Author: desk

  • গোপালগঞ্জে পিতার সন্ধানের দাবিতে পরিবারে সংবাদ সম্মেলন

    গোপালগঞ্জে পিতার সন্ধানের দাবিতে পরিবারে সংবাদ সম্মেলন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ৫ দিন ধরে নিখোঁজ পিতা নির্ভসা বৈরাগীর সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজের ছেলে পিংকু বৈরাগী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ জানুয়ারি বিকালে মাছ ধরতে চান্দার বিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার বাবা নির্ভসা বৈরাগী। একই এলাকার মিনি বৈরাগীর সাথে মাছ ধরতে তিনি বিলে যান। পরে তিনি মিনি বৈরাগীর কাছে মাছ ধরার সরঞ্জাম ও মোবাইল থেকে বড়শী পাততে বিলের অন্য দিকে যান। এরপর আর ওই রাতে তিনি বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে তার সন্ধান না পেয়ে মুকসুদপুর থানা একটি সাধারণ ডায়েরি করেন।

    তিনি আরো বলেন, খোঁজাখুঁজির এক পর্যাযে একই গ্রামের অরুন দাসের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পা দেয়ার এবং জমিতে পড়ে যাওয়ার চিহৃ পাওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে মিমাংসা করার জন্য অরুন দাস ও স্থানীয় মেম্বার বকুল তালুকদার প্রস্তাব দেয় হয়। এ বিষয়ের অডিও রেকডিং পুলিশের কাছে দিলেও এখন পর্যন্ত অরুন দাসকে আটক করতে পারেনি পুলিশ।

    তিনি আরো বলেন, আমাদের ধারনা আমরা বাবার মরদেহ গুম করা হয়েছে। আমরা অরুন দাসকে গ্রেফতার করাসহ আমার বাবাকে জীবিত অথবা মৃত ফেরত চাই। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

    এ সংবাদ সম্মেলনে নিখোজের মেয়ে রীতা বৈরাগী, মালা বৈরাগী, মিলি বৈরাগী, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রকিম বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে মিনি বৈরাগী বলেন, নির্ভসা বৈরাগী মাছ ধরতে আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। আমরা দুজনে মাছ ধরতে গেলে তেনি অন্য দিকে বড়শী পাততে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তিনি তার মোবাইল ফোনসহ হাড়ি আমার কাছ রেখে যান। এর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আমরা চাই নির্ভসা বৈরাগীকে দ্রুত খুঁজে বের করা হোক।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, মুকসুদপুর উপজেলার কলিগ্রামের নির্ভসা বৈরাগী নিখোঁজ হবার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আমরা নির্ভসা বৈরাগীকে খঁজে বের করতে কাজ করছি। তবে তিনি বেঁচে আছেন না কি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি।

    তিনি আরো বলেন, নির্ভসা বৈরাগী মাছ ধরতে বিলে গিয়েছিলেন। তিনি বিলের মধ্যে পড়ে যেতেও পারে। তবে অরুন দাস ও স্থানীয় মেম্বার বকুল তালুকদার মিমাংসার জন্য প্রস্তাব দিয়েছে সেটা আমরা জেনেছি। অরুন দাস পলাতক রয়েছে। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা গেলে এর রহস্য জানা যাবে। #

  • পঞ্চগড় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জন গ্রেফতার

    পঞ্চগড় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জন গ্রেফতার

    বাবুল হোসেন পঞ্চগড় ;
    পুলিশ সুপার, পঞ্চগড় সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘন্টায় পঞ্চগড় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে-

    জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন
    সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন
    নিয়মিত অন্যান্য মামলায় ০১জন
    পূর্বের মামলায় ০১ জন
    নিয়মিত মাদক মামলায় ০১ জন (০২ কেজি গাঁজা সহ)
    ফৌঃ কাঃ বিঃ ৩৪ ধারায় ০১জন
    ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০২জন

    সহ মোট ১৩ জনকে গ্রেফতার, মাদক দ্রব্য ০২ কেজি গাঁজা উদ্ধার সহ জেলায় মোট ১৪টি ওয়ারেন্ট খারিজ করা হয়।

    পঞ্চগড় জেলা পুলিশের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-মদ্যপানে একজনের মৃত্যু-থানায় মামলা

