Author: desk

  • নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকে : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। তদের (বিএনপি) নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না। তাহলে খালেদার নৌকার ওপর এত রাগ কেন?

    রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

    শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। এই রাজশাহীর কী অবস্থা ছিল? আপনারা একবার চিন্তা করে দেখেন। সেই ২০০১ সালের কথা চিন্তা করেন। তখন বিএনপি-জামায়াত ক্ষমতায়। প্রতিদিন এখানে খুন-হত্যা-জঙ্গিবাদ-সন্ত্রাস-নারী ধর্ষণের রাজত্ব ছিল। এই রাজশাহীতে ফাহিমা-মহিমা-রাজুফার ওপর কীভাবে পাশবিক নির্যাতন করেছে বিএনপি-জামায়াত জোট। একটা বাচ্চা মেয়েকে গ্যাং রেপ করা হলো, কারণ তাদের বাবা-মা নৌকায় ভোট দিয়েছিল। নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে তদের নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল পদন্নোতি পেত না। তাহলে খালেদার নৌকার ওপর এত রাগ কেন? তিনি বলেন, এটা তারা ভুলে যায়। আজ খাদ্যে নিশ্চয়তা পাচ্ছে, পরনের কাপড় পাচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি বাড়ির কাছে, যাতে মা-বোন হেঁটে গিয়ে চিকিৎসা করাতে পারে। বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দেয়া হচ্ছে। রাজশাহীতে পানির অভাব। এই পানির অভাব দূর করতে রাজশাহীতে ওয়াসা ভবন নির্মাণ করা হচ্ছে।

    জনসভায় ভাষণের আগে প্রধানমন্ত্রী ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে রাজশাহীর সারদায় বেলা সাড়ে ১১টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। একই সময়ে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করে তাদের উদ্দেশে বক্তব্য দেন।

    দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী রাজশাহী এসেছেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন মাদ্রাসা মাঠে। এরই মধ্যে কানায় কানায় ভরে উঠেছে মাদ্রাসা মাঠ।

    ভোর থেকেই দলে দলে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিভিন্ন স্লোগান ও ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন। কেউ কেউ নৌকার প্রতীক নিয়ে এসেছেন। রং-বেরংয়ের টিশার্ট ক্যাপে রাজশাহীর রাস্তা হয়ে ওঠেছে রঙিন ও জাঁকজমকপূর্ণ।
    জনসভায় এসে আখের রসে তৃষ্ণা মেটাচ্ছে নেতাকর্মীরা নৌকায় ভোট চেয়ে ওয়াদা করালেন
    ‘২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’
    ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছে পুলিশ সংগীত-নৃত্যে জনসভার মাঠে ও বাইরে আনন্দের জোয়ার
    তিন ঘন্টা আগেই প্রধানমন্ত্রীর জনসভার মাঠ পরিপূর্ণ কড়া নিরাপত্তা আর তল্লাশীর মধ্য দিয়ে সরব হচ্ছে সভাস্থল রঙ্গিন পোষাকে জনসভায় আসছে নেতাকর্মীরা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে।
    প্রধানমন্ত্রীর কাছে অর্থনৈতিক অঞ্চল, কৃষি ও আইটি বিশ্ববিদ্যালয় চান রাজশাহীবাসী বিএনপির সঙ্গে আমরা খেলে জিততে চাই :তথ্যমন্ত্রী

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ১৭ বছর পর লাশ হয়ে ফিরলেন অভিমানী বুলবুল মায়ের কবের পাশেই শায়িত হলেন

