Author: desk

  • চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা  অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    চাটমোহর পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

    উপজেলা প্রসাশনের আয়োজনে( ২৫ জানুয়ারি) সকালে চাটমোহর আর সি এন এন্ড বি এস এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বালুচর খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল।

    এ সময় উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, একাডেমি সুপারভাইজার গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রিড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।

    সংবাদদাতা
    মোঃ শাহ আলম
    চাটমোহর প্রতিনিধি

  • শার্শায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে যান্ত্রিক ধানের চারা রোপন কর্মসূচী

    শার্শায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে যান্ত্রিক ধানের চারা রোপন কর্মসূচী

    আজিজুল ইসলাম : যশোরের শার্শায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উদ্যোগে ২০২২/২৩ অর্থ বছরে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি খামার যান্ত্রিকি করন প্রকল্পের আওতায় প্রদর্শনি বাস্তবায়ন কর্মসূচি পালন করা হয়েছে।

    কর্ম সুচীর অংশ হিসেবে বুধবার সকালে শার্শার আমলাই গ্রামের চাষী দেলোয়ার হোসেনের ১ বিঘা জমিতে যান্ত্রিকের মাধ্যমে ইরি ধানের চারা রোপন করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার তরুন কুমার বালা, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ফরহাদ শরীফ, উপসহকারী কৃষি অফিসার শ্যামল কুমার ও স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় গান্যমান্য ব্যাক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে যন্ত্রের মাধ্যমে এলাকার চাষীদের কৃষি কাজে আগ্রহী করে তুলতে নানান ধরনের কর্মসূচী গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে ধানের চারা রোপন করা যন্ত্র চাষীদের মাঝে স্বল্প মূল্যে বিতরন করার স্বীদ্ধান্ত নিয়েছেন।

    উপজেলা কৃষি অফিসার বলেন আগামীতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের জন্য চাষীদের মাঝে ট্রে সরবরাহ করা হবে। ট্রেতে বীজতলা তৈরী করে সঠিক ভাবে পরিচর্যা করলে ধানের চারা রোপন যেমন সময় বাঁচবে তেমনই দ্বিগুন ফসল উৎপাদন করা সম্ভব হবে। তিনি বলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ বিষয়ে নানান কর্মসূচি গ্রহন করেছে।

  • ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পিতা আচার্য গিরিন শাস্ত্রীর পরলোক গমন

    ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পিতা আচার্য গিরিন শাস্ত্রীর পরলোক গমন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টর।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৫শে জানুয়ারী বুধবার সকাল অনুমান ১১ টায় ডিএন ডিগ্রি কলেজর অধ্যক্ষ ঠাকুরগাঁও- ৩ আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের পিতা আচার্য গিরিন শাস্ত্রী পরলোক গমন করেন।তার মৃত্যু কালে আনুমানিক বয়স হয়েছিল ১১৩ বছর বলে জানা যায়।

    অপরদিকে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচনের ভোটের মাঠে সক্রিয় অবস্থানে আছেন,এমন মহূর্তে তাঁর পিতার পরলৌকিয় শোকবার্তা সকল নেতা কর্মীদের মাঝে পৌছালে ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বাসীর কাছে শোকের ছায়া নেমে আসে।তার পিতার মৃত্যুর খবর পেয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ভোটার সমর্থক,আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গন,সকল হিতাকাঙ্ক্ষী শোকাতুর হয়েছেন।এ খবর ছড়িয়ে পড়লে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের বাড়ীতে ব্যাপক জনসমাগম ঘটে।এবিবরণে জানা যায়।
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় তার পিতার শেষ কৃত কার্য(শবদাহ)নিজ পারিবারিক শশ্মানে ২৫ শে জানুয়ারী ২০২৩ বিকেল ৩-০০ঘটিকায় শবদাহ ও সমাধিস্থ সন্পন্ন করবেন।

    এবিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় কে জানান।আমার একদিকে নির্বাচন অপর দিকে পিতার মৃত্যু শোক।আপনারা সকলেই আমার পিতার পবিত্র আত্মার শান্তি ও বৈকুন্ঠবাসী কামনা করবেন।পিত্রিহারা সন্তান অধ্যক্ষ গোপাল রায়কে আগামী ১লা ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে একতারা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।

  • জয়পুরহাট কারাগারে ১ হাজতির মৃত্য

    জয়পুরহাট কারাগারে ১ হাজতির মৃত্য

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭
    নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমান ভাদুর ছেলে।
    জেলা কারাগারের জেল সুপার কামরুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাদকের মামলায় গত ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে জয়পুরহাট জেলা কারাগারের হাজতি হিসেবে বন্দি ছিলেন আব্দুল মোমিন। রাত ৩ টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. শহীদ হোসেন বলেন, রাতে জেলা কারাগার থেকে এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
    জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, হাজতির মৃত্যুর পর তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

