Author: desk

  • গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

    গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

    রিপোর্ট!! গৌরনদী প্রতিনিধি।

    ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে।
    ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার।
    স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাঁধা প্রদান করা হলেও কাজ চালিয়ে আসছে ওই ব্যক্তি।

    এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মান নয় এখানে একটি গোসলখানা নির্মান করা হবে।
    এ বিষয়ে সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মোঃ মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মানে বাঁধা দেওয়া সত্বেও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মান চালিয়ে আসছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    সুমন তালুকদার
    গৌরনদী, বরিশাল

  • হরিপুরে কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠনের কম্বল  বিতরণ

    হরিপুরে কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠনের কম্বল বিতরণ

    হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের হরিপুরে মাদ্রাসা ও এতিমখানার অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন”। বকুয়া দাখিল মাদ্রাসায় ও বকুয়া রাজিউর রহমান রাজু চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
    এই সময় উপস্থিত ছিলেন, বকুয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, মজিবুর রহমান মন্টু চৌধুরী, সংগঠনের অন্যতম সদস্য শেখ রাসেল,সদস্য দবিরুল ইসলাম, মাহির ফয়সাল মুন্না, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানা বলেন, “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন ” অসহায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে। লেখা পড়া চালিয়ে যেতে কোন ছাত্রছাত্রীর অসুবিধা হলে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সেই শিক্ষা অর্জন কর যে শিক্ষার মাধ্যমে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধের উন্নতি ঘটে এবং যা তোমার পিতা-মাতা, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর।

  • সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা

    সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের বাস্তবায়নে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পঞ্চগড় জেলায় দুই যুবকের লাশ উদ্ধার

    পঞ্চগড় জেলায় দুই যুবকের লাশ উদ্ধার

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোকন সরকার (৩৩) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ এবং তেঁতুলিয়ায় নিখোঁজের তিন দিন পর কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
    বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকাধীন নতুনবন্দর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে খোকন সরকারের এবং বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির ধানশুকা এলাকার একটি চা বাগানের ড্রেন থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। নিহত খোকন দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর গ্রামের দুলাল সরকারের ছেলে অপরদিকে কামরুল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের জুগীগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

    পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে ময়নামতি চরের পাশে গরুর ঘাস তুলতে গেছেন খোকন। দুপুরে দেখা গেছে গলা কাটা লাশ।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাড়ি থেকে প াশ গজ দুরে ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় কাঁচি ঢুকে শ্বাসনালী কেটে ফাঁকা হওয়ার চিহ্ন আছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    এদিকে গলাকাটা লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

    অপরদিকে তেঁতুলিয়ায় নিহত যুবকের লাশ উদ্ধার সম্পর্কে স্থানীয়া জানান, বুধবার বিকেলে চা-বাগানে তিনজন মহিলা খড়ি আনতে গেলে তাঁরা বাগানের ড্রেনের বনঝাড়ের ঝোপে কামরুলকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা গ্রাম পুলিশসহ লাশ নিশ্চিত দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কামরুলের মরদেহটি উদ্ধার করেন।
    জানা যায়, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কামরুল ইসলাম। মঙ্গলবার খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে, বুধবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার পরিবার। বিকালে ভজনপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন সনাক্ত করেন লাশটি কামরুলের।

    লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মৃতদেহের গলায় দাগ রয়েছে, শ্বাসরোধ করে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিহতের বিষয়ে বলা সম্ভব। এদিকে লাশ উদ্ধারের আগে দুপুরে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
    এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

    ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি প গড়ের একটি টিম কাজ করছেন বলে জানা গেছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

    সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ৪টি করে ছাগল ও নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান জানান, কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টুনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • গৌরনদী ধানডোবা মোক্তার চানাচুর কারখানায় অগ্নিকান্ড আহত-১