    ১৭ বছর পর লাশ হয়ে ফিরলেন অভিমানী বুলবুল মায়ের কবের পাশেই শায়িত হলেন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর আতাউর রহমান বুলবুল (৫০) এর সন্ধান পেয়েছে তার পরিবারের লোকজন। তবে জীবিত নয় মৃত অবস্থায়। সে মানসিক ভারসাম্যহীন হয়ে ফেনী শহরে বসবাস করত। নিখোঁজ বুলবুল ক্ষেতলাল উপজেলার গাংগাইরের আবদুস সাত্তার মাস্টারের ছেলে।
    বুলবুলের ভাই রেজাউল করিম রিপন জানিয়েছে, বুলবুল ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর মানসিক সমস্যাগ্রস্থ হয়ে পড়ে। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর হঠাৎ বুলবুল নিখোঁজ হয়। প্রায় ১০ বছর পর আমরা বুলবুল ফেনীতে থাকার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে আসতে যাই। কিন্তু তাকে অনেক জোরজবরদস্তি করেও আনতে পারিনি। এরপর থেকে যাতায়াতের দূরত্বের কারণে বছরের পর বছর তার খবরাখবর আমরা আর পাইনি। ফেনী সদরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র বুলবুলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তার খবর পাই। ফেনী জেনারেল হাসপাতালে অজ্ঞাত নামা হিসেবে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সে মারা যায়। শনিবার সেখান থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসি।
    স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র এর সাধারণ সম্পাদক সোহেল মোবাইল ফোনে জানায়, দীর্ঘ ১৬ বছর ফেনী শহরে তার চলাফেরা হলেও কখনও কোনো ব্যক্তিকে বিরক্ত করেননি বুলবুল। নিজের মতো করেই থাকতেন। রাস্তা-ঘাট, রেলপথ, বাসস্ট্যান্ডসহ ফেনী শহরের সব জায়গায় ছিল বুলবুলের পদচারণা খাওয়া-দাওয়ায় অনাগ্রহী এ ব্যক্তির সাথে দেখা হয়নি এমন ব্যক্তি ফেনীর বাসিন্দাদের মাঝে খুঁজে পাওয়া যাবে না। ফেনীর লোকজন তাকে বিভিন্ন ছদ্য নামে ডাকত কেউ বলতেন ফেনীর মেয়র, কেউ বলতেন ফেনীর রাষ্ট্রপতি। বুলবুল বেশ কিছু দিন ফেনী জেনারেল হাসপাতালে অজ্ঞাত হিসেবে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে মারা যান।
    বুলবুলের ছোট ভাই লেবু মেম্বার জানান, শনিবারে ফেনী থেকে তার লাশ নিয়ে এসে আজ রবিবার বেলা ১১ টায় আমাদের গাংগাইর গ্রামের পারিবারিক কবরস্থানে মা,বাবার কবরের পাঁশেই দাফন করা হয়েছে।

  • তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী লাইজু গ্রেফতার

    তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী লাইজু গ্রেফতার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী মোছাঃ লাইজু খাতুন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ১৪ টি পুড়িয়ায় ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জিগারতল এলাকার পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ উত্তর দিকে বাচ্চু বাবুর ধান ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক লাইজু তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকার নূর হোসেনের স্ত্রী।

    এস আই তোহাকুল ইসলাম জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকজান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী লাইজুকে আটক করেছি। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

    এলাকাবাসি জানায়, গ্রেফতারকৃত লাইজু খাতুন এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিল। সে কখনো রাস্তায় , কখনো দোলায় , কখনো বাজারে গিয়ে মাদক বিক্রি করে আসছিল দীর্ঘদিন। তার বেশিরভাগ ক্রেতাই নতুন ও পুরাতন চৌপথি, কেল্লাবারি , বেলতলী, মেডিকেল মোড়, ইকরচালী থেকে আসত । অভিনব কায়দায় বিভিন্ন দোলার-ডাঙ্গার ধান ক্ষেতেও খদ্দের ডেকে মাাদক সরবরাহ করত।

    তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক লাইজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরাে টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

  • বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট কমিটিকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন

    স্টাফ রিপোর্টার :বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ হলরুমে সংগঠনের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে একাত্তর টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তিকে সভাপতি ও যমুনা টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতভাবে ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।

    আগামী দুই বছরের জন্য বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত এই কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি ডিবিসি নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক আরটিভির এস এম সামছুর রহমান।
    নির্বাহী কমিটির সদস্যরা হলেন-বিটিভির নীহার রঞ্জন সাহা, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, নিউজ ২৪ টিভির শেখ আহসানুল করিম এবং সময় টিভির আলী আকবর টুটুল।

    এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী বাবু বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন গঠনতন্ত্র উপস্থাপন করলে, তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।নব নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবীর ও মহাসচিব মোস্তাফিজার রহমান বাবলু সহ সংগঠনের নেতৃবৃন্দ।
    ভাইস চেয়ারম্যান মুনসুর আহমেদ-জাতীয় দৈনিক নওরোজ (ঢাকা), কামাল হোসেন খান-সম্পাদক-কুয়াকা টানিউজ২৪.কম (ঢাকা), মোঃ মিজানুর রহমান আইএনবি নিউজ (ঢাকা), আল আমিন শাওন দৈনিক আমাদের অর্থনীতি (ঢাকা), একরামুল হক বেলাল সম্পাদক সংবাদ

    প্রতিক্ষণ, দৈনিক ভোরের ডাক (দিনাজপুর), এম. এ. সাবলু হৃদয় সম্পাদক বিডিজাহান.কম (ঢাকা), নির্মল বড়ুয়া মিলন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম (চট্টগ্রাম), বি এম রাকিব হাসান দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ, খুলনা), ও মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম- আমাদের সময় ও এশিয়ান টিভি)।
    যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক লাখোকণ্ঠ, সহকারী মহাসচিবএম এস সাগর (কুড়িগ্রাম- সংবাদ প্রতিদিন ও চ্যানেল-৯), শহিদুল হক দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(চট্টগ্রাম), আজগর আলী মানিক সিটিজি-ক্রাইম-টিভি, আশরাফ চৌধুরী দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ, সিলেট) মালেকুজ্জামান কাকা দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(যশোর), সাংগঠনিক সম্পাদক ডি এম সাইফুল্লাহ খান চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক গণতদন্ত (ঢাকা), কাজী মিজানুর রহমান আমাদের. কণ্ঠ (খুলনা), সহকারী সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী (আমাদের অর্থনীতি, দিনাজপুর), অর্থ সম্পাদক রাজু আহমেদ দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময় (খুলনা), সহকারী অর্থ সম্পাদক আব্দুম মুনিব দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(কুষ্টিয়া), দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম দৈনিক লাখোকণ্ঠ, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম দৈনিক আমাদের অর্থনীতি (সিরাজগঞ্জ), আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা- আল-মাহাদী সময়ের কণ্ঠস্বর (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক শাহীন (বাংলাদেশ টেলিভিশন), সহকারীপ্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ- আমাদের সময় (মুন্সীগঞ্জ), প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন চ্যানেল-৯, বাংলার অর্জন (নড়াইল), সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন দৈনিক আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী প্রবাল চৌধুরী আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও), পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও ও বগুড়া), মহিলা সম্পাদিকা রক্সি খান আমাদের অর্থনীতি (মাগুরা), আফরীন জাহান লীনা (পটুয়াখালী), নাজমুন নাহার নাজমা (বেনাপোল), জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, আমাদের অর্থনীতি (গাইবান্ধা), পাঠাগার সম্পাদক রাহাত হোসেন আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী পাঠাগার সম্পাদক প্রবীর মোহন্ত আমাদের অর্থনীতি, আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা আল-মাহাদী (ঢাকা), সাইফুল ইসলাম (কুমিল্লা), মানবাধিকার সম্পাদক মিজান লিটন- আমাদের অর্থনীতি (চাঁদপুর), ক্রীড়া ও সংস্কৃতি সচিব অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি), সহকারী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম আমাদের অর্থনীতি (সিরাজগঞ্জ), তথ্য ও গবেষণাসম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (পঞ্চগড়- আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য সৈয়দ মিরাজুল ইসলাম ইএনবি (গোপালগঞ্জ), শেখ শামীম আহমেদ সম্পাদক দৈনিক সংবাদ সকাল-মোহনাটিভি (ব্যুরো চীফ বরিশাল), শেখ ফরিদ আহমেদ ময়ন, দৈনিক আমাদের অর্থনীতি (সাতক্ষীরা), মো. এম নাজিম উদ্দিন আমাদের অর্থনীতি (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন আমাদের অর্থনীতি (বান্দরবান), শামছুজ্জোহা পলাশ-আমাদের অর্থনীতি (চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী আমাদের অর্থনীতি (মানিকগঞ্জ), ছানাউল্লাহ নূরী আমাদের অর্থনীতি (গাজীপুর), বুলবুল আহমেদ আমাদের অর্থনীতি (ময়মনসিংহ), মোঃ জাহিদুর রহমান তারিক (ঝিনাইদ), উজ্জ্বল রায় (নড়াইল), ফটিক ব্যানার্জী দৈনিক ইত্তেফাক (বাগেরহাট)।

