বাবুল হুসাইন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পানিতে ডুবে সাত নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী)দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত সাত নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,বাড়ির আঙ্গিনায় খেলছিল সাত।কিছুক্ষণ পরে
তাকে দেখতে না পেয়ে, অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাতকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, নিহতের বিষয়টি শুনেছি, সেখানে অফিসার পাঠানো হয়েছে।
Author: desk
-

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
-

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত
ঝালকাঠি সদর প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি বুধবার দুপুর ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ২০০৮ সংসদ নির্বাচনে রাজাপুর-কাঠালিয়ার বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ জেলাধীন সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক ভোট চোর সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। ১৯৭৫ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছিল। সেই ধারাবাহিকতা এখনো চলমান। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
-

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় মোল্যা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় মোল্যা সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতো। তার বাবার নাম আশরাফ মোল্যা। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্র।
সদর থানার ওসি মো: জাবেদ মাসুদ জানান, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সড়ক ভবনের লিংক রোডে প্রবেশের সময় ৭ মার্চ চত্ত্বরের কাছে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় হৃদয় মোল্যা।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। #
-

পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে। বসন্ত প মীতে সরস্বতী পূজা উপলক্ষ্যে পৌর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পুরাতন খেয়াঘাট গলিতে সরস্বতী প্রতিমার এ হাট বসেছে। ছোট বড় মাঝারী বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। সর্বনিন্ম ১ শত টাকা থেকে ২ হাজার টাকা দামের প্রতিমা রয়েছে।
হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। বসন্ত প মীতে পূজায় বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্ম অবলম্বীরা। তবে করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পূজার অয়োজন থাকবে সিমিত এবং স্বাস্থ বিধি মেনে পূজায় অংশ গ্রহন করবে শিক্ষার্ধীরা।
২৬ জানুয়রি বৃহষ্পতিবার প মী তিথীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা তৈরী ও রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করে বিক্রির জন্য হাটে প্রতিমা তুলেছে। তার পাশে বিক্রয়ের জন্যে বিভিন্ন বাজারে সরবরাহ করতে রয়েছে ব্যস্ততা। উপজেলার পৌর সদর ছাড়াও কপিলমুনি, বাঁকা বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিমা ক্রয় করতে পাওয়া যাচ্ছে।
পাইকগাছা বাজারে সরস্বতী প্রতিমার হাট থেকে পছন্দমত প্রতিমা কিনছে ছাত্র-ছাত্রী,শিক্ষক, অভিভাবকবৃন্দ। উপজেলার হিতামপুর গ্রামের অরুন দাশ, অরবিন্দ দাশ, গোপালপুর গ্রামের নিমাই দাশ. দিপংকর দাশ, রবি দাশ, সোলাদানা গ্রামের মান্দার সরদার, পুরাইকাটী গ্রামের পলাশ রায়, তারক পাল, অজিত পাল, শুভ মণ্ডল পাইকগাছা পৌর বাজারে প্রতিমার হাটে তাদের তৈরী প্রতিমা সরবরাহ করছেন। ভাস্কর দিপংকর দাশ জানান, এবার পূজায় তিনি প্রায় ৯০টি প্রতিমা তৈরী করেছেন। তাছাড়া অর্ডারী ৫শত টাকা থেকে ৩ হাজার টাকা মূল্যের প্রতিমাও তৈরী করেছেন।স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসাহী নারায়ণ ঘোষ জানান,বাড়ীতে পূজা করার জন্য হাট থেকে প্রতিমা ক্রয় করেছেন। বাজারে প্রতিমা সরবরাহকারী দিপংকর দাশ জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার বিক্রয় খুবই ভালো। প্রতিদিন কম-বেশি প্রতিমা বিক্রয় হচ্ছে। তারা আশা করছে পূজার আগের দিন সব প্রতিমা বিক্রয় হবে।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

