Author: desk

  • প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে ১ হাজার ৩শ ১৬ কোটি ৯৭ লাখ টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন

    প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে ১ হাজার ৩শ ১৬ কোটি ৯৭ লাখ টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রোববার রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩শ’ ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন।
    এছাড়া প্রধানমন্ত্রী আনুমানিক ৩শ’ ৭৬কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে আরো ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
    সরকারি সুত্র জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলো হলো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
    রাজশাহী সিটি করপোরেশন প্রায় ৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে ম্যুরালটি নির্মাণ করেছে।
    এছাড়া সিটি করপোরেশন আরো যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে সেগুলো হচ্ছে; শেখ রাসেল শিশু পার্ক, মোহনপুর রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার, চার লেনের সড়ক এবং ভাদ্রা রেল ক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য একটি পৃথক লেনসহ রোড ডিভাইডার, চার লেনের সড়ক এবং রোড ডিভাইডার। বিলসিমলা রেলক্রসিং থেকে সিটির হাট পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং সড়ক প্রশস্তকরণ, কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী ক্রসিং এবং কার্পেটিং সড়কের উন্নয়ন, হাই-টেক পার্ক হয়ে রেন্টুর খারির আড়ত থেকে ধলুর মোড় পর্যন্ত নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং কার্পেটিং। কোর্ট থেকে শাহারতলী ক্লাব পর্যন্ত রাস্তা নির্মাণ।
    রাজশাহী নগরীর সিএন্ডবি ক্রসিং সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
    আরসিসি ‘রাজশাহী সিটিতে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক’ ২ হাজার ৯শ’ ৯৩ কোটি টাকার প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৫ কোটি ২লক্ষ টাকা ব্যয়ে দেশের বৃহত্তম ম্যুরাল নির্মাণ করেছে।
    ম্যুরালটির উচ্চতা ৫৮ফুট এবং ম্যুরালের মূল অংশে ৫০ফুট উচ্চতা এবং ৪০ফুট চওড়া বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
    সীমানা প্রাচীরের উভয় পাশে ৭শ’ ফুট জায়গায় টেরাকোটার কাজ করা হয়েছিল। গ্যালারি এবং ল্যান্ডস্কেপিং সুপার গ্রানাইট দিয়ে সুসজ্জিত।
    ম্যুরালে নাইট ভিশনসহ সুসজ্জিত বৈদ্যুতিক বাতি রয়েছে।
    রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ম্যুরালটি বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তাঁর জীবন, কর্ম এবং দেশের স্বাধীনতায় প্রশংসনীয় অবদান ও ত্যাগ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করে।
    মানুষের বিশেষ করে শিশুদের বিনোদনের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে রাজশাহী নগরীতে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
    আরসিসির উদ্যোগে ছোট বনগ্রাম এলাকায় ২.১৪ একর জমির উপর পার্কটি নির্মাণকরা হয়, যার আনুমানিক ব্যয় প্রায় ৪ কোটি ৪৩ লক্ষ টাকা।
    সড়ক ও জনপথ বিভাগ প্রায় ১১৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ করেছে।
    রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রায় ১০ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলা থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ করেছে।
    প্রায় ২০ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর ভবন নির্মাণ করেছে।
    লক্ষ্মীপুর এলাকায় প্রায় ১৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
    মোহনপুর উপজেলায় ২২ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
    প্রায় ২২ কোটি ৯০ লক্ষ টাকায় রাজশাহী শিশু হাসপাতালও নির্মাণ করা হয়েছে।
    এছাড়া ১৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে।
    ১২ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে রাজশাহীতে একটি বহুতল সমাজসেবা ভবন নির্মিত হয়েছে।
    রাজশাহী সরকারি মহিলা কলেজে প্রায় ৫ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ছয় তলার ওপর দুই তলা বিশিষ্ট মহিলা হোস্টেল ভবন নির্মাণ করা হয়েছে।
    চারঘাট উপজেলায় ১৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
    রাজশাহী সিভিল সার্জনের অফিস নির্মাণ করা হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে।
    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মার ভাঙ্গন থেকে বাম তীর রক্ষায় ৬৯৪ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে দু’টি প্রকল্প বাস্তবায়ন করছে।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণ করছে।
    রাজশাহী পিটিআইতে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে একটি অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে।
    রাজশাহী মহানগরীতে প্রায় ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।
    অন্যদিকে ভিত্তি প্রস্তর স্থাপন প্রকল্পগুলো হচ্ছে; ২৪ কোটি টাকায় তথ্য কমপ্লেক্স ভবন, ৮ কোটি ৩৫ লক্ষ টাকা আঞ্চলিক জন প্রশাসন অফিস ভবন, ৬২ কোটি টাকায় শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়, ৫৩ কোটি টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়। ১৬২ কোটি টাকায় বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ করা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • বাকেরগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতরণ

