Author: desk

  • গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত, আহত-২

    গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত, আহত-২

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।

    আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন অপর দুই বন্ধু সেনাবাহিনীর সদস্য মারুফ বিল্লা (২২) ও আরেফিন (২২)।

    কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহত তারভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন।

    পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেয়ার পথে তারভীর মারা যায়। আহত অপর দুই বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।

  • বানারীপাড়ায় জেটি ঘাট কসাইখানাসহ বিভিন্ন স্থাপনার ফলক উন্মোচন

    বানারীপাড়ায় জেটি ঘাট কসাইখানাসহ বিভিন্ন স্থাপনার ফলক উন্মোচন

    এস মিজানুল ইসলাম, ।। শুক্রবার ২৭ জানুয়ারী বিকেল ৫ টায় পৌরসভার ভেরীবাদ এলাকায় জেটি ঘাট, কসাইখানা, মাছ, মাহেন্দ্র ও মিনি ট্রাক স্টান্ড স্থাপন ফলক উন্মোচন করা হয়েছে। বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, ইউএনও ফাতেমা আজরিন তন্বী, সাবেক পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, বাজার সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্যানেল মেয়র এমাম হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি ফলক উন্মোচন এবং বাজার ব্যবসায়ী সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।#

  • তেঁতুলিয়ায় কামরুল হত্যাকারী আটকের পর শ্রীঘরে

    তেঁতুলিয়ায় কামরুল হত্যাকারী আটকের পর শ্রীঘরে

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কামরুল ইসলাম(৩৫) এর হত্যাকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোররাতে হত্যাকারী দিদার আলী (৪০) কে শালবাহান ইউনিয়নের ছোপাগছ গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর ওই দিনই বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী উপজেলা সদর ইউনিয়নের গরিয়াগছ গ্রামের সাবদার আলীর ছেলে।

    জানা যায়, পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরীর তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ লাশ উদ্ধারের পর হত্যা রহস্য উদঘাটন এবং আসামি আটকের অভিযান চালানোর ২৪ ঘন্টা না পেরুতেই হত্যাকারীকে আটক করতে সক্ষম হয়।

    আরোও জানা যায়, লাশ উদ্ধারের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নিহত কামরুলের পিতা আব্দুল জব্বার দন্ডবিধি আইনের ৩০২/২৯১/৩৪ ধারায় একটি মামলা দাখিল করেন। যার মামলা নং- ১৭।

    তেঁতুলিয়া মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার তিরনইহাট ইউনিয়নের জোগীগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাছ ব্যবসায়ী কামরুল ইসলাম গত সোমবার (২৩ জানুয়ারি) বাড়িতে ফিরে না গেলে পরিবার তাকে অনেক খোঁজা-খুঁজি করেন। এক পর্যায় খুঁজে না পেলে বুধবার (২৫ জানুয়ারি) পরিবার থানায় এসে একটি সাধারন ডায়েরী করে। জিডির দিনই উপজেলার দেবনগর ইউপি’র ধানশুকা নামক এলাকার চা বাগানের ড্রেন হতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, কামরুলের হত্যাকারীকে ২৪ঘন্টা না পেরুতেই আটক করতে সক্ষম হয়েছি। আটকের পর আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, নিখোঁজের পর বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউপির ধানশুকা এলাকার একটি চা বাগানের ড্রেন থেকে কামরুলের লাশ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ চৌধুরীসহ অন্যান্য বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ, ভজনপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • বৈষম্য দুর করতে কাজ করছে পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান- ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি

    বৈষম্য দুর করতে কাজ করছে পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান- ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি

    স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বলেন, আজকে যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বর্তমানে তারা পিছিয়ে পড়া নয়। তাদেরকে একসাথে নিয়ে পথচলতে আমরা কাজ করছি। আমরা সবাই এক। বৈষম্য দুর করতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান কাজ করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর তৈরির পিছনে হাবিবুর রহমানের অগ্রনী ভুমিকা রয়েছে।