    গৌরনদী ধানডোবা মোক্তার চানাচুর কারখানায় অগ্নিকান্ড আহত-১

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মোক্তার ফুডপ্রোডাক্ট (কারখানায় ) বুধবার ২৫ জানুয়ারি এক ভয়াবহ অগ্নিকান্ডে ১টি চানাচুরের ঘরের আংশিক ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০হাজার টাকা। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ বিপুল হোসাইন জানান, উপজেলার ধানডোবা মোক্তার ফুডপ্রোডাক্ট(কারখানায়) অগ্নিকান্ডের খবর বুধবার সকাল পৌনে ১১টার দিকে এক সাংবাদিক ফোনে জানালে সাথে সাথে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌছে, ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন,তিনি আরও জানান অগ্নিকান্ডে ১টি চানাচুরের ঘরের আংশিক ভস্মীভূত হয়েছে এবং আগুন নেভাতে গিয়ে কারখানার আল-আমীন নামের এক শ্রমিক আহত হয়,তাকে চিকিৎসার্থে দ্রুত মেডিকেলে পাঠানো হয়। মোক্তার ফুডপ্রোডাক্ট এর প্রতিষ্ঠাতা মো.মোক্তার হোসেন জানান,চানাচুর তৈরীর গরম তৈলের কড়াই থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০হাজার টাকা।

  • নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ মাসের কারাদন্ড

    নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ৫ মাসের কারাদন্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকিরকে ৫ মাসের কারাদন্ড। নড়াইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জাকির শেখ (৩৫) নামে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত জাকির সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত পাঞ্জু শেখের ছেলে।বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ এ আদেশ দেন।
    ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দুপুরে শ্লীল্লতাহানি করে জাকির শেখ নামে এক যুবক। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ সেটেলমেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে বিচারক তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
    সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জাকির শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বানারীপাড়ায় বলগেটের ধাক্কায়  ব্রিজ ভাঙ্গচূড়।। ক্ষতি ৫০ লাখ টাকা

    বানারীপাড়ায় বলগেটের ধাক্কায় ব্রিজ ভাঙ্গচূড়।। ক্ষতি ৫০ লাখ টাকা

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: মঙ্গলবার ২৪ জানুয়ারী বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের শেরে বাংলা বাজারের পশ্চিম পাশের খালের উপর ২’শ ফুট দৈর্ঘ্যের স্টিল ব্রিজটিকে বালু ভর্তি বলগেট ধাক্কা দিলে ভেঙ্গে পরে। তাতে ক্ষতি হয়েছে ৫০ লাখ টাকা।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে প্রথমে বালু ভর্তি বলগেট এমভি ইফতি এন্ড রেজভি নান্দুহার নদী থেকে শেরে বাংলার খালে ঢোকার সময় চালক (সুকানী) মোঃ শহিদুল ইসলাম (৫১) ব্রিজটিতে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরে অপর বালু ভর্তি বলগেট এমভি ইয়াসমিন কাজীর চালক (সুকানী) মোঃ সজীব কাজী (৩০) একই ব্রিজে ধাক্কা দিলে স্টিল ব্রিজটি ভেঙ্গে বলগেটের উপর পড়ে। এসময় স্থানীয়রা ভাঙ্গা ব্রিজের পরিত্যক্ত স্টিল ও ব্রিজের ঢালাই সরিয়ে বলগেটটি সরিয়ে নেয়া হয়। তবে কারো কোন ক্ষতি হয়নি।

    এ ব্যপারের উদয়কাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর জানান, ব্রিজটি সড়ক ও জনপথের। ইউনিয়ন পরিষদ এলজিএসপির বরাদ্ধ থেকে স্টিল কাঠামোর উপর সিসি ঢালাই দেয়া হয়েছিল।

    এ ঘটনা শুনে বানারীপাড়া থানার এসআই মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুই বলগেট চালককে থানায় আটক করে।
    এ ব্যপারে সড়ক ও জনপথ বরিশাল-০১ এর সুপারভাইজর মোঃ মিজানুর রহমান বানারীপাড়া থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এরা হলেন চালক মোঃ শহিদুল ইসলাম(৫১), মোঃ সজীব কাজী(৩০), বলগেট মালিক মোঃ ইয়সিন কাজী এবং মোঃ হাবিবুল্লা। মামলায় ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হয়েছে উল্ল্যেখ করেন। আসামীদের মধ্যে চালক ) মোঃ শহিদুল ইসলাম (৫১) এবং মোঃ সজীব কাজী (৩০) এ দু’জনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে তদন্তকারী উপ-পুলিশ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান।#