  • কোস্টগার্ডের  বিশেষ অভিযান  ইয়াবা ও গাজা সহ যুবক আটক

    কোস্টগার্ডের বিশেষ অভিযান ইয়াবা ও গাজা সহ যুবক আটক

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: পাথরঘাটা কোস্টগার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারী যুবককে আটক করা হয়েছে।

    কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ আলী, এলএস, এর নেতৃত্বে ২৮ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।

    পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা একালায় এই অভিযানে অবৈধ ইয়াবা ও গাজাঁ ক্রয় বিক্রয়কালে মোঃ শাহদাত হোসেন (২৮) কে ২০২ পিস ইয়াবা এবং ৩৬০ গ্রাম গাজাঁ সহ আটক করা হয়।

    উক্ত মাদক ব্যাবসায়ী বরগুনা জেলার পাথরঘাটার কালমাঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মাল এর ছেলে।

    কোস্টগার্ড বাদী হয়ে উক্ত আসামির নামে পাথরঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আলী ।

    এবিষয়ে অফিসার ইনচার্জ পাথরঘাটা থানা শাহআলম হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ কারা যায়নি#

    অমল তালুকদার।।

  • ক্ষেতলালে জমি-জমাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর উপরে মধ্যযুগীয় বর্বর হামলা

    ক্ষেতলালে জমি-জমাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর উপরে মধ্যযুগীয় বর্বর হামলা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    সত্যকে হত্যার চেষ্টা সব সময়ই হয়। যারাই যখনই সত্যের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছে, তারা প্রত্যেকেই অসুর, প্রত্যেকেই পাশব। তবে পশুদের আগ্রাসনের পদ্ধতি সব সময় এক হয় না। সত্যকে ‘হত্যা’ করতে আগ্রহী মিথ্যার পূজারিরাও বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সময় মানবতার মানচিত্রে হানা দেয়
    জয়পুরহাট ক্ষেতলালে জমি-জমাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী মারাত্মক আহত।
    আহতরা হলেন ক্ষেতলাল উপজেলা মিনিগাড়ি গ্রামের মৃত জিয়ার প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন বুলু (৪২), তার স্ত্রী- মুনিহার বানু (২৮) আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর বসত বাড়ির পাশের জায়গা কে কেন্দ্র করে প্রতিপক্ষ সুমুন হোসেন সামীম ,(২৪) মোকছেদ আলী (৪৫) ইউনুস আলী(৫৫) , সায়মা ৫০) ফরিদা বিবি(৪০) দিলবর হোসেন (৪০) নুপুর (২২) ফিহাদ(২৩)দেলোয়ার হোসেন বুলুর সাথে জমি-জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে স্বামী দুইজনকে তাদের হাতে থাকা লাঠি ও হাসোয়া দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী এসে পরলে মরধরকারীরা পালিয়ে যায়।
    হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন তার স্ত্রী মুনিহার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি অবস্থা আশঙ্কাজনক হওয়াই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
    এ বিষয়ে প্রতিপক্ষ সুমুন হোসেন শামীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে দেলোয়ার হোসেন বুলুর স্ত্রী মুনিহার বানু বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
    ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাহুবলে ট্রাক্টর চাপায় শিশু নিহতের ঘটনায়  মামলা হলেও ধরা পড়েনি কোন আসামি

    বাহুবলে ট্রাক্টর চাপায় শিশু নিহতের ঘটনায় মামলা হলেও ধরা পড়েনি কোন আসামি

    হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কোন আসামি। পূর্ব বিরোধের জের ধরে শিশু সামিউন আহমদ (৯) কে ট্রাক্টর চাপা দিয়ে হত্যা করা হয়েছে মর্মে থানায় মামলা দায়ের করেন নিহত সামিউনের পিতা আব্দুল আহাদ। গত ১০ জানুয়ারি বেলা একটার দিকে উপজেলার হরিপাশা গ্রামে ট্রাক্টর চাপায় শিশু সামিউন নিহত হয়। সে আমিনা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

