Author: desk

  • মধ্যনগরে ৩০ হাজার টাকার অবৈধ খোনা জাল পুরে চাই অভিযানে নির্বাহী মেজিস্ট্রেট নাহিদ হাসান খান

    মধ্যনগরে ৩০ হাজার টাকার অবৈধ খোনা জাল পুরে চাই অভিযানে নির্বাহী মেজিস্ট্রেট নাহিদ হাসান খান

    শান্ত তালুকদার মধ্যনগর প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সদর ইউনিয়নে রুপেশ্বর জাল মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়েছে। এ এলাকার হাওরে প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে মশারী খোনা জাল দিয়ে পোনা মাছ নিধন যজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাছ শিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় সরকারের নিষিদ্ধ ঘোষিত মশারী খোনা জাল দিয়ে মাছ শিকার করছিল জেলেদের দলটি। আদালতটি হাওর প্রবেশ করার খবর জানতে পারে শিকারীরা মাছের বংশ নিধন কারি জেলারা অবৈধ নিষিদ্ধ জাল অরক্ষিত অবস্থায় প্রত্নাস্থানে ফেলেরেখে জেলেরা চলে যায়। এ সময় আদালত পরিচালনা করে মেজিস্ট্রট নাহিদ হাসান খান খাউকে না পেয়ে অরক্ষিত জাল গুলি জব্দ করে আগুনে পুড়িয়ে দেন।##

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ

    বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চগড়ে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সন্মানিত সভাপতি এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর পক্ষে জেলার দেবীগঞ্জ থানায় ৫শ’ এবং বোদা থানায় ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড় পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পিপিএম।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান। তিনি আরোও বলেন, জনগণের বিপদে-আপদে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় পাশে আছি, থাকবো, সেই সাথে জনগণকেও পুলিশের সাথে থাকার আহবান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দেবীগঞ্জ থানা মোঃ জামাল হোসেন, অফিসার ইনচার্জ বোদা থানা সুজয় কুমার রায়, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ।

  • ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর বিশেষ স্বাক্ষাৎকার ও আলোচনা সভা

    ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর বিশেষ স্বাক্ষাৎকার ও আলোচনা সভা

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এসএম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর এক আলোচনা সভা ও বিশেষ সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ধামইরহাট সরকারি এমএম কলেজের সবুজ চত্ত্বরে স্থানীয় সোনার বাংলা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মানবতার কবি এস এম আব্দুর রঊফ, ভারত-বাংলা জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেলের স্টার ও বাংলাদেশের একমাত্র কণ্ঠের জাদুকর তানভীর সরকার, ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক মো.রায়হান হোসেন,ব্যবস্থাপক মো.নুর আলম, বিশিষ্ট শিল্পী ও কবি সব্যসাচী তুহিন, প্রভাষক (খন্ডকালিন) ইউনুছার রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। পরে ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহী এর উদ্যোগে কবির সাহিত্য ও কর্ম জীবনের উপর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরতœ, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন। ইতিমধ্যেই তিনি সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • শিশু ধর্ষণ মামলায় ঝিনাইদহে একজনের যাবজ্জীবন

    শিশু ধর্ষণ মামলায় ঝিনাইদহে একজনের যাবজ্জীবন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত আসামী মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের জয়নাল আবেদীন। রায় সুত্রে জানা গেছে, প্রথম স্বামীর সাথে বনাবনী না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগীতায় তাকে আটক করা হয়। ওই দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিহত ১

    মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিহত ১

    নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে পিউস দাস ওরফে উদারু(৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে চালক সহ ২জন।

    পিউস দাস উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও (নয়াপাড়া) গ্রামের মৃত. দিনালাল দাসের ছেলে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আটোয়ারী-গুঞ্জরমারী পাকা রাস্তার মেনকাপাড়া এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই পিউস দাস (৫৮) মারা যায়। এসময় ট্রাক্টও চালক রিপন দাস (২৫) সহ ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়।