    আশুলিয়ায় মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি-মদ্যপানে একজনের মৃত্যু-থানায় মামলা

    ক্রাইম রিপোর্টঃ ঢাকার আশুরিয়ায় মাদক সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা ইন্টারনেট ব্যবসায়ী মোঃ তাজিবুল মীর (৩১) মদ্যপান করানোর কারণে মৃত্যুবরণ করেছেন। ৬-৭ জন ভাই বন্ধু পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য মাদক সেবন করানোর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া মামলা নং ৩৯/৩৯। তারিখ: ১৮/০১/২০২৩ইং।
    উক্ত মামলার আসামীরা হলেন, আশুলিয়ার জামগড়ার মীর বাড়ির মোঃ তমিজ উদ্দিন মীরের ছেলে ১নং আসামী মোঃ সুমন মীর (৩০), ২নং আসামী মোঃ হিরা মিয়া (৩০), ৩নং আসামী মোঃ শামীম (৩০), ৪নং আসামী মোঃ সুমন মিয়া (২৮)। ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, গত (৬ জানুয়ারি ২০২৩ইং) সন্ধ্যায় উল্লেখ্য ব্যক্তিদের যোগসাজসে ৬-৭জন নেশাজাতীয় দ্রব্য সেবন করেন, এসময় তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর ভিকটিম তাজিবুল মীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় ২১দিন। তারপর তাকে মৃত্যু ঘোষণা করেন ডাক্তার।
    তথ্যসূত্র-এদিকে আশুলিয়ার ভাদাইল ও জামগড়া এলাকার সাধারণ মানুষ মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। কিশোর গ্যাং, চঁদাবাজদের লিডার কর্তৃক সংবাদ কর্মীসহ অনেকেই হামলা মামলার শিকার হয়েছেন বলে অনেকেই জানান। ভাদাইল ও জামগড়ার মধ্যে রূপায়ন আবাসন-১ এর মাঠসহ আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, এমনকি খুন, ধর্ষণের মতো ঘটনা প্রায়ই ঘটছে, এ যেন ক্রাইম জোন এলাকায় পরিণত হয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। এসব অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দেয়া হয় এবং অনেকের উপর হামলা মামলা করার অভিযোগ রয়েছে।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মীর বাড়ির মৃত সফুর উদ্দিন মীরের ছেলে মোঃ ওয়াহিদ মীর (৬০), ভিকটিম তাজিবুল মীরের বাবা বাদী হয়ে উক্ত ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, আশুলিয়া থানাধীন ভাদাইল সাকিনস্থ ৪নং বিবাদীর অফিসের ভিতর, ভাদাইল, ধামসোনা, আশুলিয়া, ঢাকা। এ ঘটনা ও সময় ০৬ জানুয়ারি ২০২৩, সন্ধ্যা অনুমান ৬টা ৩০ মিনিটের দিকে। সূত্র জানায়, ইন্টারনেট ব্যবসা নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ভাই বন্ধু ব্যবসায়ীদের সাথে তাজিবুল মীরের মিটিং হয়েছে, মিটিং শেষে পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য সেবন করেন ৬-৭জন, অন্য কারো সমস্যা না হলেও তাজিবুল মীরের মরণ যাত্রা হয়েছে।
    উক্ত ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে সুমন মিয়াকে তার অফিসে পাওয়া যায়নি, সুমন মিয়ার বাবা মোঃ ইদ্রিস আলী বলেন, এই ঘটনার পর থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকবার ছেলের সাথে কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছিনা। এদিকে ভিকটিম তাজিবুল মীরের খালাতো ভাই মোঃ রনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি রনি’র অফিসে গিয়ে সুমন মীর, হিরা মিয়া, শামীম, সুমন মিয়াসহ ৬-৭জনকে পেয়েছি, সেখানে দুইটি বিদেশী মদের বোতল দেখতে পেয়েছি, সেই দুই বোতলের মধ্যে এক বোতল পুরো খালি ছিলো আর এক বোতলের অর্ধেকটা ছিলো, তাজিবুল মীর ভাইয়ের চোখ দিয়ে কিছু দেখতে পারছিলো না এমন কথা বলছিলো, অনেকেই বলছেন বিষয়টি রহস্যজনক।
    এ মামলার বাদী মোঃ ওয়াহিদ মীর বলেন, আমার বড় ছেলে তাজিবুল মীরকে যারা মদ্যপান করিয়েছে তাদের কাউকেই আমি দেখিনি কিন্তু আমার ছেলের খালাতো ভাই রনি যাদেরকে চিনতে পেরেছে তাদের বিরুদ্ধে আমি আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি, এদিকে আমার ছেলে মৃত্যুর মুখে আর আমার ছেলের ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করে প্রায় ৪০টি সংযোগ কেটেছে স্থানীয় ব্যবসায়ী মোর্শেদ ভুঁইয়ার ছেলে মোঃ মারুফ আলী ভুঁইয়া (২৬)। তিনি আরও বলেন, আমাদের পরিবারের সাথে কারো কোনো বিবাদ নেই, শুধু ছেলেটা নেটের ব্যবসা করে, আমার জীবনে অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার তাজিবুল মীরের ১১ বছরের একটি মেয়ে ও এক বছরের একটি অবুঝ ছেলে রয়েছে, আমার ছেলের মৃত্যুর কারণ কি? এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি মামলা করেছি, পুলিশ প্রশাসন ও র‌্যাবের কাছে আবেদন, এ ব্যাপারে তদন্তের মাধ্যমে দোষীদের আটক করাসহ তাদের কঠিন শাস্তিসহ সঠিক বিচার চাই। এদিকে নিহত তাজিবুল মীরের বাবা উক্ত ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন, একদিকে ছেলের লাশ, অন্যদিকে বিভিন্ন মহলে তার মৃত ছেলের লাশ নিয়ে রাজনীতি চলছে বলে অনেকেই জানান।
    আশুলিয়া থানার (এসআই) নোমান ছিদ্দিক বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল (মধ্যপাড়া) এলাকার ইন্টারনেট ব্যবসায়ী মোঃ সুমন মিয়া’র অফিসে গত ৬ জানুয়ারি ২০২৩ইং তারিখে তাজিবুল মীর নামের এক যুবককে পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য সেবন করানোর অপরাধে আশুলিয়া থানায় ভিকটিমের বাবা ওয়াহিদ মীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, এই মামলা তদন্ত চলমান এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে এই পুলিশ অফিসার জানান। উক্ত ঘটনার ২২দিন পর শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাজিবুল মীরকে মৃত ঘোষণা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তাজিবুল মীরের লাশ তার বাড়িতে আনতে পারেনি ভুক্তভোগী পরিবার। সেই সাথে উক্ত মামলা থেকে আসামীদের নাম পরিবর্তন করার চেষ্টা অব্যাহত আছে একটি মহল। আশুলিয়া থানা পুলিশ উক্ত মামলার ১১ দিনেও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। অনেকেরই প্রশ্ন ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পাবেতো?।