    এ ঘটনার দুইদিন পর ১২ জানুয়ারী নিহত শিশুর পিতা হত্যার অভিযোগ এনে হরিপাশা গ্রামের দরছ মিয়ার পুত্র জিলন মিয়া, ট্রাক্টর চালক হরিতলা গ্রামের আবিদ আলীর পুত্র ইব্রাহিম আলী ও ট্রাক্টর মালিক উজিরপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে নুর উদ্দিনকে আসামি করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
    (বাহুবল থানার মামলা নং-৪ তাং ০৪/৪, তাং ১২/০১/২০২৩)।

    মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, আসামি জিলন মিয়ার সাথে পানি নিষ্কাশনের বিষয় নিয়ে শিশুর পিতা আব্দুল আহাদের বিরোধ চলছে। এরই মধ্যে ১০ জানুয়ারি জিলন মিয়া জমি থেকে ট্রাক্টরযোগে বাড়িতে মাটি নেওয়ার ফলে তাদের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিবাদ করলে জিলন মিয়ার সাথে আব্দুল আহাদের তর্কবিতর্কের ঘটনা ঘটে। এর পরপরই জোরপূর্বক ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় শিশু মাদ্রাসা শিক্ষার্থী সামিউনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

    এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করে। পরে বাহুবল-নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়েরও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁও-৩ আসনে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ব্যাপক গণজোয়ার পথসভায় জনতার ঢল-উত্তাল তরঙ্গের ঢেউ

    ঠাকুরগাঁও-৩ আসনে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ব্যাপক গণজোয়ার পথসভায় জনতার ঢল-উত্তাল তরঙ্গের ঢেউ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টর।।ঠাকুরগাঁও -৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ব্যাপক গনজোয়ার পথ সভায় অসংখ্য জনতার ঢল উত্তাল তরঙ্গের ঢেউ ভোটার সমর্থকরা একতারাকে নির্বাচিত করতে সবাই গোপাল সারের একতারা মার্কার কর্মী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসনের এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা মার্কা পথ সভায় রানীশংকৈল উপজেলার ফুটানী টাউন(ভাংবাড়ী)এলাকায় পথসভা করেন। এ পথসভায় অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের ভোটার সমর্থকের উপস্থিত হয়ে জনতার ঢল নেমে আসে।ভোটার সমর্থকরা তাকে ভেট দিতে মরিয়া হয়ে উঠেছে।এ পথ সভায় ভোটের মাঠে সক্রিয় অবস্থানে একতারা সমর্থক ভোটার কর্মীরা উত্তাল তরঙ্গের ঢেউ উঠে দিয়েছে।

    উক্ত পথসভায় বিভিন্ন এলাকার গোপাল চন্দ্র রায়ের অসংখ্য নেতাকর্মী প্রমুখ ও ভোটার সমর্থক উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় কে জানান।জনগণের নায্য অধিকার ফিরে দিতে,অসহায় অবহেলিত দেশ ও জাতির মানব সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

  • সুন্দরবনে গোলপাতা আহরন মৌসুম  শুরু,নির্বিঘে গোলপাতা কাটতে পেরে খুশি বাওয়ালিরা

    সুন্দরবনে গোলপাতা আহরন মৌসুম শুরু,নির্বিঘে গোলপাতা কাটতে পেরে খুশি বাওয়ালিরা

    এস.এম. সাইফুল ইসলাম কবির: শুরু হলো চলতি বছরের সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম। সুন্দরবন পূর্ব বিভাগের ২টি কুপে এখন চলছে গোলপাতা আহরণ। নির্বিঘে গোলপাতা কাটতে পেরে খুশি বাওয়ালিরা। বন বিভাগের কঠোর নিরাপত্তা আর কড়াকড়িতে প্রথম ট্রিপের গোলপাতা কাটতে এখন অধিক ব্যস্ত বাওয়ালীরা। বন বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গোলপাতা আহরণে বনের অভ্যন্তরে যাচ্ছেন বাওয়ালিরা। ৩১ মার্চ পর্যন্ত চলবে এ মৌসুম। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার মো. ওবায়দুর রহমান। তিনি জানান, আজ থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালিদের অনুমতিপত্র দেওয়া হয়েছে। অনুমতি নিয়েই বনে ঢুকছেন উপকূলের বাওয়ালিরা।

