Author: desk

  • বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের শিব মন্দির পাড়া এলাকায় বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা ২০২৩ উপলক্ষে নতুন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস,স্কুল ব্যাগ,শিক্ষা সামগ্রী বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক অভিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার এজিএম সমর কান্তি ত্রিপুরা।

    এই সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার অবসরপ্রাপ্ত সমবায় অফিসার রত্না কান্তি রোয়াজা।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্ত বিকাশ ত্রিপুরা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা,ভূমিদাতা ও কার্বারী বলংরায় ত্রিপুরা,পানছড়ি ৪ লতিবান ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের মেম্বার নিরঞ্জন ত্রিপুরা ,৭নং ওয়ার্ডের মেম্বার আফ্রুমং মারমা,বিশিষ্ট ব্যবসায়ী কাচাক কুমার ত্রিপুরা, সাংবাদিক মিঠুন সাহা,শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

    রত্না কান্তি রোয়াজার পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীর জন্য খাতা কলম দেওয়া হয়।এই ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও স্কুল পোশাক ক্রয়ে সহযোগিতা করেছেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, স্কুল কমিটির সভাপতি পরিমল ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা, মেম্বার নিরঞ্জন ত্রিপুরা,আফ্রুমং মারমা, মেম্বার কাখারাং ত্রিপুরা , প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম,এইছাড়া সাধন ত্রিপুরা,অমর শিংহ ত্রিপুরাও সহযোগিতা করেছেন।খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারী খগেন্দ্র ত্রিপুরা তিনটি ফুটবল দিয়েছেন শিক্ষার্থীদের জন্য।

    এই সময় বক্তারা বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নতি ও সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