    স্থানীয়রা জানান, নিহত পিউস দাস আটোয়ারী (ফকিরগঞ্জ বাজার) আসার জন্য তার ভাতিজা ট্রাক্টর চালক রিপন দাস(২৫) এর খালি গাড়িতে উঠেন। ওই দিন রিপন বোধগাঁও এলাকায় মাহিন্দ্র গাড়ীতে বালু নিয়ে আসে এবং ফেরার পথে উক্ত দুর্ঘটনাটি ঘটে।

    রিপন পাশ্ববর্তী ঠাকুরগাঁও জেলার পাটিয়াডাঙ্গী এলাকার জনৈক ব্যক্তির ট্রাক্টরের চালক হিসেবে কাজ করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

  • মুসলিম ও দ্বীনি খেদমতের অন্যতম পুরোধা শেখ কাহ্তানির বন্ধুত্বের হাতছানি চলমান থাকুক অনন্তকাল

    মুসলিম ও দ্বীনি খেদমতের অন্যতম পুরোধা শেখ কাহ্তানির বন্ধুত্বের হাতছানি চলমান থাকুক অনন্তকাল

    মশিউর রহমান।
    শেখ মুয়িজ বিন আব্দুল্লাহ আল কাহ্তানি, সৌদি আরবের ঐতিহাসিক বৃহৎ শহর রিয়াদের বাসিন্দা। তিনি একজন ধর্মানুরাগী প্রচারবিমুখ ব্যক্তি। বাংলাদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সমহিমায় উন্নীত তারই দানে।

    ধার্মপরায়ন শেখ মুয়িজ এর সাথে প্রায় এক যুগ আগে ঢাকার তোরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বালিধারা দিনারপুর জামেয়া ইসলামিয়া আরাবিয়ার তৎকালীন নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) মাওলানা মোতাহির আহমদ এর। তিনি হলেন সিলেট দরগা মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ এর ফুফাতো ভাই।

    মাওলানা মোতাহির আহমদ বালিধারা দিনারপুর জামেয়ার উন্নয়নের রুপকার হিসাবে এলাকায় সুপরিচিত। সৌদি আরবের শেখ মুয়িজ বিন আব্দুল্লাহ কাহ্তানি বাংলাদেশ সফরকালে মাওলানা মোতাহির আহমদকে সঙ্গে করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ঘুরে বেড়ান এবং প্রদান করেন প্রয়োজনীয় সহায়তা।

    বন্ধুত্বের স্বীকৃতি স্বরুপ কাহ্তানি সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসেন এবং মাওলানা মোতাহির আহমদ এর মাধ্যমে তা বাস্তবায়ন করে প্রসংশিত হচ্ছেন। বাহুবল উপজেলার আরেক দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া হুসাইনিয়া মিরপুরের উন্নয়নেও রয়েছে তার অসামান্য অবদান। তিনি মায়ার বন্ধনে প্রতি বছর এ দেশ ভ্রমণ করেন আনন্দ ভাগাভাগির মাধ্যমে। গত ইজতিমার পর হতে এখনও তিনি বাংলাদেশ সফরে ব্যস্ত সময় পার করছেন।

    ২৪ জানুয়ারি কাহ্তানিকে জামেয়া হুসাইনিয়ার পক্ষ হতে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন ছাত্র-শিক্ষকবৃন্দ। জামেয়া হুসাইনিয়া মিরপুরের বর্তমান মুতাতিমম মাওলানা মোতাহির আহমদ এর সাথে রয়েছে শেখ মুয়িজ বিন আব্দুল্লাহ আল কাহ্তানির সুগভীর হৃদ্যতা।

    এ সুবাদে তিনি মিরপুর মাদ্রাসা সফর করেন। যেন তিনি এখানে পা না রাখলে তৃপ্তি পান না সফরে। কাহ্তানির মুসলিম ভ্রাতিত্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। মুসলিম ও দ্বীনি খেদমতের অন্যতম পুরোধা শেখ কাহ্তানির বন্ধুত্বের হাতছানি চলমান থাকুক অনন্তকাল।

  • আটোয়ারীতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

    আটোয়ারীতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

    নিতিশ চন্দ্র বর্মন। আটোয়ারী প্রতিনিধি ঃ
    পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। “