    জানা গেছে, সুন্দরবন থেকে বনজদ্রব্যআহরণ সঙ্কুচিত এবং চাহিদা কমে যাওয়ায় গোলপাতা সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলছে বাওয়ালীরা। গোলপাতা আহরণের ভরা মৌসুমে এবার বাওয়ালীদের বিএলসি (অনুমতি) দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিল বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের ২টি কুপ (জোন) থেকে ব্যবসায়ীরা অনুমতি গ্রহণ করে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করেছে এর উপর নির্ভরশীল শ্রমজীবি মানুষেরা। তবে বনের ওপর থেকে চাপ কমাতে বনজদ্রব্য আহরণ সঙ্কুচিত করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বন বিভাগ।

    বাওয়ালী নুর ইসলাম সানা জানান, ২০ বছর ধরে তিনি সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে আসছি। কিন্তু বন বিভাগের এত কড়াকড়ি আগে কখনও দেখেনি। ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে তিনি জানান।

    মোংলা খুচরা গোলপাতা ব্যবসায়ী লিটন বলেন, এখন আগের মতো আর গোলপাতার চাহিদা নেই। বিক্রি কম হওয়ায় অনেক খুচরা বিক্রেতাদের গত বছরের গোলপাতা এখনো রয়ে গেছে। তবে অনেক বাওয়ালী বলেন, গোলপাতায় যে পরিমাণ টাকা লগ্নি করা হয়, সেই তুলনায় ব্যবসা নেই।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন অফিসার মো. ওবায়দুর রহমান জানান, নিবির্ঘে যাতে বাওয়ালীরা গোলপাতা কাটতে পারে তার জন্য বন বিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে দুটি গোলপাতার কূপ রয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কূপ আরেটি হলো চাঁদপাই গোলপাতা কূপ। সুন্দরবনের ওপর থেকে চাপ কমানোর জন্য বনজদ্রব্য আহরণ সীমিত করা হয়েছে। তিনি প্রতিটি কুপে নিয়মিত তদারকি করে বিএলসি নবায়ন করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি কুপে নৌকার মিল রেখে গোলপাতা কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বন বিভাগের তথ্য মতে, গোলপাতা আহরণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, গোলপাতা আহরণের সময় বনের অন্য কোনো ধরনের গাছপালা কাটা যাবে না, গোলপাতা আহরণের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় বনে অবস্থান করা যাবে না, নির্দেশনা সঠিকভাবে পালন করতে হবে, গোলপাতা ঝাড়ের মাইজপাতা ও ঠেকপাতা কোনোভাবেই কাটা যাবে না এবং গোলপাতার আড়ালে যাতে কোনো ধরণের বনজদ্রব্য পাচার না হয় সে বিষয়টি নিবিড় তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে। যদা কোনো বাওয়ালি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    বন বিভাগের এ কর্মকর্তা বলেন, ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে শ্যালা কূপ থেকে চার হাজার মেট্রিক টন ও চাঁদপাই কূপ থেকে তিন হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে রাজস্ব নেয়া হয়েছিল ২৫ টাকা। আর এবার তা বাড়িয়ে প্রতি কুইন্টাল ৬৮ টাকা করা হয়েছে।

  • গোপালগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা

    গোপালগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “নেশা মুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই, মাদক ব্যবসা করে যারা, জনগনের শত্রু তারা” এ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মুকসুদপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি, মুভমেন্ট ফর এনলাইনমেন্ট টিভি চ্যানেলের আয়োজনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

    আজ রোববার (২৯ জানুয়ারী) দুপুরে বাটিকামারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি মাদ বিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাটিকামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়েং শেষ হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু। ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি ও কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, সাহিত্যিক নাট্যকার আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

    ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসমা খানম জানান, ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ ২০১৮ সাল থেকে একটি অরাজনৈতিক, মানবিক এবং সেবামূলক সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর এলাকায় মাদক নির্মূলের জন্য মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও সংগঠনটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় দরিদ্র অসুস্থ্য মানুষের চিকিৎসা সেবা প্রদান এবং বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় খাবারের আয়োজনসহ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। #