Author: desk

  • গৌরনদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গৌরনদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বরিশালের গৌরনদীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
    গৌরনদী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার সকালে সরকারি গৌরনদী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন,
    পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালযরে সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লাসহ অন্যান্যরা।

    সুমন তালুকদার
    গৌরনদী বরিশাল।

  • গরুর ঘাস আনতে গিয়ে নিহত যুবক, মরদেহ উদ্ধার

    গরুর ঘাস আনতে গিয়ে নিহত যুবক, মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে খোকন সরকার (৩৩) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত খোকন উপজেলার নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানায়, সকাল ১০ টা’র দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার। পরে আনুমানিক সকাল ১১ টা’র দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড়ের পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সহ পুলিশ সদস্যরা। ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন।

    এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।

  • বিরামপুরে দীর্ঘদিনের পলাতক:  সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    বিরামপুরে দীর্ঘদিনের পলাতক: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    জাকিরল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:

    দীর্ঘদিনের পলাতক: সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর শহররের কৃষ্টচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন বিরামপুর পৌর শহররের কৃষ্টচাঁদপুর এলাকার হাসান আলীর ছেলে।

    অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন বলেন, মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বির বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি পারিবারিক আদালতে দুটি পৃথক মামলা হয়। ওই মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে করা এসব মামলায় দীর্ঘ শুনানির পর মামলার অভিযোগ সাক্ষ্যপ্রমাণে সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় দুটি মামলায় তাকে পৃথক পৃথক ভাবে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ড কাঁধে নিয়ে সে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ মোরশেদুল মুমিন রাব্বিকে শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

    মো. জাকিরল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পঞ্চগড়ে নিখোঁজের তিনদিন পর চা বাগানে মিলল মাছ ব্যবসায়ী লাশ

    পঞ্চগড়ে নিখোঁজের তিনদিন পর চা বাগানে মিলল মাছ ব্যবসায়ী লাশ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর চা বাগানের পরিত্যক্ত ড্রেন থেকে কামরুল ইসলাম ওরফে কাজিম (৩৫) নামে এক মাস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে একটি চা বাগানের ড্রেন থেকে ওই মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

    জানা গেছে কামরুল ইসলাম ওরফে কাজিম একই উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কামরুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ী বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায়৷ পরে রাত হলেও বাড়িতে না ফিরায় তাকে তার পরিবারের লোকজন খুঁজাখুজি করে ৷ পরে গত তিন দিন খুঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে তার পরিবার থানায় জিডিও করেন। এদিকে আজ বুধবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে একটি চা বাগানের স্থানীয় কয়েকজন মহিলা লাকড়ি(খড়ি) কুড়াতে গেলে এসময় চা বাগান ড্রেনে ওই মানুষের লাশ দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাথে তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এবং মাছ ব্যবসায়ীর পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি শনাক্ত করে। লাশের প্রার্থমিক সূরহালে কাজ করছে পুলিশ ও পিবিআই।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের তিন দিন পর ওই মাছ ব্যবসায়ী লাশ উদ্ধার হয়েছে একটি চা বাগানের ড্রেন থেকে। লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

  • চট্রগ্রাম সিএমপি পুলিশ,ইপিজেড থানার অধীনে শীতবস্ত্র বস্ত্র বিতরণ

    চট্রগ্রাম সিএমপি পুলিশ,ইপিজেড থানার অধীনে শীতবস্ত্র বস্ত্র বিতরণ

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    শীতের সকাল আলস্য আর উৎসবের আমেজে উপভােগ্য হলেও দারিদ্রের জন্য তা ঠিকই কষ্টের। তাই এই শীতের কষ্টের কথা কেউ বুঝতে না পারলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঠিকই বুঝতে পেরেছিলেন। তাই পৌষ ও মাঘের
    শীত তীব্রতায় সাধারণ, অসহায় দরিদ্র মানুষের কতটা কষ্টের কথা ‌জেনেই এই আয়োজন।