  • বটিয়াঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুরঞ্জন সুতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

    বটিয়াঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুরঞ্জন সুতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

    তৈয়ত আলী পর্বত,
    নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কথিত মডেল পরিশোধের ইতিমা মন্ডল নামের একটি মেয়ে খুলনার বটিয়াঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুরঞ্জন সুতার বিরুদ্ধে মিথ্যা ও ক্রোসিপুন্ন অভিযোগ তোলার প্রতিবাদে এলাকার হিন্দু মুসলিম সর্বসাধারণের উপস্থিতিতে একটি মানববন্ধন প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

    এই মানববন্ধনে এলাকার সর্বসাধারণের উপস্থিতির পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তারা সকলেই কথিত ইতিমা মন্ডল এর মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান এবং সুরঞ্জন সুতার বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মিথ্যা অভিযোগের বিচার দাবি করেন।

    মানববন্ধনে সুরঞ্জন সূত্র একটি লিখিত বক্তব্য বলেন, আমি সুরঞ্জন সুতার পিতা নারায়ণ সুতার গ্রাম নিজখামার ঠিকরাবাদ থানা লবণচড়া ১নং জলমা বঠিয়াঘাটা খুলনা। ইতিমা মন্ডল পিতা: নারায়ন মন্ডল, নিজ খামার ঠিকরাবাদ লবনচরা ১ নং জলবা বটিয়াঘাটা খুলনা। এই ইতিমা নামের মেয়েটি ঢাকায় মিডিয়া জগতে সে একজন মডেল তারকা হিসাবে দাবি করেন। এই মেয়েটি আমার পাড়া-প্রতিবেশী দাদার মেয়ে সে সমাজের বিভিন্ন জায়গায় যে আমার নামে খুব বাজে মন্তব্য করছে। আমাকে সে মিথ্যা দোষারোপ করছে আমি নাকি তার বাবাকে ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছি তাদেরকে ভিটা ছাড়া করছি। তার এই মন্তব্য গুলি কতটুকু সত্য এটা দেখার দায়িত্ব আপনাদের এবং প্রশাসনের নিকট ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন সত্যকারের দোষী কে নির্ণয় করেতারপর তাকে সাজা দিবেন। গত ২৩- ১-২৩ ইংরেজি তারিখে ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবিসি নিউজ ডট কম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডট কম নামের দুটি অনলাইন নিউজ পোর্টালে বটিয়াঘাটার ইতিবা মন্ডল এর শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদ দুটিতে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদের আমাকে চিহ্নিত সন্ত্রাসী কুখ্যাত ভূমিদস্যু বলা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মন গড়া ও ভিত্তিহীন কথা। মূলত আমি একজন সমাজ সেবক, প্রগতি বিদ্যাপীঠ স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বটিয়াঘাটা উপজেলার জয়েন্ট সেক্রেটারি। বিদ্যাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। শৈল রংপুর মজুরগোটা অঞ্চলে পাঁচটি মন্দির নির্মাণ ও বৃদ্ধাশ্রম এবং চিকিৎসালয় নির্মাণ কাজ চলিতেছে সুরঞ্জন সুতার বাবুর অর্থায়নে। বিভিন্ন অঞ্চলে পানির সংকট দেখায় সুরঞ্জন বাবু নিজ অর্থায়নে ১৭ টি গভীর নলকূপ স্থাপন করেছেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নের কাজে অর্থ প্রদান করেছেন। গরিব দরিদ্র অসহায় মানুষের মেয়ের বিবাহে অর্থ দান। শীতকালীন বস্ত্র বিতান সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত।

    এই ইতিমা মন্ডল এর সাথে বা তার পরিবারের কোনো সদস্যের সাথে আমার কোন বিরোধ ছিল না বা এখনো নেই। শুধুমাত্র সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদের আমার নাম জড়ানো হয়েছে এটা কোনভাবেই সত্য নয় এ কারণে আমি সকল সাংবাদিক বন্ধুদের ও প্রশাসনের প্রতি আমার আহ্বান আপনারা সরজমিনে তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখুন। আমি চাই আপনারা সত্যটা লিখুন সত্যকে জয় করার সহযোগিতা করুন।

  • গৌরীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহার কম্বল বিতরণ

    গৌরীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহার কম্বল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ জনবান্ধব রাজনীতিবিধ সোমনাথ সাহা।