  • পঞ্চগড়ে চুরি হওয়া অটো রিক্সা বুড়িপাড়া থেকে   উদ্ধার করল পুলিশ

    পঞ্চগড়ে চুরি হওয়া অটো রিক্সা বুড়িপাড়া থেকে উদ্ধার করল পুলিশ

    বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পুলিশ সুপার, পঞ্চগড় সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানা আবদুল লতিফ তত্ত্বাবধানে এসআই /(নিঃ)ফরহাদ হোসেনের এসআই /(নিঃ) সাহিদুর রহমান, এসআই /(নিঃ) শামসুজ্জোহা সরকার, এসআই /(নিঃ) আব্দুল হানিফ, এসআই /(নিঃ) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর থানার মামলা নং-৩৪ তারিখ-২৭/০১/২০২৩ খ্রি: ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ এর চুরি হওয়া অটো রিক্সাটি জগদল বাজারস্থ এলাকা হইতে আসামী মো: মারুফ হাসান (২৫), পিতা-মৃত হায়দার আলী, সাং-বুড়িপাড়া,জগদল, থানা ও জেলা-পঞ্চগড় এর হেফাজত হইতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সত্যতা স্বীকার করে এবং আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

    জবানবন্দি শেষে আদালতের আদেশে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাদীকে তার চুরি হওয়া অটো রিক্সাটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

