Author: desk

  • সাংবাদিক‌ের কন্যা ম‌রিয়ম জাহান সাঈদার ’র’ শুভ জন্মদিন আজ

    সাংবাদিক‌ের কন্যা ম‌রিয়ম জাহান সাঈদার ’র’ শুভ জন্মদিন আজ

    মোঃ লিটন মাহামুদ, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    ম‌রিয়ম জাহান সাঈদা ৭তম শুভ জন্মদিন পালন করা হ‌য়ে‌ছে। বুধবার সন্ধায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার নৈয়‌দিঘীর পাথর গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে এই জন্ম‌দিন পালন করা হয়। ২০১৬সা‌লে যখন ২৫জানুয়ারী রাত সা‌ড়ে ৯টায় জন্ম হয়, এর পর দাদা মোঃ আলী আকবর নাম রা‌খেন ম‌রিয়ম, বাবা রু‌বেল মাদবর নাম র‌খেন জাহান, চাচা ইব্রা‌হিম নাম রা‌খে সাঈদা, এই তিন জ‌নের নাম এক ক‌রে রাখা হয় ম‌রিয়ম জাহান সাঈদা।
    এ সময় উপ‌স্থিত ছি‌লেন বাবা- মা, দাদা -দাদীসহ আত্নীয়সজন আরো অ‌নে‌কেই। এসময় সবাই ম‌রিয়ম জাহান সাঈদার শুভ জন্মদিনে অফুরন্ত ভালোবাসা ও দোয়া কামনা ক‌রেন।
    এসেছে জন্মদিন বছরের পর বছর ঘু‌রে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে সক‌লে মি‌লে। ম‌রিয়ম জাহান সাঈদার জেটা সাংবা‌দিক মোঃ লিটন মাহামুদ জানান, দোয়া করি হৃদয় থেকে মন ভরে, সারা জীবন থেকো যেন হাসি মুখে, জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় দোয়া ক‌রি বড় হ‌য়ে মানু‌ষের মত মানুষ হও দেশ ও জাতীর জন‌্য যা‌তে কাজ কর‌তে পা‌রো।
    ম‌রিয়ম জাহান সাঈদারের শুভ জন্মদিনে, দোয়া করি ক্ষনে ক্ষনে, খুশি আজ মনে মনে। আকাশ প্রাণে আজই, হাসি উজ্জল মুখ, ম‌রিয়ম হাসি দেখে আমি পাই যে খুজে সুখ। তোমার সব ইচ্ছেগুলো পূরণ হোক জীবনে সফল হওক সারাজীবন।কোনো বাধা বিপত্তি যেন তোমায় স্পর্শ করতে না পারে এই কামনায় করি মামুনী। আবারো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন শুভ জন্মদিন।

  • যাত্রাবাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

    যাত্রাবাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

    গ্রেফতারকৃতরা হলো মোঃ মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, মোঃ সুমন মিয়া ও মতিয়ার রহমান।

    অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা তিনি জানান, বুধবার (২৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) ঢাকা মহানগরীতে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি গোলাপবাগ এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

    এমন তথ্যের ভিত্তিতে ফোর্সসহ বিকাল ০৪:০৫টায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

    গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

  • কুয়াশা উৎসবে মেতেছে সরকারি  শহীদ আব্দুর রব টিচার্স টেনিং  কলেজ

    কুয়াশা উৎসবে মেতেছে সরকারি শহীদ আব্দুর রব টিচার্স টেনিং কলেজ

    এইচ এম মাইনুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক :

    ‘ কুয়াশা স্নানে পিঠা উৎসব ’ প্রতিপাদ্যে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স টেনিং কলেজ অনুষ্ঠিত হয়েছে ‘ কুয়াশা ও পিঠা উৎসব। ’
    মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে ১ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন সরকারি শহীদ আব্দুর রব টিচার্স টেনিং কলেজের মাননীয় অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) জনাব আপ্তাব উদ্দীন মিঞা।

    রঙ-বেরঙের লাইটের আলোতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ছিল আলোকোজ্জ্বল। একক কোনো মঞ্চ না থাকলেও পুরো মাঠ জুড়ে একই সঙ্গে চলেছে বিভিন্ন আয়োজন।
    উৎসবের একদিকে কবিতা পাঠ, গানের আসর, নাচ, নাটক, পিঠা প্রদর্শনী হয়েছে।

    কুয়াশা উৎসবে গান পরিবেশন করছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
    বিকেল চারটা । চারপাশ ঘন কুয়াশায় ঘেরা ক্যাম্পাস । এর মধ্যে খোলা মঞ্চে শুরু হয়েছে গান। ধ্রুপদি বাংলা গান। অনেকেই ছবি তোলায় ব্যস্ত। সবার মধ্যে যেন উৎসবের আমেজ।

    কুয়াশা ও পিঠা উৎসবের আয়োজক শিক্ষার্থীরা জানান , শীতের আগমনকে একটু ব্যতিক্রমভাবে তুলে ধরতেই কুয়াশা উৎসবের আয়োজন করেছে কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।

    উৎসবকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ঐতিহ্য। গ্রামীণ ঐতিহ্যকে দেখার এক অনন্য আয়োজন ।

  • গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূঁজা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূঁজা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীয্য ও নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতি পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পযর্ন্ত জেলার বাসা-বাড়ী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দেবী সরস্বতির অরাধনা করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠিকতা। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূঁজা মন্ডপ।

    এরপর জ্ঞান লাভের আশায় জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তবৃন্দ এবং শিক্ষার্থীরা। ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলী। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলী দিয়ে নিয়েছে হাতে খড়ি।

    পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া পূঁজা উপলক্ষে সরকারী বঙ্গবন্ধু কলেজে মতুয়া রক্তদান সংসদের পক্ষে থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণনের আয়োজন করা হয়।

    পূঁজারী পলাশ চক্রবর্তী বলেন, দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি শুভ্রতারও প্রতীক। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রনাম জানায় ভক্তবৃন্দ। বিশ্ব মহামারী করোনাসহ সকল অন্যায় অনাচার দূর করবেন দেবী। #

  • গাজীপুর পূবাইলে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত

    গাজীপুর পূবাইলে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে মিলন মিয়া (২২)নামে এক গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার বসুগাঁও ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া স্থানীয় প্রাইম সুইটার পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা গ্রামের বাসিন্দা। অন্যজন মেয়ে তার ঠিকানা নিউজ লেখা পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়রা জানান নিহত দুজন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ পিছন দিক থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেন আসলে দিশেহারা হয়ে যান তারা পরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী ট্রেনে কাটা পড়েন দুজন। বসুগাঁও ক্লাব এর বিপরীত পাশে রেল লাইনের উপর। ট্রেনের নাম কিশোরগঞ্জ এক্সপ্রেস। ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী। ভিকটিম দুজন। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

  • গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

    গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

    রিপোর্ট!! গৌরনদী প্রতিনিধি।

    ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে।
    ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার।
    স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাঁধা প্রদান করা হলেও কাজ চালিয়ে আসছে ওই ব্যক্তি।

    এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মান নয় এখানে একটি গোসলখানা নির্মান করা হবে।
    এ বিষয়ে সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মোঃ মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মানে বাঁধা দেওয়া সত্বেও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মান চালিয়ে আসছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    সুমন তালুকদার
    গৌরনদী, বরিশাল

  • হরিপুরে কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠনের কম্বল  বিতরণ

    হরিপুরে কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠনের কম্বল বিতরণ

    হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের হরিপুরে মাদ্রাসা ও এতিমখানার অসহায় ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন”। বকুয়া দাখিল মাদ্রাসায় ও বকুয়া রাজিউর রহমান রাজু চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
    এই সময় উপস্থিত ছিলেন, বকুয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, মজিবুর রহমান মন্টু চৌধুরী, সংগঠনের অন্যতম সদস্য শেখ রাসেল,সদস্য দবিরুল ইসলাম, মাহির ফয়সাল মুন্না, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান এম. ডি. মাসুদ রানা বলেন, “কৈশোর নিরাপত্তা ও সমাজ সেবা সংগঠন ” অসহায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে। লেখা পড়া চালিয়ে যেতে কোন ছাত্রছাত্রীর অসুবিধা হলে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সেই শিক্ষা অর্জন কর যে শিক্ষার মাধ্যমে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধের উন্নতি ঘটে এবং যা তোমার পিতা-মাতা, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর।

  • সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা

    সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে সুজানগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের বাস্তবায়নে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • পঞ্চগড় জেলায় দুই যুবকের লাশ উদ্ধার

    পঞ্চগড় জেলায় দুই যুবকের লাশ উদ্ধার

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোকন সরকার (৩৩) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ এবং তেঁতুলিয়ায় নিখোঁজের তিন দিন পর কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
    বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকাধীন নতুনবন্দর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে খোকন সরকারের এবং বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির ধানশুকা এলাকার একটি চা বাগানের ড্রেন থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। নিহত খোকন দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর গ্রামের দুলাল সরকারের ছেলে অপরদিকে কামরুল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের জুগীগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

    পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে ময়নামতি চরের পাশে গরুর ঘাস তুলতে গেছেন খোকন। দুপুরে দেখা গেছে গলা কাটা লাশ।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বাড়ি থেকে প াশ গজ দুরে ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় কাঁচি ঢুকে শ্বাসনালী কেটে ফাঁকা হওয়ার চিহ্ন আছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    এদিকে গলাকাটা লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

    অপরদিকে তেঁতুলিয়ায় নিহত যুবকের লাশ উদ্ধার সম্পর্কে স্থানীয়া জানান, বুধবার বিকেলে চা-বাগানে তিনজন মহিলা খড়ি আনতে গেলে তাঁরা বাগানের ড্রেনের বনঝাড়ের ঝোপে কামরুলকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা গ্রাম পুলিশসহ লাশ নিশ্চিত দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কামরুলের মরদেহটি উদ্ধার করেন।
    জানা যায়, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন কামরুল ইসলাম। মঙ্গলবার খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে, বুধবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার পরিবার। বিকালে ভজনপুর এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন সনাক্ত করেন লাশটি কামরুলের।

    লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, মৃতদেহের গলায় দাগ রয়েছে, শ্বাসরোধ করে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিহতের বিষয়ে বলা সম্ভব। এদিকে লাশ উদ্ধারের আগে দুপুরে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
    এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

    ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি প গড়ের একটি টিম কাজ করছেন বলে জানা গেছে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

    সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ৪টি করে ছাগল ও নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান জানান, কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টুনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।