    সকাল সাড়ে নয়টায় দিকে ইপিজেড থানাধীন বে-শপিং সেন্টার মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ বিপিএম,পিপিএম(বার)এর নিজস্ব অর্থায়নে সর্বজনীন ৩০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করেন।
    শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিসেস শাকিলা সুলতানা। এসময়ে বলেন ,শীতের অসহায় দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নাই,কনকনের শীতে অসহায়দের কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নিম্ম আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে।
    তিনি অসহায় মানুষের প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ।এর সাথে আরো বেশি গভীর উদ্বেগ প্রকাশ করেন কিছুদিন থেকে ইপিজেড এলাকায়আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায়, সবাই কে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থা রাখতে অনুরোধ জানিয়েছেন।আত্মহত্যার মতো জঘন্য অপরাধের পথ যেন কেউ বেঁচে না নেয় সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
    এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান,
    ইপিজেড থানার সুদক্ষ অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, সামাজিক সংগঠক আবু তাহের, এবং ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আ: লীগের সা:সম্পাদক নারী নেত্রী রুমানা আক্তার ।
    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ রানা প্রতাপ,

  • যাত্রাবাড়ী চাঁদাবাজি ও খুনের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা

    যাত্রাবাড়ী চাঁদাবাজি ও খুনের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা

    মোঃ রাসেল সরকার//
    ঢাকা জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ‘লাইনম্যান’ ইমরান হোসেন (৩৫) খুনের ঘটনায় যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম মোল্লাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    এজাহারে নিহতের স্ত্রী উল্লেখ করেন, তার স্বামী ইমরান পেশায় একজন পিকআপ শ্রমিক। পাশাপাশি কাঁচা বাজারে পিকআপ-ট্রাকের কুলি মজুরি আদায় করতেন।

    গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ইমরান কাজের উদ্দেশ্যে যাত্রাবাড়ী কাঁচা বাজারে যায়।

    পরে রাতে সাড়ে ১১টার দিকে নিহত ইমরানের স্ত্রী পপি জানতে পারেন, টোল আদায়ের বিষয়কে কেন্দ্র করে তার স্বামী খুন হয়েছেন।

  • পটিয়ায় ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

    পটিয়ায় ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়ায় বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি
    ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে শীত
    বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত
    উপজেলার শোভনদন্ডী, হাইদগাঁও ও পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক
    মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলার শোভনদন্ডী
    ইউনিয়নের আল আমিন তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র
    বিতরণ করা হয়। মাদ্রাসার সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত
    সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের
    সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. মোরশেদ, ইউপি মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর,
    ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, আল আমিন তালিমুল ইসলাম মাদ্রাসার
    সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সচিব হাজী আবু
    তাহের, সিনিয়র সদস্য মো. রফিক সওদাগর। ছিন্নমুল মানুষ ছাড়াও, বিভিন্ন
    পুজামন্ডপের পুরোহিত, মসজিদের খতিব, রিক্সা-ভ্যান-সিএনজি চালক, হোটেল
    শ্রমিক, কৃষকসহ নি¤œশ্রেণীর লোকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতা জেরে ঘরে আগুন দেয়া অভিযোগ

    মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতা জেরে ঘরে আগুন দেয়া অভিযোগ

    মাদারীপুর প্রতিনিধি:
    মাদারীপুরের ডাসারে পূর্ব কোমলাপুর মিরাজ সরদারের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে গত সোমবার আনুমানিক রাত তিন টার দিকে আগুন ধরিয়ে দেয় অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী আলী সরদার (৫২), মিলন সরদার (২৫), মুক্তা আক্তার (২৮) ও আলাউদ্দিন সরদারের(২০) বিরুদ্ধে।