    অটোরিক্সাটি ফিরে পেয়ে বাদী খুশি হয়ে পঞ্চগড় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও ত্যাগী নেতা কর্মী হওয়া এতো সহজ নয়

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও ত্যাগী নেতা কর্মী হওয়া এতো সহজ নয়

    হেলাল শেখঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও ত্যাগী নেতা বা কর্মী হওয়া এতো সহজ নয়। বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হলে অনেক বেশি বই পড়তে হবে। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন-১৫ আগস্ট মৃত্যু বার্ষিকী। শক্রমুক্ত হোক দেশ স্বাধীনতা সে আমার-স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা যুদ্ধে প্রিয় মানুষগুলোর রক্তে কেনা অমূল্য ফসল লাল সবুজের পতাকা। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। বাংলাদেশের স্থপ্রতি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ ও দেশের জন্য মরতে পারি প্রয়োজনে মহারণ, তবুও শক্রমুক্ত হোক বাংলাদেশ থেকে, এই কথাগুলো আমরা ভুলতে পারি না, যা শেখ মুজিবুর রহমান বলেছিলেন তা এখন ইতিহাস।
    ১৯৭১ সালে স্বাধীনতার পতাকা বুকে নিয়ে ঐক্যে সেদিন গোটা দেশ, একটি কথা একটি আশা শক্রমুক্ত হবে বাংলাদেশ। লাখো মায়ের আহাজারি, স্বাধীনতা তোমার লাগি ঝড়ছে পাহাড় পরিমাণ রক্ত, কত অশ্রুবারি হয়েছে বাংলার মানুষের। লক্ষ প্রাণের বিনিময়ে গড়লো যারা নতুন দেশ, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের রক্তে আজ এই বাংলাদেশ স্বাধীন। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। দেশ ও জাতির স্বার্থে যারা কাজ করেছেন, যারা স্বাধীনতার জন্য হাসি মুখে জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা রাজনৈতিক ফায়দা নিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে যারা অপমান করে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, বর্তমানে বাংলাদেশে নেতার অভাব নেই কিন্তু প্রকৃত ত্যাগী নেতা ও ভালো কর্মীর অভাব।
    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই নেতা ও সাংবাদিক বনে গেছেন, তারা বেশিরভাগ ব্যক্তি যা পায় তাই খায়, তারা দলের কিছু শীর্ষ নেতা ও কিছু পুলিশ অফিসারের সাথে ছবি তুলে সেই ছবি দেখিয়ে ফায়দা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে বিভিন্ন ফায়দা নিতে যারা চেষ্টা করছে, সঠিকভাবে তাদেরকে শনাক্ত করাসহ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকেই। সবখানে সিন্ডিকেট করে কোটি কোটি টাকার অবৈধ কারবার করছে কিছু নেতা ও জনপ্রতিনিধি-এতে জটিলতা সৃষ্টি করেছে তারা। কিছু প্রভাবশালীরা অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে কিছু শীর্ষ পর্যায়ের নেতা ও ব্যক্তিদের নাম ব্যবহার করে ফায়দা লুটছে। তাদের মুখে বঙ্গবন্ধুর নাম মানায় না, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বা প্রকৃত কর্মী হওয়া সহজ বিষয় না। শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদের বাংলার মাটিতে কঠিন শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
    মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্যদিয়ে জাতীয় দিবসগুলো পালন করে আসছেন জাতি। সবাইকে বাংলাদেশের ইতিহাস জানা দরকার। বাংলাদেশের নাম লেখা হতো না, লাল সবুজের পতাকা উঁড়তো না, যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই দেশ স্বাধীন না হইতো। ইতিহাস পড়–ন, দেশ ও জাতির সম্পর্কে সবকিছু জানুন, শেখ মুজিবুর রহমানের কেমন নীতি ছিলো, কেমন মানুষ ছিলেন তিনি। কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে? ইতিহাস বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়, ২মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক হিসেবে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
    বিশেষ করে ২৪তম বিসিএস ২০০৩ সালের ১২২ পাতায় কম্পিউটার বিসিএস প্রিলিমিনারী গাইডের সুত্র: বাংলাদেশের মোট জমির পরিমাণ ৩কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর। বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ প্রায় ২৫ একর (২৫শতাংশ)। বাংলাদেশের মোট শ্রমশক্তির কতভাগ লোক কৃষি কাজে নিয়োজিত, তা আমরা অনেকেই জানিনা। তথ্যমতে প্রায় ৬৬ভাগ মানুষ কৃষি কাজ করেন, কিন্তু আবাদী জমিতে বাড়ি ঘর ইটভাটা ও কল কারখানা হওয়ায় এখন ফসলি জমি কমে যাচ্ছে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮০ সালে। এরপর ২০০২ সালে ৪র্থ কৃষি শুমারি হয় এরপর ২০২২ সালে। কৃষি জমি ও কৃষকের উন্নয়নের জন্য ২০০০ সাল পর্যন্ত মহাপরিকল্পনা নেয়া হয় কিন্তু দেশের রাস্তা-ঘাট, ব্রীজ বা সেতু নির্মাণ করছে সরকার-এতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, এতে যোগাযোগব্যবস্থা উন্নত হচ্ছে, শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। তথ্যমতে কয়েক বছর আগেও বাংলাদেশে জনসংখ্যা ছিলো মাত্র ৭ কোটি, যা বর্তমান ২০২২-২৩ইং সালে প্রায় ১৮ কোটির মতো। মানুষের খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা সঠিকভাবে চলেছে।
    বর্তমানে উন্নয়নমুখী সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন, এরইজন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। লিখতে গিয়ে থামতে মন চায় না, শেখ মুজিবুর রহমান তোমাকে আমরা ভুলিনি আর কোনদিন ভুলবো না। সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিক সংগঠনসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ বাঙ্গালি জাতি জাতীয় শোক দিবস ও বিজয় দিবস পালন করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জানা যাবে কারা প্রকৃত ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও প্রকৃত ত্যাগী নেতা কর্মী। কারা নৌকা মার্কার বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন। আর মাত্র কয়েকদিন পর ২১ ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি তা ভুলিতে পারি। তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা আপনাকে ভুলিনি আর ভুলবো না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামীলীগ।

