Author: desk

  • অপহরণের পর মুক্তিপণ দাবি, র‌্যাব-৭ চট্রগ্রামের বিশেষ অভিযানে সাবেক চেয়ারম্যানসহ আটক ৮

    অপহরণের পর মুক্তিপণ দাবি, র‌্যাব-৭ চট্রগ্রামের বিশেষ অভিযানে সাবেক চেয়ারম্যানসহ আটক ৮

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রামের হাটহাজারীতে অপরহণের পর শিকল বেঁধে বন্দি রেখে মুক্তিপণ দাবি ও ইটভাটায় জোরপূর্বক শ্রম আদায়ের ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় ভুক্তভোগী দুই জনকে উদ্ধার করা হয়েছে। যাদের একজন রিকশাচালক আর অন্যজন ইটভাটার শ্রমিক ছিলেন।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে র‌্যাব-৭-এর চাঁন্দগাও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপ-অধিনায়ক মেজর রেজওয়ানুর রহমান।

    আটককৃতরা হলেন- ঘটনার মূলহোতা সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী প্রকাশ কালু চেয়ারম্যান (৬৮), মো. খোকন (৩২), মো. আলাউদ্দিন (৩৭), মো. ইউসুফ (৩৬), শহিদুল্লাহ রাজু (৩৩),মো. নাজিম (৩৬), মো. জহিরুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৫১)।

    মেজর রেজওয়ানুর রহমান বলেন, ভুক্তভোগী মো. সজিব নগরীর উত্তর হালিশহর পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সজিব গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়। পরে তিনি বাসায় না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। সন্ধান না পেয়ে সজিবের বাবা হালিশহর থানায় একটি হারানো জিডি করেন। পরদিন তার বাবার মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার ভয় দেখায়। সজিবের বাবা গরিব এবং চাঁদা দেয়ার মত সামর্থ না থাকায় ছেলের জীবন নিয়ে চিন্তিত হয়ে বিষয়টি আমাদের জানান।

    পরে বুধবার দিবাগত রাত ২টা দিকে হাটহাজারী ধলই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এক পর্যায়ে একটি ভাড়া ঘর হতে অপহৃত সজিব সঙ্গে রুবেল নামে আরও একজনকে পায়ে লোহার শিকল এবং হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে অপহরণকারী চক্রের আটজনকে গ্রেফতার করা হয়।

    মেজর রেজওয়ান গ্রেফতারকৃতদের বরাত দিয়ে বলেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে শিশুসহ বিভিন্ন বয়সী লোকজনকে অপহরণ করে আটকে রাখত। পরবর্তীতে তাদের পায়ে শিকল বেঁধে মারধর করত এবং ভিকটিমদের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ বিভিন্ন অংকের চাঁদা আদায় করত। ভিকটিমদের পরিবারের নিকট হতে মুক্তিপণ আদায় করার পরও ভিকটিমদের না ছেড়ে ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিত। পরবর্তীতে তাদের মধ্যযুগীয় কায়দায় দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ইটভাটায় দিনে জবরদস্তিমূলকভাবে কাজ করাত এবং রাতের বেলা পায়ে শেকল বেঁধে খুঁটির সাথে তালা মেরে রাখত।

    গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দি অনুযায়ী এ ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

  • পানছড়ি বাজার দেবালয়ে শ্রী শ্রী স্বরস্বতী পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণ করা হয়েছে

    পানছড়ি বাজার দেবালয়ে শ্রী শ্রী স্বরস্বতী পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণ করা হয়েছে

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী বানী অর্চনা উপলক্ষে দিনভর ছিলো নানা আয়োজন। এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় পানছড়ি বাজার দেবালয় মন্দিরে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটির উদ্যোগে সারাদিন ব্যাপি নানা আয়োজন শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সব অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    বাজার দেবালয় মন্দিরে স্বরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দে ও সাধারণ সম্পাদক দীপ্তসহ কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে সারাদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান ও সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতনীবৃন্দ।