    শুক্রবার (২৭শে জানুয়ারী) বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত উত্তরণ ফাউন্ডেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ আয়োজনে এবং ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে আয়োজিত বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি এ সব কথা বলেন।

    সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, আপনাদের জন্ম হয়েছে এ দেশে স্বাধীনভাবে বেচে থাকার জন্য। আপনাদের অধিকার প্রতিষ্টায় জেলা পুলিশ কাজ করছে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন) রায়হানুল ইসলাম, হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশন, জাতীয় পরিচালক, চার্জ অব গড মিনিস্টার্স, লালমনিরহাট এর নির্বাহী পরিচালক তপন কুমার বর্মন, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এস এম মাহবুব হাসান।
    সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
    বাংলাদেশ বেতারের ঘোষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন, মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফারুক হাসান, আঃ মান্নান, শীতল সরকার, গোধূলী নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা আজাদ, এডাব ময়মনসিংহের সভাপতি ফারুক হোসেন,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহার রঞ্জন কৃষ্ণা, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শেখ মাসুম, হিজরাদের পক্ষে আলোর পথে সংগঠনের সন্ধা ও সেতু বন্ধন হিজরা সংগঠনের জয়িতা তনু, শুকতারা কল্যাণ সংস্থার সভানেত্রী লাভলী উপস্থিত ছিলেন।

    সমাবেশ শেষে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের মাঝে ৬ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

  • মধুপুরে কৃষকদের সাথে মতবিনিময় করলেন মহাপরিচালক

    মধুপুরে কৃষকদের সাথে মতবিনিময় করলেন মহাপরিচালক

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রামে শুক্রবার বিকেলে কৃষক ও উপকারভোগিদের সাথে মতবিনিময় করেছে কৃষি বিভাগ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই সভার আয়োজন করে।
    প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবিক্ষণ বিভাগের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।
    অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপ পরিচালক মাহমুদুল হাসান, উপপ্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হাসান, তাজমী নূর রাত্রি, ব্লক-সুপার ভাইজার তাপস কুমার সরকার, কৃষক আলমগীর হোসেন প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উক্ত ব্লকের কৃষক কৃষানীগন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অতিরিক্ত কৃ্ষিকর্মকর্তা শাকুরা নাম্নী।
    মতবিনিময় সভার আগে রঙ্গিন ফুল কপির মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা।

  • নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে হামিদা আক্তার ইতি(১২) কে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শুক্রবার(২৭জানুয়ারী) সকালে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান,সকালে নিহতের মা তার ফুফু মারা যাওয়ায় সেখানে মরহুমের জানাজা নামাজে অংশগ্রহন করার জন্য যান এবং তার বাবা কৃষি কাজের জন্য বাড়ীতে ছিলেন না। এরপর বাড়ীর লোকজন তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন। পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে করে। হামিদা আক্তার ইতি কুলকাঠি শহিদীয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী বলে জানিয়েছে তার পরিবার। নলছিটি থানার ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করেছে।

  • কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

    কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী আশ্রয়ণ প্রকল্পে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

    রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া।

    এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম বাঙ্গালি, মো. ইসলাম উদ্দিন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, মো.তাজুল ইসলাম,মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, মো.হুমায়ুন কবীর, রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, কেন্দুয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত মানুষজন উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে স্বরসতী পুজা উপলক্ষে চিত্রঙ্কাণ প্রতি‌যো‌গিতা অনুষ্টিত

    মুন্সীগঞ্জে স্বরসতী পুজা উপলক্ষে চিত্রঙ্কাণ প্রতি‌যো‌গিতা অনুষ্টিত

    ‌মোঃলিটন মাহমুদ , মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার বাঘমামু‌দা‌লিপাড়া সরস্ব‌তি পুজা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হ‌য়ে‌ছে ।

    ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো,’ এমন প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (২৭ শে জানুয়ারী ) সকাল ১০ঘ‌টিকায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার বাগমামুদালী (বালুরমাঠ), মুন্সীগঞ্জ
    শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতিতের উদ্দ‌্যে‌গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতাটি উদ্বোধন করেন শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতির প‌রিচালনা প‌রিষ‌দের সভাপ‌তি প্রশান্ত কুমার দুলাল ।