    জানা যায়, মেয়ের বিয়ে দেয়াকে কেন্দ্র করে জামাই ও শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিন যাবত বানাবনি না হওয়া বিভিন্ন সমস্যা হচ্ছিল। ঘরে আগুন দেওয়ার অভিযোগে দুই দিন আগে মেয়ে শ্বশুর বাড়ির লোকজন ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় তারপরেই এ ঘটনা ঘটে চারজনকে আসামি করে আসামি করে দাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন মেরাজ সরদার।

    অভিযোগের সূত্রে জানা যায় আলী সরদার বিবাদীগণ রাত তিনটার দিকে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় পরে ঘরের ভিতরে থাকা মিরাজ সরদার ও তার পরিবার গরমের তাপে তাদের ঘুম ভেঙে যায় পরে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসেতাঁদের উদ্ধার করে। পরে এলাকা বাসির চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

    ভুক্তভোগী মিরাজ সরদার বলেন তিন মাস যাবৎ আমার মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম পেঁচার করছে আমার সাথে আমার। মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা চেয়ারম্যান মেম্বার সবার কাছে গেছি তারা সমাধান করে দেয় তা মানে না তারা। কেরোসিন দিয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরেই আমার ঘরে আগুন দিছে।আমি আপনাগো কাছে সঠিক বিচার চাই।

    অভিযুক্ত আলী সরদার বলেন
    আমি তাদের ঘরে আগুন দেই নাই আমরা আগুন লাগছে এই কথা শুনে আমাগো ঘরের মেন সুইচ বন্ধ করছি তারপর তাদের বাড়িতে গিয়া আগুন নিভাইতে যাই। মিথ্যা কথা আমরা আগুন দেই নাই।

    ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান হাসান বলেন ঘটনাস্থলে আমার পুলিশ গিয়েছিল তারা ঘটনা দেখে আসছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরিফুর রহমান মাদারীপুর

  • যাত্রীদের যাতায়াত সুবিধা ও ভাড়া নৈরাজ্যের আরেক ফাঁদ ই-টিকিট

    যাত্রীদের যাতায়াত সুবিধা ও ভাড়া নৈরাজ্যের আরেক ফাঁদ ই-টিকিট

    মোঃ রাসেল সরকারঃ
    আধুনিক গণপরিবহণ সেবার একটি অংশ ই-টিকিটিং। যাত্রীদের যাতায়াত সুবিধা ও ভাড়া নৈরাজ্য নিরসনে রাজধানীতে গত বছরের ১৮ নভেম্বর প্রথম ই-টিকিট সিস্টেম চালু করে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি।

    অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর প্রায় বেশিভাগ গণপরিবহণে ই-টিকিটিং শুরু হলেও ভাড়া নৈরাজ্য কমেনি। এ পদ্ধতিতে নতুন প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

    কোনো কোনো স্টপেজে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। অন্যদিকে টিকিট বিক্রেতাদের দাবি, ই-টিকিটিং আগের চাইতে প্রতি স্টপেজে ভাড়া দুই থেকে চার টাকা পর্যন্ত কমে গেছে।

    আজ রাজধানীর কাকরাইল থেকে শাহবাগ যেতে তরঙ্গ প্লাস পরিবহণে ওঠেন একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা রুহুল আমিন (৪২)। ই-টিকেটে ভাড়া ১০ টাকা হলেও মৌচাক থেকে শাহবোগের ১৫ টাকার টিকিট দেয়া হয় তাকে। পরে ওই ১৫ টাকার টিকিট এবং ভ্রমণের স্থান এলোমেলো থাকায় টিকেটটি নিতে তিনি অনীহা প্রকাশ করলে কাকরাইল থেকে সাইন্সল্যাবের ১৫ টাকার টিকিট দেয়া হয় তাকে। সেটিও নেননি তিনি। পরে মৌচাক থেকে শাহবাগের স্টুডেন্ট ভাড়ার ১০ টাকার টিকিট দেন ঢাকা মেট্রো বি-এ ১৩-১১৩০ এর এসিস্ট্যন্ট খোকন (২৭)।