    বাকেরগঞ্জে শীতার্তদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতরণ

    বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
    বরিশালের বাকেরগঞ্জে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম, অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।

    শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমি এ কম্বল বিতরণ করছি।

    এ সময় তিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

  • প্রধানমন্ত্রীর আগমনে গোদাগাড়ী, তানোরও  উৎসবের আমেজ, কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে অবস্থান করছেন

    প্রধানমন্ত্রীর আগমনে গোদাগাড়ী, তানোরও উৎসবের আমেজ, কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে অবস্থান করছেন

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর রাজশাহী আসছেন। আগামী ২৯ জানুয়ারি তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে অবস্থান করছেন, সাংবাদিক সম্মেলন করছেন। গোদাগাড়ী তানোরেও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু উপজেলা পর্যায়ে নেতা কর্মী সমর্থকগণ ব্যস্ত সময় পার করছেন। কি ভাবে প্রধান মন্ত্রীর সমাবেশে বেশী লোকজন উপস্থিত করা যায় সে ব্যপারে প্রস্ততিমূলক সভা করা হচ্ছে। রাস্তার দুপাশে, মোড়ে মোড়ে ব্যানার, পোষ্টার, ফেস্টনে ছেঁয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রসা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা প্রধান স্বাগত জানাতে প্রস্তুুত।
    এদিকে ওবর্ণিল রূপে সাজছে পদ্মাপাড়ের এ প্রানের রাজশাহী শহর। রাজশাহীতে জনসভায় যোগ দেওয়ার আগে সকালে সারদা পুলিশ একাডেমী পরিদর্শন ও পুলিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দেবেন।
    এরই মধ্যে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় বিভাগজুড়ে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ বিরাজ করছে।

    রাজশাহী ১ আসনের সংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন, বিএনপি যদি আবারো আগুন সন্ত্রাস করতে আসে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, কোরআন শরীফ পোড়াতে চায়, রাস্তার গাছ কেটে ফেলতে চায়, অরাজকতা করতে চায় তাহলে তাদের সেই হাত ভেঙে দিতে হবে, সেই হাত পুড়িয়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি।
    বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান হয়েছে, এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ। সেই স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন।

    সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী মহানগর ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে প্রচার মাইকিং। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিদিনই ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা ও ইউনিয়নে হচ্ছে- প্রচার মিছিল, গণসংযোগ, হ্যান্ডবিল বিলি, প্রস্তুতি সভা ইত্যাদি।

    দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর এই জনসভা সফল করতে পুরো রাজশাহী বিভাগজুড়েই এখন ব্যাপক প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণে সাজার কাজ শেষ। রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চল। দেশের সরকার প্রধানকে বরণ করে নিতেই এতো আয়োজন। আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতির অংশগ্রহণে রাজশাহীতে সম্ভাব্য শেষ জনসভা এটি।