  • সন্দ্বীপে মসজিদে চুরি মামলায় গ্রেফতার ২ জন

    সন্দ্বীপে মসজিদে চুরি মামলায় গ্রেফতার ২ জন

    বিশেষ প্রতিনিধিঃ

    সন্দ্বীপের রহমতপুরে একটি মসজিদে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার দুই আসামি হলেন- মো. ছাইমুন ও মো. আরিফ(৩৫)

    অভিযানে তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩৫৩৮টাকা উদ্ধার করা হয়।

    শনিবার দিবাগত রাতে (২৯ জানুয়ারি) সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি টিম এদের গ্রেফতার করে।

    সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, সন্দ্বীপ থানাধীন রহমতপুরের একটি মসজিদে চুরির ঘটনায় থানায় ভুক্তভোগীর দায়ের করা একটি মামলার সূত্রে তাদের গ্রেফতার করা হয়।

    আমাদের অভিযান চলমান রয়েছে।
    গ্রেফতারকৃত ছাইমুন স্থানীয় মুছাপুর ২ওয়ার্ডের মাহফুজুর রহমানের ছেলে আর আরিফ রহমতপুর ৯নং ওয়ার্ডের সালাউদ্দিনের ছেলে।

    প্রসঙ্গত,গত ২৮ডিসেম্বর থেকে সন্দ্বীপে চুরি বেড়ে যায়।এবিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করে স্মারকলিপি দেয় সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

  • ক্ষেতলাল উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

    ক্ষেতলাল উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    ২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় এলাকার সূর্যবান মহল্লায় উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাছুদ আঞ্জুমান। সম্মেলনের উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ক্ষেতলাল পৌর বিএনপির আহবায়ক প্রভাষক আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। সম্মেলনে খালেদুল মাছুদ আঞ্জুমানকে সভাপতি ও আবু বক্কর ছিদ্দিককে সাধারণ সম্পাদক ও মেহেদী আশিক পার্থকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। সম্মেলন উপস্থাপনায় ছিলেন, প্রভাষক নাফিউল হাদী মিঠু। সম্মেলনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, কাউন্সিলার ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

  • রিজভী রোইজ এর কথা ও সুরে আজ মুক্তি পাচ্ছে ‘তোকে বেশি ভালোবাসি’