গ্রামে গ্রামে অসহায় মানুষের খোঁজে কেন্দুয়ার ইউএনও, পৌছে দিচ্ছেন সরকারি সেবা-সহায়তা
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
বিভিন্ন রকম সমস্যা গ্রস্ত ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষের খোঁজে বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল। তারপর অসহায় এসব লোকজনকে খোঁজে বের করে তাদের নানারকম সমস্যা ও অসুবিধার কথা শুনছেন তিনি এবং তাদের কাছে পৌছে দিচ্ছেন প্রয়োজনীয় সরকারি সেবা ও সহায়তা। ইউএনওর এমন মানবিক কাজে খুবই খুশি উপকারভোগী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন।বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ইউএনও কাবেরী জালাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারন্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যানকে সাথে নিয়ে গন্ডা ইউনিয়নের কয়েকটি গ্রাম চড়ে বেড়ান। এ সময় তিনি ওই ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে অসহায় লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পাশাপাশি ওই ইউনিয়নটির একটি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজসহ প্রত্যন্ত এলাকার গ্রামীণ অবকাঠানোর চিত্রও প্রত্যক্ষ করেন।
একপর্যায়ে ইউএনও কাবেরী জালাল ছুটে যান ইউনিয়নটির বৈশ্যপাট্টা গ্রামে। এ গ্রামের মৃত রইছ উদ্দিনের স্ত্রী অসহায় ভূমি ও গৃহহীন বৃদ্ধা জাহারা বেগম। তিনি গ্রাম সমিতির নির্মাণাধীন একটি টিনশেড ঘরে বসবাস করে আসছেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নূর জাহান অন্ধ। এ অবস্থায় মা-মেয়ে দুজন ভিক্ষা করে জীবন চালিয়ে আসছেন। ইউএনও কাবেরী জালাল জাহারা বেগমের সাথে কথা বলে তাদের সার্বিক খোঁজ নেন। এ সময় ইউএনও জাহারা বেগমের হাতে কিছু খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র হিসাবে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন। এছাড়া স্থানীয় কেউ জায়গা দান করলে জাহারা বেগমকে সরকারি ঘর নির্মাণ করে দেওয়ারও আশ্বাস দেন ইউএনও।
পরে বিকালে একই ইউনিয়নের মরিচপুর গ্রামের অসহায় বৃদ্ধ আবুল হাসেমের খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান ইউএনও কাবেরী জালাল। পরে তাকেও শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদানের পাশিপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
হঠাৎ বাড়িতে গিয়ে ইউএনও কাবেরী জালাল উপস্থিত হয়ে অসহায় এসব লোকজনের খোঁজ-খবর নেওয়ায় এবং তাদের সহায়তা প্রদান করায় খুবই আনন্দিত হন বৈশ্যপাট্টা গ্রামের বৃদ্ধা জাহারা বেগম ও মরিচপুর গ্রামের বৃদ্ধ আবুল হাসেম। খুশি ইউনিয়নটির জনপ্রতিনিধিসহ এলাকার লোকজনও।
অসহায় বৃদ্ধা জাহারা বেগম বলেন, আমরার খবর নিতো ইউএনও স্যার বাড়িতে আইবো এইডে কহনও ভাবি নাই। উনি আইয়া আমরারে দেইখে খাওন দিছুইন, কম্বল দিছুইন। আল্লায় উনার ভালা করুক।
বাড়িতে এসে খোঁজ নিয়ে খাদ্য ও কম্বল দেওয়ায় ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান মরিচপুর গ্রামের বৃদ্ধ আবুল হাসেমও।
গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক আকন্দ কল্যান বলেন, আজ প্রায় সারাদিনই ইউএনও মহোদয় আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজ নিয়েছেন। তাদের নানাবিধ সমস্যার কথা শুনেছেন এবং সমাধান করার চেষ্টা করছেন। কিছু লোকজনকে খাদ্যসামগ্রী ও কম্বল দিয়েছেন। উপজেলা প্রশাসনের একজন সর্বোচ্চ কর্মকর্তা হয়েও একেবারে অসহায় মানুষের বাড়িতে হাজির হয়ে তাদের খোঁজ নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের এই বিষয়টিকে আমি স্যালুট জানাই।
এ বিষয়ে ইউএনও কাবেরী জালাল বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে সরকার। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ ভূমি ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। সরকারের সকল সেবা ও সহায়তা তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকেই এ উপজেলার বিভিন্ন গ্রাম এলাকার সরকারি সুবিধাবঞ্চিত ও অসহায় লোকজনক খোঁজে বের করে তাদের মধ্যে সরকারি সেবা ও সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করছি।
মো. হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
-

কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে যুবকের মৃত দেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে যুবকের মৃত দেহ উদ্ধার করেছেন জিআরপি পুলিশ। আজ বুধবার সকালের দিকে মৃত দেহটি উদ্ধার করা হয় নিহতের নাম মনির হেসেন (৪৫)। মৃত দেহ সম্পর্কে মহেশপুরের যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, মনির হোসেন পাতরা ঢাকা পাড়ার মৃত মফেজ উদ্দিনের ছেলে তবে সে এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন না। বেশ কিছুদিন আগে নোয়াখালী অথবা নারানগঞ্জ থেকে এখানে এসে কোটচাদপুরে বসবাস করে আসছিলো। নিহতের বউ ও দুই মেয়ে আছে। খোজ নিয়ে জানা গেছে বউয়ের সঙ্গে দুই বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। দুই মেয়ের মধ্যে একটা পাতরা গ্রামে থাকেন আরেকটি থাকে তার মায়ের সঙ্গে । কোটচাদপুর স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন,রাতেই খবর পেয়ে ছিলাম। তবে স্থানটির নাম না জানায় লাশের সন্ধান পাওয়া যায়নি, বুধবার সকালে গেটম্যানের মাধ্যমে জানতে পারি। লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে জানানো হয়েছে। যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন,খবর পেয়ে মনির হোসেনের দ্বি-খন্ডিত মৃত উদ্ধার করা হয়েছে তদন্ত শুরু শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।ঝিনাইদহ
আতিকুর রহমান -

ধামইরহাটে চোরের দোকান উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে চোরের দোকান উচ্ছেদের দাবীতে ব্যবসায়ী ও বাজার বণিক সমিতি কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার রামপুরাহাট বাজার এলাকায় চোর ফারুক হোসেনের শাস্তি ও তার দোকান উচ্ছেদের দাবীতে বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামের আ. লতিফের ছেলে ফারুক হোসেন রামপুরাহাট বাজারে নৈশ্য প্রহরীর দায়িত্বপালন কালে নিজেই দোকানে চুরি করে এবং তা সিসি টিভি ফুটেজে ধরা পড়ে। এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও গ্রাম পুলিশের উপস্থিতিতে চোর নৈশ্য প্রহরী ফারুকের বাড়ী তল্লাশী করে ১১৫টি ডুপ্লিকেট চাবী ও চুরি করা দোকানের মালামাল উদ্ধার করা হয়েছিল। এই অপরাধে ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে জনপ্রতিনিধিরা চোরের ২ লাখ টাকা জরিমানা করেন। পরবর্তীতে চোর ফারুক হোসেন তা পরিশোধ না করে বাজার এলাকায় জোর পূর্বক দোকান স্থাপন করে ব্যবসায়ী নেতাদের হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন। এরই প্রেক্ষিতে ২৫ জানুয়ারী বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের রামপুরাহাট বাজার বণিক সমিতির উদ্যোগে ও সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে সমিতি কার্যালয়ের সামনে সাবেক নৈশ্য প্রহরী চোর ফারুক হোসেনের দৃষ্টান্তমুলক শাস্তি ও তার দোকান উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক সমিতির সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, ‘সমিতির নিয়ম না মেনেই জোর করে দোকান করেছে ফারুক হোসেন, আর সে দাগী চোর, সে এই বাজারে থাকলে ব্যবসায়ীদের আরও অপূরনীয় ক্ষতি হবে।’ সংবাদ সম্মেলনে এ সময় সমিতির সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন, কার্যকরী সদস্য ফরিদ হোসেন, আনিছুর রহমান, মাসুদ রানা, গোলাপ হোসেন, সনজিত সহ ৬৯ ব্যবসায়ী ও স্থানীয় প্রেস ক্লাবের প্রায় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী মুঠোফোনে যোগাযোগ করা হলে ফারুকের চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যেহেতু ফারুক হোসেন পরিষদে লিখিত দিয়ে ঘটনাস্থলে দোকান দিয়েছে, ভাল হওয়ার জন্য তাকে সুযোগ দেওয়া দরকার ছিল। ’আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ। -

মধুপুরে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর থানাধীন রামকৃষ্ণবাড়ী গ্রামের জনৈক আলিম উদ্দিনের বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তায় মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাত ৯ টার সময় মাদক অভিযান পরিচালনা করে রামকৃষ্ণবাড়ী,গ্রামের মৃত ইমান আলীর ছেলে
মোঃ রফিকুল ইসলাম মাধু (৩৫)কে হেরোইন সহ গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। এসময় তার নিকট হতে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার হেরোইন উদ্ধার করা হয়। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। -

