Author: desk

  • দলীয় বিরোধ ভুলে সবাইকে এক সাথে    কাজ করতে হবে। গোদাগাড়ীতে এমপি ওমর ফারুক চৌধুরী

    দলীয় বিরোধ ভুলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। গোদাগাড়ীতে এমপি ওমর ফারুক চৌধুরী

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদৌস, যুগ্ম সাধারণ ও প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মাহাফুজুল আলম তোতা, অধ্যক্ষ মইনুল ইসলাম, অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার, অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রমূখ।

    রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতি মন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, গোদাগাড়ী তানোরের মানুষ আগামী ২৯ জানুয়ারী প্রধান মন্ত্রীর জনসভায় প্রমান করে দিবেন গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। এখন এমন একটি সময় এসেছে অতীতে যারা দলের বিবোধীতা করেছেন, নৌকার বিরোধীতা করেছেন এখন সংশোধন হয়ে দলে ভাল কাজ করার সুযোগ পাবেন আর যদি না করেন তাহলে তাদের ক্ষতি অপেক্ষা করছে।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুব শক্ত নির্বাচন, নিজেদের মাঝে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। প্রধান মন্ত্রীর জনসভা শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাজ করবো ইনসাল্লাহ। প্রতিটি নির্বাচনের সময় কিছু সুসময়ের পাখির আগমন হয়, তাদের সাথে কিছু নেতা কর্মী ঘোরাফেরা করে। কিন্তু অতীতে কোন লাভ হয় নি। এবারো কোন লাভ হবে না।

    আপনারা কোন নেতার উপর কষ্ঠ পেয়ে হয়ত বা আমার জন্য কষ্ট পেয়ে পাঁচ বছর নেতার বিরুদ্ধে বলে বেড়াবেন আর ভোটের সময় আবার ভাল বলবেন এটা কোন কাজে আসবে না। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে না পারলে আপনাদের কি হবে আপনারা অনুধাবন করতে পারছেন, তবে ভাল কিছু হবে না এটা বলতে পারি।

    আওয়ামীলীগ ক্ষমতায় থাকা, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন ব্যহত হওয়া। দেশের সম্পদ লুটপাট করা, মানুষ হত্যা করা। প্রধান মন্ত্রীর এ জনসভায় দেশের উন্নয়ন কথা বলবেন, আগামীতে দেশে কি কি কাজ করবেন সে কথা বলবেন। আপনারা প্রধান মন্ত্রীর বক্তব্য শুনে এসে এলাকায় প্রচার করবেন। তা হলে আগামী সংসদ নির্বাচন খুব সহজ মানুষ নৌকায় ভোট দিবেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী উপজেলা উপনির্বাচনের তফসিল ঘোষণা

    মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী উপজেলা উপনির্বাচনের তফসিল ঘোষণা

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।
    গেল ২৩ জানুয়ারি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তবে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয় দুইদিন পর।

    তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি রোববার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি সোমবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি সোমবার, ভোটগ্রহণের তারিখ ১৬ মার্চ
    বৃহস্পতিবার।

    এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত

    ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ধান ভর্তি ট্রাকের ধাক্কায় রাশেদুল (২৮) ও আসাদ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    বুধবার ২৫ জানুয়ারী বিকাল ৫ টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ শহরের শাহাপাড়ার মৃত সিরাজের ছেলে ও রাশেদুল নিশ্চিন্তপুর এলাকার জবেদ আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।

    প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,বুধবার বিকেলে মোটরসাইকেলে ওই দুই জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

    ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্য (ওসি) কামাল হোসেন দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং ট্রাকটিকেও আটক করে থানায় নেওয়া হয়েছে।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় যুবক  আটক

    মুরাদনগরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় যুবক আটক

    মোঃতরিকুল ইসলাম, কুমিল্লা থেকেঃ
    কুমিল্লার মুরাদনগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাকির হোসেন (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে ওই যুবককে আটক করার নির্দেশ প্রদান করেন।

    অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আব্দুল গফুর মিয়ার ছেলে।

    জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের বাহেরচর গ্রামের জাকির হোসেন বেশ কিছুদিন ধরে একই এলাকার ও পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। প্রতিদিনের মতো ওই ছাত্রী আজ সকালে স্কুলে যাওয়ার পথে ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করার চেষ্ঠা করে। পরে স্কুল কতৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমান আদালতে মুরাদনগর থানা পুলিশ অভিযুক্তকে আটক করে, দন্ডবিধি ৫০৯ দারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রধান করেন।

    এ সময় আরোও উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এস, আই সফিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ

  • শার্শার কায়বায় ৮ কেজি সোনা সহ  দুজন আটক

    শার্শার কায়বায় ৮ কেজি সোনা সহ দুজন আটক

    আজিজুল ইসলামঃ

    যশোরের শার্শা কায়বা সীমান্তে ৮কেজি১শ৬৩ গ্রাম ওজনের৭০টি স্বর্ণের বারসহ ২পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক সোনার মুল্য ৬কোটি ৫২লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ।

    খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান.ভারতে পাচার কালে বুধবার বিকালে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়ক লে কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে একদল বিজিবি বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো লোকানো স্বর্নসহ একটি প্রাইভেট জব্দ করে। পরে প্রাইভেট কারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে উদ্ধার করা হয় চালানটি।এসময় আটক করা হয় সোনা পাচারের সাথে জড়িত শফিকুল ও হান্নান হোসেনকে
    শরিফুল পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে। প আব্দুল হান্নান চাদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

    সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় ৩৭জনকে আটক করা হয়।

    পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান সিও তানভির রহমান।

  • আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের সকল সেক্টরে উন্নয়ন হয়–অধ্যাপক ডাঃ এম এ আজিজ

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের সকল সেক্টরে উন্নয়ন হয়–অধ্যাপক ডাঃ এম এ আজিজ

    ষ্টাফ রিপোর্টারঃ
    স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব, বিএম ডিনসি এর চেয়ারম্যান, ময়মনসিংহ সদর আসন এলাকার সর্বস্তরের জনতার প্রিয়মুখ চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেছেন-‘বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল। আজকে প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারী-পুরুষ আজকে সমান তালে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

    বুধবার( ২৫ জানুয়ারি) বিকাল ৩টায় ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে আলোচনা সভা শেষে তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় প্রায় ৩শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

    তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই ময়মনসিংহ সহ সারাদেশে সকল সেক্টরে উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ গণ মানুষের দল বলেই সর্বত্র উন্নয়ন করে। আওয়ামী লীগ হাওয়া ভবনের দল নয়, লুটপাট করার দল নয়। নিতে নয়, দিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ডাঃ আজিজ বলেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ, স্বাধীনতা নিয়ে মতভেদ থাকতে পারে না। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ।

    স্থানীয় সমাজ সেবক লিয়াকত আলী মুন্সীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃএইচ এ গোলন্দাজ তারা,বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক,মেডিকেল কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, যুবলীগ নেতা একে আকাশ,রাজীব সরকার,আসাদুজ্জামান, প্রমুখ।ভাবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আরিফ রববানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ভাবখালী ইউনিয়ন আওয়ামী লীগ বাবুল মিয়া,জাতীয় শ্রমিক লীগ কোতোয়ালী থানা শাখার সদস্য আল আমিন,ভাবখালী ইউনিয়নের আহবায়ক জুয়েল মিয়া,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,আব্দুর রাজ্জাক বুলি,আজগর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিজয়ের পথযাত্রা পাঠশালায় শীতবস্ত্র বিতরণ

    বিজয়ের পথযাত্রা পাঠশালায় শীতবস্ত্র বিতরণ

    মোঃ রাসেল সরকার//
    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩১৫বি১,এর লায়ন্স ক্লাব ঢাকা নিউ সান এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন জয়া জাহান চৌধুরীর উদ্যোগে ঢাকা মিরপুর ২, সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান বিজয়ের পথযাত্রা পাঠশালায় গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাবেক গভর্নর লায়ন সাহেনা রহমান, বর্তমান দায়িত্বরত গভর্নর লায়ন মোঃ শরীফ আলী খান ও মিসেস রেখা শরীফ, ভাইস গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান।

    আরও উপস্থিতি ছিলেন, পাঠশালার উপদেষ্টা লায়ন আসিকুজজামান চৌধুরী ইমন, ডাইরেক্টর সাকিব, সভাপতি মোঃ বিজয়,ও‌ প্রেসিডেন্সি ক্লাবের ডাইরেক্টর লায়ন সাহানা মুজিব ও অর্থ সম্পাদক লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু।

  • রাজধানী খিলগাঁও নন্দীপাড়া থেকে  সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন গ্রেফতার

    রাজধানী খিলগাঁও নন্দীপাড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    নরসিংদীর পলাশে ১০ বছরের সাজাপ্রাপ্ত আমির হোসেন (৫০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আমির হোসেন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের অপর উদ্দিনের ছেলে।

    পুলিশ জানায়, ২০০৪ সালে আমির হোসেনের বিরুদ্ধে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

    সেই মামলায় নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে ১০ বছরের সাজা ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্ত আমির হোসেন তার নিজ এলাকা থেকে পালিয়ে রাজধানীর একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকেন।

    এদিকে পলাশ থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা পেয়ে বুধবার দুপুরে গোপন সংবাদ ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে পলাশ থানায় নিয়ে যায় পুলিশ।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেফতার আসামিকে নরসিংদীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • নাচোলে নৌকার প্রার্থী জিয়াউর রহমানের পথসভা

    নাচোলে নৌকার প্রার্থী জিয়াউর রহমানের পথসভা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    নাচোল উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে আজ বুধবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার মধ্যে বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুন নাঈম মুন্নির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলেটের সঞ্চালনায়
    প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন।

    এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ

  • নাচোলে ভুয়া এনজিও’র ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    নাচোলে ভুয়া এনজিও’র ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৯ঘটিকার সময় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন বিসিফ পল্লী উন্নয়ন সোসাইটি নামে এক ভূয়া এনজিও গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারীর মূলহোতা ম্যানেজার সহ ৬জনকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান উদ্দিন (৩০), নাচোল
    থানার খলশি গ্রামের জাকারিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৭), গাছপুকুর গ্রামের কুদ্দুসের ছেলে আতিকুর রহমান (২৫), মুরাদপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩১), মাধবপুর গ্রামের আব্দুল হাকিফের ছেলে শাহ আলম (২৪), খেসবা গ্রামের মতিউর রহমানের ছেলে রেজাউল করিম (২৪)।

    রাজশাহীর একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নাচোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোম জনৈক মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করেন।
    এ সময় তাদের কাছ থেকে , ৫০০ পিচ ভূয়া পাশ বই ১০টি ভূয়া সীল ১৪ টি রেজিষ্টা চেক/লোন ২০০ টি ব্যাংক চেক ৪ টি আইডি কার্ড ৭ টি মোবাইল ফোন এবং, ১০ টি সীমকার্ড জব্দ করেন।

    র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বিসিফ নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে।
    উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্যাংক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।