    রিজভী রোইজ এর কথা ও সুরে আজ মুক্তি পাচ্ছে ‘তোকে বেশি ভালোবাসি’

    এইচ,এম রাজিব

    বাংলাদেশের জনপ্রিয় ও বহুল আলোচিত মিডিয়া’সুর-ধ্বনি মিউজিক এর ব্যানারে আজ মুক্তি পাচ্ছে ‘তোকে বেশি ভালোবাসি’

    রিজভী রোজ এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন পরিচিত মুখ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কন্ঠশিল্পী মায়া মনি ও তার সুরেলা কণ্ঠের সাথে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় তরুণ প্রজন্মের গীতিকার রিজভী রোইজ । গানটির মিউজিক কম্পোজ করেছেন এইচ,আর লিটন ।
    গানটি নিয়ে গীতিকার ও শিল্পী
    রিজভী রোইজ বলেন, গানের কথা ও সুর আমাদের বিমোহিত করেছে তাই আমরাও আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সকলের হৃদয়ে দোলা দিবে। আমাদের সবগুলো কাজের ভেতর এটা একটা অন্যতম কাজ। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশনে এ গানের চিত্র ধারণ করা হয়েছে।

  • মুন্সীগঞ্জে শিক্ষক ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

    মুন্সীগঞ্জে শিক্ষক ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    শিক্ষক এবং সাংবাদিক দু’জনই সমাজের দুটি বিশিষ্ট পদে আসিন আছে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। দু’পদেরই সমাজের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়। একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। অপর জন সাংবাদিক সমাজের আনাচে-কানাচে ঘটে যাওয়া ঘটনাগুলো জনগনের মাঝে তুলে ধরে নিজেরা প্ররিশ্রম করে। দু’জনেরই এই প্ররিশ্রমের ফাঁকে কিছুটা বিশ্রাম ও আনন্দ আয়োজনের প্রয়োজন। এ কথাটি মাথায় রেখেই মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।

    মুন্সীগঞ্জ জেলার লে. কর্ণেল মতিউর রহমান স্টেডিয়ামে ২৮শে জানুয়ারি ২০২৩ ইং তারিখে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বনাম মুন্সীগঞ্জ রিপোটার্স ইউনিটি ও মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আজ বিকেল ৩ টায় এই খেলা অনুষ্ঠিত হয়।

    প্রথমার্ধে সাংবাদিক দল শিক্ষক দলের জালে বল ঢুকিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে আর কোনো গোলের স্বাদ পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধে শিক্ষক সমাজ সাংবাদিকদের জালে গোল ঢুকিয়ে ১-১ গোলে খেলা পূনরায় সমতায় ফিরিয়ে আনে। ৩০+৩০ মিনিটের খেলায় কোনো গোলার দেখা পায়নি দু’দল। খেলা শেষে ১-১ গোলে ড্র করে দু’দল মাঠ ছাড়ে।

    উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকার কথা ছিল মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ বিপ্লব কিন্তু অসুস্থতার জন্য উপস্থিত না থাকার কারনে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের হাতে ট্রফি তুলে দেন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুঃ আবু সাঈদ সোহান, বাংলাদেশ বেতারের সাংবাদিক প্রধান নজরুল হাসান ছোটন এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের সাব ইন্সপেক্টর আরিফুর রহমান, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ‌লিটন মাহমুদ । রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি হোসনে হাসানুল কবির, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম হীরা, কার্যকরী প্রধান এম এম রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মোঃ জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ তানজিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসীমউদ্দিন, মান উন্নয়ন সম্পাদক সাজ্জাদ হোসেন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ জসীম, দপ্তর সম্পাদক মোঃ হাসানুজ্জামান সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রধান ও সহকারী শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

  • মতিঝিল থানা ছাত্রলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মতিঝিল থানা ছাত্রলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ রাসেল সরকার//
    অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজধানীর মতিঝিল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম এ মোতালেব হোসেন। সম্প্রতি এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর নির্দেশে এবং মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পক্ষ থেকে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদ হাসানসহ থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    ছাত্রলীগ নেতা এস এম মোতালেব হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে আমরা সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আগামী দিনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।