  • হানজালা শিহাবের জন্য মানবিক আবেদন

    হানজালা শিহাবের জন্য মানবিক আবেদন

    মোঃ রাসেল সরকার//
    মোহাম্মদ হানজালা শিহাব
    পেশায় একজন সংবাদকর্মী। সর্বশেষ কাজ করেছেন নয়া দিগন্তের স্পোর্টস রিপোর্টার হিসেবে। গত বছরের জুনে হঠাৎ তার রেক্টাম ক্যান্সার শনাক্ত হয়। এরপর অপারেশনের মাধ্যমে রেক্টাম থেকে টিউমার অপারেশন করা হয়।

    পরের কেমোথেরাপি চলে পাঁচ মাস। গত ৩০ ডিসেম্বর কেমোথেরাপির আটটি ডোজ শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্লাডে ক্যান্সারের জার্ম আগের চেয়ে আরো বেড়েছে। চিকিৎসকেরা এখন রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে চিকিৎসকসহ অনেকে বিদেশে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে গত সাত মাসে নিঃস্ব এবং কিছুটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই সংবাদকর্মী।

    ফলে এখন তার ক্যান্সারের চিকিৎসা অব্যাহত রাখাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে কাজ করা এই সংবাদকর্মী।

    হানজলা শিহাবকে সাহায্য করতে পারেন ০১৯২৪৪৮১৪০২ বিকাশ নাম্বারে। অথবা নিচের ব্যাংক একাউন্টে। মোহাম্মদ হানজালা, এ/সি 20502230202389200, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ভিআইপি রোড শাখা, ঢাকা।

  • সাঁওতাল পাড়ায় শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে

    সাঁওতাল পাড়ায় শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে

    খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী বানী অর্চনা উপলক্ষে দিনভর ছিলো নানা আয়োজন। এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাঁওতাল পাড়া শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী সেবা আশ্রমে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটির উদ্যোগে সারাদিন ব্যাপি নানা আয়োজন শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সব অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ৩নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজির হোসেন।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব সনাতনী নেতৃবৃন্দ মানিক সাঁওতাল, খোকন সাঁওতাল,হিরণ দাশ, ফাল্গুনী সাঁওতালসহ,সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পুরষ্কার বিতরণ এর পূর্বে প্রধান অতিথি নাজির হোসেন আগামী শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীতে কনসার্ট এর সকল খরচ দেওয়ার ঘোষণা দেন।এবং সকলকে স্বরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

  • আশুলিয়ার ভাদাইলে ঘরের দরজা খোলা-এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ

    আশুলিয়ার ভাদাইলে ঘরের দরজা খোলা-এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল পূর্বপাড়ায় অবস্থিত একটা ২য় তলা বাড়ির একটি রুমের দরজা খোলা অবস্থায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ইং বিকেল ৫টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্বপাড়া মোঃ লাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান (৫০) এর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন পুলিশ। স্থানীয়রা জানায়, ঘটনাস্থল বাড়িটিতে ভিকটিম একা থাকতেন, বুধবার রাতে বাসায় একা ছিলেন, ওইদিন ভিকটিমের বড় ছেলে গাজীপুর থেকে বাবার সাথে মোবাইল ফোনে কথাও বলেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিকটিমের ভাড়া বাসার রুমের দরজা খোলা দেখে লোকজন তার রুমের সামনে গিয়ে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি, এরপর উপস্থিত লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দেন, এরপর লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
    উক্ত বিষয়ে ভিকটিমের (২য়) মেজো ছেলে মোঃ সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা তিন ভাই, বড় ভাই গাজীপুর মাষ্টার বাড়ি থাকেন, আমি ও ছোট ভাই ভাদাইল এলাকায় থাকি, আমাদের মা মোছাঃ জোসনা বেগম (৪২) ১০-১১ বছর আগে আমাদের ছেড়ে বিদেশে গিয়েছেন, সেখানে বিয়ে করে নতুন সংসার করেছেন। আমার বাবার দেখাশোনার লোকজন না থাকায় তিনি একাই ভাড়া বাসায় থাকতেন, সকালে একজন ব্যক্তি আমাকে খবর দেন যে, আমার বাবা ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন কিন্তু ঘরের দরজা খোলা রয়েছে। এরপর আমি এসে বাবার ঝুলন্ত লাশ দেখে অনেক কষ্ট পেয়েছি, আমার বাবা হয়তো আমার মা ও আমাদের উপর অভিমান করে আত্মহত্যা করেছেন।
    আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়ার মোঃ লাবু মিয়ার কাছে তার বাড়ির ভাড়াটিয়া ভিকটিম আব্দুর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি গোপালগঞ্জ আমি শেখ উজ্জল এর মামা, এই বাড়ির মালিক ঢাকা থাকেন, আমি এই বাড়ির মালিক না। এরপর পুলিশ ঘটনাস্থলে আসার পর জানা গেছে, উক্ত বাড়ির মালিক এই লাবু মিয়া। তিনি তথ্য গোপন করেছেন কেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। উক্ত বাড়ির সাবেক মালিক ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, তিনি বিক্রি করেন শেখ উজ্জল এর কাছে, এরপর লাবুসহ দুইজন উক্ত বাড়িটি কিনেছেন বলে স্থানীয়রা জানান। অনেকেই বলেন, নিহত ভিকটিম আব্দুর রহমান খুব ভালো মানুষ ছিলেন। তার ভাড়া ঘরের দরজা খোলা এর কারণে পুলিশসহ অনেকেরই সন্দেহ আব্দুর রহমানকে ফাঁসি দিয়ে হত্যা করে খুনিরা তাকে ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়ে গেছে।
    ঢাকা জেলার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন এর কাছে নিহত ভিকটিম আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের রুমের দরজা খোলা রয়েছে, তাই বিষয়টি রহস্যজনক, লাশ ময়নাতদন্ত করার পর ভিকটিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।