    মঙ্গলবার (২৪ডিসেম্বর) ২নং গৌরীপুর ইউনিয়নের অগ্রদুত নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে ও
    ৪নং মাওহা ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত থেকে স্ব-স্ব এলাকায় অসহায় হতদরিদ্রের মাঝে এসব কম্বল বিতরন করেন তিনি।

    অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করায় প্রচন্ড ঠান্ডায় তার পক্ষ থেকে শীত নিবারনের কম্বল পেয়ে ছিন্নমুল মানুষদের মুখে হাসি ফুটে ওঠে।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
    জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা জানিয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোমনাথ শাহা বলেন-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি ব্যক্তিগত অর্থায়নে শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। অন্তত এই কম্বলে তাদের শীত কিছুটা হলেও নিরাবন হবে। তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় বলে মানুষের ভাগ্যোন্নয়ন হয়। চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে সকলের কাছে তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

  • দিনদিন বরেণ্য অঞ্চলে বিলুপ্তির পথে খেজুর গাছ! সংরক্ষণের প্রয়োজন

    দিনদিন বরেণ্য অঞ্চলে বিলুপ্তির পথে খেজুর গাছ! সংরক্ষণের প্রয়োজন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বরেণ্য অঞ্চলে শীতের সকালে রসের হাঁড়ি নিয়ে গাছিরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আজ আর সেই দৃশ্য তেমন চোখে পড়ে না। অনেক খোঁজাখুঁজির পরেও এক হাঁড়ি রস মেলে না। বিকেলে চোখে পড়ে না খেজুর গাছ কাটার সেই দৃশ্য। একসময় এ অঞ্চলের খেজুর গাছ পোড়ানো হতো ইটভাটায় । এর ফলে দিন দিন খেজুর গাছের সংখ্যা শুধুই কমেছে, নতুন করে খেজুর গাছের চারা রোপণে নেওয়া হয়নি এমন কোনো উদ্যোগ। প্রেক্ষিতে প্রায় বিলুপ্তির পথে খেজুর গাছ। আর রস সংগ্রহ রা গাছিরাও পরিবর্তন করেছে তাঁদের পেশা। এখন খেজুর রসের স্বাদ সবার ভাগ্যে জোটে না। গাছিরা তাদের শীতকালের এই পেশা ছেড়ে নেমে গেছে অন্য কাজে। বর্তমান কয়েক গ্রাম ঘুরেও একজন গাছি পাওয়া যায় না। বয়োবৃদ্ধ রশিদুল ইসলাম আজিম জানান, গ্রামবাংলার ঐতিহ্য এই খেজুরগাছ আজ অস্তিত্ব সঙ্কটে। যে হারে খেজুরগাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপণ করা হয় না। শীত মৌসুমে সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না। আর খেজুর রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার। এ কারণে শীত মৌসুমের গ্রামাঞ্চলে রসের ক্ষীর, পায়েস ও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শুধু খেজুরের রসই নয়, এর থেকে তৈরি হয় গুড় ও প্রাকৃতিক ভিনেগার। রস আর গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবাই যায় না। গাছি জহিরুল ইসলাম জানান, খেজুরের গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালোভাবেই সংসার চালাতেন। এমনকি আগে যে আয় রোজগার হতো তাতে সঞ্চয়ও থাকতো, যা দিয়ে বছরের আরো কয়েক মাস সংসারের খরচ চলতো।গাছের সংখ্যা অনেক কমে গেছে। এখন গাছ যেমন কমে গেছে, তেমনি কমে গেছে গাছির সংখ্যাও। ফলে প্রকৃতিগত সুস্বাদু সে রস এখন আর তেমন নেই। তবুও কয়েকটা গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি। রহনপুর পৌর এলাকার আব্দুল্লাহ বলেন, ‘আগের মত এলাকায় খেজুর গাছ নেই। আর খেজুর গাছ কেটে এখন পেট চলে না। বয়স হয়েছে, তাই আমি ওই পেশা ছেড়ে দিয়েছি। তবে আশার আলো, বরেন্দ্র ভূমির চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মরুভূমির সুস্বাদু ফল খেজুর চাষ করে স্বপ্ন বুনেছেন বৃদ্ধ মোকশেদ আলী ও তার ছেলে ওবাইদুল ইসলাম রুবেল। তাদের বাবা-ছেলের কখনই সৌদি আরব যাওয়ার সুযোগ হয়নি। লোক মুখে আর টেলিভিশনে সৌদি খেজুর চাষের কথা শুনে ইচ্ছে জাগে বাংলাদেশে সৌদি খেজুর চাষ করবেন। দুবছর পূর্বে বপণের পর তাদের সাধনা বাস্তবায়িত হয়। উল্লেখ্য, বরেন্দ্র ভূমির নাচোল উপজেলার ভেরেন্ডি এলাকায় ৯০ শতাংশ জমিতে ২০১৭ সালের শেষ দিকে গড়ে তোলেন সৌদিয়ান খেজুর বাগান। তাদের বাগানে মরিয়ম, আজোয়া, ক্ষীর, সুলতান, খালাসসহ এগারো জাতের খেজুর রয়েছে। প্রায় দুথবছর চাষাবাদ করে খেজুরও পেয়েছেন তিনি বাগান থেকে। সৌদি আরবের সব চেয়ে দামি খেজুর আজোয়া। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, খেজুর গাছ রোপণ ও সংরক্ষণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

  • নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবি যুবকের লাশ উদ্ধার

    নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবি যুবকের লাশ উদ্ধার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে বালুবোঝাই ট্রলার ডুবি, যুবকের লাশ উদ্ধার
    নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার মধুমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুকবকের নাম নাজমুল মৃধা (৩৫) সে জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। ঘটনার সময় ট্রলারে থাকা বায়োজিদ বলেন, ট্রলারে আমরা ৪ জন ছিলাম পরে তলা ফেটে যাওয়ায় সবাই উপরে উঠে আসি কিন্তু নাজমুল কেবিন থেকে টাকা আনতে যায় আমরা নিষেধ করলেও সে শোনেনি। পরে ট্রলারের সাথে সেও ডুবে যায়।
    এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন, সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযান চলাকালে দুপুর আড়াইটার দিকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

    শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

    শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৫৮) নামের এক আওয়ামী লীগের নেতা মৃত্যুবরণ করেছেন । এ সময় তার ছেলে মমেত হাসান গুরুতর আহত হন এবং তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
    গত মঙ্গলবার (২৪জানুয়ারী) শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার মানুষ খেকো ফটকি ব্রিজ ঢাকা-বগুড়া মহাসড়কে দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
    নিহত খলিলুর রহমান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন। বগুড়া সদর উলিপুর পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা তিনি। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুর হাসান।
    তিনি জানান, সাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন মারা যান। আর তার ছেলে মমেতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।
    শেরপুর হাইওয়ে ক্যাম্পের এসআই কাজী রজিবুল ইসলাম বলেন, খলিল ও তার ছেলে পালসার মোটরসাইকেলে যাচ্ছে। স্থানীয়রা সঠিকভাবে বলতে পারছে না সেটি বাস নাকি ট্রাক ছিল। আমরা মরদেহ শজিমেকের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    খলিলের দলীয় পরিচয় নিশ্চিত করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম তিনি বলেন, মোবাইলে ঘটনাটি জেনেছি।

  • ঢাকা জেলা পুলিশের উপর হামলা ও পুলিশ বক্স ভাংচুর করেছে অবৈধ অটোরিক্সা চালক বাহিনী