ঠাকুরগাঁও-৩ আসনে এমপি হিসেবে যোগ্য এমদাদুল হক গোলাপ ফুল মার্কা
গীতি গমন চন্দ্র রায় গীতি।।ঠাকারগাঁও-৩ আসনে এমপি হিসেবে যোগ্য এমদাদুল হক।জানা যায়,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান অধ্যক্ষ মোঃএমদাদুল হক জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রচারের মধ্যে লড়াইয়ে জেগে উঠেছেন জাতীয় পাটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মোঃ হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল ও অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা ত্রিমুখী লড়াই ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করলেও এখন চলছে একতারা,লাঙ্গলগোলাপ ফুলের ত্রিমুখী লড়াই।
জানা যায়,বিশ্বওলি খাজাবাবা ফরিপরি জাকের পার্টির পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় কমিটি সহ ব্যাপক ভক্ত রয়েছেন।আসন্ন ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে সকল খাজাবাবা ফরিপুরি ভক্ত তুমুল ভাবে মাঠে নেমেছেন।তবে বিভিন্ন এলাকার খবরাখবর নিয়ে জানা যায় ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হবে একতারা,গোলাপ ফুল ও লাঙ্গল মার্কার।যদি ও মাঠে ৫ জন প্রার্থী রয়েছে তবে ভোটের মাঠে একতারা,গোলাপ ফুল ও লাঙ্গল ত্রিমুখী লড়াই হবে বলে জানা যায়।এবিষয়ে ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে নির্বাচিত হলে বৃদ্ধাশ্রম করবেন এমদাদুল হক।তিনি আর ও বলেন আমি নির্বাচিত হলে শাগুনি বাসগাড়া নামক এলাকায় তার মায়ের জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করবেন।এ আসনের মানুষের জন্য প্রবীন হাসপাতাল অথবা বৃদ্ধাশ্রম তৈরি করবেন বলে মন্তব্য করেছেন।এছাড়া ও বিভিন্ন রাস্তা ঘাট সহ মন্দির,মসজিদ,গীর্জা,পেগোডা নির্মান কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।এবং সাংবাদিক ভাইদের জন্য ১০ শতক জমি ক্রয় করে ৫ তলা ভবন নির্মাণ করবেন যেন সেখানে সকল সাংবাদিক সংগঠন মিলেমিশে চলতে পারে।
ঠাকুরগাঁও-৩ আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক, তিনি পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সমাজ সেবা বিষয়ক সম্পাদক।বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি সাংবাদিক ও মানবাধিকার সংগঠনে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।এমপি প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক বলেন, আমরা নির্বাচনের আচরণ বিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবো, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হবে এ ধরনের কোনো কাজে আমরা অংশ নেব না, আমি আপনাদেরই একজন প্রার্থী, আমার বিষয়ে কোন অভিযোগ আসলে অবশ্যই আপনারা আমাকে অবহিত করবেন। আমার দলীয় প্রতীক হচ্ছে গোলাপ ফুল আমি গোলাপের ঘ্রাণ রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসীর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমার দলীয় নেতা কর্মীদের নিয়ে।মতবিনিময় কালে তিনি প্রবীন হাসপাতাল/বৃদ্ধাশ্রম এর জন্য ইতিমধ্যে স্থান নির্ধারণ করেছে পীরগঞ্জ উপজেলার সাগুনি রাবার ড্যাম এলাকায় সাড়ে তিন একর জমিতে নির্বাচিত হলে নির্মাণ কাজ শুরু করবেন, বৃদ্ধাশ্রমে জন্য সে যাইগাটি তার মায়ের নামে রয়েছে এমপি নির্বাচিত হলে সে জায়গা টি বৃদ্ধাশ্রম দান করে দিবেন বলে অধ্যক এমদাদুল হক জানায়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল কালাম,দপ্তর সম্পাদক শিকদার আলী,পৌর সভাপতি অজগর আলী,স্বেচ্ছাসেবক ফন্টের উপজেলা সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।এবিষয়ে এমদাদুল হকের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক কে বলেন আমি এমপি হিসেবে যোগ্য আমি রানীশংকৈল মহিলা কলেজের অধ্যাপক ছিলাম।নিজ যোগ্য মনে করে সব সময় জনগণের পাশে আছি।
-

নাগরপুরে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করলেন এমপি টিটু
মো. আমজাদ হোসেন রতন, নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১২টি ইউনিয়নের অসহায় শীর্তাত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নের কম্বল বিতরণ করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বুধবার দিন ব্যাপী গয়হাটা নিজ বাস ভবন থেকে এ কম্বল বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ভারড়া ইউপির সাবেক চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক প্রমুখ।
এসময় ১২ টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রের সভাপতি/ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন কালে এমপি টিটু বলেন, স্মাট বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবন্ধ হয়ে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
নাগরপুর, টাঙ্গাইল।