কাজে তার সহকর্মীরা তাকে সহযোগিতা করেছে। তিনি বলেন, এ পুরুস্কার প্রাপ্তি শুধু তার একার নয়, তার সহকর্মীদেরও রয়েছে।
-

ঈদগাঁওতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁও
দীর্ঘ ১০ মাস কারা ভোগের পর বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সোনালী ইন্টার প্রাইজের মালিক ফিরুজ এলাকায় পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার ২৪ জানুয়ারী বিকালে ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজারে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইসলামাবাদ শাহ ফকির বাজার মালিক সমিতি ও ব্যবসায়ী পরিচালনা পরিষদের যৌত উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শাহ ফকির বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদু রহমান ওবাইদুর সভাপতিত্বে সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন সদস্য আবুল কালাম মুজাহিদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ ফকির বাজার মালিক সমিতি ভারপ্রাপ্ত দেলোয়ার হোসেন সোনা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার,শাহ ফকির বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের এমইউপি সদস্য সাহাব উদ্দীন,আলতাজ হোসেন,সাংবাদিক মোঃ তৈয়ব প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন,ফিরুজ আহমদ একজন নিরীহ,সহজ ও সরল ব্যবসায়ী প্রকৃতির লোক। এলাকার কারও সাথে কোনদিনই তার কোন বিরোধ হয়নি। তার বিরুদ্ধে দুইটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়।তার মধ্যে একটি মামলা থেকে হালাজ পেয়েছেন, অপর মামলাটি বিভাগীয় কর্মকর্তা দিয়ে তদন্তের দাবী জানান।
অনুষ্ঠান শেষে ঈদগাঁও বাসী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি, অতীতের মতো সকলকে সাথে নিয়ে গরীব, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার অভিব্যয় ব্যক্ত করেন ফিরুজ আহমেদ।
-

বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর এসএম আকবরের মায়ের দাফন সম্পন্ন
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এস এম আকবর এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ সরদারের মা রোকেয়া বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৮টায় পৌর ভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় জানাজা নিজ বাড়ির সম্মুখে অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একেএম ইউসুফ আলী ও কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, সহসভাপতি এটিএম মোস্তফা সরদার, সদস্য ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দপ্তর সম্পাদক ও প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ শহিদুল ইসলাম, সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সড়ক ও জনপথের (সওজ) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ ৫নং ওয়ার্ডের সরদারবাড়ির পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।উল্লেখ্য, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এসএম আকবরের মা রোকেয়া বেগম (১০৯) মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের সরদারবাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি। -

টঙ্গীবাড়ীতে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বায়হাল সরকারী প্রাঃবিদ্যালয়ের মাঠে শীতকালীন ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা আজ ২৪শে জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশলং ইউনিয়নের ছাত্রলীগের নব-নিবার্চিত সভাপতি মোঃসাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন, স্হানীয় সাংবাদিক ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃলিটন মাহমুদ
, তরুন ক্রিয়া সংগঠক মোঃজিহান ।এ ছাড়াও স্থানীয় আদর বেপারী,ইমরান হালদার,ইসরাফুল,আওয়াল সহ এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে দেওয়ান ষ্টার ৩-২গোলে বায়হাল একাদশ কে পরাজিত করে একাদশ।
শীতকালীন ফুটবল টুর্নামেন্টটি সহযোগিতায় ছিলেন ইমতিয়াজ,ছোট সাইফুল,তানভীলার,ওসমান, আল আমিন ,উজ্জল ।