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানকে সামনে রেখে গত বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে আটোয়ারী থানা চত্বরে এসোসিয়েশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা পিপিএম।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীগণ।

    উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার চার শতাধধিক নারী-পুরুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান

  • তারাকান্দায় এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    তারাকান্দায় এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    তারাকান্দা উপজেলা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের পাশ্ববর্তী উপজেলা হওয়ায় শীতের প্রকোপটা বেশী থাকে।চলমান হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগে সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে শুরু করে বৃষ্টি ন্যায় শীত আর শৈত্যপ্রবাহের হিম বাতাসে শীতল হয়ে উঠে মানুষের শরীর। তীব্র শীতে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দফায় দফায় শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে তারাকান্দা উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৬জানুয়ারী) উপজেলার সাধারণ জনগণ ও তালদিঘি কুরকুচিকান্দা কুরআনিয়া আবাসিক এতিমখানায় স্থানীয় সাংসদ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উদ্যোগে পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার শীত বস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ।

    কম্বল পেয়ে খুশি হয়ে এতিম এক শিশু বলেন, আমার মা বা নেই। ছোটবেলা থেকে মাদরাসায় আছি শুধুমাত্র একটা পাতলা চাদর দিয়ে শীতের রাত কাটাতে হয়। খুব ঠান্ডা লাগে আমার। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্যার একটা মোটা কম্বল দিল আমি অনেক খুশি হয়েছি।

    মাদরাসার মুহতামিম বলেন, আমাদের মাদরাসায় যারা পড়াশোনা করে তারা সকলে এতিম। তাদের কারও বাবা মা নেই। আমরা চেষ্টা করছি তাদের সকল চাহিদা পূরণ করে ইসলামী শিক্ষা দেওয়ার। শীত অনেক বেশী আর ওদের সব সময় অযু অবস্থায় থাকতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ এলাকার প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এবং ইউএনও মহোদয় আজকে সহযোগীতা করলেন ইনশাআল্লাহ আমাদের ছেলেদের কিছুটা হলেও ঠান্ডা টা লাঘব হবে।

    তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, তীব্র শীতে জন জীবনে বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাড়িয়েছে শীতের এই দাপট। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও ফুলপুর তারাকান্দা নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ শরীফ আহমেদ এমপি মহোদয়ের মাধ্যমে পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল উপজেলার সাধারণ ছিন্নমুল জনগণ সহ মাদরাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে । সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

  • ফুলবাড়ীয়ার নব নিয়োগপ্রাপ্ত ১২১ জন সহকারী শিক্ষকগনের বরণ অনুষ্ঠান

    ফুলবাড়ীয়ার নব নিয়োগপ্রাপ্ত ১২১ জন সহকারী শিক্ষকগনের বরণ অনুষ্ঠান

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া নব নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২১ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠনিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ওই শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কামাল আজাদ। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম । সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, নজরুল ইসলাম, ফারাহ নাজ পাঠান, নাসিমা খাতুন প্রমুখ। পরে সকল শিক্ষককে একটি করে রজনীগন্ধা ষ্টিক উপহার দেওয়া হয়।

  • আওয়ামীলীগ জনগনের সংগঠন, তৃণমূল মাটিতে এর শিকড়: কৃষিমন্ত্রী

    আওয়ামীলীগ জনগনের সংগঠন, তৃণমূল মাটিতে এর শিকড়: কৃষিমন্ত্রী

    আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগনের সংগঠন, তৃণমূল মাটিতে এর শিকড়।আগামী নির্বাচনে আওয়ামীলীগকে কেও হারাতে পারবে না। শক্তি দেশের জনগণ। জনগণকে নিয়েই বিএনপির সকল আন্দোলন মোকাবেলা করা হবে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামি নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।
    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, বিএনপি সরকার পতনের স্বপ্ন দেখছে। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই। বিগত ১৪ বছরে কোন আন্দোলনে বিএনপি সফল হয় নি- ভবিষ্যতেও সফল হবে না।
    এসময় সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র আ্লহাজ সিদ্দিক হোসেন খান প্রমুখ।