    ঢাকা জেলা পুলিশের উপর হামলা ও পুলিশ বক্স ভাংচুর করেছে অবৈধ অটোরিক্সা চালক বাহিনী

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ডিইপিজেড ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাভার হাইওয়ে থানা পুলিশ ভেবে ঢাকা জেলা পুলিশের উপর হামলা ও ভাংচুর করেছে অটোবাইক রিক্সা চালক বাহিনীর লোকজন।
    জানা গেছে, গতকাল সোমবার (২৩ জানুয়ারি ২০২৩ ইং) বিকেলে ঢাকার আশুলিয়া থানাধীন ডিইপিজেড ট্রাফিক পুলিশ বক্সে থাকা (এস আই) মোঃ হেলাল উদ্দীন পিপিএম কর্মরত ছিলেন, এমন সময় একদল অটোরিক্সা চালক বাহিনী কর্তৃক হামলা চালায় তার উপর। অটোরিক্সা চালক হামলাকারীরা বলেছেন যে, প্রায়ই সাভার হাইওয়ে থানা পুলিশ তাদের অটোরিক্সা আটক করে প্রতি গাড়ি থেকে ২৬০০/টাকা নিয়ে নিচ্ছেন আর প্রতি মাসে ২-৩ বার এক গাড়ি ধরেন, এমনই অভিযোগ অটোরিক্সা চালকদের- হাইওয়ে রোডে হাজার হাজার অটোরিক্সা চলে প্রতিটি গাড়ি থেকে পুলিশ ও চাঁদাবাজরা টাকা নিয়ে আবার রেকারের নামে গাড়ি আটক করে অতিরিক্ত টাকা নিচ্ছেন তারা। নাজমুল নামের এক অটোরিক্সা চালককে আটকের চেষ্টা করেন হেলাল উদ্দীন নামের এক পুলিশ সদস্য আমরা নাজমুল ও তার গাড়ি ছাড়ানোর জন্য চেষ্টা করার সময় পুলিশের হাতে নাজমুল এর কপালে আঘাত লাগে, এ সময় ওই পুলিশ সদস্য নাজমুলকে চিকিৎসার জন্য ৫০০/টাকা দিয়েছেন বলে রিক্সা চালকরা জানায়।
    মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩ ইং) ঢাকা জেলা পুলিশের (এসআই) মোঃ হেলাল উদ্দীন-পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার আমার ডিউটি ছিলো আশুলিয়ার ডিইপিজেড এলাকায়, গাড়ির চাপ ছিলো এর কারণে ইজিবাইক অটোরিক্সা হাইওয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করি, এ সময় এক অটোরিক্সা চালক আমার পায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তার অটোরিক্সা ও তাকে আটক করতে গিয়ে দস্তাদস্তির একপর্যায়ে তার কপালে আঘাত পায়, তার চিকিৎসার জন্য আমি তাকে ৫০০/টাকা দিয়েছি, এ ঘটনা সেখানেই সমাধান হয়েছে কিন্তু কিছু অটোরিক্সা চালক বাহিনী দলবদ্ধভাবে এসে পরিকল্পিত ভাবে তারা পুলিশ বক্স ভাংচুর করে এবং আমার পোশাক ধরে টানাহেছড়া করে আমাকে মারপিট করে। আমি এ বিষয়ে পুলিশের উপর মহলে জানিয়েছি, আমার কোনো দোষ ছিলো না, আমার উপর অন্যায়ভাবে রিক্সা চালক বাহিনীর লোকজন হামলা করেছে, আমি একা ছিলাম তাই আমার উপর এই হামলা করতে সুযোগ পেয়েছে তারা, আর তাদের আক্রোশ ছিলো হাইওয়ে পুলিশের উপর, তাই আমাকে হাইওয়ে পুলিশ ভেবে মারধর করেছে বলে পুলিশ জানায়।
    সাভার হাইওয়ে থানা পুলিশের রেকার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাইওয়ে পুলিশের সাথে লাগেনি, এ ঘটনা ঢাকা জেলা পুলিশের এসআই হেলাল উদ্দীনের সাথে ঘটেছে। তিনি আরও বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা অভিযান চালিয়ে অটোরিক্সাসহ অবৈধ গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নিচ্ছি, কোনোভাবেই হাইওয়ে রোডে ইজিবাইক বা অটোরিক্সা চলবে না বলেও তিনি দাবী করেন।
    সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল হক আজিজ এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ঢাকা জেলা পুলিশের (এসআই) হেলাল উদ্দীন এর সাথে অটোরিক্সা চালকদের হামলার ঘটনা ঘটেছে, আমাদের হাইওয়ে পুলিশের সাথে কোনকিছু হয়নি, আর হাইওয়ে সড়কে আমাদের অভিযান অব্যাহত আছে, কোনো প্রকার অটোরিক্সা বা ইজিবাইকসহ অবৈধ গাড়ি চলার সুযোগ নেই বলে তিনি দাবী করেন।
    অটোরিক্সা চালক মোঃ নাজমুল হক (৩০) বলেন, আমার নিজের ৪টি অটোরিক্সা আছে, আমি একটা রিক্সা চালাই, হাইওয়ে সড়ক থেকে পুলিশ অটোরিক্সা তারিয়ে দেয়ার চেষ্টা করেন, আমি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশের পায়ে লেগে যায তিনি আঘাতপ্রাপ্ত হলে আমার গাড়ি আটক করতে হেলাল উদ্দীন নামের পুলিশ স্যারের হাতে আমার কপালে আঘাত লাগে, এরপর রাস্তায় থাকা লোকজন ও অটোরিক্সা চালকরা পুলিশকে ঘিরে ফেলে তাকে জরিমানা করে আর তখন পুলিশ আমাকে চিকিৎসার জন্য ৫০০/টাকা দিয়েছেন, এমন ঘটনা আমার জীবনে প্রথম বলে জানান এই রিক্সা চালক নাজমুল। এ দিকে অটোরিক্সা চালকরা অনেকেই বলছিলেন যে, হাইওয়ে পুলিশ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা মাসিক চাঁদা আদায় করেন বিভিন্ন সিস্টেমে আর এর সাথে অনেকেই জড়িত রয়েছে।