Author: desk

  • গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বি-তরণ

    গোপালগঞ্জে প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বি-তরণ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

    এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, কাশিয়ানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জানা গেছে, জেলার কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স দেওয়া হয়।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা এবং মানসম্মত শিক্ষা অর্জনের আহ্বান জানান।

    উল্লেখ্য এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা ও মুকসুদপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও শিক্ষা সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • নলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

    নলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

    সাহেদ আলী,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অধিদফতরের নির্দেশ মোতাবেক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ শনিবার ১২ ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী ঈদে মিলাদুন্নী (সা:) উপলক্ষ্যে বিদ্যালয়ে কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,আখেরী নবী হযরত মুহাম্মদ (সা:) জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া,মিলাদ মাহফিল, নাতে রাসুল,স্বরোচিত কবিতা পাঠ,কুইজ প্রতিযোগীতা ইত্যাদি।নলকা ক্লাস্টারের বিভিন্ন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সদস্যবর্গ,ধর্মীয় ও চেতনাবোধ ব্যক্তিবর্গ, স্থানীয় আলেম ওলামা ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।দোয়া পুর্ব আলোচনা অনুষ্ঠানে বোয়ালিয়ার চর স:প্রা:বি’র প্রাক্তণ শিক্ষার্থী মুফতি, হাফেজ আবুল হাশেম বলেন,নবী করীম (সা:) যে বিশাল রহমত ও বরকতের ভান্ডার নিয়ে পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন,সেটি শুধু মানব জাতির জন্য নেয়ামত নয়,বরং তা ছিল গোটা বিশ্বেে ১৮ হাজার মাখলুকাতের জন্য সর্ব শ্রেষ্ঠ নিয়ামত।তাই দোজাহানের নবী (সা:) এর শুভাগমন দিবসকে উপলক্ষ্য করে প্রতি বছর ১২ ই রবিউল আউয়াল পালনটাই শুধু নৈতিক দায়িত্ব নয়,বরং এটি ফজিলতপুর্ণ ইবাদতের কাজ।নলকা ক্লাস্টারের সুযোগ্য সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আলমাহমুদ এর দিক নির্দেশনা,পরামর্শ ও সঠিক তত্বাবধনের কারনেই ঈদে মিলাদুন্নী (সা:) উদযাপন সুষ্ঠ ও সুন্দর হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষকগণ জানান।অনুরুপ ভাবে নলকা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়,দাখিল-আলিম মাদ্রাসা,কলেজেও দিনটি উপলক্ষ্যে অনুরুপ কর্মসুচী উদযাপন করা হয়েছে।

  • মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক- মাওলানা এমরুল

    মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক- মাওলানা এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। এটি মানুষের কথা নয় বরং বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তায়ালাই তাঁকে এ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।

    শনিবার ( ৬সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া মডেল মাদ্রাসার আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর আসনের প্রার্থী, মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ।

    মাদ্রাসা সুপার ও সহকারী শিক্ষকদের সার্বিক এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মহানগর জামায়াতে অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দাপুনিয়া ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রাণী ওয়ালিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার
    আমীর ডা. দেলোয়ার হোসেন সেক্রেটারি শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান এমরুল আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.)’র সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
    তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। তিনি তার বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন উল্লেখ করে এ উপলক্ষ্যে তিনি ময়মনসিংহ সদর সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন হযরত মোহাম্মদ সাঃ এর অমিত সাহস, ধৈর্য ও বিচক্ষণতা তখনকার মানুষকে যেমন বিমুগ্ধ করে, তেমনি অনাগত মানুষের জন্যও শান্তি প্রতিষ্ঠার আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে প্রায় শতাধিক শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, মিলা-দ ও দো-য়া অনুষ্ঠিত

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা, মিলা-দ ও দো-য়া অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবন,কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হামদ,নাথ,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রববানী, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান,সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের মুয়াজ্জিন হুসেন আলী।

    সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না বলেন, সরকার ঈদে মিলাদুন্নবীকে আনুষ্ঠানিকভাবে পালনের জন্য আমাদের পরামর্শ দিয়েছে। আমরা সরকারের পরামর্শ মোতাবেক উপজেলা শিক্ষা অফিসারের দিক নির্দেশনা মোতাবেক এই দিবস উদযাপন করছি। কোমলমতি এসব ছোট শিশুরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্বমানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।

    তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

    হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ বিষয়ে তিনি বলেন, রাসুল সা. এর মাঝেই আছে অনুকরণীয় আদর্শ। বৈষম্যবিরোধী আন্দোলনের যে মেসেজ, যে লক্ষ্য তা রাসুলুল্লাহ সা.ও দিয়েছেন। এই ন্যায্যতার প্রয়োজন সারা বিশ্বের সকলের। এই ন্যাযতার প্রয়োজন সকল ধর্মেরই আছে।

    পরে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে হামদ,বাত,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ময়মনসিংহে অ-বৈধ বালুঘাটে এসিল্যান্ডের অভি-যান, লাখ টাকা জরি-মানা

    ময়মনসিংহে অ-বৈধ বালুঘাটে এসিল্যান্ডের অভি-যান, লাখ টাকা জরি-মানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে।

    শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর কাচারী ঘাট এর বিপরীত পাশ্বে জেলা প্রশাসনের দিকনির্দেশনা মোতাবেক সদর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা।

    এসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক বালু ব্যবসায়ীকে ১,০০,০০০/- ( এক লক্ষ)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৫,০০০/- পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এসময় উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সৈয়দা তামান্না হোরায়রা বলেন, ‘একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি বলেন- জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলায় প্রশাসনের ইউএনও স্যারের সহযোগিতাতায় আমাদের এই অভিযান
    আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘অবৈধ ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ বাধাগ্রস্ত এবং তীর ভাঙন ভাঙছে। এতে স্থানীয় পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ বালু ঘাট ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

  • হবিগঞ্জে আধুনিক রা-ষ্ট্রব্যবস্থা শীর্ষ-ক গোল টেবিল বৈঠ-ক অনু-ষ্ঠিত

    হবিগঞ্জে আধুনিক রা-ষ্ট্রব্যবস্থা শীর্ষ-ক গোল টেবিল বৈঠ-ক অনু-ষ্ঠিত

    হবিগঞ্জ প্রতিনিধি :
    হবিগঞ্জে রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিলেট বিভাগীয় সম্পাদক আলী হোসেনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট এম এ মোত্তালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
    বক্তব্য রাখেন সংগঠনের গণমাধ্যম যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, ,
    অনুষ্ঠানে শারমিন সুলতানা চৈতী বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র শ্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।”

    বৈঠকে অংশগ্রহণ করেন জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

  • তারাগঞ্জে চু-রি যাওয়া অটো উদ্ধা-র, চো-র সি-ন্ডিকেট ১ সদস্য গ্রে-প্তার

    তারাগঞ্জে চু-রি যাওয়া অটো উদ্ধা-র, চো-র সি-ন্ডিকেট ১ সদস্য গ্রে-প্তার

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় নতুন চৌপথী এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে অজ্ঞান হয়ে যান অটো চালক আবুল কাশেম, এবং চুরি হয়ে যায় তার চালিত অটো রিকশাটি। তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ চক্রের সদস্য মিঠুল মিয়া (ওরফে মাসুদ)-এর বাড়ি থেকে ৫ সেপ্টেম্বর গভীর রাতে অটোটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

    জানা যায়, আবুল কাশেম অন্যের মালিকানাধীন অটো নিয়ে যাত্রী পরিবহনের কাজে বের হন। সন্ধ্যার কিছুক্ষণ পর নতুন চৌপথী থেকে যাত্রী সেজে অটোতে ওঠেন ছিনতাই চক্রের এক সদস্য। বরাতি ব্রিজের দিকে যাওয়ার পথে চালককে অজ্ঞান করে অটোটি ছিনিয়ে নেয় অপরাধী। প্রায় এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে আবুল কাশেম নিজেকে মহাসড়কের ধারে শুয়ে থাকতে দেখেন এবং বুঝতে পারেন যে অজ্ঞান পার্টির চোরেরা তার অটো নিয়ে পালিয়েছে। পরদিন তিনি তারাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তারা গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়ায় অটো চোর সিন্ডিকেটের সদস্য মিঠুল মিয়ার বাড়িতে অটোটির সন্ধান পান। গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় তারাগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে অটোটি উদ্ধার করে এবং মিঠুলকে আটক করে।

    জিজ্ঞাসাবাদে মিঠুল স্বীকার করেন যে, চক্রের এক সদস্য তাকে ফোন করে অটো ছিনতাইয়ের খবর দেন এবং অটোটি নিতে বলেন। পরে তিনি হাজীরহাট থেকে অটোটি নিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন।

    তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, “আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। তথ্যপ্রযুক্তি এবং আন্তঃথানা সহযোগিতা আমাদের অভিযানকে আরও শক্তিশালী করেছে। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে এবং অনুরূপ আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি । তদন্ত এখনও চলমান, এবং চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

  • নলছিটিতে প্রধান শিক্ষকের বিরু-দ্ধে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান না করে বরা-দ্দের অ-র্থ আ-ত্মসাতের অ-ভিযোগ

    নলছিটিতে প্রধান শিক্ষকের বিরু-দ্ধে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান না করে বরা-দ্দের অ-র্থ আ-ত্মসাতের অ-ভিযোগ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটি উপজেলায় শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ অনুযায়ী অনুষ্ঠান পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে নলছিটি উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কোনো আয়োজন করে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। 

    ‎স্থানীয়দের অভিযোগ, মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ে কোনো সরকারি অনুষ্ঠান পালিত হয়নি। এতে কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট মাসে নিহতদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য সরকারি বরাদ্দের টাকাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

    ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম দাবি করেন, সকাল ৯টায় অনুষ্ঠান হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি। তিনি স্কুলে উপস্থিত না থাকায় অন্যান্য শিক্ষকরা মিলে অনুষ্ঠান করেছেন।‎কিন্তু সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের সত্যতা মেলেনি।

    ‎এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. কামরুজ্জামান রেজা বলেন, আজ বিদ্যালয়ে মিলাদুন্নবী অনুষ্ঠান করা বাধ্যতামূলক ছিল। ওই বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন না করা হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই দিন (শুক্রবার)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

    মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে। 

    নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এব্যাপারে একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

  • পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার সকাল ১০ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদীতে মাছ শিকারি জেলেরা লাশটি ভাসমান দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করে জানালে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি একটি দল গিয়ে উদ্ধার করে।
    প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া লাশটি বৈরী আবহাওয়া ট্রলার ডুবির কোন জেলে।

    চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, “স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ এ কল দেয়। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা সোনার চর সংলগ্ন সাগর মোহনায় লাশটি দুপুর ১টার দিকে খুজে পাই। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারনা করছি। লাশ নিয়ে আমরা এখন ফাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।