  • রাজধানীর যাত্রাবাড়ী থেকে  অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

    রাজধানীর যাত্রাবাড়ী থেকে  অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ বুধবার তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি ছোরা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করছিলো। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে পালিয়ে যেত।

    আটক রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি এবং অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। জাহিদ ও সুমনের বিরুদ্ধে দুটি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

  • জয়পুুরহাটের আক্কেলপুরে সরস্বতী পূজা উদযাপিত

    জয়পুুরহাটের আক্কেলপুরে সরস্বতী পূজা উদযাপিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে উদযাপিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মহল্লায় ও বাড়িসহ উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিট আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর কৃপালাভের আশায় পুজার আয়োজন করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রসাদ বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, উক্ত কলেজর প্রভাষক অমিত কুমার চৌধুরী, স্বপন সরকার, অধির চন্দ্র দেবনাথ, মুক্তা সাহা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহবায়ক চৈতন্য চ্যাটার্জী, যুগ্ম আহবায়ক তপন কুমার, অনুপম কুমার মন্ডল, প্রহল্লাদ কুমার, পূজা কমিটির সভাপতি সবুজ কুমার, সাধারন সম্পাদক সৌরভ কুমার দাস।

  • গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

    গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

    নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ের কারা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিনিয়র চীফ জুডিশিয়িাল ম্যাজিস্টেট আবু তালেবের আদালতে সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় মামলাটি করেন, আইনজীবি ও মানবাধিকার কর্মী সালাহউদ্দদীন বিশ্বাস।

    মামলায় ১ নং আসামী হিসাবে ইউএনও জানে আলমের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জন রয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে উপজেলা গোদাগাড়ী ইউনিয়নের পরমান্দপুর মৌজায় ০.৫৮ যার নং জেল, ১৮৮, দাগ নং ২৮৫,পরিমান ০.৮৫ একর পুকুর মাটি দিয়ে ভরাট করে পরিবেশের দূষণ ও ক্ষতি সাধন করেছে।

    মামলাটি আমলে নিয়ে আগামী মে মাসের ২২ তারিখে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অথবা পরিদর্শকের উপস্থিতিতে শুনানীর নির্দেশ প্রদান করেন আদালত।

    মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও জানে আলম জানান, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