  • শশুর বাড়ির টয়লেট থেকে গৃহবধূ নিখোঁজ

    শশুর বাড়ির টয়লেট থেকে গৃহবধূ নিখোঁজ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    শশুর বাড়ির টয়লেট থেকে গৃহবধূ উধাও। ছয়দিনের মাথায় মেয়েকে ফিরে নেওয়ার দাবিতে ছেলের বাড়িতে মেয়ের পরিবারের শতাধিক নারী-পুরুষের অবস্থান। এমনটা ঘটেছে জয়পুরহাট সদর উপজেলা বানিয়াপাড়া সরদারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমার ফেজুর ছেলে শামিম (৩২) এর বাড়িতে।
    এ ঘটনায় মেয়ের বাবা মোকাদ্দেস মন্ডল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় গত ২১ জানুয়ারী একটি সাধারণ জিডি করেন।
    থানার জিডি হতে জানা যায়, ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের মোকাদ্দেস মন্ডল এর মেয়ে পারভীন আক্তার মুনি (২৫) ও জয়পুরহাটের বানিয়াপাড়া সরদারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমার ফেজুর ছেলে শামিম (৩২)। দুজনার ৭-৮ বছর পূর্বে ইসলামের শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয় এবং বিবাহ জীবনে তাদের একটি ছেলে সন্তান হয় যার বয়স চার বছর। গত ২০ জানুয়ারী দিবাগত রাতে শশুর বাড়ি থেকে মেয়ে নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে থানায় ডায়েরি করেন।
    ঘটনার পর হতে পাঁচদিন পর্যন্ত মেয়ের কোন সন্ধান না পাওয়ায় আজ ছয়দিনের মাথায় (২৬ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল হতেই মেয়ের পরিবারের শতাধিক নারী-পুরুষ তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে অবস্থান নেয় মেয়ের শশুর বাড়িতে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    এবিষয়ে মেয়ের বাবা মোকাদ্দেস মন্ডল বলেন, আমার মেয়ে তার শশুর বাড়ি থেকে প্রায় ছয়দিন হলো নিখোঁজ। আমরা প্রথমে বিষয়টি জানতাম না কিন্তু ঘটনার পরদিন যখন জানতে পারি তখন আমার মেয়ের শশুর বাড়ি আসি এবং বলি আমাদের মেয়ে কোথায়? তখন ছেলের মা জানায় সবাই একসাথে বসে ছিলাম। আপনার মেয়ে দুইটা পান একসাথে খাইছে এবং ঘুম লেগেছে পরে সে টয়লেটে যায়। তার ১০ মিনিট পর আমার মেয়ে টয়লেটে গিয়ে দেখে পানি ছেড়ে দেওয়া কেউ নেই কিন্তু বৌমার জুতা ওরনা টয়লেটেই ছিলো। হয়তো মেয়েকে জ্বীন-পরী আঁচড় করে উধাও করে নিয়ে গেছে। আজ বেশ কয়েকদিন হচ্ছে মেয়ের কোন খবর পাচ্ছি না তাই আজ আমরা সবাই এসেছি আমার মেয়েকে ফিরিয়ে নিতে। আমি এ বিষয়ে থানায় ডায়েরিও করেছি। আমি প্রশাসনের মাধ্যমে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।
    মেয়ের ছোট বোন মিম জানায়, আমার বোন ছয়দিন ধরে নিখোঁজ কোন খবর পাচ্ছি না তার শশুর বাড়ির লোকজন বলছে আমার বোনকে টয়লেট থেকে জ্বীন-পরী নিয়ে গেছে। আমরা আমার বোন কে ফিরে চাই।
    মেয়ের চাচা তাজমহল বলেন, আমার ভাগনি গত পাঁচ-ছয় দিন থেকে নিখোঁজ। ছেলেবাড়ির লোকজন বলে মেয়েকে নাকি জ্বীন-ভূত নিয়ে গেছে। বাড়ির সকল গেট লাগানো ছিলো আর গেটের তালা ছেলের মায়ের হাতে ছিলো তারা এ কথা আমাদের প্রথম দিন বলেছিলো। তাহলে মেয়ে বাড়ির ভিতর থেকে কিভাবে হারালো? আমরা আমাদের মেয়েকে জীবিত অথবা মৃত ফেরত চাই।
    মেয়ের শাশুড়ী ছমিলা জানান, ছেলেকে বিয়ে দিয়েছি প্রায় ৮ বছর। আমরা এখনো সবাই একভাতেই খাই। আমাদের সংসারে কোন ঝামেলাও নাই। ঘটনার দিন আমার ছেলের বউ ঘর থেকে বের হয়ে টয়লেটে যায়। তার ১০ মিনিট পর আমার মেয়েও টয়লেটে যায় গিয়ে দেখে পানি ছাড়া কেউ নাই তখন মেয়ে আমাকে বলে মা ভাবি কই? তখন আমারা খুঁজে দেখি ছেলের বউ নাই। কিছুক্ষণ পর পাশের বাড়ির একজনার উপর জ্বীন ভর করে ওখানে দৌড়ে যাই তখন ওই জ্বীনে ধরা ব্যক্তি বলে তোমাকে ওকে দেখতে পাচ্ছে না আমি পাচ্ছি ও তোমাদের আশাপাশেই আছে গাছের ডালে আছে তখন মনে করলাম জ্বীন- পরী নিয়ে গেছে। কিন্তু আমার ছেলের বউ গাছে উঠতে পারতো আমার মনে হয় কারো সাথে সম্পর্ক ছিলো আর রাতে প্রাচীর টপকে তারসাথে ভেগে গেছে আর এখন আমরা বিপদে পড়ে গেছি।
    মেয়ের শশুর জানান, আমাদের ছোট সংসার আমাদের মতো ভালো শশুর শাশুড়ী আশপাশে কমই আছে। কিন্তু কিভাবে যে কি হলো বুঝতে পারছি এখন মেয়ের পরিবার এসে আমাদের চাপ দিচ্ছে।
    স্থানীয় বম্বু ৬ নং ওয়ার্ডের মেম্বার ইয়াকুব আলী বলেন, বানিয়াপাড়া গ্রামের শামিমের সাথে মুনির বিয়ে হয়। তাদের মধ্যে কোন ঝামেলা কখনো শুনিনি। কিন্তু গত কয়েকদিন ধরেই মেয়েটি তার শশুর বাড়ি থেকে নিখোঁজ বিষয়টি আমিও জানি। আজ মেয়ের বাড়ি থেকে এখানে অনেক লোক এসেছে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে আমি দুপক্ষকেই সামলানোর চেষ্টা করতেছি।
    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমাদের কাছে মেয়ের পরিবার হতে একটি ডায়েরি করা হয়েছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন জিজ্ঞেসাবাদ এর মাধ্যমে তদন্ত চালিয়ে যাচ্ছি।

  • ঘটনাস্থলে না গিয়ে আসামী হলেন দলিল লেখক সমিতির নেতা!তদন্তের দাবি

    ঘটনাস্থলে না গিয়ে আসামী হলেন দলিল লেখক সমিতির নেতা!তদন্তের দাবি

    নাজিম উদ্দিন রানা: সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত থেকেও একটি মারামারির মামলার আসামী হতে হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারীকে। তাকে মামলার আসামী করার প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলা দলিল লেখক সমিতির নেতারা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। এতে হয়রানি করার উদ্দেশ্য জামাল উদ্দিনকে মামলার আসামী করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

    জানা গেছে, গত ২৩ জানুয়ারি বিকেলে সদর উপজেলার মিয়ার রাস্তার মাথায় আনাস কামাল নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় পরদিন তার ভাই ওসমান গনি বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মালমায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন পাটওয়ারী রাজুকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করা হয়। এতে সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকে ৫ নম্বর বিবাদী করে হামলায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। তিনি অভিযুক্ত আসামী ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিনের পিতা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটে।

    সংবাদ সম্মেলনে দলিল লেখক সমিতির সভাপতি হাছান আহমেদ বলেন, মামলায় উল্লেখিত ২৩ জানুয়ারি বিকেলের ঘটনার সাথে জামাল উদ্দিন জড়িত ছিল না। ওইদিন আমাদের বার্ষিক সভা এবং সংগঠনের নির্বাচন কেন্দ্রীক প্রস্তুতি সভার মিটিং ছিল। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জামাল উদ্দিন মিটিংয়ে উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনার দায়িত্ব ছিলেন তিনি। কিন্তু তাকে হয়রানি এবং সমাজে বিতর্কিত হেয় করার উদ্দেশ্যে মিথ্যে অভিযোগ তুলে মামলার আসামী করা হয়েছে। এতে সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    মামলার এজাহার থেকে জামাল উদ্দিনকে অব্যাহতির দাবি জানিয়েছে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
    এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা দলিল লেখক সমিতি সহ-সভাপতি আব্দুল মালেক ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুল মান্নান বাবুল, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

  • পাথরঘাটায় বাস- মোটরবাইক সংঘর্ষ প্রাণ গেল ১ মাছ ব্যবসায়ীর

    পাথরঘাটায় বাস- মোটরবাইক সংঘর্ষ প্রাণ গেল ১ মাছ ব্যবসায়ীর

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি: ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পাথরঘাটার সিএন্ডবি এলাকায় বাস-মোটরবাইক সংঘর্ষে কালাম মিয়া(৪০) নামক ১ মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
    ওসি পাথরঘাটার মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি তবে মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাম আজাদী জানান,মৃত কালাম মিয়া একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি মঠবাড়িয়ার বুখইতলা-বান্ধপপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।

    খোজ নিয়ে জানাগেছে, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পাথরঘাটার চরদুয়ানী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ওই বিআরটিসি বাসটি। এসময় প্রচন্ড ঘন কুয়াসার কবলে পরে বাসটি। পাথরঘাটা-মঠবাড়িয়ার সীমান্ত এলাকা সিএন্ডবি ক্রস করার সময় সকাল সাড়ে ৭টার দিকে বিপরিত দিক থেকে আসা একটি মাছ পরিবহনের মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালেই বাইক চালকের মৃত্যু ঘটে বলে জানান প্রতক্ষদর্শীরা।

    এঘটনায় তৈয়ব আলী(২৮) নামক আরও একজন মারাত্মক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।

    এদিকে দুর্ঘটনার আশেপাশের লোকজন অভিযোগ করেছেন দূর্ঘটনার সময় ওই বাসটিতে সামনের হেডলাইট ছিল না।

    অমল তালুকদার।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার কাজের শুভ উদ্বোধন

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার কাজের শুভ উদ্বোধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ‘ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজিব।
    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ইং সকাল ১০টায় প্রথমে ঢাকা জেলার সাভার উপজেলাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়নের কন্ডলবাগ পুকুরপাড় বাজার ইয়ারপুর ইউপি সড়ক (চেইনেজ ০০-২৪০০মিঃ) কাজের শুভ উদ্বোধন করেন জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি- মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মঞ্জুরুল আলম রাজিব চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাভার, ঢাকা। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং জনাব শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া চেয়ারম্যান-ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা। প্রথমে উক্ত পুকুরপাড় রাস্তার উদ্বোধন করা হয়, এরপর পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
    এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া’র মাথায় হাত দিয়ে দোয়া করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি প্রার্থী রাজু দেওয়ান, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া সানি’সহ আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। শেষে দুপুরের খাবারের জন্য বিরতি দেয়া হয়।

  • আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষদের পাশে সুজানগর উপজেলা প্রশাসন

    আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষদের পাশে সুজানগর উপজেলা প্রশাসন

    সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার অসহায় শীতার্ত মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ওসি আব্দুল হান্নান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মালদ্বীপে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালন

    মালদ্বীপে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপের রাজধানীর স্টার হোটেলে বুধবার (২৫ জানুয়ারী) ২০২৩ স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করেছে, মালদ্বীপ বিএনপি কতৃক আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোঃ মাসুম বিল্লাহ।
    মালদ্বীপ বিএনপি সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম এর সঞ্চালনা দোয়া ও মিলাদ অনুষ্ঠানের সভাপত্বিত করেন মালদ্বিপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান।

    উল্লেখ্য অনুষ্ঠানে বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা প্রয়াত আরাফাত রহমান কোকো কে অল্প বয়সে হারিয়েছি, যা ভুলে যাওয়ার মতো নয়। আমরা তার বিদ্রহী আত্মার মাগফেরাত কামনা করছি।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের রানা, সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, মোঃ আলতাফ হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইমরান হোসেন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম, মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবদুল কাদের, মোঃ আজাদ হোসেন, মোঃ হালিম ভূইঁয়া, মোঃ মোস্তফা কামাল, মোঃ তোতা মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ কাইয়ুম হোসেন প্রমুখ।

    পরিশেষে অনুষ্ঠানে মোনাজাত শেষে সমাপ্তি ঘোষণা করে নৈশভোজের মাধ্যমে।

  • নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

    নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মন্দির ও বাড়িতে বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার ভাের থেকেই বাড়িতে বাড়িতে বিভিন্ন শিক্ষা
    প্রতিষ্ঠান ও মন্দিরে বিদ্যার দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
    বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বানী আর্চনার মধ্যদিয়ে সনাতন ধর্মের মানুষ শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী’র চরনে পুস্পমাল্য অর্পনলণ, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করেন।
    হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। সনাতন ধর্মমতে, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন।
    বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করবে মর্ত্যের ভক্তকুল। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে নড়াইলসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ।
    শাস্ত্র মতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রা কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকে। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন।
    সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
    রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক সাজিয়েছে শাপলা খানম

    নড়াইলে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক সাজিয়েছে শাপলা খানম