    সরেজমিনে দেখা যায়, বর্ণিল রূপে সাজতে শুরু করেছে মহানগর। স্থানীয় নেতাদের মধ্যেও নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। দলীয় সভাপতির নজরে আসতে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণ টানানোসহ নানা কর্মসূচি পালনে তাদের মধ্যে রীতিমত প্রতিযোগিতা চলছে। কোন এমপি, কোন নেতা জনসভায় বেশী লোকজন নিয়ে যেতে সে প্রতিযোগিতা চলছে। রাজশাহী ১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী তানোনের লোকজন লাল টুপি পরিধান করে মিছিল করে জনসভা স্থলে যাবেন বলে জানা গেছে।

    স্থানীয় নেতারা পথে ঘাটে, অলিতে-গলিতে, হাটে-বাজারে এমন কোনো জায়গা নেই যেখানে ব্যানার ফেস্টুন নেই। সবখানেই এখন প্রধানমন্ত্রী আগমনের শুভেচ্ছা ও উন্নয়ন বার্তা। শীর্ষ নেতা থেকে জুনিয়ররা সবাই প্রধানমন্ত্রীর আগমনের শুভেচ্ছা দিচ্ছেন ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে। কোথাও কোথাও এক খাম্বাতেই আছে ৪/৫ নেতার শুভেচ্ছা।

    বিশেষ করে সমাবেশস্থল রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে শুরু করে রাজশাহী মহানগরীর বানেশ্বর হয়ে সারদা পুলিশ একাডেমির সড়ক পর্যন্ত প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি। এছাড়া মহানগরীর কোনো গলিও বাদ যাচ্ছে না।

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে রাজশাহীবাসী অধীর অপেক্ষায় আছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। তার সম্মানে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো রাজশাহীকেই। প্রধানমন্ত্রীর আগমনের দিন যতই ঘনিয়ে আসছে রাজশাহী মহানগরীর ততোই সজ্জিত হয়ে উঠছে। খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে ১ জানুয়ারি থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। মহানগর পর্যায়ে ও জেলা পর্যায়ে সভা করেছি, বিভিন্ন কমিটিগুলো করেছি। এরপর বিভাগীয় পর্যায়ে আমাদের নয়টি সাংগঠনিক জেলা, তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছি। স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভা করেছেন।
    এই মাদ্রাসা মাঠ শুধু নয়, মাঠের পাশে যে ঈদমাঠ আছে সেটিসহ পুরো শহর লোকে লোকারণ্য হবে। মাঠ কানায় কানায় ভরে যাবে। তিল ধারণের ঠাঁই থাকবে না।

    এদিকে, সরকার প্রধানের আগমন উপলক্ষে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে সমাবেশস্থলে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। রাজশাহীজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে।

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে হেড কোয়ার্টারের পরিকল্পনা অনুযায়ী আইন-শৃঙ্খলাবাহিনী তাদের কার্যক্রম চালাচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগে থেকেই সক্রিয় রয়েছে পুলিশ। তিনি আরও বলেন, রাজশাহীতে একজন ভিভিআইপির প্রটোকলে যত সুবিধা লাগে তার সব কিছুই আমরা প্রস্তুত রেখেছি। এছাড়াও মাদ্রাসা মাঠে একটি অস্থায়ী পুলিশের তাবু টানিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। পাশাপাশি সাইবার টিম, বোম্ব ডিস্পোজাল টিম, সিআইডি, সাদা পোষাকি পুলিশ মোতায়েন আছে। সমাবেশের দিন নিরাপত্তা আরও জোরদার হবে। এরই মধ্যে সিসি ক্যামেরাগুলো চেক করা হচ্ছে পাশপাশি নতুন ক্যামেরাও যোগ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

    আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর প্রথম কোনো নির্বাচনী সমাবেশ। এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা ময়দানেই জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন। এছাড়াও ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারায় ও ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।

    ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর পবার হরিয়ানের বিশাল জনসভায় হাজির হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। এরপর গত ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় রাজশাহীতে এই সমাবেশের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।

    উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ বলেন, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিদিনই ওয়ার্ড,উপজেলা ও ইউনিয়নে হচ্ছে- প্রচার মিছিল, গণসংযোগ, হ্যান্ডবিল বিলি, প্রস্তুতি সভা ইত্যাদি। ২৯ জানুয়ারী প্রধান মন্ত্রীর জনসভা হবে স্মরনকালের বড় জনসভা। একই মন্তব্য করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।

    দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল বলেন, আমার ইউনিয়ন থেকে সব চেয়ে বেশী নেতা কর্মী সমর্থক, সুধিজন প্রধান মন্ত্রীর জনসভায় উপস্থিতির জন্য প্রতিদিন প্রস্ততিমূলক সভা করা হচ্ছে। কিভাবে, কখন জনসভায় উপস্থিত হবেন সে ব্যপারে পরামার্শ দেয়া হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নিজ গ্রামে সংবর্ধিত সিংড়ার মেয়ে বিচারপতি ফাহমিদা কাদের

    নিজ গ্রামে সংবর্ধিত সিংড়ার মেয়ে বিচারপতি ফাহমিদা কাদের

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের নিজ গ্রামে সংবর্ধিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গ্রামে আসেন বিচারপতি ফাহমিদা কাদের। এসময় স্থানীয় বিভিন্ন সংগঠন, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

    বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের দীর্ঘদিন পরে নিজ গ্রাম সিংড়া উপজেলার হুলহুলিয়ায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। পরে স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদ, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলহুলিয়া ক্বওমী মাদ্রাসা, বাজার সমিতি, ডায়মন্ড সমিতি, দরিদ্র তহবিল সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ প্রমুখ।

    ফাহমিদা কাদেরের বাবা আব্দুল কাদের তালুকদার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। স্বামী মকবুল আহসান টিটো সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহমিদা বাবার অনুপ্রেরণায় বিচারিক জীবন বেছে নেন। ৩২ বছর ধরে দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন। সফলতার সিঁড়ি বেয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গতবছর।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

    তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৭ব্যক্তিকে সাড়ে ৪হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাইওয়ের থানার সহযোগিতায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া-প গড় মহাসড়কের পিকনিক কর্ণার সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    জানা যায়, সড়কে আইন মেনে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়ক দূর্ঘটনা রোধে এই সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক সাত ব্যক্তিকে ৪ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
    এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
    এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান কে নবম বিসিএস ফোরামের পক্ষ হতে  সম্মাননা প্রদান

    লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান কে নবম বিসিএস ফোরামের পক্ষ হতে সম্মাননা প্রদান

    পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

    বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের গুরুত্বপূর্ণ অবদান রাখায় লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব আইউব আলী ফাহিম কে বিশেষ সম্মাননায় ভূষিত করলো নবম বিসিএস ব্যাচ ফোরাম।

    আজ শুক্রবার গাজীপুর জেলার পূবাইলে অবস্থিত আপন ভুবন পিকনিক ও শুটিং স্পটে নবম বিসিএস বেস্ট ফোরাম কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

    এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া কাস্টমস এর সিনিয়র কমিশনার ড. মতিউর রহমান. জিএমপির কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ নবম বিসিএস থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োজিত সচিবগন এবং কর্মকর্তাগণ।

    অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল মাটি কমিউনিকেশন লিমিটেড ও টাইটেল স্পন্সারে লতা হারবাল বিডি লিমিটেড।

  • পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে অসহায় শীতার্তদের পাশে মহালছড়ি জোন

    পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে অসহায় শীতার্তদের পাশে মহালছড়ি জোন

    (রিপন ওঝা, মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ী অঞ্চল ঠান্ডাছড়ির শীতার্তদের মাঝে আজ ২৭জানুয়ারি সকালে বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন কর্তৃক দূর্গম গ্রামবাসীদের মাঝে অক্লান্ত পরিশ্রম করে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    মাহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন শান্তি- সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ও ভবিষ্যতেও একইভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে। মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় কার্বারীসহ জনগণ সাগত জানান।