    তবে তিনি দাবি করেন, যেখানে মাটি ফেলা হচ্ছে সেখানে কোনো পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু অনেক আগেই পুকুর ভরাট করে নিজেরা ভোগদখল করতেন। তারা সেটি উদ্ধার করেছেন। তারা যদি মামলা করে থাকেন তাহলে হয়রানি করার জন্যই করেছেন।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মাগুরায় গৃহবধূ চাঁদনি হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    মাগুরায় গৃহবধূ চাঁদনি হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    রক্সী খান মাগুরা প্রতিনিধি- মাগুরার সদর উপজেলার বড় ছোনপুর গ্রাামে গৃহবধূ চাঁদনী হত্যার বিচার দাবীতে ঘাতক স্বামী ইদ্রিস খাঁ সহ হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিচার দাবীতে মানববন্ধন হয়েছে মাগুরায়।
    আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ভিটাশাইর এলাকায় ঘন্টাব্যাপি এ মানব বন্ধন করে নিহত চাঁদনির পরিবার ও এলাকাবাসী।
    উল্লোখ্য,গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) যৌতুকের দাবীতে নিহত চাঁদনীর স্বামী ছোনপুর গ্রামের ইদ্রিস ও তার পরিবারের লোকজন ব্যাপক আকারে মারধর করে তাকে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও এখনও কোন আসামী গ্রেফতার না হওয়ায় চাঁদনির পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করে আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

    রক্সী খান,মাগুরা।

  • মাষ্টারপাড়ায় সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজাতে সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাষ্টারপাড়ায় সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজাতে সাংস্কৃতিক অনুষ্ঠান

    (রিপন ওঝা, মহালছড়ি)

    মহালছড়ি উপজেলার মাষ্টারপাড়ার সরস্বতী পূজায় মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় গীতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    সারাদেশের ন্যায় আজ ২৬ জানুয়ারি ২০২৩ রোজ বৃহস্পতিবার তিথি অনুসারে সকাল হতে বিকাল পর্যন্ত পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শ্রীপঞ্চমীর দিনে প্রতিটি পূজামণ্ডপে
    ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। ওঁ সরস্বত্যৈ নমাে নিত্যং ভদ্রকাল্যৈ নমাে নমঃ বেদবেদান্তবেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ। এষ সচন্দন পুষ্পবিল্বপত্ৰাঞ্জলি সরস্বত্যৈ নমঃ মন্ত্রে বিদ্যার ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতীর পূজা করা হয়।

    কার্যত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে এই দিন শিশুসন্তানদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন মহাপ্রসাদ আস্বাদন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপ গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনও কোনও হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে।

    উল্লেখ্যে যে, পুরাণ অনুযায়ী ব্রহ্মা জগৎ সংসার সৃষ্টি করেন। গাছপালা, জীব-জন্তু সৃষ্টি সত্ত্বেও কোনও কিছুর অভাব লক্ষ্য করেন। তখন তিনি নিজের কমন্ডল থেকে জল ছেটালে এক স্ত্রী প্রকট হন। তাঁর এক হাতে বীণা ও অপর হাতে পুস্তক ছিল। আবার তৃতীয় হাতে মালা ও বরমুদ্রায় ছিল চতুর্থ হাত। তিনিই সরস্বতী। সরস্বতীর বীণা বাদনের সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত জিনিসে স্বরের সঞ্চার হয়। বসন্ত পঞ্চমীর দিনেই সরস্বতীর উৎপত্তি। সে সময় থেকেই দেবলোক ও মৃত্যুলোকে সরস্বতী আরাধনা শুরু হয়।

    এছাড়াও প্রতিবছরের ন্যায় মহালছড়ি দক্ষিণা কালী মন্দির ও মাষ্টারপাড়া যুব সমাজ, মহালছড়ি সরকারি কলেজ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি জগন্নাথ মন্দিরসহ গ্রাম পাড়া মহল্লাতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সনাতনী শিক্ষার্থীসহ ভক্তবৃন্দ ও অন্যান্য ধর্মের মানুষজনও সমবেত হয়ে পূজামন্ডপ দর্শন করছেন। মহালছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাষ্টারপাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে এবং পূজার দিনে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মাষ্টারপাড়াস্থ ২০২৩ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবনাথ ও সাধারণ সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না শুভকামনা আশা করেন যে সরস্বতী পূজা উদযাপনের মধ্যে দিয়ে দেবীর আর্শীবাদে ভরে ওঠুক বাংলার জ্ঞান ভান্ডার।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, বিশেষ অতিথি বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ,ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।