Author: desk

  • পেশাদার ভালো সাংবাদিক হওয়ার জন্য যা প্রয়োজন

    পেশাদার ভালো সাংবাদিক হওয়ার জন্য যা প্রয়োজন

    পেশাদার ভাল একজন সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজন সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানষিকতা। দেশের জনস্বার্থ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রয়াত্ব অফিস, আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ড, আইন কানুন সম্পর্কে দক্ষ জ্ঞান থাকা প্রয়োজন।

    দেশের ডিজিটাল উন্নয়নের সাথে পাল্লা দিয়ে অনেকেই বেকারত্ব গোছাতে কোন অভিজ্ঞতার তোয়াক্কা না করেই প্রিন্ট, ইলেকট্রনিক, আইপি, অনলাইন কার্ড সংগ্রহ করেই হয়ে যাচ্ছে সাংবাদিক। এছাড়াও ভিডিও, ইউটিউব, ফেসবুক ফুটেজ,ষ্টেটাস, অনলাইন জার্নালিজম তরুণ প্রজন্মের আয় রোজগারের পথ খুলে দিয়েছ।

    সাংবাদিকতায় সম্ভাবনার দ্বার উম্মোচন করতে চাই নিয়ম নীতিমালা, অপসাংবাদিকতা, অপসংস্কৃতি রোধের সাংবাদিকের যেসব গুণাবলী থাকা প্রয়োজন :
    ক.সিদ্ধান্ত খ. সততা গ. ব্যক্তিত্ব ঘ. ব্যবহার ঙ. সাহসিকতা চ. বস্তুনিষ্ঠতা ছ. অধ্যবসায় জ.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ঝ.দায়বদ্ধতা ঞ.বিচক্ষণতা
    ভাষাগত দক্ষতাঃ বাংলা ও ইংরেজি, দুই ভাষাতে ভালো দখল থাকা প্রয়োজন।
    অনুসন্ধানী মনোভাবঃ কোন কিছুর ব্যাপারে অনুসন্ধান করে তথ্য সংগ্রহের মন মানসিকতা থাকা।
    যোগাযোগের দক্ষতা- বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
    উপস্থাপনার জ্ঞান- পাঠক বা দর্শক-শ্রোতার কাছে খবর উপস্থাপন করার ব্যাপারে জ্ঞান থাকতে হবে।
    লেখালেখির দক্ষতা- বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি এ পেশায়।
    বিশ্লেষণী ক্ষমতা- কিছু ক্ষেত্রে শুধু তথ্য-উপাত্তের উপর নির্ভর না করে লেখায় বা সংবাদের যৌক্তিক চিন্তার প্রকাশ ঘটানো প্রয়োজন।

    সংবাদ প্রতিবেদন তৈরীর প্রয়োজনেঃ
    সংবাদ সংগ্রহ করা, সংবাদের সত্যতা যাচাই করা,
    সংবাদ সম্পাদনা করা, প্রয়োজনে মানুষের সাক্ষাৎকার নেয়া, বিশেষ প্রতিবেদন তৈরি করা,
    কলাম লেখা ও বাছাই করা, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা, প্রয়োজনীয় ছবি সংগ্রহ করা ইত্যাদি।

    দেশের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।

    সাংবাদিকদের ‘সকল কাজের কাজী’ হতে হয়। অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি। সেটা রাষ্ট্রীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক কর্মকান্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলা, কৃষি, অর্থনীতি, বাণিজ্য, আইন-আদালত, সংবিধান, পরিবেশ জলবায়ু, খনিজ, জ্বালানি হতে পারে। পছন্দসই বিট নিয়েও অনেকেই কাজ করে থাকেন।

    সাংবাদিকতায় যে সকল ক্ষেত্র রয়েছেঃ
    প্রিন্ট মিডিয়া (পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি) : সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, প্রচার বিভাগ, রেফারেন্স লাইব্রেরি, প্রিন্টিং/ছাপা বিভাগ।