    কেন একজন যাত্রীকে তিন ধরনের টিকিট দিয়েছেন জানতে চাইলে তরঙ্গ বাসটির হেল্পার খোকন বলেন যেভাবে যান ভাড়া ১৫ টাকা। এসময় ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির ভ্রাম্যমান আদালতের চেকাররা গাড়িতে ওঠেন। এরপর কাকরাইল থেকে শাহবাগের যাত্রীদের ১০ টাকার টিকেট দেয়া শুরু করেন খোকন। কেন ১০ টাকার ভাড়ার টিকেট পরিবর্তে পনের টাকার টিকেট দিয়েছেন? প্রশ্নের জবাবে খোকন কোন সদুত্তর দিতে পারেননি। এই বিষয়ে যাত্রীদের অভিযোগের কোন রকম গুরুত্ব না দিয়ে শুধু টিকিট আছে কি না এটি চেক করে বাস থেকে নেম যান ভ্রাম্যমাণ আদালতের চেকাররা।

    যাত্রীদের অভিযোগ ১০ টাকার ভাড়ার টিকিটের স্থান পরিবর্তন করে তাদের কাছ থেকে ১৫ টাকা করে নিচ্ছেন হেল্পাররা। মৌচাক থেকে ঝিগাতলা যাচ্ছেন হাসিবুল (২৮)। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের এই ভাড়ানৈরাজ্য থেকে মুক্তি মিলবে না?

    যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহণ ঢাকা মেট্রো বি-এ ১৫-০৪৭০-এর বাসে ভাড়া নিয়ে টিকিট না দেয়ার অভিযোগ করেন যাত্রীরা। গুলিস্তান থেকে সয়েন্সল্যাব যাবেন সিটি কলেজ শিক্ষার্থী প্রিন্স মাহমুদ। তিনি জানান, বাসে ওঠার ভাড়া নিলেও টিকিট দেয়া হয়নি তাকে। একই ধরনের অভিযোগ করেন সোহেলসহ আরও কয়েকজন যাত্রী।

    ভাড়ার টাকা নেয়া হলেও কেন টিকিট দেয়া হয়নি জানতে চাইলে মালঞ্চবাসটির হেল্পার শাফায়েত বলেন, অনেকে টিকিট চাননি তাই দেয়া হয়নি।

    এই বিষয়ে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির ভ্রাম্যমাণ আদালতের পরিচালক রাজু আহমেদ বলেন, আমরা সবগুলো বাসে ই-টিকিট চূড়ান্তভাবে চালুর চেষ্টা করছি। এবং যে কোন ধরনের অনিয়ম ও অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা। সকল অনিয়ম নিরসনে অভিযান চলমান রয়েছে বরেও জানান তিনি।

  • সুনামগঞ্জে এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

    সুনামগঞ্জে এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ হাজী মকবুল হোসেন পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে সকাল থেকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহন করেন।

    হাজী মকবুল হোসেন পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাস ও সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক র্ধূজুটি কুমার বসু,পৌরসভার মেয়র নাদের বখ্ত,জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,প্রাক্তন শিক্ষক মনসুর আলম,প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব বখ্ত বহলুল,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,৪নং ওয়ার্ড কাউন্সিলর সাবিনা চৌধুরী মণিসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন,বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় উন্নতমানের বহুতল স্কুল ভবণ নির্মাণ করে শিক্ষার প্রসারে ব্যাপক কর্মযঞ্জ শুরু করায় গ্রামপর্যায়ে শিক্ষায় তৃণমূলের গরীব পরিবারের ছেলেমেয়েরা আজ স্কুল ও কলেজমুখী হওয়াতে তাদের মেধা বিকাশের পথ প্রসারিত হয়েছে। তিনি আরো বলেন একটি দেশ ও জাতি এবং পবিবারের উন্নয়নে সুশিক্ষার কোন বিকল্প নেই । কাজেই পরিবারের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে দেশের তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল,আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশে^ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি এই বিদ্যালয়ের উন্নয়নের জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ##