Author: desk

  • রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

    রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসরাক হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে পুলিশ প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ইসরাককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হাতিরঝিল পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকায় পাবলিক টয়লেট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। তখন স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

    নিহত ইসরাকের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারীতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। গতরাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজের বাসায় ফিরছিলেন ইসরাক। পথে নিজেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছে পরিবার।

  • পাথরঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা  উদযাপন

    পাথরঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :

    পাথরঘাটা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির (কালীবাড়ি), পাইকপাড়া মন্দির ও পাথরঘাটা কলেজ এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার নানা মন্দির, স্কুল ও কলেজে বিদ্যার দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক ভীর পরিলক্ষিত হয়।

    এই আয়োজনের সঙ্গে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা এবং হাতেখড়ির উৎসবটিও ছিল চোখে পরার মত।

    পঞ্চমী তিথিতে কেন্দ্রীয় মন্দির ও নানা স্কুল-কলেজের স্থায়ী-অস্থায়ী পুজোমন্ডপে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল এবং পুষ্পার্ঘ্য দেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার ( ২৬ শে জানুয়ারি) সকাল থেকে পুজোমন্ডপে ফুল-বেলপাতা সহ সকল অর্ঘ্য নিয়ে মন্দির/শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যার্থীরা ব্যস্ত সময় কাটান। আয়োজন করা হয় সরস্বতী পূজা উপলক্ষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক সন্ধ্যার। জ্ঞানের আলো জালিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানিয়েছে সকল পূন্যার্থীরা।

    পৌরশহরের পাইকপাড়া মন্দিরের পক্ষথেকে কলেজ শিক্ষক বাবু দুলাল চন্দ্র সকল শিক্ষার্থীদের শুভাশিস জানান।

    পাথরঘাটা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির (কালিবাড়ি) এর পুরোহিত ঠাকুর বাবু চিত্তরঞ্জন চক্রবর্তী বলেন,বিদ্যাদেবী সকল কুসংস্কার এবং অন্ধকার দূরিভুত করে আমাদের সন্তানদের আলোর পথ দেখাবেন। আমরা প্রতিবছর তাঁর কাছে এমন প্রত্যাশাই করে থাকি#

    অমল তালুকদার।।

  • রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    রাজারহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৭-০১-২০২৩ ইং। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মিজানুর রহমান, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,রিপোর্টর্সক্লাব রাজারহাট উপজেলা সভাপতি আশিকুর রহমান লিমন, রাজারহাট মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এসময়ে উপস্থিত ছিলেন,রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকির পশা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল, রাহারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুন যদু,রাজারহাট উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম প্রমুখ # ছবি সংযুক্ত

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • বানারীপাড়ায় আই হেলথ সার্ভিসের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় আই হেলথ সার্ভিসের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া প্রতিবেদক।। বৃহস্পতিবার ২৬ জানুয়ারী বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা আভাস এর বাস্তবায়নে এবং সিবিএম গ্লোবাল ডিজেবিলিটি ইনকুশন বাংলাদেশ এর অর্থায়নে ইম্প্রুফ এ্যাকসেস টু ইনক্লুসিভ কম্প্রিহেনসিভ আই হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রকল্প ব্যবস্থাপক মোঃ আকবর হোসেন প্রকল্পের বিভিন্ন বিষয়ে পরিচিতি উল্লেখ করেন। এনজিও আভাস বানারীপাড়ায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাথে তিন বছরের জন্য কাজ করবে। সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দকুর রহমান, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, বানারীপাড়াপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সম্পাদক রোজিনা খানম প্রমূখ।#

  • ‘গণতন্ত্র পূর্ণরুদ্ধারের’ দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

    ‘গণতন্ত্র পূর্ণরুদ্ধারের’ দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

    মোঃ রাসেল সরকার //গণতন্ত্র পূর্ণদ্ধারসহ দশ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার (৩০ জানুয়ারি) যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং বুধবার (১ ফেব্রুয়ারি) মুগদা থেকে মালিবাগ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অন্যদিকে, শনিবার (২৮ জানুয়ারি) শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে ১০নম্বর গোলচত্বরে পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জেকেআরএন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃর্ত্তি প্রদান

    জেকেআরএন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃর্ত্তি প্রদান

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি নলছিটির নাচনমহল ইউনিয়নে জেকেআরএন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজেস্ব অর্থায়নের মাধ্যমে নাচনমহল সরকারি প্রাথমিক ও রানাপাশা মাঃ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬জানুয়ারী) সকালে আতিয়ার রহমান সোহেলের সঞ্চালনায় ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আরিফুর রহমান নাসিরের সভাপতিতাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং প্রধান অভিভাবক সাবেক কমিশনার, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট প্রয়াত প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যরের মেঝ ভাই জনাব নূর মোহাম্মদ মিয়া।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা, সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ হোসেন আকন খোকন, প্রধান শিক্ষক বাবুল চক্রবর্ত্তী,, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরীয়ান মাহবুবুর রহমান টুটুল, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক নিজাম উদ্দিন খান বেনু, নাচনমহল ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম খোকন, নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী খান, প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ হাওলাদার, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাসুদ শরীফ, নুর আলম মুন্সি প্রমূখ।

    অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সকল পুরষ্কার বিজয়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  • বেনাপোলে “আন্তর্জাতিক কাষ্টমস দিবস’ ২০২৩” পালিত

    বেনাপোলে “আন্তর্জাতিক কাষ্টমস দিবস’ ২০২৩” পালিত

    আজিজুল ইসলামঃ আন্তর্জাতিক কাস্টমস দিবস’। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) -২০২৩ ইং দিবসটি উপলক্ষে, ১৮৩টি দেশে একযোগে পালিত হচ্ছে।২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারী’কে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশেও যথাযথ ভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে আরও ১০ টি দেশ এ দিবসের আওতায় আসবে বলে এক পরিসংখ্যানে জানা গেছে।
    এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে”ভবিষ্যৎ প্রজন্মের লালন, কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ”। সাথে বেশ কয়েকটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যেমন, কোভিড-১৯ অতিমারীর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বিশ্ব অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে আমদানি-রপ্তানি নির্বিঘ্ন রাখা; সরবরাহ চেইনকে শক্তিশালী করার মাধ্যমে জনগণ ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে সচল রাখা, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যকার সহযোগিতার মনোভাব জোরদার করা এবং নীতিগত ও পদ্ধতিগতভাবে সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তির আত্মীকরণের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করা।

    উপরোক্ত সকল বিষয়ের উপর গুরত্ব দিয়ে,
    ২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলে বন্দর ব্যবহারকারী ব্যাক্তি/প্রতিষ্ঠানকে সাথে নিয়ে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “আন্তার্জাতিক কাষ্টমস দিবস’২০২৩” উদযাপণ করলো “বেনাপোল কাষ্টমস হাউজ”।

    এ উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি’র পাশাপাশি বেনাপোল কাষ্টমস ক্লাব অডিটরিয়ামে এক “সেমিনার ও আলোচনা” সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ মোয়াজ্জেম হোসেন, কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এস এম হুমায়ুন কবীর, প্রেসিডেন্ট ( কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকা।

    বিশেষ অতিথি ছিলেন,মোঃ আব্দুল হাকিম, কমিশনার (চলতি দায়িত্ব) কাষ্টমস হাউজ,বেনাপোল। এ ছাড়াও উল্লেখ যোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,জয়েন্ট কমিশনার মোঃ শাফায়েত হোসেন,জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া, বেনাপোল স্থলবন্দর পরিচালক-মোঃ মনিরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি-মোঃ শামছুর রহমান,সাধারণ সম্পাদক-ইমদাদুল হক লতা, সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু, সহ:সভাপতি-মহাসিন মিলন,যুগ্ম-সম্পাদক-নাসির উদ্দিন,বন্দর বিষয়ক সম্পাদক-আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক-আসাদ জামান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি-মোঃ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক-মোঃ সাজেদুর রহমান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি-অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক-রাজু আহম্মেদ, অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    বৈশ্বিক মহামারির কারণে এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হচ্ছে, সে কারণে এবারে র‍্যালি’র আয়োজন স্থগিত করা হয়েছে।

    বেলা সাড়ে ১১টার দিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের আগমণ এবং আসন গ্রহণ শেষে অনুষ্ঠানে “পবিত্র কোরআন” তেলাওয়াত করা হয়।
    দিবসটি সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত সকলকে জ্ঞাত করবার জন্য “KEY NOTE PAPER” উপস্থাপণ করেন আব্দুল রশিদ মিয়া,জয়েন্ট কমিশনার,কাস্টমস হাউজ বেনাপোল। এর উপর স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাফায়েত হোসেন, জয়েন্ট কমিশনার, বেনাপোল কাস্টমস হাউজ।

    এরপর স্বাগতিক বক্তব্য এবং বেনাপোল বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপণ করেন বিশেষ অতিথি বর্গগণ।

    এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম হুমায়ুন কবীর বলেন, “চোরাচালান প্রতিরোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকসই অর্থনীতি বিনির্মাণে বাংলাদেশ কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পরবর্তী প্রজন্মের হাত ধরে জ্ঞান চর্চা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে, বাংলাদেশ কাস্টমস দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন। এছাড়াও সেমিনার ও আলোচনায় অংশ গ্রহণকারী উপস্থিত সকলকে “আন্তর্জাতিক কাস্টমস দিবস’২০২৩ উপলক্ষে “বাংলাদেশ কাস্টমস” এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তিনি।

    এছাড়াও এদিন রাজস্ব আদায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে “শুভেচ্ছা সনদ” এবং সেরা কর্মকর্তাদের “সার্টিফিকেট অব মেরিট” প্রদান করা হয়।

  • তালিমুল কোরআন মডেল মাদ্রাসার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    তালিমুল কোরআন মডেল মাদ্রাসার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি : মুন্সীগঞ্জে তালিমুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার মিরাপাড়ায় অবস্থিত তালিমুল কোরআন মডেল মাদ্রাসার হল রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মাদ্রাসার পিন্সিপাল এম এম মিজানুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ ইব্রাহিম দেওয়ান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মো. গোলাম জিলানী, জনাব আঃ রব দেওয়ান, আইয়ুব আলী দেওয়ান, সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ প্রমুখ। এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ছাত্র -ছাত্রী ও অভিভাবকদের উদ্যেশে উপদেশ মূলক ও পড়াশোনায় উৎসাহী করতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম জিলানী।

  • আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফজলুল হক এর সভাপত্বিত্তে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসকাবের সভাপতি সরদার হারুন রানা, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শহিদুল পাইক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আভা মুখার্জী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আনিসুর রহমান সেরনিয়াবাত, প্রাক্তন ছাত্র বাপ্পি হাওলাদার, ওয়াসিম ওরফে জসিম হাওলাদার, প্রমুখ সভায় নতুন ৪তলা ভবন নির্মান উপলক্ষে দক্ষিণ বাংলার রূপকার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এম,পি), আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা এর পুত্র সুকান্ত আবদুল্লাহ’র নামে নামকরন করা হয়। সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার মান উন্নয়ন করার জন্য বলেন আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।

  • টাঙ্গাইলের ঘাটাইলে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা পাহাড়ি লোকটির পরিবারের খোঁজ পাওয়া গেছে

    টাঙ্গাইলের ঘাটাইলে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা পাহাড়ি লোকটির পরিবারের খোঁজ পাওয়া গেছে

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনী সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করা সেই পাহাড়ি লোকের অভিভাবকের খোঁজ পাওয়া গেছে, এবং তাকে আনতে টাঙ্গাইলে গিয়েছে তার জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা।

    গত ২৪ জানুয়ারি টাঙ্গাইল এর ঘাটাইলে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় সেনা সদস্য সুজন দাশ খাগড়াছড়ি সাংবাদিক মিঠুন সাহার সাথে যোগাযোগ করা হলে এর মাধ্যমে জানতে পারা যায় লোকটি পানছড়ি-ভাইবোনছড়ার ঠিকানা বলে ভারসাম্যহীন লোকটি।এর বেশি কিছু বলতে পারে না।তারপর সুজন দাশ এর কাছ থেকে ছবি ও প্রাথমিক তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাংবাদিক মিঠুন সাহা এবং মুহুর্ত্বের মধ্যে ভাইরাল হলে পরদিন সকালে তার এক আত্মীয় সম্পর্কে জেঠাতো ভাই টুন্টু মনি চাকমা ও ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা সাংবাদিক এর সাথে যোগাযোগ করে তার পরিচয় দেন।

    মানসিক ভারসাম্যহীন লোকটির নাম কুকু মনি চাকমা,বাবা:মৃত রামচন্দ্র চাকমা,মাতা:শান্তি বালা ত্রিপুরা গ্রাম: আনপছড়া,ভাম্ভুপাড়া ( ওগলছড়ি এলাকায়) পানছড়ি এলাকায় বাড়ি।

    বাবা ও মা দুজনেই মারা গেছেন অনেক আগে।তারা দুইভাই ও এক বোন।ছোট ভাইটিও মানসিক ভারসাম্যহীন।এখন বোনের সংসারে রয়েছে।এখন অভিভাবক এর মধ্যে রয়েছে বোন ও বোনের জামাই।

    ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার জেঠাতো ভাই এর একান্ত উদ্যোগে তাকে আনতে জেঠাতো ভাই টাঙ্গাইল এর ঘাটাইল রওনা হন ২৫ জানুয়ারি সন্ধ্যায় এবং ২৬ জানুয়ারি সকালে ঘাটাইলে দেখা হয় তার সাথে। ২৭ জানুয়ারি সকালে ভাইবোনছড়া জেঠাতো ভাই টুন্টু মনি চাকমার ওখানে নিয়ে আসা হবে বলে জানা যায়।

    এই বিষয়ে সেনা সদস্য সুজন দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানানঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার, ভাইবোন ছড়ার ভারসাম্য হীন খুকুমনী চাকমাকে তার পরিবারের লোকজনের কাছে আজ তুলে দিতে পেরেছি।বিগত কিছুদিন আগে ভারসাম্য হীন ভাবে টাংগাইল ঘাটাইল সংলগ্ন এলাকায় ঘুরাঘুরি করছিলো,তার পরিচয় জিজ্ঞেস করেলে সে পানছড়ি ভাইবোন ছড়া নাম বলে।তারপর আমি খাগড়াছড়ির সাংবাদিক মিঠুন সাহার সহযোগিতার তার পরিবারের খোঁজ পাই এবং ভাইবোনছড়ার চেয়ারম্যান সুজন চাকমার সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্য কাছে খুকুমনী চাকমাকে হস্তনতর করি।