    ইলেক্ট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন) : নিউজ বিভাগ-রিপোর্টিং, নিউজ এডিটর, জয়েন্ট নিউজ এডিটর, ডেস্ক রিপোর্টার, নিউজ প্রডিউসার, নিউজ প্রেজেন্টার, অনলাইন এডিটর, প্রোগ্রাম প্রডিউসার, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এনিমেটর, সেট ডিজাইনার, চিত্রগ্রাহক, ইঞ্জিনিয়ারিং এবং ব্রডকাস্টিং এক্সিকিউটিভসহ নানা ধরনের কর্মসংস্থান। ইলেক্ট্রনক মিডিয়ায় সাধারণত নিয়ম হলো যেকোনো বিভাগে আপনি কাজ করতে প্রথমেই জানতে হবে বেসিক জার্নালিজম।

    অনলাইন মিডিয়া : বাংলাদেশে প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আরেকটি ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সেটি হলো- অনলাইন মিডিয়া।

    সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, রেফারেন্স লাইব্রেরি। এছাড়াও এর চেয়ে কমবেশি বিভাগ থাকতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের উপর।

    বর্তমানে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা সাংবাদিকতা পেশায় ঝুঁকে পড়ছেন, অনেকেই পেশাদারিত্বের মান ক্ষুন্ন করে চলেছেন, এদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এর জন্য প্রয়োজন সরকারি নিয়ম নিতীমালা।
    বাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে, এ পেশায় আজও সিংহভাগ জনশক্তিই অনাড়ি। তারা অপেক্ষাকৃত কম মেধাবী ও প্রশিক্ষণহীন। সাংবাদিকতায় পড়ালেখা করে এ পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগন্য। পড়ালেখা করাতো দূরে থাক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন লোকই বা কোথায়। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতা আজ দেশে-বিদেশে অনেক উঁচু মাপের পেশা। পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে। সাংবাদিকতায় অধ্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে এ পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জ্বল ক্যরিয়ার গড়া সম্ভব।
    হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। পেশার সম্মান বাঁচাতে রাষ্ট্র ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে তরুণ প্রজন্মকে আরো সচেতন মনযোগী হতে হবে।

    শিবলী সাদিক খান
    সাংবাদিক কলামিস্ট

  • অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী প্রচারণায়  একতারা মার্কার গনজোয়ার

    অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় ঠাকুরগাঁও-৩ আসনে এমপি পদপ্রার্থী প্রচারণায় একতারা মার্কার গনজোয়ার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনে প্রচারণায় এগিয়ে গনজোয়ারে একতারা মার্কা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক গনজোয়ার।