  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

    কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সুজানগর উপজেলা প্রশাসন

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) : এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২৮৯ নম্বর পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জনকারী পাবনার সুজানগর উপজেলার দুলাই হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মোঃ আশরাফুল আবেদীন আলিফ, উপজেলার মধ্য দ্বিতীয় স্থান অর্জনকারী মোঃ শাফায়েত খান লিখন ও উপজেলার মধ্য তৃতীয় স্থান অর্জনকারী মনিষা কৈরালা ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুলাই হাইস্কুলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সুজানগর উপজেলা প্রশাসন ও দুলাই হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ওসি আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান। অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেক (বিএসসি)এর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন দুলাই উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা হামিদুর রহমান,আনিসুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও কৃতি শিক্ষার্থীর মধ্য বক্তব্য দেন আশরাফুল আবেদীন আলিফ, শাফায়েত খান লিখন ও মনিষা কৈরালা ঘোষ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন লিটন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সরকারি ডাঃ জহুরুল কামাল কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হাবিবুর রহমান বাদশা, ওই বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ । জীবনে কেবল ভাল রেজাল্ট করাই বড় কথা নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন,পড়া-লেখার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে উঠা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন কৃতি সন্তান হিসেবে তোমাদেরকে সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। উপজেলার প্রত্যন্ত অ লের একটি বিদ্যালয়ে পড়ালেখা করেও তোমরা যারা এ কৃতিত্ব অর্জন করেছো অবশ্যই তোমরা মেধাবি। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালাবাসা। মানুষকে জানা। গরীব, অসহায় মানুষের পাশে থাকা। উচ্চ শিক্ষাসম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে। গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানা জরুরি উল্লেখ করে বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জানতে হবে। সম্মান করতে হবে তাদের। ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে। তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। এবং ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে । জীবনে মা-বাবা ও শিক্ষকদের ঋণ শোধ করতে পারবে না। তাই তাদের অবদান আজীবন মনে রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। তোমাদের জ্ঞান শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের বই পড়তে হবে। ডিজিটালাইজেশনের কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মোবাইলের ব্যবহার বাড়ছে। আমরা ডিজিটাল ডিভাইস অবশ্যই ব্যবহার করব। কিন্তু এর মধ্যে হারিয়ে যাবো না। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও খেলাধুলা এবং অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমে তোমাদের অংশগ্রহণ করতে হবে। জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়। এজন্য দমে যাওয়ার কোন সুযোগ নেই। সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনের যে কোনো পর্যায়ে সাফল্য আসতে পারে। আমরা অন্যের কাছে অনুপ্রেরণা হবো, যাতে অন্যরা আমাদের দেখে শিখতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের এই সংবর্ধনা তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আমরা তোমাদেরকে অনেক উঁচুতে দেখতে চাই। পরে অতিথিবৃন্দ কৃতি ওই তিন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার তুলে দেন। এছাড়া রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জনকারীকে আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান। প্রসঙ্গত, সংবর্ধিত ওই তিন কৃতি শিক্ষার্থী গত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্য ১২৮৯ নম্বর পেয়ে মোঃ আশরাফুল আবেদীন আলিফ রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্য প্রথম স্থান, ১২৬৭ নম্বর পেয়ে শাফায়েত খান লিখন উপজেলার মধ্য দ্বিতীয় এবং মনিষা কৈরালা ঘোষ ১২৬৩ নম্বর পেয়ে উপজেলার মধ্য তৃতীয় স্থান অর্জন করে। তাঁরা তিনজনই বিজ্ঞান শাখার শিক্ষার্থী এবং তিনজনই উপজেলার দুলাই হাইস্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহন করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ৪২জন নেতা-কর্মি কারাগারে প্রেরন

    নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ৪২জন নেতা-কর্মি কারাগারে প্রেরন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ৪২জন নেতা-কর্মি কারাগারে। নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জসহ পৃথক দুই মামলায় ৪২ জনকে কারাগারে প্রেরন করেছে আদালত। এর মধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়ের কৃত নাশকতার অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরন করে আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলমাচ হোসেন মৃধা তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
    আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জ, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডলসহ পৃথক দুই মামলায় ৪২ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
    মঙ্গলবার কালিয়া ও নড়াগাতি থানার মামলা ও বুধবার সদর ও লোহাগড়া থানার মামলায় দুইদিনে শতাধিক নেতা-কর্মিকে কারাগারে প্রেরন করা হয়েছে।
    গত ৩ ডিসেম্বর রাতে সীমাখালীর মালিবাগ এলাকায় নাশকতা চালায় বলে এজাহারে উল্লেখ্য করা হয়। এ ঘটনায় ৪ডিসেম্বর সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ৩২ জনের নাম উল্লেখ্যসহ ১৪০/১৫০জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। এর পর আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।
    গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় গনসমাবেশকে কেন্দ্র করে এসব মামলা হয় বলে জানায় বিএনপির নেতারা।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।