  • বরগুনার তালতলী প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা শিহাবের মতবিনিময় সভা

    বরগুনার তালতলী প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতা শিহাবের মতবিনিময় সভা

    মংচিন থান বরগুনা প্রতিনিধি॥
    বরগুনার তালতলী প্রেসক্লাবে শুক্রবার আওয়ামী লীগ নেতা শিল্পপতি এস এম মশিউর রহমান শিহাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। প্রেসক্লাব সভাপতি আব্দুল মোতালিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ, জসিম উদ্দিন, সহ-সভাপতি মংচিন থান, হারুন অর রশিদ ও আবু বকর সিদ্দিক প্রমুখ।
    মশিউর রহমান শিহাব বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকায় কাজ করে যাচ্ছি। শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে পারলে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • মসিকের ৩০ কিলোমিটার রাস্তায় সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র টিটু

    মসিকের ৩০ কিলোমিটার রাস্তায় সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র টিটু

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    শুক্রবার (২৭জানুয়ারী) সন্ধ্যায় নগরীর ৪, ২৮ ও ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ উদ্বোধন করেন মেয়র। এ সময় ময়মনসিংহ জিলা স্কুল মোড় থেকে গোয়াইলকান্দী হাইস্কুল হয়ে বিশ্বরোড, গন্ড্রপা রোড, বাদেকল্পা রোড, নাসিমা নার্সিং থেকে মার্কাস মসজিদ এবং এ ওয়ার্ডসমূহের অভ্যন্তরীণ সড়কসমূহে পোলসহ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র।

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনের ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় সিটির ১৮৯ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হচ্ছে, যার ১৭৬ কিলোমিটার সড়কে ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে।

    উদ্বোধনকালে প্যানেল মেয়র মোঃ মাহবুবুর রহমান দুলাল, ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ও মো: কাইসার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, শাম্মী আক্তার মিতু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • রওশন এরশাদের নেতৃত্বে যে কোনো দূযোর্গে আমরা আপনাদের আছি এবং থাকবো- ময়মনসিংহে জাপা নেতা হারুন

    রওশন এরশাদের নেতৃত্বে যে কোনো দূযোর্গে আমরা আপনাদের আছি এবং থাকবো- ময়মনসিংহে জাপা নেতা হারুন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন বলেছেন- ময়মনসিংহের কৃতি সন্তান, মহিয়সী নারী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টি সব সময় দেশের মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। যেহেতু শীতের তীব্রতা বেশি তাই ময়মনসিংহ সদর এলাকার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষগুলো শীতের সময় ভীষন কষ্টে থাকে। তাদের কথা চিন্তা করেই ময়মনসিংহ সদরের ১১টি ইউনিয়ন ও ১টি সিটি করপোরেশন এলাকায় শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বেগম রওশন এরশাদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতার্ত মানুষের মাঝে রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টির এই কম্বল বিতরন অব্যাহত থাকবে।

    শুক্রবার (২৭জানুয়ারী) সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় সদর উপজেলা জাতীয়পার্টির যুগ্ন আহবায়ক ওঅষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সদর উপজেলার যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ, ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক লিটন চিশতী, ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মুসা সরকার, ইউনিয়ন জাতীয় তরুণ পার্টির যুগ্ন আহবায়ক রোমান মিয়া সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
    উপস্থিত ছিলেন।

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগ, সংকট মুহুর্তে মানুষের পাশে রয়েছেন , ঠিক একইভাবে তারই সহধর্মিণী আমাদের ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপি করোনা সংকটসহ যেকোন দুর্যোগে পাশে থাকেন। তাই বরাবরের মতো চলমান শীতে সদরের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলা ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি বলেন- বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে যে কোনো দূযোর্গ মোকাবিলা করতে আমরা আপনাদের আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি সকলের কাছে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির জন্য দোয়া প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।