Author: desk

  • নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরনী

    নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরনী

    নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এই প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার স¤্রাট প্রমূখ উপস্থিত ছিলেন।
    প্রতিযোগীতায় সদর উপজেলার প্রায় শতাধিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীরা ৩২ টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • সৈয়দপুর সোনালী ব্যাংক শাখার নতুন ভবন উদ্বোধন

    সৈয়দপুর সোনালী ব্যাংক শাখার নতুন ভবন উদ্বোধন

    মোঃ হামিদার রহমান নীলফামারী ঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ক্যান্টমেন্ট বোর্ড স্কুল সংলগ্ন সোনালী ব্যাংক লিমিটেড ক্যান্টমেন্ট শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১.০০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্টের সি.ই.ও মোঃ আল-মামুন, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সোনালী ব্যাংকের জিএম মোঃ আতাহারুল ইসলাম ও তাঁর সহধর্মনী সহকারী অধ্যাপক রুনা লায়লা মিতা, সভাপতিত্ব করেন উক্ত শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদুজ্জামান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র শাখার সাবেক ব্যবস্থাপক জনাব মোঃ খালেকুল আলিম, সিনিয়র অফিসার অনিরুদ্ধ রায়, সিনিয়ার অফিসার ক্যাশ তারিক আব্দুল্লাহ, সিনিয়র অফিসার মাহমুদুন্নবী, সিনিয়র অফিসার বেগম শবনম মোস্তারী, সিনিয়র অফিসার হাফিজুল ইসলাম, অফিসার ক্যাশ আরিফুল ইসলাম রাসেল। শাহজাহান আলী সরকার।

  • বানারীপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।। ঘটনাটি রহস্য জনক

    বানারীপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।। ঘটনাটি রহস্য জনক

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার খেজুর বাড়ি গ্রামের গৃহবধূ স্বর্না আক্তার (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রবিবার ২৯ জানুয়ারী বেলা ১১ টার দিকে। বানারীপাড়া থানার ওসি তদন্ত মোঃ মবিন জানান, ঘটনাস্থল থেকে স্বর্নার লাশ টিনের ঘরের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই দিনই বিকেলে বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। স্বর্নার পিতার বাড়ি উজিরপুর উপজেলা জেলার ভবানীপুর গ্রামে। স্বর্নার গলায় ফাঁসের মোটিভ সম্পর্কে এ রিপোর্ট লেখা পযর্ন্ত পাওয়া যায়নি। তবে স্বর্নার শ্বশুর বাড়ির এবং পিতার বাড়ির লোকজন জানায় স্বর্নার স্বামী রবিউল ইসলাম (৩০) এর সাথে দেড় বছর হয় ওদের বিয়ে হয়েছে। পারিবারিক তেমন সমস্যা ছিলনা। স্বর্না বিয়ের পূর্বে কিছুটা অসুস্থ ছিল। কয়েক দিন থেকে সে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখছিল। তার উপর জ্বিনের আছর ছিল। এজন্য অনেকবার তাকে ফকিরের চিকিৎসা করানো হয়েছে। রবিবার সকালে ফজরের নামাজ পরে ঘরের কাছ করে স্বামীর সাথে খাবার খেয়েছে। এরপর স্বামী রবিউল কাজের জন্য বাইরে বের হয়। তখন ঘরে কেউ ছিলোনা। এলাকার লোকজন ঘটনাটি রহস্যজনক বলে জানান।

    এ ব্যপারে তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, ময়না তদন্তের রির্পোটের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া আমরা আরো তদন্ত করছি।#

  • পাইকগাছায় মাদক উদ্ধার সহ একজন কে ছয় মাসের জেল ও জরিমানা

    পাইকগাছায় মাদক উদ্ধার সহ একজন কে ছয় মাসের জেল ও জরিমানা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার সহ এক জন কে ছয় মাসের জেল- জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া বায়তুছ সালাম জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিস এর ছেলে মোঃ আঃ হাকিম মজলিস (৬০) এর গতিবিধি সন্দেহ জনক হলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তাঁর দেহ তল্লাশি চালায়। এসময় আঃ হাকিম মজলিস এর নিকট থেকে ৫ পলি প্যাকেট (৫০গ্রাম) গাঁজা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে আসামিকে মাদক আইনে ছয় মাসের জেল সহ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সুচিন সহ সঙ্গীয় ফোর্স।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

  • ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

    ঠাকুরগাঁও প্রতিনিধি॥ “ এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর আয়োজনে এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচী ও টিবিএল এন্ড এএসপি ওপি’র সহযোগীতায় রোববার ২৯ জানুয়ারী সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর পিএম ডা: সোহেল মারন্ডিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ বিভাগের প্রতিনিধিরা ।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • পাইকগাছা লেখক পরিষদের মুখপাত্র পরিচয় এর মোড়ক উন্মোচন

    পাইকগাছা লেখক পরিষদের মুখপাত্র পরিচয় এর মোড়ক উন্মোচন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা লেখক পরিষদের মুখপাত্র পরিচয় এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বইটি সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন পরিচয় এর সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন, আঃ গফুর, আঃ মান্নান, আঃ রহমান ও আঃ মাজেদ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও মোঃ খালেকুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, পিআইও ইমরুল কায়েস, এসআই মোশাররফ হোসেন, লেখক এ্যাড. শফিকুল ইসলাম কচি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান,লেখক প ানন সরকার, নলিনী কান্ত সানা, জি এম ইমদাদ, পল্লী চিকিৎসক নরেন্দ্রনাথ বিশ্বাস সহ উপজেলার লেখক পরিষদের সদস্যবৃন্দ।

  • বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল বললেন- এমপি মহিব

    বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল বললেন- এমপি মহিব

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনটি ডিজিটাল বাংলাদেশের একটি রোল মডেলে পরিনত হয়েছে।

    রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে পটুয়াখালী-৪ আসনে উন্নয়নের সচিত্র তুলে ধরে লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ নামক একটি সংকলনের মোড়ক উন্মোচন ও উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব এমপি এসব কথা বলেন।

    উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠানে এমপি মহিব আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার পূরণের মাধ্যমে গোটা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছে। মানুষের মৌলিক অধিকার খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জন নিরাপত্তা বিধানে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নের ছোঁয়া কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ৭০% ভর্তুকিতে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি প্রদান ও আমদানিতে শুল্ক মুক্ত করা হয়েছে।

    গত ৪ বছরে তার নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও স্বাস্থসেবা, শিক্ষা, জননিরাপত্তা বিধান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদুৎ বিভাগ, ক্রীড়া বিভাগ, পর্যটন খাত, বন ও পরিবেশ বিভাগ এবং কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরনে ব্যপক উন্নয়ন করা হয়েছে।

    তিনি আরো বলেন, কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল ও শালিস বানিজ্য বন্ধ করা হয়েছে। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাই।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর জামান মামুন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. জসিম, ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ইউসুফ আলীসহ পটুয়াখালী, কলাপাড়া, রাঙ্গাবালী, কুয়াকাটা ও মহিপুর কর্মরত গনমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলা পাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন নান্নু ।

  • নড়াইলে বৃদ্ধকে মারপিট করে জমি দখলের অভিযোগ

    নড়াইলে বৃদ্ধকে মারপিট করে জমি দখলের অভিযোগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সদর ইউনিয়নের পূর্ব চরকালনা গ্রামের মৃত আঃ সাত্তার খানের ছেলে ফিরোজ খান ওরফে পিন্টু (৫৫) কে মারপিট করে তার জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আনোয়ার মৃধার বিরুদ্বে। এ ঘটনায় পিন্টু খাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে।

    লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার জংগলমুকুন্দপুর মৌজার ৫১৩,৫০৯,৫১০,৫০২ জমি নিয়ে একই গ্রামের আনোয়ার মৃধার সাথে বিরোধ চলে আসছিল । এঘটনার জের ধরে গত রবিবার সকালে পিন্টু খাঁ লোহাগড়া বাজারে আসার পথে পূর্ব চরকালনা গ্রামের আনোয়ার মৃধার বাড়ির সামনে পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা আনোয়ার মৃধা সহ ৩/৪ জন মিলে আমাকে মারপিট করে এবং আমার কাছে থাকা ২ লক্ষাধিক টাকা ছিনতাই করে নেয়। আমি কোন মতে তাদের সাথে ধস্তাধস্তি করে দৌড়ে প্রাণ বাচায়। ওই জমিতে আনুমানিক ৫শত ট্রাক বালু ছিল বিক্রয় জন্য তা তারা বিক্রয় করে নিয়ে গেছে। কালনা রেল ব্রীজের ঠিকাদারের কাছে আমার জমি লিজ দিয়ে তারা আমাকে দিয়ে সই করিয়ে টাকা উত্তোলন করে নিয়ে গেছে টাকা চাইলে জীবণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

    অভিযুক্ত আনোয়ার মৃধা বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । সে তার পাওনা টাকা আমার কাছ থেকে বুঝে নিয়েছে। এলাকায় খবর নিয়ে দেখেন এমন কোন ঘটনা ঘটে নেই।

  • মধ্যনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    মধ্যনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    মধ্যনগর প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের মধ্যনগরে মো.আনোয়ার (৩৫) মো. বাছির মিয়া(৩৫) ও মো. নজির হোসেন (২৫) নামে তিন মাদককারবারিকে ৯৬ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

    শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রাম থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

    ধৃত মাদক কারবারিরা হলেন- আনোয়ার ওই ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত রুস্তুম আলীর, মাদক কারবারি বাছির মিয়া মৃত আব্দুল মালেকের ছেলে ও নজির হোসেন মৃত আবুল কাশেরছেলে।

    মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মাদক কারবারি আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন তাঁরা এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মহেশখালা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, মদ,গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।

    শনিবার দিবাগত রাত ১ টার দিকে আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন দাতিয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে বসে গোপনে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করি এবং মাদককারবারি আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ রবিবার সকালে তাকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।

    শান্ত তালুকদার
    মধ্যনগর প্রতিনিধি।।

  • পাইকগাছায় বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছে কৃষকরা

    পাইকগাছায় বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছে কৃষকরা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছায় শীত ও কুয়াশার মধ্যে কৃষকরা পুরাদমে বোরোর আবাদ করছে। তবে মাঝখানে শীত ও ঘন কুয়াশার কারনে বোরোর বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখতে কৃষকদের হিমশীম খেতে হয়েছে।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৫হাজার ৬২৫হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরোর চারা রোপন সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ জমিতে বোরো রোপন সম্পন্ন হবে বলে কৃষি অফিস জানিয়েছে। বোরো আবাদের জন্য ৩১০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরী হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৯৫ হেক্টর উফশি ২১৫ হেক্টর।
    জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে উপকূল অ লের কৃষি কাজ অন্য এলাকা থেকে এক থেকে দেড়মাস পরে শুরু হয়। এর ফলে অন্য এলাকার সাথে উপকূলীয় এলাকার চাষাবাদ ব্যবধান তৈরী হচ্ছে। সব মৌসুমেই চাষাবাদ দেরিতে শুরু হচ্ছে। এখনো আমন ধান কর্তন চলছে। ধান কাটার পর এসব ক্ষেত বোরো আবাদের জন্য প্রস্তুত করা হবে। তাছাড়া বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করে ফসল লাগাতে হয়।
    উপজেলার পুরাইকাটী ব্লাকের কৃষক ফারুক হোসেন বালেন, মাঝখানের তীব্র শীত ও কুয়াশায় ধানের চারা কিছুটা লাল হয়েছিলো।পলিথিন দিয়ে ঢেকে,পানি বদলসহ নানারকম পরিচর্যা করে বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখা হয়েছে।তবে শ্রমিকের উচ্চ মূল্যের পরও চাহিদামত বোরো আবাদ করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।এতে করে বোরো আবাদ সম্পন্ন করতে সময় বেশি লাগছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো :জাহাঙ্গীর আলম জানান, মাঝখানে তীব্র শীত ও কুয়াশা পড়লেও বীজতলা কোন ক্ষতি হয়নি। তাছাড়া প্রতিদিন পানি বদল করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।এখন আবহাওয়া বোরো আবাদের জন্য পুরাপুরি অনুকুলে রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।