    এ উপনির্বাচন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে পর্যবেক্ষন করে জানা যায় যে, ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ভোটের মাঠে গণজোয়ারে আছেন।এ নিয়ে ২৬শে জানুয়ারী পীরগঞ্জ উপজেলার ১নং ভোমারদহ ইউনিয়নের জনগাঁও, তরলা,বিষ্ণুপুর,রাধিকাপুর,২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা,রামদিবপুর,অকাশিল,গরুরা,কোষাডাঙ্গী পাড়া,রাঘবপুর,৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী,বনবাড়ী, চাঁদপুর, আরাজী উজ্জ্বলকোঠা, কালিয়াগঞ্জ,ঘিডোব,
    হবিপুর,খনগাঁও,বিশ্বাসপুর,৫নং সৈয়দপুর ইউনিয়নের ডুংডুংগির হাট,কোঠাপাড়া,ঝলঝলী,বসন্তপুর,পোড়াপুকুর,
    শিবপুর,কালপীর,নিয়ামতপুর,ভাদুয়া,কোষাবিলপাড়া,ইনুয়া,ভুর্বুশীকালী,ভাবনগঞ্জ,৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোড়,মসলন্দপুর,ভেলাতৈড়,পয়েন্ধা,বিশমাইল,নারায়ণপুর,গড়গাঁও,দূর্গাপুর,৭নং হাজীপুর ইউনিয়নের সাটিয়া,সিংগারোল,ভেবড়া,খটসিংগা,দিহানগর,শাশোহর,ধরোবাড়ী,সিন্দাগড়,গোহালডাঙ্গী,রাতন,লক্ষীপুর,আলশিয়া,কৃষ্টপুর,পটুয়াপাড়া,হাজীপুর,৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গোসাঁইপুর,চন্ডীপির,নোহালী,আগ্রাগরিনাবাড়ী,হরসূয়া,বনডাঙ্গা,ফাটারহাট,বেলদহী,বেলসূয়া,ফকিরগঞ্জ,বেলসূয়া,দস্তমপুর,সিন্দর্না,গোদাগারী, বাসন্ডী,১০ নং জাবরহাট ইউনিয়নের মাটিয়ানী,বৃদ্ধিগাঁও,চন্দোরিয়া,গিলাবাড়ী,মালঞ্চ,গোলন্দগা,কলিযুগ,সেত্রাপাড়া,১১নং বৈরচুনা ইউনিয়নের পতিলা বিল,ইন্দ্রইল,দোপাইল,রামনা চান্দোহর,ঝাপেরতৈল,এবং রানীশংকৈল উপজেলার ৬নং লেহেম্বা ইউনিয়নের কোচল,লেহেম্বা,বিরাশি,সিং পাড়া,ভবানীপুর,পকম্বা,গোগর,৫নং বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর,গুয়াগা,বাজেবাক্সা,ভাংবাড়ী,শ্যামপুর রাঘবপুর,১ নংরাতোর ইউনিয়নের বাংলাগড়,আরাজী গোপীনাথপুর,বাবুরিয়া,কমুরুয়া,মালিভিটা,প্রয়াগপুর,ধামের হাট ভেদালী,নেকমরদ ইউনিয়নেরআলশিয়া গোরকই নেকমরদ নারয়ানপুর,কুমোরগঞ্জ,কননাইট,নন্দোয়ার ইউনিয়নের ঘুঘুডারা,বলিদারা,রামপুর,নন্দুয়ার,৩নং হোসেন গাঁও ইউনিয়নের বারঘরিয়া,কেউটান,উত্তর গাঁও,সিদলী,নাউতনগর,এবং পীরগঞ্জ ও রানীশংকৈল পৌরসভা এলাকায় খোঁজ খবর নিয়ে বিভিন্ন জনগণের সাথে আলোচনা সূত্রে ৬ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণায় ভোটের মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন একতারা মার্কার প্রার্থীর গণজোয়ারে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের বর্তমানে একতারা সুর ব্যাপক গণজোয়ার।

    এ বিষয়ে এমপি পদপ্রার্থী একতারা মার্কা অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিক কে বলেন এ নির্বাচনে অংশ গ্রহণ করতে আমাকে হাইকোর্ট,সুপ্রিম কোর্টে দৌড় ঝাপ করতে হয়েছে।উচ্চ আদালতের রায়ের আদেশ পেয়ে নির্বাচনের মাঠে আসলাম। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আজ নির্বাচনে ব্যাপক গণজোয়ার একতারা মার্কায়।আমি বর্তমানে পিত্রিহারা হলাম।আপনাদের দোয়া আশীর্বাদে,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই।

  • পঞ্চগড়ে ২৪ ঘন্টা না পেরুতেই হত্যাকারী আটক

    পঞ্চগড়ে ২৪ ঘন্টা না পেরুতেই হত্যাকারী আটক

    মো: বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় এবং তেঁতুলিয়া মডেল থানার সুদক্ষ অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর তত্বাবধানে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার চৌকস সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদঘাটন ও আসামি আটকের অভিযানে নামে এবং ২৪ ঘন্টা না পেরুতেই হত্যাকন্ডের সাথে জরিত মোঃ দিদার আলী ৪০, পিতা সাবদার আলী (গরিয়াগজ) কে শালবাহান ইউনিয়ন এর ছোপাগছ গ্রাম হতে ২৬ তারিখ ভোররাতে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি হতে আটক করে।।

    তেতুলিয়া উপজেলার যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে মাছ ব্যবসায়ি মোঃ কামরুল ইসলাম ৩০ কে গত ২৩ -১-২০২৩ তারিখ থেকে খুজে না পেলে এ বিষয়ে কামরুলের পরিবার ২৫ তারিখ থানায় জিডি করে।।

    জিডির ৪ ঘন্টার মধ্যে, তেঁতুলিয়া দেবনগর ইউপির ধানশুকা নামক স্থানের চা বাগানের ড্রেন হতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।।