    । এতে সভাপতিত্ব করেন করেন শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতির স্বরসতী পুজা উজ্জাপন ক‌মি‌র্টির সভাপ‌তি ডাঃকুমার মৃদুল দাস প্রিন্স ।

    এ‌তে আ‌রো উপস্হ‌িত ছি‌লেন ,ডাঃতপন কুমার দাশ,পুজা রানী সাহা,গৌরঙ্গ চাদ্র হাজরা ,নিমল চন্দ্র সাহা,মলক সহ এত এলাকা গন‌্যমান‌্য ও অ‌ভিবাবক বৃন্দ উপস্হ‌িত ছি‌লেন ।

    বিচারকের দায়িত্বে ছিলেন প্রশান্ত কুমার দুলাল পুজা রানী সাহা,গৌরঙ্গ চাদ্র হাজরা ।

     প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হয়।। তাদের আঁকার বিষয় ছিল উন্মুক্ত, খ বিভাগ ছিল ০-৬ বছরের শিশুদের জন্য। তাদের জন্যও আঁকার বিষয় উন্মুক্ত ছিল, গ বিভাগ ছিল ৭-১২ বছরের শিশুদের জন্য। তাদের ছবির বিষয় ছিল খেলাধুলা ও গ্রাম বাংলার চিত্র এবং ঘ বিভাগ ছিল ১২-১৮ বছরের শিশুদের জন্য। তাদের জন্য স্বরসতী প্রতিমা বিষয়ক ছবি আঁকা নির্ধারিত ছিল।

    চ‌িত্রঙ্কান প্রতিযো‌গিতা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরুস্কার বিতরন করা হয় ।

  • মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার

    মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার

    মো.লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অভিযান পরিচালানা করে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আসামি গ্রেফতার।
    শুক্রবার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন পানহাটা ফকির বাড়ি সাকিনস্হ জনৈক নুর মোহাম্নদ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থানে উপস্থিত হয় ডিবি পুলিশের ফোর্সের সহায়তায় আসামি মো.সাদ্দাম(৩৩) এর কাজ থেকে ৫ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
    মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ( পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। ডিবি পুলিশের ফোর্সের সহায়তায় ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেফতার করে। আসামি বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

  • খাগড়াছড়িতে গনতান্ত্রিক ইউপিডিএফ কর্তৃক শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

    খাগড়াছড়িতে গনতান্ত্রিক ইউপিডিএফ কর্তৃক শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

    (খাগড়াছড়ি প্রতিনিধি)

    খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামাজিক দায়বদ্ধতা থেকে ইউপিডিএফ(গনতান্ত্রিক) কর্তৃক অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

    হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। ঘন কুয়াশায় কনকনে শীতে কাঁপছে পাহাড়,শীতবস্ত্র হোক ভালোবাসা আরেক নাম মানবতা এই শ্লোগানে ২৭ জানুয়ারি রোজ শুক্রবার সকালে গুইমারা বাজারের আশুতোষ টাওয়ারের ৪র্থ তলায় হল রুমে অন্তত ২শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল ও ১৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

    এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রধান অতিথি সুনেল চাকমা। এসময় তিনি বলেন পাহাড়ের অবহেলিত মানুষের কল্যানে কাজ করছে ইউপিডিএফ গণতান্ত্রিক। ভবিষ্যৎ সময়ে এমন মহৎ কাজের ধারা অব্যাহত থাকবে।

    এসময়ন অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সবীনয় চাকম সাংগঠনিক সম্পাদক, ইউপিডিএফ (গনতান্ত্রিক) রাঙ্গামাটি জেলার ইন্দ্রমনি কার্বারী, পঞ্চ কার্বারী, হিরণ কান্তি কার্বারী ও সংগঠনের গুইমারা সমন্বয়ক নবীন চাকমা, গুইমারা শাখার সহকারী সমন্বয়ক সাগর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।