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক সাজিয়েছে শাপলা খানম।
    নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে বিয়ের নাটক সাজিয়েছে শাপলা খানম দিলরুবার নামে একনারী। বিধি মোতাবেক ওই ছেলে দিলরুবা কে তালাক প্রদান করলে সে আবার কোর্টে গিয়ে ওই ছেলের নামে মামলা করেছে। দিলরুবা উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দেলোযার হোসেনের মেয়ে শাপলা খানম ওরফে দিলরুবা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, লিখিত অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভার মদিনাপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে রায়হান হাসান গত ২৩ নভেম্বর ইতনার রাধানগর বাজার থেকে ব্যবসায়ীক বকেয়া ৩ লক্ষ নগদ টাকা আদায় করে লোহাগড়া ফেরার পথে সন্ধা সাড়ে ৬টার দিকে ইতনা গ্রামের দেলোযার হোসেনের বাড়ির সামনে পৌছালে, পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেলোয়ার হোসেন,লালন মোল্যা,,ইউনুচ শেখসহ ৭/৮ জন মিলে তার মোটর সাইকেলের গতিরোধ করে চাবি নিয়ে যায়। পরে তাকে টেনে হেচড়ে দেলোযার হোসেনের বাড়িতে নিয়ে ঘরে আটকে রেখে তার কাছে থাকা (ব্যবহৃত) লক্ষাধিক টাকার মোবইল ফোন,মানিব্যাগে থাকা ৩ লক্ষ টাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়। ঘটনাক্রমে রায়হান হাসানের ইতনা গ্রামের আত্বীয় স্বজনরা ঘটনাটি জেনে ফেলে। ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে ওই ছেলের সাথে দেলোযার হোসেনের মেয়ে শাপলা খানম দিলরুবা কে জোর পূর্বক বিবাহ দেয়। রায়হান হাসান ভয়ে ও লজ্জায় বাসায় কাউকে সে কিছু বলেনি। সে কিছুটা সুস্থ্য হয়ে নিজের থেকে গত ৮ ডিসেম্বর ঘটনার বিষয় নিয়ে লোহাগড়া থানায় জিডি করেন। জিডি নং-৩৬২,তাং ০৮.১২.২০২২।
    রায়হান হাসান স্ত্রী দিলরুবা কে মুসলিম পারিবারিক আইনে ম্যারেজ রেজিষ্ট্রারের মাধ্যমে গত ৮ ডিসেম্বর তালাক প্রদান করে। এছাড়া গত ১১ ডিসেম্বর মোকাম বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়,নড়াইলের মাধ্যমে এভিডেভিট (তালাক সংক্রান্ত) প্রদান করে। এ সংক্রান্ত বিষয়ে দিলরুবা লোহাগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৬ ডিসেম্বর বিষয়টি শুনানীর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উভয় পক্ষকে উপস্থিত হতে বলে কিন্তু মেয়ে পক্ষ হাজির হয়নি। পূণরায় গত ৯ জানুয়ারী তার দপ্তরে উভয় পক্ষকে হাজির হতে বলেন। ওইদিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানসহ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের শুনানী হয়। শুনানী শেষে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি নিয়ে মেয়ে পক্ষ আর কোন বাড়াবাড়ি না করে সামাজিক ভাবে আপোস মিমাংশার সম্মত হয়। পরে মেয়ে পক্ষ আর সামাজিক ভাবে আপোস করতে রাজি হয়নি ।
    এ ব্যাপারে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান বলেন, গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য মেয়ে পক্ষ কে আসতে বলেছি, কিন্তু তারা আর আসেনি তবে শুনেছি, ছেলের বিরুদ্বে আদালতে তারা মামলা করেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাসা ভাড়ার কথা বলে লুটের সময় খুন করা হয় সাংবাদিক আফতাবকে

    বাসা ভাড়ার কথা বলে লুটের সময় খুন করা হয় সাংবাদিক আফতাবকে

    মোঃ রাসেল সরকার//একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রাজু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

    এটিইউ জানায়, বাসা ভাড়ার কথা বলে লুট করতে যায় দুষ্কৃতিকারীরা।

    এ সময় ফটোসাংবাদিক আফতাব আহমেদ চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়৷

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বারিধারায় এটিইউর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এটিইউ’র পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ।

    তিনি বলেন, বুধবার (২৫ জানুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ি থানাধীন শালগ্রাম সীমান্ত এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি।

    গ্রেফতার রাজু দীর্ঘ ৯ বছর বিভিন্ন ছদ্মবেশ দেশের সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন।

    তিনি পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতেন না।

    এটিইউর এই কর্মকর্তা বলেন, ফটোসাংবাদিক আফতাব আহমেদ পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হুমায়ুন কবিরের সহায়তায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজুসহ বেশ কয়েকজন টাকা ও স্বর্ণালংকার লুটের জন্য প্রবেশ করে। এ সময় আফতাব আহমেদ চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

    এ ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলায় একই বছর পাঁচজনকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের এক বছরের মাথায় রাজু মুন্সিসহ দুইজন জামিনে বের হয়ে আত্মগোপন চলে যায়। ২০১৭ সালে গ্রেফতার রাজুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছর কারাদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।  

    ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে সাংবাদিক আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ মার্চ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপরজন সবুজ খানকে সাত বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।