    এরপর রহস্য উদঘাটন ও আসামি আটকের অভিযানে নামে পুলিশ।

    আটককৃত আসামি দিদার আলী মডেল থানায় স্বীকারোক্তিমুলক জবান বন্দি দেয়।।
    এ বিষয়ে মৃত কামরুলের পিতা জব্বার বাদি হয়ে,,৩০২ /২৯১/৩৪ প্যানেল কোড ধারায় মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১৭ তারিখ ২৬-০১-২০২৩

    সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার রহস্য উদঘাটন ও দ্রুত জরিতদের আটক করে সাধারণ মানুষের মনে যায়গা করে নিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।।

  • কোটালীপাড়া পৌর নির্বাচন – ভোটের মাঠে সম্ভাব্য ১৬ প্রার্থী

    কোটালীপাড়া পৌর নির্বাচন – ভোটের মাঠে সম্ভাব্য ১৬ প্রার্থী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করলেও কোটালীপাড়ায় আরো দুই সপ্তাহ আগে থেকেই নির্বাচনী মাঠ গরম রেখেছে ১৬ জন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী। সবারই প্রত্যাশা দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগের মনোনয়ন তিনিই পাবেন। আর এই প্রত্যাশায় কোটালীপাড়া পৌর এলাকায় এখনই নির্বাচনের মাঠ গরম রেখেছেন প্রার্থী ও তার সমর্থকেরা।

    জানাগেছে, ২৩ জানুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। ঘোষিত তফসিলের সময়সূচি অনুয়ায়ী আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি (রোববার) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ও ২০ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা। এ উপজেলায় রয়েছে একটি পৌরসভা কোটালীপাড়া পৌরসভা। কোটালীপাড়া প্রায় শতভাগ আওয়ামী লীগের ভোটার। বিগত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগের প্রার্র্থী।

    তাই মেয়র পদে ভোটের মাঠের থেকে মনোনয়নের দৌঁড়ে জিততে সব প্রার্থীরা মরিয়া হয়ে ছুটছেন। দলীয় মনোনয়ন বাগাতে সব প্রার্থীরা আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন। একবার ঢাকা, একবার কোটালীপাড়া দৌঁড়াদৌঁড়ি করছেন।

    ইতিমধ্যে দলীয় মেনানয়ন পেতে ১৬ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কাছে। এরা সবাই মুল দল আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতা।

    গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে কাজ করছেন তিন নারী প্রার্থী। এই তিন নারী মেয়র প্রার্থীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক প্রয়াত নারায়ন চন্দ্র দামের স্ত্রী উপজেলা পূঁজা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক লীলা দাম, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাবানা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা।

    এছাড়াও বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা এডভোকেট দেলোয়ার হোসেন সরদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মো: আলীউজ্জামান শেখ, ব্যবসায়ী কমল সেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

    মেয়র পদে দলীও মনোনয়ন পেতে বিশাল আকৃতির বিলবোর্ড তোরণ ব্যানার ও পোস্টার দিয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাদের দৃষ্টি আকর্ষন করার চেস্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়াও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মেয়র পদে দেখতে চেয়ে তাদের ছবি পোস্ট করে প্রচারণা চালাচ্ছেন। কে হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার মাঝি এ নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে চলছে নানা আলোচনা।

    এদিকে সোমবার (২৩ জানুয়ারি) পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান বক্তব্য রাখেন।

    কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আমরা এই আলোচনা সভার মাধ্যমে সম্ভব্য মেয়র প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতছি। আমরা প্রার্থীদের এই জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে প্রেরণ করবো। তারা এটি কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে যাকে মনোনয়ন দিবে আমরা তার নির্বাচন করবো।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এখন পযর্ন্ত ১৩ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জেলা আওয়ামী লীগের হাত ঘুরে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি শেখ হাসিনার কাছে যাবে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করবেন। #

  • ফুটপাতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুটপাতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    মোঃ বাবলু হোসেন পঞ্চগড়ঃ
    পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধ করার দাবি উঠেছে। ফুটপাতে খাবার বিক্রি করে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে, অন্যদিকে প্রায় ২ শতাধিক হোটেল শ্রমিকের জীবিকাও হুমকির মুখে পড়েছে। ফুটপাতে খাবার বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ হোটেল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

    দেবীগঞ্জ বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা, হোটেল মালিক নৃপেন চন্দ্র বর্মন, দেবীগঞ্জ হোটেল শ্রমিক নেতা লুৎফর রহমান ও ইউসুফ শেখ প্রমুখ।
    মানববন্ধনে দেবীগঞ্জের প্রায় দুই শতাধিক হোটেল শ্রমিক ও হোটেল মালিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

  • নাচোলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন ওসি মিন্টু রহমান

    নাচোলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন ওসি মিন্টু রহমান

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

    যিনি বিভিন্ন ব্র্যান্ডের ১০০টির উপরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন ওসি মিন্টু রহমান। ১৬জানুয়ারি ২০২২থেকে ২০শে জানুয়ারি ২০২৩ পর্যন্ত এ ফোনগুলো উদ্ধার করেন তিনি।

    তিনি এমন অসাধারণ কাজের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রশংসিত হয়েছেন। ওসি মিন্টু রহমান ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ২০১৭ সালে পদোন্নাতি পান। তিনি বিভিন্ন থানায় সততার সহিত দায়িত্ব পালন করেছেন। আর নাচোল থানায় দায়িত্ব পালন করছেন ২০২২ সালের ১৬ জানুয়ারি। তার গ্রামের বাড়ি জয়পুর হাটের সদরে। তিনি শুধু মোবাইল উদ্ধারই নই বরং নাচোল থানা ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক‍্যামেরা স্থাপন করেছেন।
    এছাড়া তিনি থানা ক‍্যাম্পাসকে ফুল, লাইটিং ও
    পুকুর খনন করে পাড়ে ফুল, ফলের গাছ লাগিয়ে সুন্দর্য তৈরি করেছেন।
    তাছাড়াও ওসি মিন্টু রহমান থানাকে দালাল মুক্ত করেছেন। অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি করতে টাকা লাগেনা এমন সতর্কমূলক লিফলেট থানা এলাকায় বিভিন্ন স্থানে লাগিয়েছেন।
    শুধু তাই নয় ওসি মিন্টু রহমান ও ওসি তদন্ত ইকবাল হোসেন থানার বিভিন্ন এলাকায় রাতে নিয়মিত টহল দেন।

    নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান ও সাংবাদিক হাসানুজ্জামান ডালিম বলেন, আমাদেরসহ হারিয়ে যাওয়া অনেক স্মার্টফোন জিডি করার পর অল্প কয়েকদিনের মধ্যেই ফোন উদ্ধার করে দেন তিনি।

    ওসি মিন্টু রহমান বলেন, মোবাইল হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ ডিভাইস। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যখন একটি মানুষের প্রিয় ফোনটি হারিয়ে যায়, তখন সেই মানুষটিকে অনেক বিপাকে পড়তে হয়। তাই আমারও বেশ খারাপ লাগে। তাই আমি মোবাইল ফোন উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করি। একটি কারো হারানো মোবাইল উদ্ধার করে দিতে পারলে তখন নিজেকেও বেশ ভালো লাগে।
    এছাড়াও আমি নাচোল থানাকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি, চোরাকারবারী ও ছিনতাই মুক্ত করে চলেছি এবং ১০০% করবো। নাচোল থানার সচেতন মহল আমাদের পাশে সঠিক ভাবে সহযোগিতা করছেন এবং যদি করে যান। সেবার মান সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ।

  • অভাবের তারণায় সন্তান বিক্রি, ফিরিয়ে দিল পুলিশ

    অভাবের তারণায় সন্তান বিক্রি, ফিরিয়ে দিল পুলিশ

    গাজীপুর জেলা প্রতিনিধিঃ
    অভাব ও ঋণ পরিশোধের টাকা জোগাতে ৩০ হাজার টাকায় নিজের কোলের শিশুকে বিক্রি করে দেয় এক মা। সন্তান বিক্রির পরে কান্নায় ভেঙে পরেন মা। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ৪৭ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফেরত দেয়।

    ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার। পরে পুলিশ ঢাকার দোহা থেকে শিশুটিকে উদ্ধার করে আজ দুপুরে পরিবারের কাছে ফেরত দেয়।

    পুলিশ ও এলাকাবাসী জানায়,পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেন স্বামী মাসুম। এক মেয়ে, দুই ছেলে ও স্বামীকে নিয়ে পাঁচজনের পরিবার লিমা হনুফার। এরই মধ্যে সংসারের অভাব-অনটনের কারণে ঋণ করেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ৪৭ দিনের শিশু হোসেনকে দোহারের নিঃসন্তান দম্পতি কাশেম-স্বর্ণার কাছে বিক্রি করে দেন। এরপর সারা রাত ঘুমাতে পারেননি। পরে খবর পেয়ে ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া এক শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

    শিশুটির মা লিমা হনুফা জানান, অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু পরে আর নিজেকে মানাতে পারিনি। পরে পুলিশ খবর পেয়ে আমার সন্তানকে ফেরত দিয়েছে।এবং আমার স্বামীকে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা বেতনে চাকরির ব্যবস্থা করে দিয়েছে।

    টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিবেশীরা জানালে আমরা শিশুটিকে উদ্ধার চেষ্টা করি। গত বুধবার রাতে শিশুটিকে দোহার থেকে উদ্ধার করে পুলিশ। পরে নিঃসন্তান দম্পতির কাছ থেকে নেয়া ৩০ হাজার টাকা ফেরত দিয়েছি।

    রাসেল শেখ
    গাজীপুর

  • নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ আহাজারিতে পরিবেশ ভারি

    নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ আহাজারিতে পরিবেশ ভারি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ আহাজারিতে পরিবেশ ভারি।
    নড়াইলের মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ যুবকের নাম মুসা বিশ্বাস (৩২) ওই গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘাঘা মধ্যপাড়া গ্রামের মো.নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
    খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবরি দলকে খবর দেয়। খুলনা থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল ডুবরি সন্ধ্যায় ঘন্টাব্যাপি চেষ্টা করে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন। আগামীকাল শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে বলে ডুবুরি হুমায়ুন কবির জানান। এদিকে নিখোঁজের পর মধুমতি নদীর পাড়ে শত শত মানুষ ও নিখোজের আত্মীয়স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে পড়ে।
    এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন,৩টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম উদ্ধার অভিয়ানে নামে পরে খুলনা থেকে ডুবুরি দল এসে আমাদের সঙ্গে কাজ শুরু করে তবে এখনও নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • গাজীপুরে পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন

    গাজীপুরে পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরে শিক্ষাক্রম ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জরিতদের শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর থানার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    ইসলামী ছাত্র আন্দোলন গাজীপুর সদর থানার সহ সভাপতি মুহাম্মদ রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর থানার সভাপতি মাওলানা রহমত উল্লাহ, গাজীপুর জেলা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মায়ারিফুল ইসলাম, জেলার কওমী বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউনুস মোল্লা, মিজানুর রহমান ও মুহাম্মদ হাসান আলী, রাফিকুল ইসলাম প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিত ভাবে ধ্বংসের নীলনকশা করা হচ্ছে। পাঠ্যপুস্থকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। মানুষের আদি সৃষ্ঠি বানর থেকে এমন ভুল ব্যাখ্যা দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে।

    রাসেল শেখ
    গাজীপুর

  • কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদীর মৃত্যু

    কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত কয়েদীর মৃত্যু

    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। ওই কয়েদী কারাগারের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করেছিল।

    তবে এ ঘটনায় এক কারারক্ষীকে প্রত্যাহার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

    নিহত কয়েদীর নাম নজরুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাই কাশিমপুর কেন্দ্রীয় সিকিউরিটি কারাগারে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কয়েদী।

    পরে কারা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    নজরুল ইসলাম ২০১৭ সালে পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি ছিল।

    কাশিমপুর হাই সিকিউরিটি পার্ট-৪ সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

    রাসেল শেখ
    গাজীপুর